Home জাতীয় বিএনপি’র বাকি সংসদ সদস্যও পদত্যাগপত্র জমা দিচ্ছেন

বিএনপি’র বাকি সংসদ সদস্যও পদত্যাগপত্র জমা দিচ্ছেন

12

ঢাকা অফিস।।
এবার পদত্যাগপত্র জমা দিচ্ছেন বিএনপির সংসদ সদস্য হারুন অর রশিদ। আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন তিনি। বুধবার (২১ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুনুর রশীদ বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদ সচিবালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেবেন। এর আগে ১১ ডিসেম্বর হারুনুর রশীদ ছাড়া সংসদ সচিবালয়ে গিয়ে বিএনপির পাঁচ এমপি পদত্যাগপত্র জমা দেন। উল্লেখ্য, ১০ ডিসেম্বর বিকালে রাজধানীর গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় এমপিরা পদত্যাগের ঘোষণা দেন।