Home আঞ্চলিক মৌচাকে বাজপাখির হানা, প্রাণ গেল কৃষকের

মৌচাকে বাজপাখির হানা, প্রাণ গেল কৃষকের

12

 

মেহেরপুর প্রতিনিধি।।

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে লাউয়ের জমিতে কাজ করতে গিয়ে মৌমাছির কামড়ে হায়দার আলী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ ঘনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আব্বাস আলী জানান, আজ সকালে হায়দার আলী ও তার ছেলে মাসুদ রানা সাহারবাটি কড়ইতলা মাঠে লাউয়ের জমিতে কাজ করতে যায়। এ সময় জমির পাশের একটি বটগাছে থাকা মৌচাকে হানা দেয় বাজপাখি। বাজপাখির আক্রমণে মৌমাছির দল তাদের কামড় দেয়।

এ সময় ঘটনাস্থলেই মারা যান হায়দার আলী। আহত হয় তার ছেলে মাসুদ রানা। ছেলের চিৎকারে মাঠে অন্যরা ছুটে আসে। এ সময় মৌমাছির কামড়ে তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।