Home খেলাধুলা বিশ্বকাপে কে কত টাকা পাচ্ছে?

বিশ্বকাপে কে কত টাকা পাচ্ছে?

8

ক্রীড়া ডেস্ক।।

এবারের কাতার বিশ্বকাপে অনেক নতুন সংযোজন দেখেছে ফুটবল বিশ্ব। বল ও অফ সাইড টেকনোলজি, অতিরিক্ত খেলোয়াড়ের সংখ্যাবৃদ্ধিসহ অনেক নতুন নিয়ম এবং প্রযুক্তি যুক্ত হয়েছে এ বিশ্বকাপে। বেড়েছে পুরস্কারের টাকার পরিমাণও। রেকর্ড পরিমাণ প্রাইজমানি দেওয়া হচ্ছে এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর জন্য। বিশ্বকাপ শুরুর আগেই প্রাইজমানির বিষয়টি জানিয়ে দিয়েছিল ফিফা।

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার দেওয়া তথ্য মতে, এবারের বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের জন্যই থাকছে প্রাইজমানি। আর সেই প্রাইজমানি আগের বিশ্বকাপগুলোর তুলনায় একটু বেশিই। এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৪২০ কোটি টাকা। রানার্সআপ পাবে প্রায় ৩০০ কোটি টাকা। শেষ ষোলো থেকে বিদায় নেওয়া দলগুলোও পাবে বিপুল অঙ্কের প্রাইজমানি, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৩০ কোটি টাকার সমান। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া চার দল পাবে প্রায় ১৭০ কোটি টাকা করে। তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী দল যথাক্রমে ২৭০ ও ২৫০ কোটি টাকা পাবে। এ ছাড়া গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলো পাবে ৯০ কোটি টাকা করে।

কারা কত পাচ্ছে-

চ্যাম্পিয়ন : ৪২ মিলিয়ন ইউএস ডলার

রানার্সআপ : ৩০ মিলিয়ন ইউএস ডলার

৩য় স্থান : ২৭ মিলিয়ন ইউএস ডলার

৪র্থ স্থান : ২৫ মিলিয়ন ইউএস ডলার

৫ম-৮ম স্থান : ১৭ মিলিয়ন ইউএস ডলার।

৯ম-১৬তম স্থান : ১৩ মিলিয়ন ইউএস ডলার।

১৭তম-৩২তম স্থান : ৯ মিলিয়ন ইউএস ডলার।