Home বিনোদন এবার ভাবনার ‘এক্সকিউজ মি’

এবার ভাবনার ‘এক্সকিউজ মি’

58

বিনোদন ডেস্ক।।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ইতোমধ্যেই নাম লিখেছেন সিনেমায়। ‘ভয়ঙ্কর সুন্দর, ‘লাল মোরগের ঝুটি’তে অভিনয় করে দারুণ প্রশংসিতও হয়েছেন। সম্প্রতি এই অভিনেত্রী শেষ করেছেন ‘দামপাড়া’ ও ‘যাপিত জীবন’ সিনেমার কাজ।

এবার ভাবনা নাম লিখালেন নতুন আরও একটি সিনেমায়। নাম ‘এক্সকিউজ মি’। আর এটি পরিচালনা করবেন নাট্যনির্মাতা রায়হান খান। এতে ভাবনার বিপরীতে অভিনয় করবেন জিয়াউল রোশান। এর মধ্যদিয়ে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা।

জানা গেছে, এরই মধ্যে প্রধান চরিত্রের দুই অভিনয়শিল্পীর সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে। আর নতুন বছরের প্রথম দিকে সিনেমার দৃশ্যধারণ শুরু হবে। এর আগে, আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে সিনেমার মহরত। সেখানে তুলে ধরা হবে ‘এক্সকিউজ মি’র বিস্তারিত।

ভাবনা বলেন, ‘রায়হান খান ভালো পরিচালক, ভালো চিত্রগ্রাহকও। সেই বিশ্বাস থেকে তার পরিচালিত প্রথম সিনেমায় আমার কাজ করতে যাচ্ছি। আগামীকাল সিনেমার বিষয়গুলো সবার সামনে তুলে ধরা হবে।’