বটিয়াঘাটার সুখদাড়ায় এক ব্যক্তির অস্বভাবিকভাবে মৃত্যু
বটিয়াঘাটা প্রতিনিধি:
বটিয়াঘাটায় উপজেলার সুরখালী ইউনিয়নের সুখদাড়া এলাকায় মহানন্দ মন্ডল (৬৭) নামের এক ব্যক্তির অস্বভাবিকভাবে মৃত্যু হয়েছে। সে ওই এলাকার মৃত মনোহর মন্ডলের পুত্র। এসময় মৃতের স্ত্রী বিজলী মন্ডলকে অচেতন অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে বটিয়াঘাটায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বলে জানা গেছে।
সূত্রে প্রকাশ, উপজেলার সুখদাড়া এলাকায় মহানন্দ মন্ডল ও তার স্ত্রী বিজলী মন্ডল প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষ করে ঘরের বারান্দার মেঝেতে ঘুমিয়ে পড়ে। সকালে পাশ্ববর্তী প্রতিবেশী মহিলা কাজের জন্য বিজলী মন্ডলকে ডাকতে আসলে মহানন্দকে মৃত এবং বিজলীকে অচেতন অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে গ্রাম্য চিকিৎসক শিশির কুমার রায়কে ডেকে নিয়ে আসলে মহানন্দ মন্ডলকে মৃত ও স্ত্রী বিজলী মন্ডলের অস্বাভাবিক আচরণ দেখে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পরামর্শ দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এদিকে ঘটনার অধিকতর তদন্ত করতে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান, ওসি তদন্ত মোঃ জাহিদুর রহমান পরিদর্শন করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্ততি চলছিল বলে পুলিশ জানায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় পক্ষে বিপক্ষে বিরুপ মন্তব্য দেখা দিয়েছে।
বটিয়াঘাটায় শেখ হারুনের শীত বস্ত্র বিতরণ
বটিয়াঘাটা প্রতিনিধি:
খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক বিরোধীদলীয় হুইপ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশিদ বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ছিন্নমূল মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে একের পর এক কাজ করে যাচ্ছেন ।
ছিন্নমূল মানুষের মাঝে তিঁনি বয়স্ক, বিধবা, সন্তান সম্ভবা ভাতা, এসিডদগ্ধ, প্রতিবন্ধি ভাতা, ভিজিডি, ভিজিএফ, ৪০ দিনের কর্মসূচি, স্বামী পরিত্যক্তা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, জায়গা নেই ঘর নেই, জায়গা আছে ঘর নেই সহ বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পাশাপাশি ছিন্নমূল মানুষ যাতে শীতে কষ্ট না পায় সে জন্য অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে চলেছেন। তিনি গতকাল বুধবার বেলা ২ টায় বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের কাতিনাংলা ও ঢেউয়াতলা মাধ্যমিক স্কুল প্রাঙ্গণে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা গুলি বলেন।
ইউপি সদস্য সাবেক ছাত্রনেতা এস এম ফরিদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল, খুলনা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, জেলা আ’লীগের সদস্য মোঃ জামিল খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরদার জাকির হোসেন, মাহাফুজুর হোসেন সোহাগ, জিল্লুর রহমান, জগরুল ইসলাম, বিধান রায়, আবিদ রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন ইমু, তুলশী দাশ রায় সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং সুফলভোগীরা ।
দৈনিক পূর্বাঞ্চল’র বার্তা সম্পাদকের পিতার মৃত্যুতে খুলনা বিএনপি’র শোক
।। খবর বিজ্ঞপ্তি।।
দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক, সিনিয়র সাংবাদিক অরুণ কুমার সাহার পিতা অনিল কুমার সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ।
বুধবার (২১ ডিসেম্বর) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ স্বর্গীয় অনিল কুমার সাহার আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। বিবৃতিদাতারা হলেন, কেন্দ্রীয় বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারি হেলাল, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম জহীর, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবুসহ মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।
সাংবাদিক অরুন সাহার পিতার মৃত্যুতে বিভিন্নমহলের শোক
স্টাফ রিপোর্টার
খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক, অরুণ কুমার সাহার পিতা অনিল কুমার সাহা (৮৮) বুধবার দুপুর ১২ টায় পরলোক গমন করেছেন। সাংবাদিক অরুণ কুমার সাহার পিতার মৃত্যুতে তাঁর আত্মার শান্তি কামনাসহ গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
খুলনাঞ্চল পরিবারের শোক: দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক, সিনিয়র সাংবাদিক অরুণ কুমার সাহার পিতা অনিল কুমার সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক খুলনাঞ্চল পরিবার। বুধবার (২১ ডিসেম্বর) প্রদত্ত বিবৃতিতে স্বর্গীয় অনিল কুমার সাহার আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। বিবৃতিদাতারা হলেন সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিলটন, প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. মুজিবর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক শারমিন আফরোজ লিয়া প্রমুখ।
বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাব: দৈনিক পূর্বাঞ্চল’র বার্তা সম্পাদক অরুণ কুমার সাহার পিতা গতকাল বুধবার বেলা ১১ টায় বার্ধক্য জনিত কারণে মহানগরীর মৌলভীপাড়াস্থ বাসভবনে মৃত্যু বরণ করায় তাঁর আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের কর্মকর্তাবৃন্দ।
প্রদত্ত বিবৃতিদাতারা হলেন উপজেলা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম, উপদেষ্টা মন্ডলীর সদস্য যথাক্রমে সহকারী কমিশনার(ভূমি) এম আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, থানার ওসি মোহাম্মদ শাহ্ জালাল, শিল্পপতি ও সমাজসেবক প্রফুল্ল কুমার রায়, শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মামুন আল হাসান নাজু, শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মোতাহার রহমান শিমু, আইন উপদেষ্টা যথাক্রমে এ্যাডঃ সঞ্জয় পাল এপিপি ও এ্যাডঃ অনাদি মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সহ-সভাপতি পরিতোষ রায়, সহ – সভাপতি এ্যাডঃ প্রশান্ত কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক শাওন হাওলাদার, সিঃ সাংবাদিক যথাক্রমে সাংবাদিক সুমন বিশ্বাস, সাংবাদিক নিখিলেশ গাইন, সাংবাদিক এস,এম,এ ভূট্রো, সাংবাদিক নিতিশ বাছাড়, সাংবাদিক পরাগ রায়, সাংবাদিক বিশ্বজিৎ মন্ডল, সাংবাদিক রিপন রায়, সাংবাদিক এ্যাডঃ বিজন রায় চৌধুরী, সাংবাদিক তুফান রায়, সাংবাদিক অরুপ জোয়াদ্দার প্রমূখ।
এদিকে তাঁর আত্মার চির শান্তি কামনা করে মুঠোফোনে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শ্রদ্ধা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ, জাতীয় সংসদ’র হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার, বীরমুক্তিযোদ্ধা নিরন্জন কুমার রায়, ইউপি চেয়ারম্যান আলীগনেতা পল্লব কুমার বিশ্বাস রিটু,ইউপি চেয়ারম্যান ও পুজা উদযাপন পরিষদের সভাপতি বিধান রায়, ইউপি চেয়ারম্যান আলীগনেতা জাকির হোসেন লিটু প্রমূখ।
কেসিআরএ’র শোক: দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অরুণ কুমার সাহার পিতা অনিল কুমার সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (কেসিআরএ) নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ তাঁর আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বিবৃতিদাতারা হলেন এসোসিয়েশনের সভাপতি সুমন আহমেদ, সহ-সভাপতি ডিএম রেজা সোহাগ ও শিশির রঞ্জন মল্লিক, সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর ও মামুন খান, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, সোহাগ দেওয়ান ও আব্দুল জলিল প্রমুখ।
কপিলমুনি প্রেসক্লাবের শোক: দৈঃ পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অরুণ সাহার পিতা অনিল সাহা (৯১) এঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কপিলমুনি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। শোক জ্ঞাপনকারীরা হলেন, সভাপতি শেখ শামছুল আলম পিন্টু, সহ-সভাপতি মুন্সী রেজাউল করিম মহব্বত, সাঃ সম্পাদক গাজী আঃ রাজ্জাক রাজু, কোষাধ্যক্ষ এ কে আজাদ, ক্রিড়া সম্পাদক এইচ এম শফিউল ইসলাম, দপ্তর সম্পাদক হাসান ইমাম, কার্যকরী সদস্য এস এম লোকমান হেকিম, এস এম আব্দুর রহমান, সাবেক সভাপতি জি এম হেদায়েত আলী টুকু, শেখ আব্দুল গফুর, সাবেক সহ-সভাপতি জি এম আসলাম হোসেন, সাবেক কোষাধ্যক্ষ মিলন দাশ প্রমূখ। অনুরুপ বিবৃতি দিয়েছেন কপিলমুনিতে কর্মরত সাংবাদিক আঃ সবুর আল আমীন, শেখ সেকেন্দার আলী, পলাশ কর্মকার, এস কে আলীম প্রমুখ।
শ্রমিক লীগ: দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অরুণ সাহার পিতা বাবু অনিল কুমার সাহা (৮৮) বুধবার দুপুর ১২.১৫ মিনিটে মৃত্যু বরন করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার আত্মার শান্তি কামানা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এক বিবৃতি প্রদান করেছেন খুলনা মহানগর শ্রমিক লীগের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া, সধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, সৈয়দ এমদাদুল হক, মল্লিক নওশের আলী, মোঃ দুলাল মল্লিক, মোঃ বাবুল হোসেন, মীর মোঃ আবু হানিফ, মোল্লা মাহাবুবুর রহমান, মোঃ সেলিম, কাজী আঃ ওহাব, মোঃ জহির উদ্দিন, আব্দুর রহিম খান, মাহাবুব হাসান শামীম, মোঃ জাহাঙ্গীর হোসেন, জাকির হোসেন বিপ্লব, মোল্লা আজাদ আলী, আঃ রশিদ শিকদার, কিংকর সাহা, মোঃ জয়নাল আবেদীন, মোঃ আলাউদ্দিন, মোঃ আসাদুজ্জামান মুন্না, শরীফ মোর্ত্তজা আলী, খন্দকার রফিকুল ইসলাম, মোঃ মতিউর রহমান, মোঃ জামাল হোসেন, মোঃ হাবিবুর রহমান হাবি, মোঃ আব্দুস সোবাহান লস্কর, মোঃ শাহআলম শেখ, মোঃ মোশারফ হোসেন, আব্দুর রহমান মোল্লা, মোঃ আনিছুর রহমান, শেখ মোঃ রমজান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ তাইজুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, হুমায়ুন কবির খান হিমু, মোঃ মোত্তাহিদুর রহমান অপু, মোঃ তারিকুল ইসলাম বারেক, মোঃ আলমগীর মল্লিক, মোঃ রফিকুল ইসলাম, মোঃ বাবুল হোসেন, মোঃ আক্তার হোসেন, মোঃ শরিফুল, হুমায়ুন কবির মোল্লা, মোঃ আনিছুর রহমান, এস. এম. ইমরুল আলম, মোঃ জাবেদ মিয়া, বিপ্লব কুমার দে, মোঃ হানিফ সরদার, মোঃ নূর ইসলাম, মোঃ মনির হোসেন, মোঃ আজিম উদ্দিন, মোঃ বাবুল শেখ, কাজী রফিকুল বারী, খান মোঃ মিথুন, মাছুমা আক্তার রানী, সঞ্জয় কর্মকার প্রমুখ নেতৃবৃন্দ।
ইসলামী আন্দোলন : দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার বার্তা সম্পাদক অরুন সাহার পিতা অনিল কুমার সাহা (৮৮) পরলোকগমন করেছেন (ওঁ দিব্যান্ লোকান্ স্বঃগচ্ছতু)। এছাড়াও মাছরাঙা টেলিভিশন খুলনা অফিসের ভিডিও এডিটর এনামুল কবিরের মা তাহরিমা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)।
তাদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর যুবলীগের নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজনসহ নগর যুবলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
খুলনা সাংবাদিক ইউনিয়ন: খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অরুণ কুমার সাহার পিতা অনিল কুমার সাহা (৮৮) বুধবার বেলা সোয়া ১২ টায় পরলোক গমন করেছেন। খুলনা সাংবাদিক ইউনিয়ন এক শোক বিবৃতিতে অরুন সাহার স্বর্গকাসীর পিতার আত্মার শান্তি কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। বিবৃতিদাতারা হলেন,খুলনা সাংবাদিক সাংবাদিক সভাপতি ফারুক আহম্মদ,সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম,আলমগীর হান্নান,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ,কোয়াধ্যক্ষ দিলীপ বর্মন,যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি,দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ,সাংস্কৃতিক ও প্রচার সম্পাদক এস.এম মনিরুজ্জামান,নির্বাহী সদস্য আােয়ারুল ইসলাম কাজল,মিলন হোসেন ও শেখ জাহিদুল ইসলাম।
উপজেলায় সাফল্যের শীর্ষে কপিলমুনি প্রাথমিক বিদ্যালয়
এইচ এম এ হাশেম, কপিলমুনি
পাইকগাছা উপজেলায় বর্তমানে সাফল্যের শীর্ষে কপিলমুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়। শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টি এখন গোটা উপজেলায় আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে।
জানাযায়, ৮নং কপিলমুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯৪৭ সালে ১৬ শতক জমি নিয়ে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখানে প্রায় ৫‘শ শিক্ষার্থী পড়ালেখা করে। ১২ জন দক্ষ শিক্ষক অক্লান্ত পরিশ্রম করে পাঠন দান করে থাকেন। শিক্ষকরা অধিকাংশ উচ্চ শিক্ষিত। ২০১৬ থেকে এ পর্যন্ত ৫ বার প্রতিষ্ঠানটি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। জাতীয় শিক্ষা পদক ২০২২ এ উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। বিদ্যালয়ের শিক্ষিকা কৃষ্ণা শীল উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষকের স্বীকৃতি পেয়েছেন। সহকারী শিক্ষক ও পিটিএর সকল সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। শ্রেণী কক্ষগুলোতে প্রবেশ করলে দেখা যায়, কক্ষের দেওয়ালে মনিষীদের বাণী ও ছবি দ্বারা সু-সজ্জিত, এছাড়া শিক্ষকদের অফিসটিও দৃষ্টিনন্দন, উদারতার কর্ণার, শেখ রাসেল কর্ণার, লাইব্রেরী, শিশু অটিজম কর্ণার, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার। করোনা কালের আগে সর্বশেষ ১৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অত্র বিদ্যালয় থেকে ৪৫ জন জিপিএ-৫, ৯ জন ট্যালেন্টপুল বৃত্তি ও সাধারণ গ্রেডে ৬ জন বৃত্তি পেয়েছে।
পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য তাপস সাধু বলেন, ‘বিদ্যালয়টিতে ঝরে পড়া নেই। শিক্ষকরা খুবই পরিশ্রমী, নিয়মিত শিক্ষার্থীদের উপস্থিতি ভাল। অভিভাবকদের সাথে শিক্ষার্থীদের পড়া লেখা নিয়ে নিয়মিত আলোচনা করা হয়। ভাল ছাত্র/ছাত্রী গড়ে তোলার জন্য চেষ্টা করছি।’
প্রধান শিক্ষক মোঃ নূরুজ্জামান বলেন, ১৬ সালে আমি প্রতিষ্ঠানটিতে যোগদানের পর শিক্ষার মান উন্নয়নে কাজ করে চলেছি। আশারাখি ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। কোমলমতি শিশুদের মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগীতা চাই।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা বলেন, বিদ্যালয়টিতে পড়া লেখা ও সার্বিক দিক বিবেচনায় সেরা হয়েছে।
বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা মহানগর নেতা নিয়াজের মা ইন্তেকাল
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা মহানগর অর্ন্তগত খালিশপুর থানার সভাপতি মোঃ হুমায়ুন কবির নিয়াজের আম্মা মোসাঃ দুলজান বেগম (৭০) বুধবার রাত ১২ টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না…….রাজিউন)। মৃত্যুকালে তিন ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। তার মৃত্যুতে বাস্তহারা এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে। মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধু সৈনিকলীগ কেন্দ্রীয় কমিটি, খুলনা জেলা ও মহানগর নেতৃবৃন্দ। বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দরা হলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন-উর-রশীদ (সিআইপি), সাধারন সম্পাদক তামজীদ বিন রহমান তুর্জ, সহ-সভাপতি মোঃ শহিদুর রহমান, এ.এস.এম সামসুজ্জোহা, এম এ কাশেম, এ্যাড. শওকত আলম, যুগ্ম সাধারন সম্পাদক এম এ এলাহী শিমুল, শাহ রেজাউল মাহমুদ, খুলনা জেলা সভাপতি এস এম ফরিদ রানা, খুলনা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তফা কামাল, সাধারন সম্পাদক এম আসাদুজ্জামান মুন্না, জেলা সাধারন সম্পাদক জাহিদ হাসান বাদশা, মহানগর সহ সভাপতি মোঃ মহিদুল ইসলাম নান্নু, বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী, বীর মুক্তিযোদ্ধা শেখ লিয়াকত আলী, মোঃ মনিরুজ্জামান মিন্টু, মোঃ সেলিম চৌধুরী, মোঃ সালাম মোড়ল, মোঃ সুমন সেলিম, সঞ্চিতা রায়, মোঃ ফিরোজ মিয়া, শ্রীমান ননী বাবু, শেখ মোঃ জাহাঙ্গীর হোসেন, মশিউর রহমান মিলন, মোঃ গোলাম মোস্তফা কবীর,মোঃ মনিরুল ইসলাম মনি, ফরহাদ হোসেন, মোঃ রকিবুল ইসলাম, মোঃ জলিলুর রহমান, সোনিয়া নাজনীন লাজ, নিভা বিশ্বাস, ইঞ্জিঃ শান্তুনু বৈরাগী, ৭ নং ওয়ার্ড সভাপতি আলহাজ্ব ইব্রাহীম হোসেন টুকু, সাধারন সম্পাদক শেখ সেনু, বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন, মোঃ নুর ইসলাম, আনোয়ারুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আসাদ আলী, এস এম সৌরভ, শাহীন আলম প্রমুখ।
মহেশপুরে শীতার্থ মানুষের মাঝে এ গেঞ্জি বিতরণ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুর পাঁচ মাথা মোড়ে বিপদেরে বন্ধু সামাজিক সেচ্ছা সেবামুলক ও মানবিক সংগঠনের পক্ষ থেকে এলাকার প্রায় ৬শ’ শীতার্থ মানুষের মাঝে গেঞ্জি বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার বিকালে বিপদেরে বন্ধু সামাজিক সেচ্ছা সেবামুলক ও মানবিক সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক যশোরের যুগ্ন জেলা ও দায়রা জজ সানাউল্লাহ বাবু শীতার্থ মানুষের মাঝে এ গেঞ্জি বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য এস এম লিমন,ওমর ফারুক,আব্দুর রাজ্জাক,খাইরুল ইসলাম, চঞ্চল শেখ,শামীম উদ্দীন,আব্দুল্লাহ, সুমন হোসেন প্রমুখ।
উল্লেখ্যঃ বিপদেরে বন্ধু সামাজিক সেচ্ছা সেবামুলক ও মানবিক সংগঠনের পক্ষ থেকে ইতি পুর্বে ১০ জন অসহায় মানুষকে আর্থীক চিকিৎসা খরচ, ১২ জন মেধাবি ছাত্র-ছাত্রীকে আর্থীক অনুদান প্রদান করা হয়েছে।
বাগেরহাটের ৮৬ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাট সড়ক বিভাগের চারটি সড়ক উদ্বোধন করলেন প্রাধনমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশের একশ সড়কের সাথে বাগেরহাটের এই সড়কগুলো উদ্বোধন করেন তিনি।
সড়ক উদ্বোধন উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সড়ক বিভাগ আয়োজিত অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী ঝুমুর বালা, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আছাদুজ্জামান, সড়ক বিভাগ, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধিজনরা উপস্থিত ছিলেন।
বাগেরহাট উদ্বোধন হওয়া সড়কগুলো হচ্ছে, নওয়াপাড়া-বাগেরহাট-পিরোজপুর সড়কের ৩৯ দশমিক ৫০ কিলোমিটার, বাগেরহাট-চিতলমারী ২৪ দশমিক ৫০ কিলোমিটার, চিতলমারী-পাটগাতী(টুঙ্গিপাড়া) সড়কের ১৩ দশমিক ৮০ কিলোমিটার এবং পিঙ্গুরিয়া-তেলিগাতী-হেরমা-রামপাল-মোংলা সড়কের ৮ কিলোমিটার। এসব সড়ক নির্মানে সরকারের ব্যয় হয়েছে ৩‘শ ১৫ কোটি ৯১ লক্ষ টাকা। এর মধ্যে নওয়াপাড়া-বাগেরহাট-পিরোজপুর সড়কের জন্য ১৩৮ কোটি ৫১ লক্ষ টাকা, বাগেরহাট-চিতলমারী সড়কের জন্য ১২৮ কোটি ২১ লক্ষ টাকা এবং পিঙ্গুরিয়া-হেরমা সড়কে ব্যয় হয়েছে ৪৯ কোটি ১৮ লক্ষ টাকা।
এসব সড়ক নির্মান, পুনঃনির্মান, প্রশস্তকরণ ও সংস্কার করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বাগেরহাটবাসী।
মুক্তিযোদ্ধার স্ত্রী ও পুত্রবধূকে আদালতে তলব, ওসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের নারাজির আদেশ
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের চিতলমারী উপজেলার একটি মুক্তিযোদ্ধা পরিবারের অভিযোগ গ্রহণ না করে নির্যাতন ও হয়রানির অভিযোগে পুলিশের দেয়া তদন্তপ্রতিবেদনের নারাজি আবেদনের আদেশ আগামী ৩১ জানুয়ারি। বাগেরহাট আদালতের সংশ্লিষ্ট জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট গত রবিবার অভিযোগকারীর নারাজি শুনানির দিনে এ আদেশ দেন। বিচারক ওই ধার্য তারিখে নালিশি অভিযোগকারীর বৃদ্ধ মাতা ও স্ত্রীকে স্বাক্ষী হিসাবে হাজির করারও আদেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী শাহীন তালুকদার মঙ্গলবার (২০ ডিসেম্বর) বলেন, চিতলমারী উপজেলার হিজলা পূর্বপাড়া এলাকার মৃতঃ বীরমুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন খানের বাড়িতে অনধিকার প্রবেশ করে প্রতিপক্ষরা হামলা করে।
এ ঘটনায় মরহুম মুক্তিযোদ্ধার স্ত্রী শাহেদা বেগম, ছেলে ওলিয়ার রহমান খান ও তার স্ত্রী হালিমা বেগমসহ অন্যরা চিতলমারী থানায় অভিযোগ দিতে যায়। থানার ওসি এএইচএম কামরুজ্জামান তাদের অভিযোগ না নিয়ে তাদের অশালীন ভাষায় গালিগালাজসহ নির্যাতন ও হয়রানি করে। এ ঘটনায় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধা ওই পরিবারের ছেলে ওলিয়ার রহমান খান পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে দফায় দফায় অভিযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে বাগেরহাট সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নালিশি অভিযোগ দায়ের করেন। আদালতের বিজ্ঞ বিচারক বাদীর অভিযোগ আমলে নিয়ে বাগেরহাট পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দেন।
বিষয়টি বাগেরহাটের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তদন্তকরে থানার ওসির বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা না থাকার বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করে। ধার্য তারিখে পুলিশের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্তপ্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন বাদী ওলিয়ার রহমান খান। রবিবার বাদীর উপস্থিতিতে আদালতের বিচারক এ আবেদনের শুনানি করেন এবং আগামী ৩১ জানুয়ারি আদেশের দিন ধার্য করেন।
এদিন বাদীর মাতা শাহিদা বেগম ও স্ত্রী হালিমা বেগমকে স্বাক্ষী হিসাবে হাজির থাকার নির্দেশনা দেন। মামলার বাদী মুক্তিযোদ্ধা সন্তান ওলিয়ার রহমান খান তার প্রতিক্রিয়ায় বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে আমার বাড়িতে সন্ত্রাসী হামলা হয়। বৃদ্ধ মাতাসহ নারীদের নির্যাতন করা হয়।
এ ঘটনায় থানায় অভিযোগ দিতে গিয়ে থানার ওসির দ্বারা আরো নির্যাতনের স্বীকার হয়ে উপায়ন্তর না পেয়ে আদালতের আশ্রয় নিয়েছি। এখন আদালতই ভরসা।
খুলনায় শীতার্তদের মধ্যে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বুধবার খুলনার বটিয়াঘাটা উপজেলার ২টি ইউনিয়নে গরীব,দুস্থ ও শীতার্তদের মধ্যে খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের সুখদাড়া বাজার চত্তরে এবং গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ চত্তরে ৩শতাধিক কম্বল বিতরণ করা হয়।
উভয় স্থানে কম্বল বিরতণকালে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদ ও খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান জামাল । কম্বল বিতরণকালে সুখদাড়া বাজার চত্তরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুরখালী ইউনিয়নের পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এস এম ফরিদ রানা এবং গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ চত্তরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩নং গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম হাওলাদার। কম্বল বিতরণকালে শেখ হারুনুর রশীদ বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সর্বদাই আতর্ মানবতা সেবায় নিয়োজিত। যে কোন দুর্যোগ দুর্বিপাকে জনগণের পাশে এসে দাঁড়ায় রেড ক্রিসেন্টের কর্মী ও স্বেচ্ছাসেবকরা। শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ এই কার্যক্রমেরই অংশ। ভবিষ্যতেও যে কোন পরিস্থিতিতে রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা অঞ্চলের অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবে।
# পার্টি অফিস থেকে শিববাড়ি হবে রুট # আন্দোলন কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ # গায়েবী মামলায় পুলিশী হয়রানি চলছে
২৪ ডিসেম্বর খুলনায় বিএনপির গণমিছিল: নেতৃত্ব দেবেন ড. মঈন খান
স্টাফ রিপোর্টার
সরকারের পদত্যাগ, সংসদ ভেঙ্গে দেয়া, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে ২৪ ডিসেম্বর শনিবার খুলনায় গণমিছিল করবে বিএনপি।
বিকেল ৩টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হবে।
খুলনার গণমিছিলে নেতৃত্ব দেবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বর্ষিয়ান জননেতা ড. মঈন খান। মিছিলে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল, বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।
গত ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত বিএনপির সর্বশেষ বিভাগীয় গণসমাবেশ থেকে দেশব্যাপি গণমিছিল কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। বুধবার (২১ ডিসেম্বর) মহানগর ও জেলা বিএনপির এক যৌথ প্রস্ততি সভা থেকে খুলনার গণমিছিল সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানানো হয়। সেই সাথে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ এই রাজনৈতিক আন্দোলন কর্মসূচিকে সফল করতে পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
দুপুরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা। মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ তারিকুল ইসলাম জহির, জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ আবু হোসেন বাবু, স ম আব্দুর রহমান, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, অধ্যাপক মনিরুল হক বাবুল, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান নান্নু, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, এনামুল হক সজল,
হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, ওয়াহিদুর রহমান দীপু, বেগ তানভিরুল আযম, শেখ শাহিনুল ইসলাম পাখী, শাকিল আহমেদ দিলু, মুরশিদ কামাল, কে এম হুমায়ুন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, কাজী মিজানুর রহমান, এস এম মুর্শিদুর রহমান লিটন, জহর মীর, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, শেখ ইমাম হোসেন, হাবিবুর রহমান বিশ^াস, হাসান উল্লাহ বুলবুল, তারিকুল ইসলাম, সরোয়ার হোসেন, রফিকুল ইসলাম বাবু, আবু সাঈদ হাওলাদার আব্বাস, মোল্লা ফরিদ আহমেদ, সরদার আব্দুল মালেক, রাহাত আলী লাচ্চু, নাসির খান, আব্দুস সালাম, ফারুক হিলটন, দিদারুল হোসেন, তারিকুল ইসলাম, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মিজানুর রহমান মিলটন, শামসুল বারিক পান্না, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, ফারুক হোসেন, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা, মোল্লা সাইফুর রহমান,
মহিলা দলের এ্যাড. তছলিমা খাতুন ছন্দা, এ্যাড. কানিজ ফাতেমা আমিন, স্বেচ্ছাসেবক দলের আতাউর রহমান রুনু, শফিকুল ইসলাম শাহিন, ছাত্রদলের ইসতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, কৃষক দলের আক্তারুজ্জামান তালুকদার সজীব, মোল্লা কবির হোসেন, মৎস্যজীবী দলের হেমায়েত হোসেন, আজিজুল ইসলাম, জাসাসের শহিদুল ইসলাম
ওয়ার্ড বিএনপি নেতা মাজেদুল হক মাজেদ, ইকবাল হোসেন মিজান, মোঃ লিটন খান, কাজী আব্দুল লতিফ, মোবাশি^র হোসেন শ্যামল, মোঃ নুরুল হক, এস এম মাহমুদ পটা, এস এম আরিফুর রহমান শিমুল, ফারুক হোসেন, শেখ আব্দুল আলিম, ওয়াহিদুজ্জামান হাওলাদার, আসাদুজ্জামান আসাদ, শেখ হাবিবুর রহমান হাবিব, আবু ওয়ারা, মীর মোসলেহউদ্দিন বাবর, এনামুল কবির, সিরাজুল ইসলাম লিটন, মোঃ নাসিরউদ্দিন খান, মনিরুজ্জামান মনি, জি এম মঈনউদ্দিন, ডাঃ আব্দুস সালাম, হাসান আল মামুন বাপ্পী, মোঃ নজরুল ইসলাম, মাহমুদ আলম বাবু মোড়ল, মাহবুব উল্লাহ শামীম, শফিকুল ইসলাম জোয়াদ্দার জলি, মোল্লা সালাহউদ্দিন বুলবুল, সওগাতুল আলম সগীর, মোঃ শহিদ খান, হুমায়ুন কবির চৌধুরী, আফসারউদ্দিন, মোঃ মতলেবুর রহমান মিতুল প্রমুখ।
সভায় ডিসেম্বর মাসের শুরু থেকে বিশেষ অভিযানের নামে খুলনা মহানগরী সহ জেলার থানায় থানায় পুলিশের তল্লাশি এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গণহারে গ্রেফতার ও তল্লাশি অভিযানের সময় পরিবারের সদস্যদের সাথে অসদাচারনের তিব্র নিন্দা জানানো হয়।
এই সময়কালে মহানগরীসহ জেলার প্রায় প্রতিটি থানায় তথাকথিত নাশকতা ও সহিংসতা পরিকল্পনার কল্পকাহিনী সাজিয়ে একের পর এক গায়েবী মামলায় দায়ের এবং এ সব মামলায় বিএনপির নেতাকর্মীদের আসামী বানানোর তিব্র প্রতিবাদ জানিয়ে সব ধরনের বানোয়াট মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
সভা থেকে খুলনা কারাগারে বিভিন্ন সময়ে আটক প্রায় অর্ধশত নেতাকর্মীর অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।
আজ দুপুর ১২ টায় বিএনপির সংবাদ সম্মেলন
খবর বিজ্ঞপ্তি
বিশেষ অভিযানের নামে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ বানচালে খুলনা মহানগরী সহ জেলার প্রায় সব থানায় সহিংসতা, নাশকতার কল্পিত অভিযোগে গায়েবী মামলা দায়ের, শত শত দলীয় নেতাকর্মীকে আসামী করা এবং অর্ধশত নেতাকর্মীকে গ্রেফতার সহ অসংখ্য বাড়িতে তল্লাশির নামে পুলিশী তান্ডবের প্রতিবাদে এবং সকল বানোয়াট মামলা প্রত্যাহার করে গ্রেফতার সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে ২২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং করবে বিএনপি।
সংবাদ সম্মেলনে খুলনায় কর্মরত সকল জাতীয় ও স্থানীয় প্রিন্ট/ইলেকট্রনিক/অন-লাইন মিডিয়ার সাংবাদিক বন্ধুদের উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হচ্ছে।
ডুমুরিয়া ও ফুলতলায় ইসলামী আন্দোলনের প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
আগামী ২রা জানুয়ারী রাজধানী ঢাকা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জাতীয় সম্মেলন ২৩” সফলের লক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার আওতাধীন ফুলতলা ও ডুমুরিয়া উপজেলায় পৃথক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গল বার বিকাল সাড়ে ৫ টায় ফুলতলা উপজেলার অস্থায়ী কার্যলয়ে ইঞ্জিনিয়ার মুঃ গোলাম সারোয়ার এর সভাপতিত্বে ও রফিকুল ইসলামের পরিচালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সোমবার বিকাল ৪টায় ডুমুরিয়া উপজেলার অস্থায়ী কার্যালয় শাখা সভাপতি মাওলানা বেলাল হোসেনের সভাপতিত্বে ও মাওলানা ওমর ফারুকের পরিচালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পৃথক পৃথক অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা শাইখুল ইসলাম বিন হাসান, এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ ফয়জুল্লাহ, মোঃ অলিউর রহমান, মাওলানা ওমর ফারুক, মোঃ আব্দুস সামাদ, শহিদুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন,মোঃ আব্দুল হক, আব্দুল গনি,মোঃ মতিউর রহমান, মোঃ হোসেন আলীসহ প্রমুখ নেতৃবৃন্দ।
রূপসায় সরকারী ভাবে ধানক্রয়ের লটারী সমপন্ন
রূপসা প্রতিনিধি
রূপসায় সরকারী ভাবে আমন ধান ক্রয় উপলক্ষে উপজেলা ধানক্রয় মনিটরিং কমিটি ও কৃষকদের উপস্থিতিতে গত ২১ ডিসেম্বর উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সরকারী ভাবে ধানক্রয় ও ভাগ্যবান কৃষক নির্ধারন অনুষ্ঠানে ২২১ জন সৌভাগ্যবান চাষী ১০০০ কেজি ধান প্রতি কেজি ২৮ টাকা দরে বিক্রি করার জন্য নির্বাচিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা। উপজেলা কৃষিকর্মকর্তা, কৃষিবীদ মোঃ ফরিদুজ্জামান, এমপির প্রধান সমন্বয় কারী মোঃ নোমান ওসমানী রিচি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা সুজিত কুমার মুখার্জি, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তোফা, আলাইপুর খাদ্য গুদামের ইনচার্জ মোঃ আমীন উদ্দীন,কৃষকলীগ নেতা আজিজুল মোল্যা প্রমুখ।
ডুমুরিয়ায় প্রতিপক্ষের দা’র কোপে প্রবাসীর স্ত্রী জখম থানায় মামলা, গ্রেফতার ২
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় প্রতিপক্ষের দা’র কোপে রক্তাক্ত জখম হয়েছে খাদিজা আকতার শোভা নামের এক প্রবাসীর স্ত্রী। আহত গৃহবধূ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গত মঙ্গলবার সকালে উপজেলার শরাফপুর গোলদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং ২ জনকে গ্রেফতার করে জেল-হাজতে প্রেরন করেছে পুলিশ।
আহতর পরিবার ও এজাহার সূত্রে জানা যায়, উপজেলার শরাফপুর গোলদার পাড়া এলাকার শামীম গোলদারের প্রতিপক্ষ একই এলাকার অহিদ গোলদারের সাথে দীর্ঘদিন ধরে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। তারই জের ধরে ঘটনার দিন সকালে শামীমের মেঝ ভাই প্রবাসী হালিম গোলদারের স্ত্রী শোভা বেগম প্রতিপক্ষের বাড়ির সামনে দিয়ে নিজ মৎস্য ঘেরে যাওয়ার সময় তাকে টেনে হেঁচড়ে বাড়ির মধ্যে নিয়ে দা দিয়ে মাথা লক্ষ করে কোপ মারে। এতে সে রক্তাক্ত জখম হয়। এরপর অহিদ গোলদার, রমজান শেখ সহ ৪/৫ জন তাকে আবারও বেপরোয়া মারপিট করে। পরে ¯’ানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া এরপর উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, এ ঘটনায় আহতর দেবর শামীম গোলদার বাদি হয়ে থানায় একটি মামলা করেছে এবং আসামি অহিদ গোলদার ও রমজান শেখকে গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
ডুমুরিয়ায় যৌন ও প্রজনন স্বা¯’্য বিষয়ক প্রশিক্ষণ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচীর আওতায় ‘অধিকার এখানে এখনই-২’ প্রকল্পের আয়োজনে যৌন ও প্রজনন স্বা¯’্য সেবা অধিকার বিষয়ে কিশোর-কিশোরীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ডুমুরিয়া অফিসার্স ক্লাবে দিনব্যাপি প্রশিক্ষণে সভাপতিত্ব করেন প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান। জেলা সমন্বয়কারী শিখা রানীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্যদেন প্রকল্পের ইয়ুথ ফোরামের সদস্য রাব্বি ইসলাম, আফসানা মীম, মাহিবী খান, তনুশ্রী বিশ্বাস, সুরাইয়া খাতুন প্রমূখ।
ফকিরহাটে প্রতিবন্ধি হুসাইন’র নিজস্ব অর্থায়নে ২০প্রতিবন্ধিকে কম্বল প্রদান
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে ৩১তম আন্তর্জাতিক ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২২ উদ্যাপন উপলক্ষে ২০জন প্রতিবন্ধিকে শীতবস্ত্র স্বরুপ কম্বল বিতরন করলেন অপর প্রতিবন্ধি ও ডিজিটাল কম্পিউটার জ্যা’র পরিচালক হুসাইন ফেরদাউস। মঙ্গলবার (২০শে ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় গাবখালী বাজারাস্থ্য নিজস্ব কম্পিউটার ট্রেনিং সেন্টারে এক অনুষ্ঠানে উপরোক্ত কম্বল বিতরন করা হয়। বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রেজাউল করিম ফকির প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত কম্বল বিতরন করেন।
ডিজিটাল কম্পিউটার জ্যা’র পরিচালক হুসাইন ফেরদাউস এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, লালচন্দ্রপুর বড়বাড়িয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মোঃ মিজানুর রহমান শেখ, ০৭নং ওর্য়াডের সদস্য মোঃ হাফিজুর রহমান শেখ, ০৮নং ওর্য়াডের সদস্য মোঃ রোস্তম আলী শেখ, ০৯নং ওর্য়াডের সদস্য আঃ খালেক ঢালী ও সমাজ সেবক মোঃ কিরামত আলী শেখ। অনুষ্ঠানে সাতবাড়িয়া, লালচন্দ্রপুর ও হুচলা গ্রামের মোট ২০জনকে ২০টি কম্বল বিতরন করা হয়।
আওয়ামীলীগ নেতা আলহাজ্ব নজরুল ইসলামের জানাজা সম্পন্ন
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব শেখ নজরুল ইসলামের জানাজা গত ২১ ডিসেম্বর সকাল ১১ টায় নিজ বিদ্যাপিঠ নারিকেলি চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার সর্বস্তরের মানুষ অংশগ্রহন করে। জানাজায় অংশগ্রহন করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ সাজজাদ হোসেন,কৃষি কর্মকর্তা ফরিদুজ্জামান,রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল,জেলা আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ ফ,ম আঃ সালাম,জাহাঙ্গীর হোসেন মুকুল,জামিল খান,ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের,সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা,ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ,মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান,উপজেলা আওয়ামীলীগে সহ-সভাপতি ফ,ম আলাউদ্দিন মাহমুদ,মোর্শেদুল আলম বাবু,শাহাজাহান কবীর প্যারিস,উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব,দপ্তর সম্পাদক আকতার ফারুক,আওয়ামীলীগ নেতা আঃ গফুর খান,মোঃ আলী জিন্নাহ,আল মামুন সরকার, মোতালেব হোসেন,জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান,জেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ হাওলাদার,আওয়ামীলীগ নেতা রবিউল ইসলাম বিশ্বাস,রবিউল ইসলাম ফকির, মনিরুজ্জামান মনি,মনির হোসেন মোল্যা,যুবলীগ নেতা সফিকুর রহমান ইমন, আবুল কালাম আজাদ, শাহনেওয়াজ কবীর টিংকু, খায়রুজ্জামান সজল,সামসুল আলম বাবু,মইন উদ্দীন, ইরান মোল্যা,ইখতিয়ার মোল্যা, উজ্জল শিকদার,শরিফুল ইসলাম সোহাগ,সাইফুল ইসলাম,নাহিদ হোসেন ছাত্রনেতা মোল্লা রুবেল হোসেন,হিরণ শিকদার আজমাইন,রকি,নাইম প্রমূখ। এরপূর্বে তাকে শেষ বারের মত দেখতে যান খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,প্রধান শিক্ষক কৃষ্ণ পদ রায়,এ্যাডঃ সুশীল কুমার পাল,রূপসা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন,সাংবাদিক খান আব্দুর জব্বার শিবলী। জানাজা নামাজ পরিচালনা করেন হাফেজ এসএম মুশফিক আলম। জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
খুলনায় আটটি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা
তথ্য বিবরনী
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে আজ (বুধবার) খুলনার রূপসা উপজেলার আলাইপুর বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এসময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ করায় ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারকে চার হাজার টাকা, মেঘলা মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার টাকা, মেয়াদোত্তীর্ন পণ্য রাখায় জয়গুরু স্টোরকে দুই হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় জয় মা মিষ্টান্ন ভান্ডারকে দুই হাজার টাকা, মিথ্যা বিজ্ঞাপন দেওয়ায় (ভূয়া ডাক্তার) রানী মেডিকেল হলকে পাঁচ হাজার টাকা, পণ্যের মোড়কে বিক্রয় মূল্য লেখা না থাকায় দেবু কসমেটিকসকে তিন হাজার টাকা, মেয়াদোত্তীর্ন পণ্য ও নির্ধারিত দামের অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করায় গোলাম রসুল স্টোরকে তিন হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ন ঔষধ রাখায় বেলায়েত ফার্মেসীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানকালে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণের জন্য নিদের্শনা প্রদান করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি করতে লিফলেট ও প্যামপ্লেট বিতরণ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অব্যাহত থাকবে বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাকেশি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান
আটরা গিলাতলা প্রতিনিধি
বাকেশি প্রাথমিক বিদ্যালয়ের শিশু থেকে ৫ম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান গতকাল সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। ফলাফল প্রকাশ শেষে কৃতি শিক্ষার্থীদের মাযে পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কিমিটির সভাপতি ও বাকেশির মহা-ব্যবস্থাপক আলাউদ্দিন আল আযাদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম সুরাইয়া পারভিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাকেশির ব্যবস্থাপক মুরাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাকেশি কমর্চারী ইউনিয়নের সভাপতি মোঃ শাহাজাহান, সাধারণ সম্পাদক বেগ কামরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন প্রমুখ।
খুলনা রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্টে চুয়াডাঙ্গা জেলা দলের জয়লাভ
আটরা গিলাতলা প্রতিনিধি
খুলনা আর আর এফ রেজ্ঞ আয়োজিত খুলনা রেজ্ঞ ৫ দলিয় ক্রিকেট টুর্নামেন্টের ৩য় খেলা গতকাল খুলনা আর আর এফ মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় খুলনা জেলা দল এবং চুয়াডাঙ্গা জেলা দল একে অপরের মুখোমুখি হয়। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে চুয়াডাঙ্গা জেলা দল ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে। জবাবে খুলনা জেলা দল ১১৭ রানে অলআউট হলে চুয়াডাঙ্গা জেলাদল ৩৭ রানে জয়লাভ করে। । আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় টুর্নামেন্টের ফাইনাল খেলা আর আর এফ পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় আর আর এফ খুলনা , চুয়াডাঙ্গা দলের মুখোমুখি হবে।
ফুলতলা আইডিয়াল গেটে বিশুদ্ধ পানির প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
আটরা গিলাতলা প্রতিনিধি ঃ ফুলতলা আইডিয়াল গেটে বিশুদ্ধ পানির প্রকল্পের উদ্ভোধন অনুষ্ঠান গতকাল সকাল ১১ টায় ফুলতলার আইডিয়াল গেটে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন।বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল গাওসুল আযম হাদী। এ সময় আরো উপস্থিত ছিলেন ফুলতলা বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আনসার আলী মোল্লা, ইউপি সদস্য ইমদাদুল হক মিতুল, ইমাম হাফেজ মেহেদী হাসান, আনোয়ার হোসেন সিদ্দিকী, আব্দুল হালিম সরদার, আইপিএসসি এর ভাইস প্রিন্সিপাল ফয়জুল কবীর,প্রকল্প কর্মকর্তা নেলসন আভাস বিশ্বাস, মাস্টার শহীদুল ইসলাম, জাহিদুল ইসলাম জুয়েল প্রমুখ।
সুন্দরবনে অপহৃত ১৫ জেলে ৬ দিন পর মুক্তি পেয়েছে
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত ১৫ জেলে ছয়দিন পরে ডাকাতদের জিম্মিদশা থেকে মুক্তি পেয়েছেন। বুধবার ভোররাতে পৃথক তিনটি জেলে নৌকায় করে তিনজন শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর ও চারজন সোনাতলা গ্রামে এবং আটজন মোংলার চাদপাঁই এসে পৌছায়। এদের মধ্যে ডাকাতের মারপিটে আহত তিনজনকে শরণখোলা থানা পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করিয়েছেন। চিকিৎসা নেয়া জেলেরা হচ্ছে, বাগেরহাট সদর উপজেলার ডেমা কাসিমপুর গ্রামের সোহেল মল্লিক (২৮), মোংলা উপজেলার বাজিকর খন্ডের আসাদুল শেখ (৩৫), রামপাল উপজেলার বেতকাঠা গ্রামের হানিফ হাওলাদার (৪৫)। এ তিন জেলের মহাজনরা টাকা দিতে না পারায় ডাকতদল তাদের মারপিট করেছে বলে তারা জানায়। এছাড়া শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের জেলে সালাম হাওলাদার (৬৫), ইমাম খান (২৫), সোলেমান হাওলাদার (৩০) ও ইউসুফ হাওলাদার (৩৫) দশ হাজার টাকা মুক্তিপন দিয়ে ছেড়ে এসেছেন বলে তারা জানান। অপরদিকে, মোংলার চাঁদপাই ফিরে আসা জেলেদের মোংলা পুলিশ উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে গেছে। এরা হচ্ছে, খুলনার বটিয়াঘাটা উপজেলার বুঝবুনিয়া গ্রামের আকরাম শেখ (৪২), রফিকুল খান (৩৫), মোংলা উপজেলার দক্ষিন হলদিবুনিয়া গ্রামের মিলন শেখ (২৩), আনিস শেখ (২২), বৈদ্যমারী গ্রামের শুকুর আলী ব্যপারী (৩০), মনির ব্যপারী (৩৫), রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের বকতিয়ার ব্যাপারী (৩৫) এবং রূপসা উপজেলার আলি শিকদার (৪৮)। ফিরে আসা জেলেরা জানায়, মঙ্গলবার রাতে সুন্দরবনের হরিণটানা এলাকার একটি খালে তাদের ছেড়ে দেয়া হয়। সেখান থেকে তারা সারারাত নৌকা চালিয়ে বুধবার ভোরে লোকালয়ে এসে পৌছান। নয়ন বাহিনী নাম দিয়ে সাতজনের নতুন এ ডাকাত দলের কাছে দুইটি পাইপগান ও বেশ কয়েকটি দা রয়েছে। ডাকাত দলের কাছে তিন লাখ টাকা মুক্তিপনের দাবীতে এখনো একটি ট্রলারসহ কয়েক জেলে জিম্মি রয়েছে বলে তারা জানান।
এদিকে ডাকাতদের কবল থেকে জেলে উদ্ধারের ঘটনা নিয়ে শরণখোলায় প্রেস ব্রিফিং করেছেন বাগেরহট জেলা পুলিশ সুপার কে.এম আরিফুল হক। পুলিশ সুপার সাংবাদিকদের জানান, সুন্দরবনে জেলে অপহরণের খবর জানার সাথে সাথে মোংলা, মোরেলগঞ্জ ও শরণখোলা থানা পুলিশের বিশেষ অভিযান শুরু করা হয়। প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী সুন্দরবনকে ডাকাত মুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত জেলেদের মাধ্যমে তথ্য সংগ্রহ করে ডাকাতদের গ্রেফতার করা হবে।
গত ১৫ ডিসেম্বর দিবাগত রাতে নতুন এ ডাকাত বাহিনী সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হরমাল খাল ও বেরির খালে কাকড়া শিকার করার সময় হামলা চালিয়ে এসব জেলেদের অপহরণ করে তাদের অস্তিত্ব জানান দেয়।
অভয়নগরে ১০৭টি চুল্লিতে ফলজ বনজ গাছ পুড়িয়ে অবৈধভাবে কয়লা উৎপাদন
তামিম আহমেদ মনির, অভয়নগর(যশোর)
অভয়নগরে ১০৭টি চুল্লিতে ফলজ ,বনজ গাছ পুড়িয়ে অবৈধভাবে কয়লা উৎপাদন করা হচ্ছে। এতে পরিবেশ হুমকির মুখে পড়েছে। যে কারণে শ্বাসকষ্টে ভুগছে এলাকার শিশুরা ও বৃদ্ধারা। মারাত্মক ক্ষতির মধ্যে পড়েছে উপজেলাবাসী। জানা গেছে, নির্বিচারে কাটা হচ্ছে গাছপালা। অসাধু ব্যবসায়ীরা এসব গাছ কেটে তা পুড়িয়ে উৎপাদন করছেন কয়লা। বানানো হচ্ছে ১০৭টি চুল্লিতে কয়লা। এসব চুল্লি থেকে নির্গত ধোঁয়ায় পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধ্বংস হচ্ছে বনাঞ্চল, বিপর্যয়ের মুখে পড়েছে পরিবেশ, বন্যপ্রাণী ও পাখি। সেই সঙ্গে হুমকিতে পড়ছে জনস্বাস্থ্য, কমে যাচ্ছে জমির র্উবরতা। বছরের পর বছর পরিবেশ বিধ্বংসী এমন কাজ চললেও ব্যবস্থা নেওয়া হলেও থামছে না এমন অবৈধ কাজ। উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের আমতলা ও সোনাতলা এলাকা ঘুরে একাধিক ব্যবসায়ী ও চুল্লি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথম দিকে ৫/৬ বছর যাবত গুটি কয়েক ব্যক্তি কাঠ পুড়িয়ে কয়লা তৈরি ও বিক্রি করে আসছিল। ধীরে ধীরে এই পদ্ধতি অনুসরণ করে একাধিক ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে তুলেছেন। সিদ্দিপাশা ঘনবসতিপূর্ণ এলাকা। আমতলা ও সোনাতলা এলাকার গাছ কাটাসহ পার্শ¦বর্তী এলাকা থেকেও গাছ কাটা শুরু করেছে তারা। অথচ সেখানে রয়েছে শত শত পরিবারের বসতি। ঘন ঘন বাড়িঘর থাকা সত্ত্বেও বসতি বাড়ির পাশে গাছপালা কেটে পোড়ানো হচ্ছে। এসব চুল্লিতে বছরের পর বছর পোড়ানো হচ্ছে বাগানের গাছ। ফলজ ,বনজ গাছ কেটে জ্বালানি পুড়িয়ে চুল্লি তৈরি করে অবৈধভাবে কয়লা উৎপাদন করে যাচ্ছে দেদারচ্ছে। এলাকার বাসিন্দারা হানিফ সরদার, শাহিন শেখ, হারুন শেখ, ইউসুফ শেখ, আরিফ সরদার, নাজিম মোল্যা, হিমায়েত শেখ, মিজান সরদার, জাকির মোল্যা, সুখেন ভদ্র, খবির ফারাজী সঞ্জয় দাস, গোবিন্দ দাস, সবুজ সরদার, শরিফুল শেখ, খবির ফারাজী বলেন, এ অঞ্চলে ১০৭টি চুল্লি তৈরি করে কয়লা বানিয়ে আসছেন। কিন্তু তারা এতটাই দূর্র্ধষ যে স্থানীয়রা তাদের বিরুদ্ধে প্রতিবাদতো দূরের কথা মুখ খুলতেও সাহস করেনা। মাটি, ইট ও কাঠের গুঁড়া মিশিয়ে তৈরি করা চুল্লিতে প্রতিদিন কয়েক হাজার মণ কাঠ পোঁড়ানো হ”্ছ।ে ঘনবসতিপূর্ন এলাকা এখানে সরকারী প্রাথমিক বিদ্্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ, মন্দির, স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, দাতব্য চিৎিসালয়,পানবরজ ও ক্ষেতখামার রয়েছে। এলাকায় ফলজ ,বনজ গাছ কেটে পুড়িয়ে অবৈধভাবে কয়লা উৎপাদন করা হচ্ছে ১০৭টি চুলা তৈরি করে। এতে এ এলাকার পরিবেশ হুমকির মুখে পড়চ্ছে । তারা আরো বলেন, এই কাজটি করে যাচ্ছে স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তিরা। সংশ্লিষ্ট ইউনিয়নের সোনাতলা গ্রামের হারুন মোল্যা, বর্তমান মেম্বর জিয়া মোল্যা, হাবিব হাওলাদার, শহিদ মোল্যা, তসলিম মিয়া, কবীর শেখ, ছোট্ট মোল্যা, শান্ত হোসেন, তৌকির মোল্যা, মনির শেখ, ফারুক হাওলাদার এবং ধূলগ্রামের হরমুজ সর্দার, রকশেদ সর্দার, ইয়াছিন শেখঅসাধু ব্যবসায়ী। সরেজমিনে, ট্রলিতে করে কাট নিয়ে শতাধিক মাটির কাঁচা চুল্লি তৈরি করে কয়লা বানিয়ে বিভিন্ন জায়গায় বিক্্রয় করা হচ্ছে। গাছপালা কেটে ছোট ছোট কাটের টুকরা বানিয়ে চুল্লির মধ্যে দিয়ে জ্বালানো হচ্ছে দেখা গেছে। এক পাশ দিয়ে ছোট কয়লা বের করা হচ্ছে। অন্যপাশে সেই কয়লা শুকানো হচ্ছে। বাকি জায়গায় বস্তাই ভর্তি করে রাখা হয়েছে। চুল্লির মধ্যে সারিবদ্ধভাবে কাঠ সাজিয়ে চুল্লির খোলা মুখ দিয়ে আগুন দেওয়া হয়েছে। প্রায় ৭ থেকে ১০ দিন পোঁড়ানোর পর চুলা থেকে কয়লা বের করা হয়। প্রতিটি চুল্লিতে প্রতিবার ২শথেকে ৩শমণ কাঠ পোঁড়ানো হয়। কাঠ পুঁড়ে কয়লা হয়ে গেলে সে গুলো বের করে ঠান্ডা করে বিক্রির উদ্দেশ্যে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয়। স্থানীয় সচেতন মহল জানান, এ এলাকায় অনেক গাছপালা ছিল। বর্তমানে গাছের সংখ্যা কমে যাচ্ছে। কাঠ যখন পুড়ানো হয় তখন বিষাক্ত কালো ধুয়ায় শ্বাসকষ্টসহ নানাবিধ রোগে দেখা দিচ্ছে। সরকারি নিয়মনীতিকে না মেনে এসকল ব্যক্তি প্রতিনিয়ত কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে আসছে। উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর থেকে দুইবার অভিযান চালিয়ে চুল্লিগুলো গুড়িয়ে দিলেও বন্ধ হয়নি এ অবৈধ ব্যবসা। প্রতিবারই আরও নতুন নতুন চুল্লি তৈরি হয়েছে। ফলে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, উজাড় হচ্ছে গাছপালা অপরদিকে স্থানীয়রা শ্বাসকষ্টসহ নানাবিধ রোগে ভুগছে। এদের বিরুদ্ধে স্থানীয় কেউ প্রতিবাদ করলেই তাদের উপর নানা হুমকি ধামকি নেমে আসে । সেই সাথে এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও পোহাতে হচ্ছে নানা বিড়ম্বনা। এর আগে অনেকবার এলাকাবাসীরা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগও দিয়েছেন। কতিপয় ব্যক্তি জোটবদ্ধ হয়ে অবৈধভাবে মাটির চুল্লি বানিয়ে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে আসছে। এমনকি সরকারি দাতব্য চিকিৎসালয় ও শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকাতেও তারা এ পরিবেশের জন্য ক্ষতিকর কয়লা তৈরির চুল্লি নির্মাণ করেছে উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের কয়েকটি গ্রামে অবাধে চুল্লিতে এ কয়লা তৈরি হওয়ায় নির্গত ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে। নষ্ট হচ্ছে ফসলি জমি। স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে সাধারণ মানুষ। এ বিষয়টি নিয়ে সহকারী কমিশনার (ভুমি) থান্দার কামরুজ্জামান জানান, বিষয়টি জেনেছি। কয়েক মাস আগে আমরা ওই অবৈধ কয়লা উৎপাদন চুলা ড্রেজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন বলেন, উপজেলা প্রশাসন ,থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর এর সহযোগিতায় এর আগে ১০৪টি অবৈধ চুল্লি স্কেমিটার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছিলাম। এবার তদন্তপূর্বক স্থায়ীভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
মাছরাঙা টেলিভিশন খুলনা অফিসের ভিডিও এডিটর এনামুল কবিরের মা তাহরিমা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। বুধবার ভোররাত ০৩:৪৫ মিনিটে ৭৪ বছর বয়সে নিজ বাড়ি খুলনার নৈহাটি গ্রামে দীর্ঘদিন অসুস্থতার পর বার্ধক্য জনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে। এদিকে সাংবাদিক এনামুল কবিরের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
বাগেরহাটের সেই প্রধান শিক্ষকের বিরুদ্বে বিভাগীয় মামলা রুজু
বাগেরহাট প্রতিনিধি।।
উর্দ্ধতন কর্তৃপক্ষকে না জানিয়ে বিদ্যালয়ের গাছ কাটার খবর বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হওয়ার ১১৬ দিন পর বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার ১৯ নং ভাটখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্ইে গাছখেকো প্রধান শিক্ষক হান্নান হাওলাদারের বিরুদ্বে বিভাগীয় মামলা রুজু হয়েছে। ১২ ডিসেম্বর সোমবার প্রাথমিক শিক্ষা খুলনা বিভাগীয় উপ পরিচালক মোঃ মোসলেম উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে হান্নান হাওলাদারের বিরুদ্বে বিভাগীয় মামলা রুজু করার খবর নিশ্চিত হওয়া গেছে ।
পত্রের সূত্রে জানাযায়, প্রধান শিক্ষক হান্নান হাওলাদার বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মানস্থলের চারটি বৃক্ষ গাছ ও ৩/৪ টি নারকেল গাছ উর্দ্ধতন কর্তৃপক্ষকে না জানিয়ে এসএমসির রেজুলেশনের মাধ্যমে কর্তন করেছেন। এরূপ কার্যকলাপ সরকারি কর্মচারী (শৃংখলা ও আপীল ) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) ও ৩ (ঘ) ধারা অনুযায়ী অসদাচরণ ও দৃর্নীতির আওতায় শাস্তিযোগ্য অপরাধ বিধায় এ বিভাগীয় মামলা রুজু করা হলো।
উল্লেখ্য গত ১৯ আগষ্ট ২০২২ বৃহস্পতিবার সরকারী ছুটির দিন থাকায় সকালে অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ এমদাদুল হকের উপস্থিতিতে গাছ কেটে তা বিক্রি করতে দেখেন এলাকাবাসী। পরে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে গাছ কাটা বন্ধ করে দেন তারা। এলাকা বাসী জানান, ১৯ নং ভাটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাম্বল গাছ, তাল গাছ, মেহগনী ও নারকেল গাছসহ বিভিন্ন প্রজাতির লক্ষাধিক টাকা মুল্যের প্রায় ৯/১০ টি গাছ কাটান স্কুলের প্রধান শিক্ষক। গাছ কাটার সাথে সাথে কিছু গাছ বিক্রিও করে দেন। উর্দ্ধতন কর্মকর্তাদের অনুমতি ছাড়া সরকারী সম্পত্তি এভাবে কেউ কাটতে ও বিক্রী করতে পারে না। যারা সরকারী সম্পত্তি আত্মসাত ও বিক্রীর সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী। #
খুবির প্রিন্টমেকিং ডিসিপ্লিনের উদ্যোগে আর্ট, আর্টিস্ট এবং ক্রিয়েশন শীর্ষক দিনব্যাপী সেমিনার আজ
খবর বিজ্ঞপ্তি
আজ ২২ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে প্রিন্টমেকিং ডিসিপ্লিনের উদ্যোগে আর্ট, আর্টিস্ট এবং ক্রিয়েশন শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০.৩০ টায় উক্ত সেমিনারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন খ্যাতনামা শিল্পী প্রফেসর রফিকুন নবী, প্রফেসর নিসার হোসেন এবং ভারতের শিল্পী ও শিল্পশিক্ষক জয়ন্ত নস্কর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ। উদ্বোধনী পর্বের পর বেলা ১১.৪৫ টায় ‘দি প্রোব্লেম এন্ড পসিবিলিটিস অব ফোক আর্ট রিসার্চ ইন বাংলাদেশ’ শীর্ষক নিবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী প্রফেসর নিসার হোসেন এবং ১২.৪৫ টায় ‘লিভিং উইথ আর্ট এন্ড মাই ওয়ার্কস’ শীর্ষক নিবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের খ্যাতনামা শিক্ষক প্রফেসর রফিকুন নবী। এছাড়া বিকেল ৩টায় ওয়াটার এন্ড রিডিউসার বেজড সেরিগ্রাফি শীর্ষক ওয়ার্কশপ পরিচালনা করবেন ভারতের শিল্পশিক্ষক জয়ন্ত নস্কর। সেমিনারের উদ্বোধন পর্বে স্বাগত বক্তব্য রাখবেন প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোঃ নাদিমুদ্দৌলা।
ঝিনাইদহ ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
ঝিনাইদহ প্রতিনিধি-
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ খ্রি. অনুযায়ী তৃণমূল পর্যায়ে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত সদর উপজেলায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে ভলিবল প্রতিযোগিতা, সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার বিকালে পঞ্চগ্রাম মুক্তিযোদ্ধা মশিউর রহমান দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মোঃ তানভীর হোসেন এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রিয়াজুল আলম খান। উক্ত খেলা পরিচালনায় রেফারির দায়িত্বে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য মোঃ ফারুক হোসেন । এছাড়াও মোঃ শহিদুল ইসলাম, আতাহার আলী, তুহিন আলী, রবিউল আলম, সোহাগ, এমদাদ রেজা, লাল্টু মিয়া, আঃ হাকিমসহ অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ছাত্র ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকসহ অসংখ্য দর্শক উপস্থিত ছিলেন। বিভিন্ন বিদ্যালয়ের ৫৬ জন ছাত্র এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ঝিনাইদহ সদর উপজেলায় ভলিবল প্রতিযোগিতা, সনদপত্র ও পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে ছাত্রদের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি তুলে দেন ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসার (অতিঃ দাঃ) মোঃ তানভীর হোসেন ।
খুলনাসহ সারাদেশে দুই হাজার কিলোমিটার উন্নয়নকৃত মহাসড়কের উদ্বোধন
তথ্য বিবরনী
প্র্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে দেশের উন্নয়নকৃত দুই হাজার কিলোমিটার মহাসড়কের উদ্বোধন করেন। তিনি খুলনা ও টাঙ্গাইল প্রান্তে যুক্ত হয়ে উন্নয়নকৃত মহাসড়কের ফলে উপকারভোগী কয়েকজনের সাথে কথা বলেন ও তাদের অভিব্যক্তি মনোযোগ দিয়ে শোনেন।
এ সময় খুলনা জেলা স্টেডিয়াম প্রান্ত থেকে জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে যুক্ত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু, বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, রেঞ্জ ডিআইজি মঈনুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা ২০২০-২০৪১ এর আলোকে ২০২০-২৫ মেয়াদে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণীত হয়েছে, যার মাধ্যমে অনগ্রসর ও দুর্গম অঞ্চলের প্রান্তিক জনসাধারণকে অর্থনীতির মূলধারায় সংযুক্ত করার লক্ষ্যে সরকার দেশের মহাসড়ক নেটওয়ার্ককে গতিশীল করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। চতুর্থ শিল্পবিপ্লবের এ যুগেই বাংলাদেশের মহাসড়কগুলো স্মার্ট হাইওয়ে হিসেবে নির্মিত হবে। দেশে আজ একসাথে ২০২১.৫৬ কিলোমিটার উন্নয়নকৃত মহাসড়ক উদ্বোধন করা হয়েছে। মোট ১৪,৯১৪.৯৫ কোটি টাকা ব্যয়ে ৪৮টি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে উন্নয়নকৃত মহাসড়কগুলোর মধ্যে খুলনা বিভাগে ৩৫২.২৬ কিলোমিটার, ঢাকা বিভাগে ৬৫৩.৬৬ কিলোমিটার, চট্টগ্রাম বিভাগে ২৫৮.৯০ কিলোমিটার, ময়মনসিংহ বিভাগে ১৪২.৪৮ কিলোমিটার, সিলেট বিভাগে ১০৬.১৮ কিলোমিটার, বরিশাল বিভাগে ১০৭.২৬ কিলোমিটার, রাজশাহী বিভাগে ১৯৬.৮৭ কিলোমিটার এবং রংপুর বিভাগে ২০৩.৯৫ কিলোমিটার মহাসড়কে উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১৪২.২৭ কোটি টাকা ব্যয়ে খুলনা জেলার ২৯ কিলোমিটার উন্নয়নকৃত সড়ক অন্তর্ভূক্ত রয়েছে।
খুলনায় অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থার অনন্য মাইলফলক পদ্মাসেতুর কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ এখন সড়ক পথে প্রায় তিন ঘন্টায় রাজধানীতের পৌঁছাতে পারছে। দেশের সার্বিক উন্নয়নের পূর্বশর্তই হলো যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।
এসময় সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, খুলনা জেলার উদ্বোধন হওয়া মহাসড়কটি ব্যবহার করে ভোমরা স্থল বন্দরের সাথে খুলনাসহ সারাদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। এই বন্দর দিয়ে এখন আমদানি ও রপ্তানি সহজ হবে।
উদ্বোধন অনুষ্ঠানে খুলনা জেলা স্টেডিয়াম প্রান্তে জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ভেড়ামারায় অবৈধ চিনিকল থেকে ১০০ মণ গুড় জব্দ
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া কাজিপাড়া এলাকায় অবৈধ চিনিকল থেকে ১০০ মণ গুড়ের বার জব্দ করেছে প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত দুজনকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে। জব্দকৃত গুড়ের বার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির ল্যাবে টেস্টের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে।
মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুনের নেতৃত্বে বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের কাজিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধ গুড় প্রস্তুতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করার নির্দেশ দেন। অবৈধ গুড় প্রস্তুতকারক মালিক সুজন সরদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। গুড় প্রস্তুত করার খাবার সোডা, হাইড্রোস, ডালডা, বিভিন্ন পাউডার নষ্ট করে দেয়। অন্যদিকে একই এলাকার গনি মিয়া গুড়ের বিভিন্ন কালারের বার তৈরি করে ট্রলিট্রাক ড্রাইভার কাজলের পরিবহণের মাধ্যমে নাটোরে সরবরাহকালে কুষ্টিয়া ডিবি পুলিশের হাতে ২২০ পিস গুড়ের বার, যা আনুমানিক ১০০ মন আটক করেন।
ড্রাইভার কাজলের তথ্য গুড়ের বার তৈরি প্রতিষ্ঠানে বিভিন্ন সরঞ্জামাদি পাওয়া যায়। প্রতিষ্ঠানের মালিক পলাতক। ড্রাইভার কাজলকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করেন।
ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট রেকসোনা খাতুন জানান, জব্দকৃত ১০০ মণ গুড়ের বার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ল্যাবে টেস্টের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিধি মোতাবেক মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
‘বিএনপি-জামায়াতের অপশক্তি রোধে ছাত্রলীগকে কঠোর ভূমিকা পালন করতে হবে’
পিরোজপুর প্রতিনিধি
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, বিএনপি-জামায়াতের অপশক্তি রোধে ছাত্রলীগকে কঠোর ভুমিকা পালন করতে হবে। বিজয়ের মাসে বিএনপি-জামায়াতের অপশক্তি রুখ দিয়ে আরেকটি নতুন বিজয় অর্জনে ছাত্রলীগকে শেখ হাসিনার নেতৃত্বে যুদ্ধ করতে হবে। বুধবার বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, সামরিক শাসক জিয়া ও খালেদা জিয়া ছাত্ররাজনীতির নামে ছেলেদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অস্ত্রের মাধ্যমে হল দখল ও টেন্ডরাবাজি হত। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার কোনো পরিবেশ ছিল না। সাধারণ ছাত্ররা নিরাপদে হলে থাকতে পারতো না।
শ ম রেজাউল বলেন, বিএনপি-জামায়াত সরকারের সময় বছরের ৬ মাস চলে যাওয়ার পরও শিক্ষার্থীরা বই কিনতে পারতো না। আর সেখানে বছরের প্রথম দিনে শেখ হাসিনার সরকার দেশের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দিচ্ছেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ছাত্রলীগকে বিশ্ব রাজনীতিতে একটি মেধাবী ও পরিছন্ন ছাত্রসংগঠন হিসাবে চিহ্নিত করতে চাচ্ছেন। সে লক্ষে তিনি মেধাবী ও প্রকৃত ছাত্রদের সংগঠনের কেন্দ্রীয় কমিটিসহ জেলা-উপজেলার দায়িত্ব দিচ্ছেন।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপসের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন শেখের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি মো. অনিরুজ্জামান অনিক। সম্মেলনে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক এম সাইফুল ইসলাম সাইফ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু প্রমুখ বক্তব্য রাখেন।
সম্মেলন শেষে তরিকুল ইসলাম চৌধুরী তাপসকে সভাপতি এবং আল আমিন শেখকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়।
বেনাপোল ফেরত ভারতীয় ট্রাকচালকের কাছে ৭ স্বর্ণবার
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল স্থলবন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে সাতটি স্বর্ণবারসহ দেশটির এক ট্রাকচালককে আটক করেছে বিএসএফ। বুধবার বেনাপোলে ট্রাক রেখে হেঁটে ফেরার সময় পেট্রাপোল বন্দর এলাকায় তাঁকে আটক করা হয়।
পেট্রাপোল স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, ভারতের ট্রাকটি রপ্তানি পণ্য নিয়ে ১৩ ডিসেম্বর বেনাপোল বন্দরে প্রবেশ করে। ১৫ ডিসেম্বর পণ্য নামানো হয়। এর মধ্যে একটি স্বর্ণ পাচারকারী দলের কথায় জুতার মধ্যে স্বর্ণবারগুলো বিশেষ কায়দায় লুকিয়ে ভারতে পাচারের চেষ্টা করেন তিনি। তবে নোম্যান্সল্যান্ড পার হওয়ার পর বিএসএফের নিয়মিত তল্লাশির সময় স্বর্ণবারসহ তাঁকে আটক করা হয়।
পেঁয়াজের পর এবার বেনাপোলে টিসিবির মসুর ডাল
বেনাপোল (যশোর) প্রতিনিধি
দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে এবার ভারত থেকে ৩২০০ মেট্রিক টন টিসিবির মসুর ডাল আমদানি হয়েছে। যার প্রতি মেট্রিক টনের মূল্য এক হাজার ১৩৬ দশমিক ১৩ মার্কিন ডলার।
বুধবার (২১ ডিসেম্বর) বিকেল থেকে এসব মসুর ডাল বেনাপোল বন্দর থেকে খালাস নিতে দেখা যায়। এসব ডাল ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আওতায় দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হবে।
এর আগে গত ৪ ডিসেম্বর বেনাপোল দিয়ে টিসিবির জন্য দুই হাজার ২১১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়।
বেনাপোল বন্দর থেকে এ মসুর ডাল খালাস নিতে বেনাপোল কাস্টমস হাউসে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে কনফিডেন্স ট্রেড অ্যাসোসিয়েট নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট।
এ সিঅ্যান্ডএফ এজেন্টের মালিক আতিয়ার রহমান জানান, সরকার ৪ হাজার ২০০ মেট্রিক টন মসুর ডাল বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করেছে। যার মধ্যে ৩২০০ টন ডাল বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে। পরবর্তীতে বাকি ১০০০ হাজার টন মসুর ডাল আসবে বলে তিনি জানান।
তিনি আরো জানান, এ ডাল আমদানি করতে প্রতিকেজিতে খরচ পড়ছে ১২৫ টাকা। বন্দর থেকে ডাল দ্রুত খালাস নিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মনিরুল ইসলাম বলেন, ভারত থেকে ৩২০০ মেট্রিক টন টিসিবির মসুর ডাল বন্দরে আমদানি হয়েছে। বন্দর থেকে দ্রুত এসব ডাল ছাড় হয়ে যেন দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে পারে সেজন্য তারা সব ধরনের সহযোগিতা করছেন বলে জানান।
যে কারণে ফাঁস নিয়েছিলেন রাবি শিক্ষার্থী মৃত্যুঞ্জয়
যশোর অফিস
মৃত্যুঞ্জয় সেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। মেধাবীও ছিলেন তিনি। পড়াশোনার প্রতি ছিল প্রবল আগ্রহ। কিন্তু মানসিক কারণে প্রায়ই সে অসুস্থ থাকতেন। ঠিকমতো ক্লাসে উপস্থিত হতে পারতেন না। এমনকি কাঙ্ক্ষিত পড়াশোনাও চালিয়ে যেতে পারতেন না। এটা নিয়ে হতাশায় ছিলেন তিনি। আর সেই হতাশা থেকেই ফ্যানের সঙ্গে রশি জড়িয়ে আত্মহত্যা করেন তিনি।
ঘটনাটি ঘটেছে যশোরের মনিরামপুর উপজেলায়। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুর থানার এসআই আব্দুল হান্নান। এর আগে মঙ্গলবার সকালে ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন স্বজনরা। মৃত্যুঞ্জয় সেন উপজেলার প্রতাপকাটি গ্রামের বিপুল সেনের ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। স্বজনরা জানান, দীর্ঘদিন অসুস্থ ছিলেন মৃত্যুঞ্জয়। ফলে লেখাপড়ায় পিছিয়ে পড়েন। সেই হতাশা থেকে ঘরে ফ্যানের সঙ্গে রশি জড়িয়ে আত্মহত্যা করেন তিনি।
স্থানীয় ঢাকুরিয়া কলেজের অধ্যক্ষ তাপস কুন্ডু জানান, প্রতিবন্ধী ছিল মৃত্যুঞ্জয়। হাত-পা বাঁকা ছিল। কিন্তু প্রতিবন্ধকতাকে জয় করে সে আমার কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিল। পরে মৃত্যুঞ্জয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিবিএ ভর্তি হয়।
তিনি আরো জানান, মৃত্যুঞ্জয় হিসাববিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। এক বছর ধরে গুরুতর অসুস্থ হয়ে পড়ে মৃত্যুঞ্জয়। অসুস্থতার কারণে সে লেখাপড়ায় এক বছর পিছিয়ে পড়ে। এতে সে হতাশায় ভুগছিল।
মনিরামপুর থানার এসআই আব্দুল হান্নান বলেন, মুলত হতাশা থেকে আত্মহত্যা করেছেন রাবি শিক্ষার্থী মৃত্যুঞ্জয়। তবে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
ফোনালাপে পরিচয়, রাতে দেখা করতে এসে কিশোরীর সর্বনাশ
খুলনাঞ্চল রিপেোর্ট
ফোনে কথা বলার সুবাদে পরিচয়। এরপর ধীরে ধীরে সখ্যতা। হঠাৎ দেখা করার আগ্রহ। সেখানেই আপত্তি ছিল কিশোরীর। কিন্তু এক সময় আর আপত্তি না তোলায় রাতে দেখা করার কথা বলে যুবক। আর তাতেই সর্বনাশ হলো কিশোরীর। সিনেম্যাটিক ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইলে।
মোবাইলে পরিচয়ের সূত্র ধরে যুবক দেখা করতে এসেছিলো কিশোরীর (১৬) সঙ্গে। পরে ওই কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোহেল রানা (২৩) নামের এক যুবককে আটক করে পুলিশ দিয়েছে স্থানীয়রা। কিশোরীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ধর্ষণের শিকার কিশোরীর সঙ্গে অভিযুক্ত যুবকের মোবাইলে পরিচয়। সোমবার (১৯ ডিসেম্বর) রাতে ওই কিশোরীর সঙ্গে দেখা করতে গিয়ে নির্জন এলাকায় নিয়ে ধর্ষণ করে সোহলে। কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা এসে সোহেলকে আটক করে পুলিশে দেয়। পরে মঙ্গলবার রাতে কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করলে সোহেলকে গ্রেফতার দেখানো হয়। ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত যুবককে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।











































