নড়াইল প্রতিনিধি।।
নড়াইলে অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাদক কারবারি আক্তারুজ্জামান কোবরা ওরফে বাবুলকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ।
নড়াইল সদর ওসি মাহমুদুর রহমান জানান, শনিবার বিকালে খুলনার হরিনটানা থানাধীন কৈয়া বাজার এলাকা থেকে বাবুলকে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, মাদকসহ সাতটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
বাবুল নড়াইল শহরের ভওয়াখালী এলাকার লাল মিয়ার ছেলে। এক বছর আগে নড়াইল আদালত অস্ত্র মামলায় বাবুলের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় বাবুল পলাতক ছিলেন।











































