বিনোদন ডেস্ক।।
এবার বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে মুম্বইয়ের সাকিনাকা থানায়। ‘পাঠান’ সিনেমার ‘বেশরম রং’ গানে গেরুয়া বিকিনি পরেছেন অভিনেত্রী। এর প্রতিবাদে এই অভিযোগ দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, ১২ই ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘পাঠান’ ছবির প্রথম গান ‘বেশরম রং’। গানটি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হলেও সেই গানেরই একটি পোশাক নিয়ে আপত্তি তুলেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।











































