Home আঞ্চলিক সাংবাদিকদের সাথে মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদের মতবিনিময়

সাংবাদিকদের সাথে মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদের মতবিনিময়

13

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদ। সোমবার দুপুর ১২টায় প্রেস ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় নতুন এ সংগঠনের আত্মপ্রকাশ করেন মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদের আহবায়ক ভিপি শাহ আলম। ১৩৩ সদস্য বিশিষ্টি এ কার্যকরী কমিটির সদস্য সচিব হলেন মোঃ নাসির হাওলাদার।

এ মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদে স্থানীয় বিভিন্ন সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন সদস্য হিসেবে রয়েছেন। মুলত মোংলা বন্দরের সার্বিক উন্নয়নে একাত্ম হয়ে কাজ করবেন নব গঠিত এ উন্নয়ন পরিষদ। সভায় উপস্থিত সকলে বন্দর উন্নয়নের স্বার্থে এ পরিষদের স্বপক্ষে সমর্থন জানিয়েছেন।