Home আঞ্চলিক মাইক্রো চালানো শিখতে যাওয়াই কাল হলো কিশোরের

মাইক্রো চালানো শিখতে যাওয়াই কাল হলো কিশোরের

11

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি ।।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাইক্রোবাস চালানো শিখতে যাওয়াই কাল হলো কিশোরের। মাইক্রোবাস চালানোর সময় গাছের ধাক্কায় নিহত হয়েছে চালক রিয়াদ বিশ্বাস (১৪)। এ ঘটনায় একজন আহত হয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াদ বিশ্বাস উপজেলার আরামডাঙ্গা গ্রামের ইউনুস আলীর ছেলে। আহত শামীম (১৭) কোমরপুর গ্রামের মিঠুনের ছেলে।

দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, বুধবার সকালে দুজনে মাইক্রোবাস চালানো শেখার উদ্দেশ্যে কার্পাসডাঙ্গা-দর্শনাগামী রাস্তায় মাইক্রোবাস চালায়। এ সময় দামুড়হুদার বাঘাডাঙ্গা জামে মসজিদের সামনে পৌঁছলে রাস্তার ডানপাশে গাছের সঙ্গে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক রিয়াদ নিহত হয়। তার সঙ্গে থাকা শামীম গুরুতর আহত হয়েছে। তাকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।