Home আঞ্চলিক যশোরে শিশুকে ধর্ষণের চেষ্টায় সরোয়ার পুলিশের খাচায়

যশোরে শিশুকে ধর্ষণের চেষ্টায় সরোয়ার পুলিশের খাচায়

14

শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোর, যশোরে সরোয়ার হোসেন(৪৫) নামে ব্যাক্ত এক শিশু মেয়েকে ধর্ষণ করতে যেয়ে গণপিটুনির স্বীকার হয়েছে।গড়নপিটুনিতে আহত সরোয়ার এখন যশোর জেনারেল হাসপাতালে সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

সরোয়ার সদর উপজেলার লেবুতলা দক্ষিণ পাড়ার জহির বিশ্বাসের ছেলে। আজ মঙ্গলবার দুপুর ১ টার দিকে লেবুতলা জহির চেয়ারম্যানের কাঠাল বাগানে এঘটনাটি ঘটেছে । প্রতাক্ষদর্শি ও পুলিশ জানায় লেবুতলা দক্ষিন পাড়ায় একটি শিশু মেয়েকে ফুশলিয়ে কাঠাল বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে । এসময় মেয়েটির ডাক চিৎকারে স্থানীয়রা এসে সরোয়ারকে গনপিটুনি দেয়। পরে আবার স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

জানতে চাইলে সার্জারী ও অর্থোডেস্ক বিভাগে বিশেষজ্ঞ ডাক্তার বজলুর রশিদ টুলু বলেন ২৪ ঘন্টা পার না হওয়া পযন্ত রুগির অবস্থা বলা যাবে না।
জানতে চাইলে কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক ( অপারেশন) আলঙ্গীর হোসেন বলেন, এঘটনায় সরোয়ারকে আটক করে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।