Home জাতীয় নতুন বছরে প্রথম সংসদ অধিবেশন ৫ জানুয়ারি

নতুন বছরে প্রথম সংসদ অধিবেশন ৫ জানুয়ারি

10
default

ঢাকা অফিস||
নতুন বছরের প্রথম সংসদ অধিবেশন (২১তম) বসবে আগামী ৫ জানুয়ারি। সেদিন বিকেল ৪টায় অধিবেশনের বৈঠক আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সংবিধানের ৭২ নম্বর অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেছেন বলে সোমবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে গত ৬ নভেম্বর সংসদের ২০তম অধিবেশন সমাপ্ত হয়। একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার সাংবিধানিক বাধ্য-বাধকতা রয়েছে। নিয়ম অনুযায়ী অধিবেশনের শুরুর দিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেবেন। এরপর সংসদ সদস্যরা অধিবেশনজুড়ে ওই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করবেন সরকার ও বিরোধীদলীয় সদস্যরা। বছরের প্রথম অধিবেশনের শুরুর দিনে সংসদ ভবনে আগমনে ফুল দিয়ে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানানো হবে।