Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

10
হলুদ চাদর বিছানো সজ্জিত কৃষকের দিগন্ত জোড়া মাঠ, জমির গালিচায় ক্ষুদ্র সরষে ফুলে মধু আহরণে ব্যস্ত বিভিন্ন প্রজাতির মৌমাছি : পিবিএ

 

খোলা ট্রাকে উচ্ছ্বাস, শিশু-কিশোরসহ ৯০ আর্জেন্টিনা সমর্থক আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি ।।
চুয়াডাঙ্গায় খোলা ট্রাকে আনন্দ উচ্ছ্বাস করায় শিশুসহ প্রায় ৮০-৯০ জন আর্জেন্টিনা সমর্থককে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। রোববার রাত দেড়টার দিকে জেলা শহরের মাথাভাঙ্গা ব্রিজের ওপর থেকে ট্রাকসহ এসব আর্জেন্টাইন ভক্তকে আটক করে পুলিশ।

আটক শিশু-কিশোররা সবাই জেলার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের বাসিন্দা। পরে শিশু-কিশোরদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হলেও ট্রাক জব্দ করা হয় এবং চালক অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, আর্জেন্টিনা ফুটবল দল বিশ্ব চ্যাম্পিয়ন হলে রাতেই আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রাম থেকে একটি ট্রাকে প্রায় ৮০-৯০ জন আর্জেন্টাইন ভক্ত উচ্ছ্বাস করতে বের হন। এর মধ্যে অধিকাংশই ছিল শিশু-কিশোর। যাদের বয়স ৭ বছর থেকে ১৮ বছরের মধ্যে। ট্রাকচালকও ছিল অপ্রাপ্ত বয়স্ক।

কোনো দুর্ঘটনার শিকার হলে বড় ধরনের ক্ষতি হয়ে যেত। তাই জেলা শহরের বড়বাজার এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়। পরে ওই রাতেই শিশু-কিশোরদের পরিবারকে খবর দিয়ে শিশু-কিশোরদের ছেড়ে দেওয়া হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহবুবুর রহমান যুগান্তরকে বলেন, আনন্দ করতে কোনো বাধা নেই, সেটা অবশ্যই নিরাপদভাবে করতে হবে। জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট ছেলেদের নিয়ে খোলা ট্রাকে উচ্ছ্বাস করার সময় আমার নজরে আসে। এ সময় আমি তাদের থানার জিম্মায় নিই। রাতেই শিশু-কিশোরদের তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়। ট্রাকের কাগজপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পিকনিক থেকে ডেকে নিয়ে আর্জেন্টিনা সমর্থককে কুপিয়ে জখম
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় পিকনিক থেকে ডেকে নিয়ে আর্জেন্টিনা দলের এক সমর্থককে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার রাতে জেলা শহরের নিকটবর্তী দৌলাতদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটে। তবে কী কারণে তার ওপর এ ধরনের হামলা করা হয়েছে তা জানা যায়নি। আহত পাপ্পু হোসেন দৌলাতদিয়াড় গ্রামের বিপ্লব হোসেনের ছেলে। তার ক্ষত স্থানে ১০টি সেলাই দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে আর্জেন্টিনা দলের সমর্থকরা গ্রামে পিকনিকের আয়োজন করেন। সেখানে রাত ১০টার দিকে কয়েকজন যুবক পাপ্পু হোসেনকে (২০) ডেকে নেয়। এরপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে পাপ্পুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত পাপ্পু বলেন, আমরা আর্জেন্টাইন সমর্থকেরা পিকনিক করছিলাম। এ সময় কয়েকজন যুবক আমাকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে। কী কারণে আমার ওপর এমন হামলা হলো আমি জানি না।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল হক বলেন, পাপ্পুর হাতে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ক্ষতস্থানে ১০টি সেলাই দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার এসআই নেফাউল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভিকটিমকে জিজ্ঞাসা করলে তিনিও ঘটনার কারণ স্পষ্ট জানাতে পারেননি। ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

নারীর মৃত্যু নিয়ে রহস্য
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সোনা ভানু (৪২) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার মান্দিয়া গ্রামের শ্বশুরবাড়ির ঘরের আড়া থেকে তার ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী। এর আগে রোববার রাত দেড়টার দিকে সে আত্মহত্যা করে বলে জানা গেছে। তবে এ ঘটনায় রহস্য রয়েছে বলে দাবি নিহতের স্বজনদের।
ওই নারীর ভাই জাফিরুল ইসলাম দাবি করেন, তাঁর বোনকে মেরে ফেলা হয়েছে। বোনের স্বামীর সঙ্গে বেশ কিছুদিন ধরে বনিবনা হচ্ছিল না। তাঁকে প্রায়ই মারধর করা হতো। রাতে তাকে মেরে ঘরের আড়ায় মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে উল্লেখ করে তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

ফুলি নামে এক প্রতিবেশী নারী বলেন, রাতে ওই বাড়ির লোকজনের চিৎকার শুনে সেখানে গিয়ে দেখি মরদেহ ঘরের আড়ায় ঝুলছে। স্বামীর সঙ্গে অনেকদিন ধরে সোনা ভানুর বনিবনা হতো না। তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। তাঁকে মারধর করতেন তাঁর স্বামী।

হরিণাকুণ্ডু থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। প্রকৃত ঘটনা জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এটি আত্মহত্যা না অন্যকিছু সেটি বোঝা যাবে। সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নোংরা পরিবেশে খাবার তৈরি, দুই হোটেল মালিকের জরিমানা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে চুয়াডাঙ্গার দুই হোটেল মালিকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে দামুড়হুদা উপজেলা বাসস্ট্যান্ড এলাকার মেসার্স মনি হোটেল ও মজিদ হোটেলকে এ জরিমানা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের পরিচালক সজল আহমেদ। সজল জানান, বাসস্ট্যান্ড এলাকার মেসার্স মনি হোটেল নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, খাবার রাস্তার পাশে ধুলাবালুর মধ্যে খোলা অবস্থায় রেখে দেওয়া, স্বাস্থ্যবিধির অভাব ও তৈরিকৃত পণ্যের মোড়কীকরণ বিধি অমান্য করার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে হোটেল মালিক মো. জয়নাল আবেদিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের এ কর্মকর্তা আরও বলেন, একই অপরাধে মেসার্স মজিদ হোটেলের মালিক মো. মজিদকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। দুটি হোটেলকেই তিন দিনের জন্য কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আর্জেন্টিনার জয়ে ড্রাম বাজিয়ে নাচলেন মাশরাফি
নড়াইল প্রতিনিধি
দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার পর মেসি-ডি মারিয়া-মার্টিনেজ যাদুতে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। এ জয়ে মেতেছেন বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকরা।
নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাও বাসায় থাকতে পারেন নি। প্রিয় দলের জয়ে রাস্তায় নেমে আসেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক। ড্রাম বাজিয়ে বিজয়োল্লাসে করেন তিনি। মেয়ে হুমায়রা ও ছেলে সাহেলকেও সঙ্গে রাখেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাশরাফি তার ভেরিফায়েড অ্যাকাউন্টে এমন উৎসবের একটি ভিডিও পোস্ট করেন।

স্ট্যাটাসে তিনি লিখেন, ‘বোঝার পরে আমার ২৮ বছরের অপেক্ষা। শেষমেশ উদযাপনটা বাচ্চাদের সঙ্গেই করতে পারলাম। অভিনন্দন আর্জেন্টিনা। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাল্লাহ কোন একদিন বাংলাদেশের জন্য এমন উদযাপন করতে চাই।

ভিডিওতে দেখা যায়, মাথায় রুমাল বেঁধে রাস্তার ওপর ড্রাম বাজাচ্ছেন মাশরাফি। পাশে তার মেয়ে হুমায়রা ও ছেলে সাহেল আর্জেন্টিনার জার্সি পরে তালে তালে মেসি মেসি বলে চিৎকার করছে। চারদিক ঘিরে রেখেছিলেন তার পরিচিতজনরা। দূরে শোনা যাচ্ছিল আতশবাজির শব্দও।

মাশরাফির বিজয়োল্লাস নিয়ে তার পিএস জামিল আহমেদ জাগো নিউজকে বলেন, ‘সংসদ সদস্য ম্যারাডোনার ভক্ত। সেই হিসেবে আর্জেন্টিনার সমর্থক তিনি। ফ্রান্সের বিপক্ষে তার প্রিয় দলের ফাইনাল খেলা সন্তানদের নিয়ে দেখেছেন। খেলায় জয় পাওয়ায় রাস্তায় নেমে ড্রাম বাজিয়ে নেচে-গেয়ে আনন্দ করেছেনে।’

 

 

খুবি শিক্ষার্থীকে শাহনওয়াজ আলী শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের আর্থিক সহায়তা
খবর বিজ্ঞপ্তি
শিক্ষা ও গবেষণামূলক সেবার আদর্শ নিয়ে নবগঠিত শাহনওয়াজ আলী শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন খুলনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী, অস্বচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করেছে। প্রথম দফায় একজন শিক্ষার্থীর মাস্টার্স প্রোগ্রামে শিক্ষা সম্পন্নে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন উক্ত ফাউন্ডেশন প্রদত্ত আর্থিক সহায়তার চেক সংশ্লিষ্ট শিক্ষার্থীর হাতে তুলে দেন। এসময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাড. শাহনওয়াজ আলী, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ শেখ সাইদুর রহমান এবং সদস্য ও খুবি উপ পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জানান, সম্পূর্ণ অরাজনৈতিক এই ফাউন্ডেশন খুলনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী, অস্বচ্ছল শিক্ষার্থীদের সহায়তা প্রদানে আগ্রহী। এছাড়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও তারা এ ধরনের শিক্ষাবৃত্তি প্রদান করবে। ছাত্র বিষয়ক পরিচালক মেধাবী অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানের এই মহতী উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং এ ব্যাপারে একটি সমঝোতা স্মারক বা ট্রাস্ট চালু করার পরামর্শ দেন।

দাকোপে ১৬ দলীয় ইউনিয়ন কাপক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধ অনুষ্ঠিত
মোঃ শামীম হোসেন -বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপে তিলডাঙ্গা ইউনিয়ন ক্রিকেট কাউন্সিল কর্তৃক আয়োজিত ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১৯ ডিসেম্বর সোমবার সকল সাড়ে ১০ টায় বটবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে তিলডাংগা ইউনিয়ন কাউন্সিলের আয়োজনে মনমোহন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত ১৬ দলীয় টুর্ণামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা নির্বাহীঅফিসার মিন্টু বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাক ডাঃ মৃনাল কান্তি সানা। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মনোজিত রায়, প্রধান শিক্ষক স্বপন কুমার মহালদার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জালাল উদ্দীনসহ এলাকার সুধী জন ও ছাত্র ছাত্রী বৃন্দ।

দি লাইসিয়াম একাডেমীর ৫ম শ্রেণীর ছাত্র/ছাত্রীদের বিদায় সংবর্ধনা
খবর বিজ্ঞপ্তি
মোরেলগঞ্জ বাগেরহাট সোমবার দি লাইসিয়াম একাডেমীর ৫ম শ্রেণীর ছাত্র/ছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অধ্যাপক জাকির হোসেন রিয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ আলহাজ্ব মোঃ শাহাবুদ্দীন তালুকদার। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দি লাইসিয়াম একাডেমীর সহকারী শিক্ষক সালমা আক্তার, দেব কুমার হাওলাদার, মোঃ জাকির হোসেন ও মানবিকা সাহা প্রমুখ।অনুষ্ঠানে মানপত্র পাঠ করে ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী ফাবিহা মেহরিন ও রেদোয়ানা তাহসিন। ছাত্র/ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখে- জান্নাতুল নাঈম নিশা, ইয়াসিন আরাফাত মানসিন ও তাসমিয়া আমীন ইশাল। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেসমিন আক্তার, তমা কর্মকার, ডলি আক্তার ও অভিভাবক বৃন্দ। অনুষ্ঠান শেষে বিদায়ী ছাত্রছাত্রীদের উপহার সামগ্রী বিতরণ ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।

কেশবপুরে বিসিডিএস’র সভা অনুষ্ঠিত
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়।
বিসিডিএস’র কেশবপুর উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। সংগঠনের সহসভাপতি এ কে আজাদ ইকতিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যশোর জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, বিসিডিএস’র কেন্দ্রীয় কমিটির পরিচালক এ এম জামাল উদ্দীন বিলু ও বিসিডিএস’র যশোর জেলার সভাপতি আব্দুস শহীদ চাকলাদার পান্নু। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শংকর কুমার পাল। সভায় নকল, ভেজাল, মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রত্যাহার ও অ্যান্টিবায়োটিকের অপব্যবহার সংক্রান্ত বিষয়সহ ওষুধের সরকার নির্ধারিত মূল্য বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়। #

ইসলামী আন্দোলনের জাতীয় সম্মেলন সফলে সভা
খবর বিজ্ঞপ্তি
আগামী ২রা জানুয়ারী ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। জাতীয় সম্মেলন’২৩ সফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির এক জরুরী সভা গতকাল সোমবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলানায়তনে নগর সহ-সভাপতি মুফতী মুফতী মাহবুবুর রহমান’র সভাপতিত্বে ও নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন নগর জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ মঈন উদ্দিন ভূইয়া, মোল্লা রবিউল ইসলাম তুষার, মুফতী আমিরুল ইসলাম, এইচ এম খালিদ সাইফুল্লাহ, মাওঃ হাফিজুর রহমান, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, আলহাজ্ব আবু তাহের, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব সফিউল ইসলাম, মোঃ নিজাম উদ্দিন মল্লিক, ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগর সভাপতি মোঃ মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মাহদী হাসান মুন্না প্রমুখ নেতৃবৃন্দ। সভায় আগামী ২ রা জানুয়ারী’২৩ জাতীয় সম্মেলনে যোগদান সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা মহানগর মহান বিজয় দিবস পালন
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা মহানগরের উদ্যেগে মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ই ডিসেম্বর দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালন করে। সকাল ৭টায় সংগঠনের কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮.৩০ মিনি্েট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব, শহীদ শেখ আবু নাসের, বঙ্গবন্ধু সৈনিকলীগ প্রতিষ্ঠাতা সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বজলুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গল্লামরি স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন। সকাল ৯.৩০টায় বাংলাদেশ আ’লীগ খুলনা মহানগর এর আয়োজনে বিজয় মিছিলে অংশগ্রহন করে। সকল অনুষ্ঠানে নেতৃত্ব প্রদান করেন বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা মহানগর (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক এম আসাদুজ্জামান মুন্না, আরও উপস্থিত ছিলেন মহানগর সহ সভাপতি মোঃ মহিদুল ইসলাম নান্নু, বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী, বীর মুক্তিযোদ্ধা শেখ লিয়াকত আলী, মনিরুজ্জামান মিন্টু, মোঃ সালাম মোড়ল, হুমায়ুন কবীর নিয়াজী, আনোয়ারুল ইসলাম, মোঃ ফিরোজ মিয়া, মোঃ সুমন সেলিম, ডাঃ সেলিম রেজা, নিভা বিশ্বাস, মোঃ গোলাম মোস্তফা কবীর,শেখ আবুল কাশেম, ফরহাদ হোসেন, কাজী দাউদুল হক, নাজমুজ্জামান জুয়েল, ৭ নং ওয়ার্ড সভাপতি আলহাজ্ব ইব্রাহীম হোসেন টুকু, সাধারন সম্পাদক শেখ সেনু, বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন, সোনিয়া নাজনীন লাজ, মোঃ মিজানুর রহমান, মোঃ সেকেন্দার আলী, প্রবীর বাবু, মাহাবুবুর রহমান, মোঃ এজাজ, মোঃ সুমন, আশিকুর রহমান, মোঃ রাশেদুল ইসলাম, মোঃ মাছুম বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আসাদ আলী, মোঃ ইসমাইল, সহ সংগঠনের বিভিন্ন থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ এছাড়া সংগঠনের বিভিন্ন থানার নেতৃবৃন্দ পৃথক পৃথক ভাবে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করে।

দাকোপে ইসলামী আন্দোলন নেতার পিতার ইন্তেকাল জেলা কমিটির শোক
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ দাকোপ উপজেলার জয়েন্ট সেক্রেটারি সাবেক ছাত্র নেতা ইমাম হাফেজ ওসমান করিমের পিতা শেখ আবুল কাশেম (৯০) গত কাল সোমবার দুপুর ১২ টায় ইন্তেকাল করেছন (ইন্না-লিল্লাহ,,,,,, রাজিউন)। মরহুমের নামাজে জানাজা গতকাল বাদ আছর উপজেলার খাটাইল গ্রামে অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ গ্রহন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার সহ সভাপতি ও দলের মনোনীত খুলনা -১ আসন এর সাংসদ প্রার্থী আলহাজ্ব মাওলানা মোঃ আবু সাঈদ, উপজেলা সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম, সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, চালনা পৌর বিএন পির সেক্রেটারি শেখ মোজাফফর হোসেন,পৌর সেক্রেটারী মুহাঃ শফিকুল ইসলাম, মাওলানা মোঃ আশিকুর রহমান, আলহাজ্ব আব্দুস সালাম,মোঃ গাউসুল ইসলাম, মামুনুর রশিদ, জাহিদ হাসান, আবু ইউসুফ গাজী, সাজিদুল ইসলাম মুজাহিদ কমিটির মাওলানা আব্দুররাজ্জাক, মৌলবী আলী হায়দার, মাষ্টার রফিকুল ইসলাম, আলহাজ্ব আবু দাউদ, যুব মজলিশ নেতা মুফতি মুস্তাফিজুর রহমান প্রমুখ।

জেলা কমিটির শোকঃ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা শাখার নেতৃবৃন্দ। বিবৃতি দাতা হলেন জেলা সভাপতি অধ্যাপক মাওলানা মোহাঃ আব্দুল্লাহ ইমরান সহ সভাপতি মাওলানা মোহাঃ মুজিবুর রহমান,মাওলানা মোঃ আবু সাইদ,আলঃ জাহিদুল ইসলাম, মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, মাওলানা মোহাম্মাদ হবুবুল আলম, হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম, মাওঃ মোঃ হারুনুর রশিদ, মাওলানা মোঃ আঃ সত্তার, এস কে নাজমুল হাসাান, মোহাম্মাদ হুমায়ুন কবির, মুফতী আব্দুল জব্বার আজমী, মোহাম্মাদ হায়দার আলী, মোহাঃ মেহেদী হাসান,মাওলানা আসাদুল্লাহ হামিদী, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, মোহাঃ ইউসুফ আলী, সেখ মোহাঃ রওশনআলী, ইঞ্জিঃ সারোয়ার হোসাইন, মোঃ শফিকুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

 

গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ ধরে রেখেছে কয়রার নৌকা: এমপি বাবু
কয়রা (খুলনা) প্রতিনিধি
ঢেউয়ের কলতান, হেইয়োরে হেইয়ো আর সারিবদ্ধ বৈঠার ছলাত ছলাত শব্দে উত্তাল খুলনার কয়রার শান্ত কপোতাক্ষ নদীতে দর্শক শ্রোতার উপস্থিতিতে শেষ হল নৌকা বাইচ । আর দু’ পাড়ের অর্ধ লক্ষ দর্শকের করতালিতে উৎসব মুখর ছিল পরিবেশ। শীতের বিকেলের মিষ্টি রোদে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপভোগ করে দক্ষিণাঞ্চলের মানুষ। হরেক রঙের পোশাকে মাঝি মাল্লাদের সমবেত কন্ঠে হেইয়ো হেইয়ো সারিগান। সবার উৎসুক দৃষ্টি আর মূর্হমূহ চিৎকার করতালি। নির্মল আনন্দের খোরাক এই নৌকা বাইচ প্রতিযোগিতার দৃশ্য মনোমুগ্ধকর। আবহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতে কয়রার কপোতাক্ষ নদীতে নৌকা বাইচ আয়োজন করে উপজেলা প্রশাসন। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলার ৭ ইউনিয়নের চেয়ারম্যানগণ। সোমবার বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু। এসময় প্রধান অতিথি আলহাজ¦ আকতারুজ্জামান বাবু বলেন, দেশের বিভিন্ন জেলা বা বিভাগে সুনাম অর্জন করে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রেখেছে কয়রার সুন্দরবন টাইগার নৌকা। আর এই আমাদের প্রাচীন ঐতিহ্য কে টিকিয়ে রাখতেই আজকের আয়োজন। নৌকা বাইচ খেলা দেখতে আসা লোকজনের উপস্তিতিএবং তাদের আনন্দ উপভোগ আমাদেরকে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, নদীমাতৃক বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিসহ সব আনন্দ আয়োজনেরই নদী ও নৌকার সরব আনাগোনা। আর হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির সংস্করন গ্রামীন জনপদের নৌকা বাইচ খেলা। কালের বিবর্তন ও আধুনিকায়নে হারিয়ে যাওয়ার উপক্রম এই খেলাটির। তবে বর্তমানে মাঝে মধ্যে দেখা যায় এই খেলা। দীর্ঘ সময় পরে লোকায়ত বাংলার লোকসংস্কৃতির অংশ নৌকা বাইচ খেলা নতুনরুপে ফিরে এসেছে বাংলার গ্রামে গ্রামে। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক অজপাড়া গায়ে জন্মগ্রহন করেছিলেন বলেই তিনি সবসময় গ্রাম ও গ্রামের মানুষজনকে ভালবাসতেন। দেশের স্বাধীনতা , মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও শেখ হাসনিার প্রতিক নৌকা। এই নৌকার সাথে আবেগ অনুভুতি জড়িত রয়েছে।
আজ তিনি নেই ১৯৭৫ সালেই ১৫ আগষ্ট স্বাধীনতা বিরোধী ও কিছু বিপদগামী সেনা অফিসাররা ক্ষমতার লোভে তাঁকে স্বপরিবারে হত্যা করেছিল তার শত জন্মবার্ষিকীতে জাতির পিতার সূযোগ্য উত্তরসুরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ গ্রামকে শহরে পরিণত করার লক্ষে শেখ হাসিনা গ্রাম বাংলার প্রাচীনতম ঐতিহ্যবাহী নৌকা বাইচ মানুষের বিনোদনের জন্য উন্মোক্ত করে দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা, উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, সহকারি কমিশনার (ভুমি) এম সাইফুল্লাহ, কয়রা থানা অফিসার ইনচার্জ এবিএম, এস দোহা (বিপিএম), কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, মহেশ^রীপুর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারী, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, আমাদী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, উত্তর বেদকাশি চেয়ারম্যান নুরুল ইসলাম, দক্ষিণ বেদকাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ সালাম খানসহ পরিষদের ্ইউপি সদস্য ও রাজনৈতিকবৃন্দ।
এরপর শুরু হয় কাঙ্খিত সেই চোখ জোড়ানো নৌকা বাইচ প্রতিযোগিতা । কাশার ঢং ঢং এবং দাঁড়িয়াদের বৈঠার শব্দ ছলাত ছলাত। এদিকে উৎসবমূখর পরিবেশে এ নৌকা বাইচ উপভোগ করতে কপোতাক্ষ নদীর তীরে একপাশে কয়রা উপজেলা নদীর অপর তীরে সাতক্ষীরার আশাশুনি উপজেলার অর্ধলক্ষাধিক দর্শনার্থী জড়ো হন। তারা তীরবর্তী রাস্তা, বিভিন্ন ঘাট, এবং নৌযানের ওপর বসে প্রতিযোগিতা উপভোগ করেন। এ সময় নৌকা বাইচ নির্বিঘ্ন করতে উপজেলা পুলিশ, নৌ পুলিশ ও কোষ্টগার্ডসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনির সদস্যরা। এবারের প্রতিযোতিায় প্রথম পুরষ্কার ১ লক্ষ টাকা ছিনিয়ে নেয় খুলনার সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার মহেশ^রীপুরের সুন্দরবন টাইগার, দ্বিতীয় হয়েছে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া তারা পায় ৬০ হাজার টাকা, তৃতীয় কয়রার সোনার বাংলা ৩০ হাজার টাকা তুলে দেন অতিথিবৃন্দ।

বঙ্গবন্ধু কাপ ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
মহেশ্বরপাশার ঐতিহ্যবাহী সাড়াডাংগার মাঠে মহেশ্বরপাশা ক্লাবের পৃষ্ঠপোষকতায় জাগ্রত খুলনা সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বঙ্গবন্ধু কাপ ফুটসাল ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা। গতকাল ফাইনাল খেলায় অংশগ্রহণ করে তারুণ্য স্পোর্টিং ক্লাব বনাম কাশিপুর একাদশ। তারুণ্য স্পোর্টিং ক্লাব ১-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি। দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও বিজেএ চেয়ারম্যান শেখ সৈয়দ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাকসুদ আলম খাজা, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাষ্টার আব্দুস সালাম, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাকসুদ হাসান পিকু, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শাহাদাত হোসেন মিনা , খুলনা জেলা ক্রীড়া সংস্থা সদস্য মোঃ মনিরুজ্জামান খান খোকন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আসিফুর রশিদ আসিফ, বক্তৃতা করেন শেখ রাজিউদ্দীন রাজু , মোঃ নজরুল ইসলাম বাচ্চু , উদয় নাথ মুন্সী । খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মহেশ্বরপাশা এলাকার সাবেক খেলোয়াড় শেখ শাহাবুদ্দিন, আঃ মান্নান, নয়ন, টয় চাচা, জোসি চাচা, গাউস ভাই, সান্নু চাচাকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মোঃ নীরব আলী,সাংগঠনিক উপদেষ্টা আমিনুল হক টিংকু, সাধারণ সম্পাদক মোঃ মাসুম আহমেদ, প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, সিনিয়র সহ সভাপতি তানজিল ইসলাম সানি,সহ সভাপতি সুলতান উদ্দীন, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম সজল, দপ্তর সম্পাদক অভিজিৎ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশিক মোল্লা, ক্রীড়া সম্পাদক তামজীদ, আইসিটি বিষয়ক সম্পাদক মোঃ সাবেদ, মাওলানা মো ঃসেলিম রেজা ইমাম ও খতিব দৌলতপুর আলিম মাদ্রাসা জামে মসজিদ খুলনা, মোঃ মিজানুর রহমান, শাহীন মাহি প্রমুখ।

শিরোমণি দিশারী যুব পর্ষদ আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টে বয়রা তরুণ সংঘের জয়লাভ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শিরোমণি দিশারী যুব পর্ষদের উদ্যোগে শহীদ চেয়ারম্যান শেখ সিরাজ উদ্দিন স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ১ ম রাউন্ডের ৪র্থ দিনের খেলা গতকাল বিকাল ৩টায় শিরোমণি খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় বয়রা তরুন সংঘ টোলনা ফুটবল একাদশের মুখোমুখি হয়। খেলায় বয়রা তরুন সংঘ টোলনা ফুটবল একাদশকে ৫-৪ গোলে পরাজিত করে। বয়রা তরুন সংঘের শাহরুখ ম্যান অফ দ্যা ম্যাচ হয়। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এস এম এ দাউদ, খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, দিশারী যুব পর্ষদের উপদেষ্টা মোল্যা কওসার আলী, কাজী মুনির হোসেন, শেখ জাকির হোসেন, কাজী হুমায়ূন কবীর, শেখ লেহাজ উদ্দীন, দিশারী যুব পর্ষদের সাধারণ সম্পাদক কাজী আজাদুর রহমান হিরোক, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দীন, দৈনিক মানবজমিন পত্রিকার ফুলতলা প্রতিনিধি গাজী মাকুল উদ্দীন, মোঃ ইমদাদ হোসেন, হুমায়ূন কবির, জাহিদ হাসান প্রমুখ। খেলাটি পরিচালনা করেন মোশারেফ হোসেন, সহকারী তালুকদার তকদির হোসেন ও আকিদ জাবেদ টিটো। আজ ২০ ডিসেম্বর মঙ্গলবার শেখ কামাল ফুটবল একাডেমী খুলনা দিঘলিয়া ফুটবল একাদশ এর মুখোমুখি হবে।

গিলাতলা শেখপাড়া বায়তুল ফালাহ্ হাফিজিয়া মাদ্রাসা”র ১৫ তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
গিলাতলা শেখপাড়া বায়তুল ফালাহ্ হাফিজিয়া মাদ্রাসা”র ১৫ তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ মঙ্গলবার মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। মাদ্রাসার ম্যানিজিং কমিটির সভাপতি আলহাজ্জ খান হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কোরআন ও হাদিসের দৃষ্টিকোন থেকে তাফসির পেশ করবেন ঢাকা কোরআন রিসার্চ ফাউন্ডেশন সদস্য ও বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরীন বাগেরহাট সহকারী সেক্রেটারী হযরত মাওঃ মোনাওয়ার হোসাইন জাফরী। বিশেষ বক্তা বাংলাদেশ কেবল শিল্প জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাওঃ গোলামুর রহমান,হযরত মাওলানা মেছবাহ উদ্দিন , বড় কড়িয়া , বটিয়াঘাটা, খুলনা । এছাড়া ১৩ তম দেস্তার বন্দ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

খুবিতে ৬ষ্ঠ মেধা তালিকা থেকে ভর্তি শুরু হচ্ছে আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ মেধা তালিকার (কোটাসহ) ভিত্তিতে প্রথম বর্ষে স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণিতে ভর্তি শুরু হচ্ছে আজ ২০ ডিসেম্বর (মঙ্গলবার)। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট শঁ.ধপ.নফ/ঁহফবৎমৎধফঁধঃব তে ইউনিট ও স্কুল অনুযায়ী ৬ষ্ঠ মেধা তালিকাসহ বিস্তারিত উল্লেখ রয়েছে। ৬ষ্ঠ পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামীকাল ২০ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা ১২টায় শুরু হবে। আগামী ২২ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জিএসটি ওয়েবসাইট (মংঃধফসরংংরড়হ.ধপ.নফ) এর মাধ্যমে নির্ধারিত ফি প্রদান করে সম্পন্ন করতে হবে।

খুবি শিক্ষার্থীকে শাহনওয়াজ আলী শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান
খবর বিজ্ঞপ্তি
শিক্ষা ও গবেষণামূলক সেবার আদর্শ নিয়ে নবগঠিত শাহনওয়াজ আলী শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন খুলনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী, অস্বচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করেছে। প্রথম দফায় একজন শিক্ষার্থীর মাস্টার্স প্রোগ্রামে শিক্ষা সম্পন্নে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন উক্ত ফাউন্ডেশন প্রদত্ত আর্থিক সহায়তার চেক সংশ্লিষ্ট শিক্ষার্থীর হাতে তুলে দেন। এসময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাড. শাহনওয়াজ আলী, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ শেখ সাইদুর রহমান, সদস্য গাজী আলাউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জানান, সম্পূর্ণ অরাজনৈতিক এই ফাউন্ডেশন খুলনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী, অস্বচ্ছল শিক্ষার্থীদের সহায়তা প্রদানে আগ্রহী। এছাড়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও তারা এ ধরনের শিক্ষাবৃত্তি প্রদান করবে। ছাত্র বিষয়ক পরিচালক মেধাবী অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানের এই মহতী উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং এ ব্যাপারে একটি সমঝোতা স্মারক বা ট্রাস্ট চালু করার পরামর্শ দেন।

রামপালে প্রাথমিকে ৩৬ প্রধান শিক্ষক ৬৫ সহকারী ৬৭ প্রাক’র পদে কেউ নেই
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপাল উপজেলার ১২৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ মোট ১৬৯ টি পদ খালি রয়েছে। এর মধ্যে ৩৬ টিতে প্রধান শিক্ষক, ৬৫ টিতে সহকারী শিক্ষক ও প্রাক প্রাথমিকের সৃজনকৃত ৬৭ টি পদের বিপরীতে এই পদগুলো দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে। এ ছাড়াও সুমা রানী পাল নামের এক সহকারী শিক্ষিকা অননুমোদিত ছুটি ছাড়া গত ইংরেজি ০৪-০৭-২০১৮ সাল থেকে নিরুদ্দেশ রয়েছেন।

রামপাল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, অবসর জনিত কারণে ৩৬ জন প্রধান শিক্ষকের পদ দীর্ঘ দিন ধরে শূন্য পড়ে আছে। প্রতি মাসেই ২/১ জন শিক্ষক অবসর নিচ্ছেন। এ ছাড়াও কয়েকজন শিক্ষক অসুস্থতা জনিত কারণে মৃত্যুবরণ ও করেছেন।

উপজেলার ১০ টি ইউনিয়নের মোট ৪৯ টি বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের শূন্য পদের তালিকা চেয়ে পাঠিয়েছে বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিস। প্রধান শিক্ষকের শূন্য পদের তালিকা সংশ্লিষ্ট দপ্তরে দপ্তরে চালাচালি হলেও দীর্ঘ ৮/১০ বছর ধরে প্রধান শিক্ষকের পদ পূরণ করা হচ্ছে না। শতকরা ৬৫ ভাগ প্রধান শিক্ষকের শূন্য পদের বিপরীতে পদোন্নতি দেয়ার কথা থাকলেও সেটি ঝুলে আছে। এ ছাড়াও সরাসরি শতকরা ৩৫ ভাগ সহকারী শিক্ষককে নিয়োগ দানের বিষয়টি ও ঝুলে আছে দীর্ঘ দিন।

উপজেলার প্রাক প্রাথমিকে ৬৭ টি পদ সৃজন করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শূন্য পদের বিপরীতে নিয়োগ প্রদান করা হয়নি। এ উপজেলায় ৬৭ টি বেসরকারি রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয় গুলো জাতীয় করণ করা হলেও সংশ্লিষ্ট বিদ্যালয়ে প্রাক প্রাথমিকের কোন শিক্ষক নিয়োগ দেয়া হয়নি। কোন কোন বিদ্যালয়ে বদলি হওয়া কিছু শিক্ষক প্রাক প্রাথমিকের শিশুদের পাঠ দান করে আসছেন। অন্য বিদ্যালয় গুলোতে সহকারী শিক্ষকদের মধ্যে থেকে ১৫ দিনের প্রশিক্ষন দিয়ে তাদের দ্বারা পাঠদান করানো হচ্ছে। সরকারের প্রাক প্রাথমিক শিক্ষা একটি শুভ উদ্যোগ। এটা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শুধুমাত্র প্রাকের উপযোগী শিক্ষক না থাকায়।

এ বিষয়ে রামপাল উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন শেখ এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, শিশুদের পাঠ দান বা মানসিক বিকাশ শুরু হয় প্রাক প্রাথমিক শিক্ষা থেকে। এটাকে যুগোপযোগী করতে হলে অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দিতে হবে প্রাক প্রাথমিকে। এছাড়াও অনেকগুলো প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। সহকারী শিক্ষকদের নিয়োগ বন্ধ থাকায় সহকারী শিক্ষকদের শূন্য পদের বিপরীতে নিয়োগ দেয়া হচ্ছে না। এতে শিক্ষার মানে ত্রুটি থেকেই যাচ্ছে। এ সমস্যার সমাধানের দাবী করেন এই নেতা।

এ বিষয়ে রামপাল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, নতুন করে সরকার সহকারী শিক্ষক নিয়োগ দিয়েছে। সকল শূন্য পদের বিপরীতে জনবল চেয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পত্র দেওয়া হয়েছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন প্রাক প্রাথমিকের শূন্য পদের বিপরীতে জনবল নিয়োগ খুবই জরুরী। কারণ এখন থেকে মূলত শিশুদের মেধা বিকাশ শুরু হয়। সরকারের পক্ষ থেকে আমরা প্রাথমিক শিক্ষা কে এগিয়ে নিতে কাজ করছি। এ জন্যে সকলের সহযোগিতা কামনা করছি।

নর্দার্ন ইউনিভার্সিটি খুলনায় আন্তঃবিভাগ সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু
খবর বিজ্ঞপ্তি
নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার উদ্যোগে আন্তঃবিভাগ সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এটিএম জহিরউদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “শুধু একাডেমিক পড়াশুনাই নয়, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের বিভিন্ন বিষয়ে সংযুক্ত করা ও সুস্থ সংস্কৃতির চর্চার জন্যই এই আয়োজন। আশা করছি শিক্ষার্থীরা নিজেদের অন্যান্য বিভিন্ন পারদর্শীতাও প্রদর্শন করতে পারবে।”
অনুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি ও জার্নালিজম এন্ড ম্যাস কমিউনিকেশন বিভাগের প্রধান মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর আনোয়ারুল হক জোয়ারদার, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর শাহজাহান কবির, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শাহ আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রধান মো. ওবায়দুল্লাহ।
বিশ্ববিদ্যালয়ের ৮টি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সোমবার সকালে আবৃত্তির মাধ্যমে শুরু হয় দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা। পরে দুপুরে দলীয় নাচ ও একক নাচের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল থেকে ক্লাসিক, দেশাত্মবোধক ও ফোক, এবং আধুনিক ও ব্যান্ড- এই তিনটি ক্যাটাগরিতে গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ভারত-বাংলাদেশ মৈত্রী সাহিত্য সম্মেলন-২০২২ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
১৯ ডিসেম্বর ২০২২ইং তারিখ দিনব্যাপী সোনাডাঙ্গা নবপল্লী কমিউনিটি সেন্টার খুলনায় ভারত-বাংলাদেশ সাহিত্য সংস্কৃতিক পরিষদ খুলনা জেলা শাখার উদ্যোগে ভারত-বাংলাদেশ মৈত্রী সাহিত্য সম্মেলন’২২ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০.৩০ টায় সম্মেলনটি উদ্বোধন করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। আলোকিত অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক প্রফেসর ড. মোঃ ইয়াহহিয়া আক্তার, ভারতের পশ্চিমবঙ্গ থেকে আগত নজরুল গবেষক দীপা দাস, লিপিকা চ্যাটার্জি, শ্যামল কৃষ্ণ ঘোষ, কবি প্রদীপ কুমার ভড়, গৌরিশংকর দত্ত, কবি অলোক চন্দ্র, কবি গৌরী চন্দ্র, শিল্পী অসীমা ভড়, কবি চন্দ্রন দাস ও সাংবাদিক শাওন দাসসহ ১০ জন ভারতীয় কবি সাহিত্যিকবৃন্দ এবং ঢাকা থেকে আগত সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছড়াকার তৌহিদুল ইসলাম কনক। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি, লেখক ও সংগঠক স.ম হাফিজুল ইসলাম। বিকাল ৩.০০ টায় দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান (উপসচিব)। আলোকিত অতিথি ছিলেন নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার রেজিষ্ট্রার প্রফেসর ড. মোঃ শাহ আলম। কবি শেখ মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সাংবাদিক এম,এ মজিদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ইউসুফ আলী চিশতী, কবি এম.এ রাজ্জাক মদিনাবাদী, নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম, খুসাস সভাপতি শেখ মনিরুজ্জামান লাভলু, সাহিত্যিক শেখ আবু আসলাম বাবু, কবি এ্যাড. মোঃ জিনারুল ইসলাম, সন্দীপ কুমার ঘোষ, শেখ আব্দুল হালিম, ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম রায়হান, নাসিরউদ্দিন আকন, দেবাশীষ কুমার দাস, সেলিনা ইসলাম, ডাঃ শরিফুল আলম, শিরিন আক্তার, নুরুন্নাহার হিরা, মিনা সাইফুর রহমান, শেখ মোঃ আজগর হোসেন, এস.এম শের আলী শেরবাগ, শিউলী আক্তার, কবি সুকুমার দাস বাচ্চু, সামসুল আলম, গোলাম রসুল খোকন, মোঃ শাহ আলম, কবি বদিউল আলম চৌধুরী ও মোঃ সবুজ খান প্রমুখ।

ফকিরহাটে পাঁচটি চোরাই গরু সহ শহিদ গাজী আটক
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে পাঁচটি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। চোরাই গরু ক্রয়ের অভিযোগে শহিদ গাজী (৪৩) নামের একজনকে আটক করেছেন পুলিশ। পুলিশ জানায়, গত ১৭ই ডিসেম্বর রাতে ফকিরহাট সদর ইউনিয়নের জাড়িয়া গ্রামের তরিকুল ইসলামের গোয়াল ঘর থেকে তিনিটি গরু চুরি করে নিয়ে যায় একটি চোর চক্র। এ ঘটনায় ১৮ই ডিসেম্বর তরিকুল ইসলাম নিজ বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার দিন বিকেলে গোপন সংবাদের উপর ভিত্তি করে মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরির্শক (এস,আই) মো. রফিকুল ইসলামসহ সঙ্গিয় পুলিশের একটি দল খুলনার তেরখাদা এলাকায় পৃথক অভিযান চালিয়ে চুরি যাওয়া তিনটি গরু উদ্ধার করেন। পরে সেখান থেকে থানায় নিয়ে আসেন। এরপর আইননি প্রক্রিয়া শেষে গরুর মালিককে তিনটি গরু হস্তান্তর করা হয়। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
অপরদিকে, একই দিন গোপন সংবাদ পেয়ে মডেল থানা পুলিশ পিলজংগ ইউনিয়নের টাউন-নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ী থেকে দুটি চোরাই গরু উদ্ধার করে। এ ঘটনায় ওই বাড়ী থেকে শহিদ গাজীকে আটক করা হয়। মডেল থানা পুলিশ আরো জানায়, শহিদ গাজী চুরি করে আনা গরু ক্রয় করেছিল এ জন্য তাকে আটক করা হয়েছে। তবে এখনো পর্যন্ত গরু দুটির প্রকৃত মালিক পাওয়া যায়নি। এ ব্যাপারে মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) বিজন সরকার নিজে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক ওসি (তদন্ত) স্বপন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। ##

খুলনায় কর্মরত সাংবাদিকবৃন্দের সাথে কুয়েট ভাইস-চ্যান্সেলর এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞািপ্ত
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) খুলনায় কর্মরত সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রাশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় খুলনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ শাহজাহান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ভারপ্রাপ্ত ডীন প্রফেসর ড. এ এন এম মিজানুর রহমান ও রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা।
মতবিনিময় সভায় কুয়েট ভাইস-চ্যান্সেলর লিখিত বক্তব্য পাঠ করেন এবং ভাইস-চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

দাকোপের ঝুলন্ত পাড়ায় চারশ’ পরিবারের মানবতার জীবন যাপন
মো শামীম হোসেন- বাজুয়া
খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের কালাবগী এলাকার ঝুলন্ত পাড়ায় প্রায় ৪ শত পরিবারের গৃহহীন মানুষ মানবতার জীবন যাপন করছে। তবে ভুক্তভোগীদের দাবি পুনঃবাসনের।
সরেজমিনে দেখা যায়, সুতারখালী ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ডে কালাবগী ঝুলন্ত পাড়ায়, সহায় সম্বলহীন অসহায় মানুষ গুলো খরস্রোতা শিবসা নদীর তীরে টোংঘর বেঁধে নিয়ে জীবন যাপন করে আসছে। তাদের নেই কোন যাতায়াতের রাস্তা, সুপেয় পানির ব্যবস্থা, স্বাস্থ্য সম্মত পায়খানা করার সুব্যবস্থা ও চিকিৎসা ব্যবস্থা। এখানে বসবাস কারী মানুষ নদী ও জঙ্গলে মাছ, কাকড়া ধরে জীবিকা নির্বাহ করে থাকে। কথা হয় ৮ নং ওয়াডের বসবাসকারী আবদুর রউফ সরদারের (৬০) সাথে। তিনি বলেন, আমার বাব দাদারা এখানে বসবাস করত। তখন আমি আমার বাবার সাথে জমিতে ধান রোপন করতে গেছি। এখন তা শুধুই স্মৃতি। শিবসা নদীর খরস্রোতে বিলুপ্ত হয়ে গেছে। এ পর্যন্ত ১০/১২ বার ভাঙনের কারণে ঘর সরাতে হয়েছে। এখন আর জায়গায় জমি কিছুই নেই।
বিধবা সকিনা বেগম (৫৫) জানান, তার একটি পাগল ছেলেকে নিয়ে নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছি। তবে জায়গা জমি না থাকার কারণে সরকারের কাছে পুনবাসনের জন্য দাবি করছি। ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য নিমাই রায় বলেন, আমার ওয়ার্ডে বেশকিছিু মানুষের জায়গা জমি আছে। যাহা ৩২ নং পোল্ডারের অন্তর্ভুক্ত। কিন্তু বিশ্বব্যাংকের অর্থায়নে চায়না কোম্পানি তাদেরকে ভেড়ি বাঁধের বাইরে রেখে রাস্তা করার জন্য প্রায়ই ৪০০ শত বিঘার উপরে জমিতে ধান রোপন করতে পারছে না। শিবসা নদীর জোয়ারের পানিতে প্রতিদিন হাবুডুবু খেতে হচ্ছে। বাব-দাদার ভিটা বাড়ী কিছুই নেই। জমি থাকতেও ফসল উৎপাদন করতে পারছে না তারা।
এছাড়াও নদীভাঙ্গনের কারণে তার ওয়ার্ডে অনেক মানুষের সাথে যোগাযোগ করতে হচ্ছে নৌকায় চড়ে। সরকারি স্কুল, মন্দির, মসজিদ, ও শিশু সুরক্ষা কেন্দ্র যাহা বর্তমানে নদী ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। এলাকার মানুষ কোন মতে টোং ঘর বেঁধে ছেলে সন্তান নিয়ে জীবিকা নির্বাহ করছে । তিনি আরও বলেন, ঝুলন্ত পাড়ায় বসবাসকারী মানুষের জন্য মৌলিক অধিকারের কোনটাই সঠিক নেই। এলাকায় কোন মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে নিয়ে যেতে হয় প্রায়ই ৩০ কিঃ মিঃ দুরে দাকোপ হাসপাতালে। দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান বলেন, বিষয়টি নিয়ে খুলনা জেলা প্রশাসকের নিকট মাসিক সমন্বয় সভায় কথা বলবো। সরকারের কাছে পুনঃ বাসনের জন্য জোর দাবি জানিয়েছে এলাকার অসহায় ছিন্ন মুল ভুক্তভোগীরা।

সুন্দরবনে ফের দস্যুতা, মুক্তিপণের দাবিতে মাছ লুট: অপহৃত ৩ জেলে
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবনের বুজবুজে এলাকা থেকে ২টি নৌকা থেকে প্রায় ১০ হাজার টাকার মাছ লুটে নিয়ে গেছে একটি দস্যু বাহিনী। গর রাত ৯টার দিকে সুন্দরবন পূর্ব বনবিভাগের হাড়বাড়ীয়া ও চরাপুটিয়া ফরেস্ট অফিসের মাঝামাঝি বুজবুজে এলাকায় এ ঘটনায় ঘটে।
দস্যুদের কবল থেকে সোমবার ভোরে মোংলায় ফিরে আসা জেলেরা জানান, গত শুক্রবার চাঁদপাই রেঞ্জ অফিস থেকে বর্শি ধরার পাস নিয়ে সুন্দরবনে যান তারা। দুইটি নৌকায় ৪জন জেলে রবিবার দিবাগত রার ৯টার দিকে বুজবুজে খালে মাছ ধরার সময় হঠাৎ দুইটি নৌকায় দস্যুরা এসে হাজির হন। দস্যুরা এসে প্রথম জেলেদের কাছে নগদ টাকা দাবী করেন। জেলেদের কাছে টাকা না থাকায় টাকা দিতে না পারায় দস্যুরা জেলে নৌকার প্রায় ১০ হাজার টাকা মূল্যের ২০/২৫ কেজি জাবাসহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ লুটে নেয়। এ সময় দস্যুরা জেলেদের নৌকার খাবারদাবারও নিয়ে যায়। জেলেরা বলেন, ডাকাতদের কথার ভাষায় মনে হয়েছে তাদের বাড়ীঘর মোংলার চিলা-জয়মনি এলাকায়। দস্যুূের কবল থেকে ফিরে আসা জেলেদের বাড়ী খুলনার বটিয়াঘাটা বিরাট বুজবুনিয়া এলাকায়। এর আগে শনিবার রাতে শ্যালা নদীর চৌরি অফিস সংলগ্ন আলকি এলাকা থেকে ৯০ হাজার টাকা মুক্তিপণের দাবীতে তিন জেলেকে অপহরণ করে দস্যুরা। অপহৃত জেলেদের বাড়ী খুলনার বটিয়াঘাটা উপজেলায়। অপহৃত তিন জেলে মোংলার জয়মনির মহাজন লিটনের জেলে।

কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) অপারেশন অফিসার লেঃ কমান্ডার তারেক আহমেদ বলেন, এ বিষয়টি আমরা দেখছি, মাঝে বড় একটা সময় ধরে সুন্দরবনে এসব ছিলো না। সম্প্রতি এ ধরণের তথ্য পাচ্ছি। এটা একটি চক্র, আমরা তাদেরকে সনাক্ত ও আটকে টহল বৃদ্ধি করছি।

উল্লেখ্য, ২০১৮ সালের ১লা নভেম্বর প্রধানমন্ত্রী সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন। তারপর থেকে শান্ত ছিলো সুন্দরবনের পরিবেশ। কিন্তু গত ২০/২৫ দিন ধরে আকস্মিক মাথা চাঁড়া দিয়ে উঠেছে দস্যু বাহিনী। এতে আতংকিত হয়ে পড়েছেন জেলেরা।

খুলনায় উন্নয়নকৃত মহাসড়কের উদ্বোধন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি ২১ ডিসেম্বর দেশের ৫১টি জেলার বিভিন্ন স্থানের দুই হাজার কিলোমিটার উন্নয়নকৃত মহাসড়কের উদ্বোধন করবেন। এ উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সোমবার দুপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, সকল ক্ষেত্রে দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বিশে^র কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই খুলনা অঞ্চলের অনেক উন্নয়ন হয়েছে। তিনি ২১ ডিসেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠান সফল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা এবং সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় জানানো হয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় দেশের ৫১টি জেলার মধ্যে খুলনা ও টাঙ্গাইল জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত থাকবেন। প্রধানমন্ত্রী ২১ ডিসেম্বর সকাল ১০টায় খুলনা জেলা স্টেডিয়াম প্রান্তের সাথে ভার্চুয়ালি যুক্ত থাকবেন। প্রধানমন্ত্রী এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলবেন। খুলনার জিরোপয়েন্ট থেকে চুকনগর সড়কসহ বিভিন্ন সড়কের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার মানুষের সমাগম হবে বলে সভায় আশা করা হয়।

খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খান, কেএমপি’র উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ তাজুল ইসলাম, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুজিত অধিকারী, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, মকবুল হোসেন মিন্টু প্রমুখ বক্তৃতা করেন।

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রাজাপুরে স্কুলের ৩ কর্মচারি নিয়োগে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরের আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি ও অবৈধ নিয়োগ বানিজ্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। সোমবার সকালে রাজাপুর-কাঠালিয়া সড়কের ওই স্কুলের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে মানেজিং কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয়রা অংশ গ্রহন করেন। এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ফজলুল হক, দাতা সদস্য ফারুক হাওলাদার, নুরুজ্জামান, ইউনিয়ন আ’লীগ সভাপতি বেলায়েত হোসেন, স্থানীয় মেম্বর এমএ শুক্কুর, অভিভাবক ইউনুচ আলী, প্রাক্তন ছাত্রী নাসরিন আক্তার প্রমুখ। বক্তারা বলেন, ম্যানেজিং কমিটির কাউকে না জানিয়ে প্রধান শিক্ষক টাকার বিনিময়ে একই পরিবারের ৩ জনকে নিয়োগ দিয়েছে। প্রধান শিক্ষককে প্রত্যাহার ও নিয়োগ বাতিলেরও দাবি করা হয়। এ বিষয়েপ্রধান শিক্ষক মিজানুর রহমান অভিযোগ অস্বীকার করে জানান, নিয়োগে অনেক আগেই যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। মূলত ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্বেই তাকে নিয়ে মিথ্যা নানা অভিযোগ তোলা হচ্ছে। তিনি কোন দুর্নীতি অনিয়ম করেননি বলেও দাবি প্রধান শিক্ষকের।

সাংবাদিকদের সাথে মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদের মতবিনিময়
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদ। সোমবার দুপুর ১২টায় প্রেস ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় নতুন এ সংগঠনের আত্মপ্রকাশ করেন মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদের আহবায়ক ভিপি শাহ আলম। ১৩৩ সদস্য বিশিষ্টি এ কার্যকরী কমিটির সদস্য সচিব হলেন মোঃ নাসির হাওলাদার। এ মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদে স্থানীয় বিভিন্ন সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন সদস্য হিসেবে রয়েছেন। মুলত মোংলা বন্দরের সার্বিক উন্নয়নে একাত্ম হয়ে কাজ করবেন নব গঠিত এ উন্নয়ন পরিষদ। সভায় উপস্থিত সকলে বন্দর উন্নয়নের স্বার্থে এ পরিষদের স্বপক্ষে সমর্থন জানিয়েছেন।

দাকোপের তিলডাঙ্গায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপে আমন মৌসুমে উচ্চ ফলনশীল ব্রি ধান ৮৭ জাতের ৪০ বিঘা জমির একটি ব্লক প্রদর্শনীর ফসল কর্তন, কৃষক মাঠ দিবস ও বোরো ধানের বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপকূলীয় বরিশাল ও খুলনা অঞ্চলে পানি সম্পদ ও মাটির লবণাক্ততা ব্যবস্থাপনার মাধ্যমে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের অর্থায়নে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ ব্রি গাজীপুর এ মাঠ দিবসের আয়োজন করেন।
গতকাল সোমবার বেলা ১১টায় তিলডাঙ্গা চৌরাস্তা সংলগ্ন মাঠ প্রাঙ্গনে ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. প্রিয় লাল চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ধান গবেষণা ইনস্টিটিউট (বারি) সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জাহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা দেবজিৎ রায়, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কে.এম মাকসুদুন্নবী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার রায়। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কৃষক সঞ্জিব কুমার রায়, শিবপ্রসাদ রায়, কনিকা গোলদার প্রমুখ। এসময় এলাকার কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।

দাকোপে নব জাগ্রত যুব সংঘের আলোচনা সভা
দাকোপ (খুলনা) প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে খুলনার দাকোপে ঐতিয্যবাহি নব জাগ্রত যুব সংঘের আয়োজনে বিশেষ আলোচনা সভা ও নৈশ প্রীতিভোজন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টায় শ্রীনগর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে সংগঠনের সভাপতি প্রসেনজিৎ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সংগঠনের শিক্ষা কল্যাণ তহবিলের উপদেষ্টা ডাঃ বিনয় কৃষ্ণ বাছাড়, বিশেষ অতিথির বক্তৃতা করেন সাংবাদিক বিধান চন্দ্র ঘোষ, হিমাদ্রী রায়, হরসিত রায়, সুবোধ মন্ডল, লক্ষনজিৎ রায়, মানস রায়। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন তন্ময় মন্ডল, নিহার রায়, সঞ্জয় মন্ডল, অনুপম রায়, পার্থ রায়, অখিলেশ রায়, সঞ্জীব রায়, পরিতোষ মন্ডল, গোবিন্দ বৈষ্ণব, সমীর মন্ডল প্রমুখ। সভা শেষে নৈশ প্রীতিভোজ অতঃপর বড় পর্দায় বিশ^কাপ ফুটবল খেলা প্রদর্শন করা হয়।

কোরআন এতিমখানায় শীতবস্ত্র কম্বল বিতরণ
কালিগঞ্জ প্রতিনিধিঃ

শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের জাহাজ ঘাটা মারকাজুল কোরাআন এতিমখানায় অধ্যায়নরত এতিম শিক্ষার্থীদেরকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।সোমবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার ঐতিহ্যবাহী জাহাজ ঘাটা মারকাজুল কোরআন এতিমখানায় অধ্যায়নরত এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা৪ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী শেখ মাসুদা খানম মেধা।

এতিমখানার শিক্ষার্থীরা কেন্দ্রীয় নেত্রী শেখ মাসুদা খানম মেধাকে শীতবস্ত্র সহ তাদের মাঝে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে।এসময় তিনি বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন। কম্বল বিতরণে এতিমখানার সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আদম আলী। হাফেজ মাওলানা আব্দুল সামাদ সহ
ভুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর আলম। রতনপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রাজু আহমেদ সহ অত্র মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফরিদপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন এ্যামি
খুলনাঞ্চল রিপোর্ট
ফরিদপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন আসিয়া ইসলাম এ্যামি নামে (৩০) এক নারী। সোমবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে সিজারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন তিনি।

ওই নারীর স্বামী নাজমুল হাসান ফরিদপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। তার নাম মো. নাজমুল হাসান। তিনি ওই স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক। নাজমুল হাসান জানান, দুই পুত্র ও এক কন্যাসন্তানসহ তিনটি সন্তান ভূমিষ্ঠ হয়েছে। তারা সবাই সুস্থ আছে। তিনি আরও জানান, তার স্ত্রী ও বাচ্চারা ফরিদপুরের ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতালে ডা. সুলতানা বেগম লিপির তত্ত্বাবধানে রয়েছে।

এ ব্যাপারে ওই নারীকে সিজার করা চিকিৎসক ডা. সুলতানা বেগম লিপি বলেন, ওই নারী একই সঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। মা ও বাচ্চারা সুস্থ আছে।

গোপালগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হেদায়েত উল্লাহ নামে এক হাফেজ মারা গেছেন। সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপ্তা মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হাফেজ হেদায়েত উল্লাহ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ডোমরাকান্দি গ্রামের এনায়েত উল্লাহর ছেলে। তিনি একই উপজেলার ফুকরা সরদারপাড়া নতুন জামে মসজিদে ইমামতি করতেন।

সিরাজুল ইসলাম জানিয়েছেন, সকালে হেদায়েত উল্লাহ মোটরসাইকেলে করে কাশিয়ানীর দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপ্তা মাদ্রাসা এলাকায় দ্রুতগামী একটি প্রাইভেটকার তার মোটরসাইকেলে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন তিনি।
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, পুলিশ ঘাতক প্রাইভেটকারটি জব্দ করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।

গোপালগঞ্জে অপূর্ব-লিপিকা দম্পতি টমেটো চাষে সফল
অর্জুন বিশ্বাস, গোপালগঞ্জ
ঘেরের আইলে টমেটো চাষে সফল অপূর্ব বিশ্বাস (৪৮) ও লিপিকা বিশ্বাস দম্পতি। গত ১৪ বছর ধরে তারা টমেটো চাষ করে আসছেন। এ দম্পতি গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের সফল কৃষক হিসেবে পরিচিত। গত ১ মসে তারা ১ লাখ টাকার টমেটো বিক্রি করেছেন। আগামী ৩ মাসে আরো ৩ লাখ টাকার টমেটো বিক্রির আশাবাদ আশাবাদ ব্যক্ত করেছেন এ দম্পতি।
গত বুধবার তার ঘেরের আইলে গিয়ে দেখাগেছে টমেটো গাছের সমাহার। বাঁশের সাথে আইলের দাঁড়িয়ে আছে টমেটো গাছের সারি। টমেটো গাছে ধরেছে প্রচুর টমেটো। অপূর্ব বিশ^াস ও তার স্ত্রী লিপিকা হালাদার দিন-রাত টমেটো গাছের পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। কাঁচা-পাকা টমেটো দেখলে চোখ জুড়িয়ে যায়। অপূর্ব-লিপিকা দম্পতির ৩ একরের ঘেরে ৬০ শতাংশ আইল রয়েছে।এ আইলে তারা হাইব্রিড বিউটি ও বিপুল প্লাস জাতের ৪ হাজার ২০০ টমেটো গাছ রোপণ করেছেন। এরমধ্যে ২ হাজার ১০০ গাছ আগাম বিউটি জাতের। তারা বিউটি জাতের টমোটো ১ মাস আগে থেকে তুলে বাজারে বিক্রি শুরু করছেন। এ জাতের টমেটো তারা ১ লাখ টাকা বিক্রি করেছেন। বিপুল প্লাস জাতের ২ হাজার ১০০ টমোটো গাছে ফুল ও ফল ধরেছে। ১৫ দিন পর তারা এ জাতের টমোটো বিক্রি করবেন। টমেটোর বাম্পার ফলনের পাশাপাশি ভালো দাম পেয়ে হাসি ফুটেছে অপূর্ব- লিপিকা দম্পতির মুখে।
গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ হালদার বলেন, রঘুনাথপুর পূর্ব-দক্ষিণপাড়া গ্রামের এ দম্পত্তির আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। এ দম্পতি ১৪ বছর ধরে ঘেরের আইলে টমোটো চাষ করে ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন। এখন তাদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটেছে।
ওই কর্মকর্তা আরো জানান, প্রতিটি গাছ থেকে ওই কৃষক দম্পতি ৫ কেজি করে টমেটোর ফলন পাবেন। সেই হিসেবে তারা চলতি মৌসুমে কমপক্ষে ২১ মেট্রিক টন টমেটো ফলন পাবেন। গড়ে প্রতি কেজি টমেটো ২০ টাকা দরে বিক্রি করলে ৪ লাখ ২০ হাজার টাকার টমেটো তারা বিক্রি করতে পারবেন।
গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, এ দম্পতি বিউটি ও বিপুল প্লাস জাতের হাইব্রিড টমেটো চাষ করেছেন। টমেটোর কোয়ালিটি বেশ ভালো । বাজারে এ টমেটোর চাহিদাও ব্যাপক। তাই ভালো দাম পেয়ে এ দম্পতি টমেটো চাষে লাভবান হয়েছেন। ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন। কৃষিতে তারা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সফল কৃষক অপূর্ব বিশ^াস বলেন, ঘেরের আইলে টমেটো চাষে প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে। ১ মাসে আগে মৌসুমের প্রথম দিকে প্রতি কেজি টমেটো ১২০ টাকা দরে বিক্রি করেছি। এখন প্রতি কেজি টমেটো ৫৫ টাকা দরে বিক্রি করছি। এ পর্যন্ত ১ লাখ ১৫ হাজার টাকার টমেটো বিক্রি করেছি। আশা করছি আগামী ৩ মাসে আরো ৩ লাখ টাকার টমেটো বিক্রি করতে পারব।
অপূর্ব বিশ^াসের স্ত্রী লিপিকা হালদার (৩৮) বলেন, আগে আমাদের সংসারে অভাব অনটন ছিল। আমরা অভাব অনটন দূর করতে নিজেদের ৩ একর জমিতে ঘের কাটি। ঘেরে বর্ষাকালে মাছ চাষ করি। শুস্ক মৌসুমে এখানে বোরো ধানের চাষাবাদ করি। ভাগ্য পরিবর্তের আশায় ২০০৮ সালে স্বামী-স্ত্রী ঘেরের আইলে টমেটো চাষাবাদ শুরু করি। টমেটো চাষে আমাদের ভাগ্যের চাকা ঘুরেছে। এছাড়া ঘেরের আইলে সারা বছর করলা, শশা, লাউ, কুমড়াসহ বিভিন্ন শাক-সবজির চাষাবাদ করি। দিনরাত পরিশ্রম করে প্রচুর ফসল উৎপাদন করি। এ আয় দিয়েই ছেলে অর্পণ ও মেয়ে অর্পিতাকে স্কুলে পড়াচ্ছি। এখন ছেলে-মেয়ে নিয়ে বেশ ভালো আছি। আমাদের দেখাদেখি অনেকে দম্পতি টমেটো চাষে ঝুঁকেছেন।
রঘুনাথপুর ইউনিয়নের সার ও বীজ ডিলার কাজল চন্দ্র বিশ্বাস বলেন, বিউটি, বিউটি-২ আগাম হাইব্রিড জাতের টমেটো। এ টমেটো নভেম্বরের প্রথম দিকে পাকে। আগাম জাতের এ টমেটো ভালো দামে বিক্রি হয়। টমেটোর সাইজ ভালো। পাকার পর টমেটো টাইট থাকে। পরিবহনে সুবিধা হয়। পাকার পরও ৫ দিন পর্যন্ত ভালো থাকে। এসব কারণে কৃষক বিউটি জাতের টমেটো বেশি আবাদ করেন।
রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান শ্রীবাস বিশ^াস বলেন, এ দম্পতি টমেটো চাষের পাশাপাশি কৃষি কাজে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের দেখাদেখি আমাদের গ্রামের অন্তত ২৫ দম্পতি টমেটোসহ বিভিন্ন সবজি উৎপাদন করে বেশ ভালো আছেন।