Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

141

খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত
তথ্য বিবরনী
খুলনায় যথাযোগ্য মর্যাদায় শুক্রবার মহান বিজয় দিবস-২০২২ উদযাপিত হয়। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারী শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রত্যুষে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং শহরের প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা দ্বারা সজ্জিত করা হয়। গল্লামারী শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, কেসিসি’র মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, রেঞ্জ ডিআইজি মঈনুল হক, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, আওয়ামী লীগ এবং এর অংগ ও সহযোগি সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
সকাল সাড়ে আটটায় খুলনা জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী। পরে সেখানে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল,কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, শিশু-কিশোর সংগঠন, কারারক্ষী, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড এর অংশগ্রহণে কুচকাওয়াজ এবং শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক, খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এবং পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এসময় উপস্থিত ছিলেন।
নগরীর শহীদ হাদিস পার্কে খুলনা আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি’র আয়োজনে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মুক্তিযুদ্ধের ওপর স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগর ভবনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বেলা সাড়ে ১১টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী, রেঞ্জ ডিআইজি মঈনুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সাজিদ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হানুরুর রশীদ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, সাবেক মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আলমগীর কবীর ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার মাহাবুবার রহমান। এতে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। এ সময় মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। হাসপাতাল, জেলখানা, এতিমখানা, শিশুসদনসমূহে দিবসটি উপলক্ষে বিশেষ খাবার পরিবেশন করা হয়। দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে বাদজোহর নগরীর মসজিদসমূহে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সিনেমা হলসমূহে বিনা টিকিটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। খুলনা বিভাগীয় জাদুঘর এবং ফুলতলার দক্ষিণডিহি রবীন্দ্র স্মৃতি জাদুঘর সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শিশুসহ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য বিনা টিকেটে উম্মুক্ত রাখা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গিলাতলা শিশুপার্ক ও বয়রা শিশু পার্ক বিনাটিকিটে শিশুদের জন্য উন্মুক্ত রাখা হয়। দিবসটি উপলক্ষে খুলনা বেতার বিশেষ অনুষ্ঠানমালা প্রচার এবং স্থানীয় সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে। এছাড়াও দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক কর্মসূচির আয়োজন করে।

সরকার ক্ষমতায় টিকে থাকতে পুলিশকে লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছে: এড. মনা
খবর বিজ্ঞপ্তি।।
বিনাভোটের সরকার মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজকে পর্যন্ত বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে তারা এদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে; আওয়ামী লীগ স্বাধীনতার পরে যখন ক্ষমতায় ছিলো তারা এদেশে গণতন্ত্র হত্যা করে আওয়ামী লীগসহ সকল রাজনৈতিক দল বাতিল করে বাকশাল প্রতিষ্ঠা করেছিলো, আওয়ামী লীগ রক্ষী বাহিনী দিয়ে ২০ হাজারের বেশি মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিলো উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, বর্তমান তাবেদার সরকার গায়ের জোরে ক্ষমতায় চিরস্থায়ী থাকার যে স্বপ্ন দেখছে তা এদেশের মানুষ বাস্তবায়ন হতে দেবে না। দেশে জনগণ বিনাভোটের সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। জনরোষের মুখে সরকার পালানোর পথ খুঁজে পাবে না। পুলিশের বাধার মুখে কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিজয় দিবসের সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে পুলিশকে লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছে সরকার। অজানা ভয়ে বিজয় দিবসের কর্মসুচিতেও তারা বাধা দিচ্ছে।
সরকার দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন হয়ে এখন লাঠি ও গুলিকেই আশ্রয়স্থল মনে করছে। আওয়ামী নাৎসীবাদ এখন চরম আকার ধারণ করে রক্তের ঘ্রাণ নিতেই তৎপরতা দেখাচ্ছে। গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকান্ডের মাধ্যমে এরা অবৈধভাবে ক্ষমতা দখল করে সহিংস সন্ত্রাসের চর্চা করছে। পুলিশকে বানিয়েছে সরকারী সন্ত্রাসী কার্যক্রমের মরণঘাতি হাতিয়ার। মানুষের সমাবেশ দেখলেই এরা মূর্ছা যাওয়ার উপক্রম। গণতন্ত্রে স্বীকৃত মিছিল-সমাবেশ দেখলেই এরা পুলিশকে লেলিয়ে দেয়। বিজয় দিবসের র্যালিতে খুলনা থানা পুলিশের বাধা প্রদান, খুলনা থানার ওসির অকথ্য ভাষায় গালিগালজের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, সেদিন আর বেশি দুরে না- যেদিন প্রতিটি ঘটনার বিচার এদেশের মানুষ এদেশের মাটিতেই করবেন। বিজয় দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে বিনাভোটের সরকারকে বিদায় করতে চলমান গনতান্ত্রিক আন্দোলন বেগবান করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।
মহান বিজয় দিবসের ৫১তম বর্ষ উপলক্ষ্যে শুক্রবার (১৬ ডিসেম্বর) খুলনা মহানগর ও জেলা বিএনপির পুর্বনির্ধারিত বিকাল ৩টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয় থেকে বর্নাঢ্য বিজয় র্যালী বের করা চেষ্টা করলে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশ সদস্যদের বাধায় র্যালী বের করতে না পারলে তাৎক্ষনিক কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে মিছিল ও সমাবেশ করে বিএনপি।
সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, স ম আব্দুর রহমান, খান জুলফিকার আলী জুলু, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, বদরুল আনাম খান, চৌধুরি শফিকুল ইসলাম হোসেন, রকিব মল্লিক, মোস্তফাউল বারী লাভলু, হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, বেগ তানভীরুল আজম, রুবায়েত হোসেন বাবু, মুর্শিদ কামাল, আরিফ ইমতিয়াজ খান তুহিন, এড. মাসুম রশিদ, নাজির উদ্দিন নান্নু, শেখ ইমাম হোসেন, হাবিবুর রহমান বিশ্বাস, আহসান উল্লাহ বুলবুল, এড. মোহাম্মাদ আলী বাবু, গাজী আফসার উদ্দিন, মোল্লা ফরিদ আহমেদ, নাসির খান, নাজমুল হুদা চৌধুরী সাগর, আলী আক্কাস, ফারুক হোসেন, মনিরুজ্জামান লেলিন, সরদার আব্দুল মালেক, রাহাত আলী লাচ্চু, শামসুল বারি পান্না, এড. তছলিমা খাতুন ছন্দা, ইশতিয়াক আহমেদ ইস্তি, নুরুল ইসলাম বাচ্চু, ইবাদুল হক রুবায়েত, আতাউর রহমান রুনু, ওহিদুজ্জামান হাওলাদার, মুনতাসির আল মামুন, সিরাজুল ইসলাম লিটন, নিঘাত সীমা, সাজ্জাত হোসেন জিতু, রাবেয়া ফাহিদ হাসনা হেনা প্রমূখ। দিবসটি উপলক্ষ্যে সুর্য্যদেয়ের সাথে সাথে সকল দলীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৬টা ৩০ মিনিটে গল্লামারী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতৃবৃন্দ।

নানা কর্মসুচীর মধ্যে দিয়ে দাকোপ মহান বিজয় দিবস পালিত
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নানান কর্মসূচীর মধ্যে দিয়ে ভাবগাম্ভীর্যের সাথে ১৬ই ডিসেম্বর ২০২২ মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যুষে পরিষদের চত্বরে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সুচনা করা হয়। পরবর্তীতে সুর্যোদয়ের সাথে সাথে উপজেলা স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। সকল সরকারি, আধাসরকারী, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও সকাল সাড়ে আটটায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে কুচকাওয়াজ ও শরীর চর্চাপ্রদর্শনী করা হয়। সকাল ১০ টায় বীরমুক্তিযোদ্দা ও শহীদপরিবারের সদস্যদের উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে সংবর্ধনা দেওয়া হয় । এ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, থানা অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ শেখ আবুল হোসেন, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস,বীর মুক্তিযোদ্ধা মোহিত রায়সহ বিভিন্ন দপ্তর প্রধান ও বীরমুক্তিযোদ্ধা বৃন্দ। পরে শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা ও শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার সকল মসজিদ, মন্দি,গীর্জা,প্যাগোডা সহ অন্যান্য উপাসনালয়ে জাতির শান্তি ও অগ্রগতি এবং মুক্তিযুদ্ধের শহীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দুপুরে হাসপাতাল, এতিমখানা,ও থানা হাজতে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বিকেলে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও পুরষ্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় মনোঞ্জ সাংস্কতিক আনুষ্ঠাৃন অনুষ্ঠিত হয়।

 

মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সকালে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা ও যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেন, ক্লাবের সাবেক সভাপতি ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী ও মল্লিক সুধাংশু, সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ ও কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন প্রমুখ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, নির্বাহী মোঃ শাহ আলম, মোঃ আব্দুল হালিম, সদস্য ওয়াহেদ-উজ-জামান বুলু, শেখ কামরুল আহসান, দীলিপ কুমার বর্মন, অস্থায়ী সদস্য শশাংক স্বর্ণকার, মিলন হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এর আগে ১৬ ডিসেম্বর সকালে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপাতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেন ও ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, নির্বাহী সদস্য মোঃ তরিকুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, ক্লাব সদস্য ওয়াহেদ-উজ-জামান বুলু, অস্থায়ী সদস্য প্রবীর কুমার বিশ^াসসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

বিজয় দিবস উপলক্ষে গিলাতলা সোনার তরী যুব সংঘের ক্রীড়া প্রতিযোগিতা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে গিলাতলা সোনারতরী যুবসংঘের উদ্যোগে ২ দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্ভোধন ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্টিথ । ১৬ ডিসেম্ভর বিকাল ৩ টায় গিলাতলা দক্ষিনপাড়া গাফফারফুড মোড়সংলগ্ন বালুরমাঠে অনুষ্ঠানের উদ্ভোধন করেন ৩৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ খান হাফিজুর রহমান । প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা আওয়ামীলীগ্রে সভাপতি শেখ আবিদ হোসেন । বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদরউদ্দিন। শিরোমনি তরুন সংঘের সভাপতি শেখ তরিকুল ইসলাম, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির কোষাধক্ষ গাজী মাকুল উদ্দিন। ১৭ ডিসেম্ভর অনুষ্ঠানের ২য় দিন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্ভোধন করেন খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খান। উদ্ভোধন ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক প্রবাহের সহকারী সম্পাদক মেহেদী মাসুদ খান। দৈনিক প্রবাহের ষ্টাফ রিপোর্টার মোঃ আশিকুর রহমান, মোঃ আমজাদ হোসেন , এনামুল হাসান লিটন , এস আই জিলন সিকদার। গিলাতলা সোনারতরী যুব সংঘের সভাপতি মোঃ মশরুজ্জামান খান (সাবু) এর সভাপতিত্বে ও খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক ও এবং সোনারতরী যুব সংঘের সাধারন সম্পাদক মোঃ ইদ্রিছ আলীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন মোঃ মোক্তার বিশ^াস, রিপন ফকির, মোঃ ইকবাল হোসেন, মোল্লা লোকমান হোসেন শাহাজামাল মোল্লা, আমজাদ হোসেন , আঃ হক মোড়ল প্রমুখ । অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা সহ হাডুডু ও ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক সংগঠন সপ্তকের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর বয়রা এলাকায় সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন সপ্তক’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১৭ ডিসেম্বর (শনিবার) সন্ধায় বয়রা সাহিত্য সংসদ সংগীত একাডেমিতে কেক কাটা আলোচনা সভা এবং সাংস্কৃতিক সন্ধার মধ্য দিয়ে ৪র্থ প্রতিষ্ঠা বার্র্ষিকী পালন করা হয়।
সংগঠনের সভায় পীযুষ গোমস্তার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ত্রিদিপ অধিকারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম মল্লিক, উপদেষ্টা হাবিবুল্লাহ হাবিব, সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন সাব্বির, সরকারি বি এল কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মীনাক্ষী সেন। এ সময় আরো উপস্থিত ছিলেন গ্রন্থাগার সম্পাদক তমা রায়,অর্থ সম্পাদক মিতালী রায়সহ শতাধিক অতিথিবৃন্দ।
উল্লেখ্য যে, ২০১৮ সালে ১৬ ডিসেম্বর কিছু সংস্কৃতিমনা ও প্রগতিশীল মানুষদের উদ্যেগে সপ্তক সাস্কৃতিক ও সামাজিক সংগঠনের পথচলা শুরু হয়। জন্মলগ্ন থেকে মুক্তিযোদ্ধের চেতনা, আদর্শ ও বাঙ্গালি সংস্কৃতির আলো ছড়িয়ে দেওয়ার লক্ষে কাজ করে যাচ্ছে।

বিএনপি’র কেন্দ্রীয় নেতা হেলালের ভাইয়ের ইন্তেকালে খুলনা জেলা বিএনপি’র শোক
খবর বিজ্ঞপ্তি
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের সেজো ভাই ইকরামুল বারী নইম (৭০) আজ শনিবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল¬াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মৃত্যুবরণ করেন তিনি। সপ্তাহখানেক আগে ব্রেনস্টোক জনিতকারণে সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তান, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন ও মরহুমের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী ও যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু প্রমুখ।

বয়োজ্যেষ্ঠ নাগরিকদের অভিজ্ঞতা আর যুবকদের মেধা ও পরিশ্রম নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেত হবে
খবর বিজ্ঞপ্তি
১৬ ডিসেম্বর সারাদেশ স্বাধীন হলেও খুলনা একদিন পর স্বাধীন হয়েছিল। যখন সারাদেশ আনন্দে মেতে উঠেছিল সেই সময় ও পাক হানাদার বাহিনী শিরোমনিতে কামান যুদ্ধে লিপ্ত ছিল। ১৭ ডিসেম্বর খুলনা সার্কিট হাউজে আত্মসমার্পনের মধ্যে দিয়ে খুলনা হানাদার মুক্ত হয়। তাই এই দিবসটির গুরুত্ব অনেক। স্বাধীনতা রক্ষা করতে বয়োজ্যেষ্টদের বুদ্ধি ও মেধা কাজে লাগিয়ে যুবদের কাজে লাগাতে হব্।ে বাঙ্গলীর সংস্কৃতি কর্মকান্ড চালিয়ে যেতে হবে। এভাবে বললেন জনউদ্যোগ,খুলনা ও গুনীজন স্মৃতি পরিষদের দিনভর আনন্দ আড্ডায় বক্তারা একথা বলেন।
শনিবার সকাল ১০টা প্রেমকানন প্রাঙ্গণে নাগরিক সংগঠন জনউদ্যোগ খুলনা ও গুণীজন স্মৃতি পরিষদ এই আয়োজন এই দিবসটি পালন করেছে। দিবসটি উপলক্ষে ফ্রি মেডিকের ক্যাম্প, বীর মুক্তিযোদ্ধা, বয়োজ্যেষ্ঠ নাগরিক ও যুবদের মধ্যে দিনব্যাপী খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও যুগ্মসচিব (অবঃ) কামরুল হক নাসিম। গোপীকৃষন মুন্ধড়া সভাপতিত্বে এই অনুষ্ঠানে সঞ্চালনা করেন কালের কন্ঠের সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ নন্দী ও মাসুদ মাহমুদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আযমখান কর্মাস কলেজের অধ্যক্ষ কাতিক চন্দ্র মন্ডল, অধ্যাপক ভার্গব ব্যানার্জী, অধ্যাপক ডাঃ পরিতোষ চৌধুরী, ডাঃ দিদারুল আলম শাহিন, এ্যাডঃ মোমিনুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধ বিনয় সরকার, বীরমুক্তিযোদ্ধা পরিমল কুমার দাস, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, বীরমুক্তিযোদ্ধা খান বোরহান উদ্দিন, দেবীপ্রসাদ ঘোষ, বিনয় কুমার সিংহ প্রমুখ।
দ্বিতীয় পর্বে ছিল যুবকদের সাংস্কৃতিক ও সাস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় সভাপতিত্ব করেন গোপীকৃষন মুদ্ধড়া। সঞ্চালনা করেন সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন জেরা পরিষদের প্রধান নিবাহী কর্মকর্তা মোহাঃ আসাদুজ্জামান। অন্যান্যদের মধ্যে ব্কতব্য রাখেন নারী নেত্রী সুতপা বেদজ্ঞ, সিলভী হারুণ, আফরোজা জেসমিন বীথি, এ্যাডঃ কানিজ ফাতেমা, বেতার শিল্পী এস এম মাজেদ জাহাঙ্গীর, ক্রীড়া সংগঠক নাহিদা রহমান,আফরোজা কামাল, শাহিনুর হোসেন, জয় বৈদ্য প্রমুখ।
বক্তর বলেন, ১৭ ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজের পর বেলা দেড়টায় সার্কিট হাউস মাঠে লিখিত আত্মসমর্পণ অনুষ্ঠিত হয়। এ সময় মিত্র বাহিনীর মেজর জেনারেল দলবীর সিং, ৮ নম্বর সেক্টর কমান্ডার মেজর আবুল মঞ্জুর ও ৯ নম্বর সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল, পাকিস্তানি সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার হায়াত খানের বেল্ট ও ব্যাজ খুলে নিয়ে আত্মসমর্পণের প্রমাণাদিতে স্বাক্ষর করিয়ে নেন। আনুমানিক প্রায় ৩৭০০ জন পাক সেনা আত্মসমর্পণ করেন।

রস ও গুড়ের পাতিল তৈরীতে কেশবপুুর মৃৎ শিল্পীরা এখন ব্যস্তসময় পার করছে
আলমগীর হোসেন ,কেশবপুর
খেজুরের রস ও গুড়ের মৌসুমকে সামনে রেখে যশােরের কেশবপুর উপজেলার মৃৎ শিল্পীরা এখন খেজুরের রস, গুড় সংরক্ষণের জন্য ভাড় ও কলসী তৈরিতে ব্যাস্ত সময় পার করছে। শীত আসলেই পাল সম্প্রদায়ভুক্ত পরিবারের দম ফেলার ফুসরত থাকেনা। ভাড় তৈরির প্রধান উপকরণ এঁটল মাটি যা দূরের মাঠ থেকে সংগ্রহ করে বাড়িতে এনে তা পানি দিয়ে ভিজিয়ে কােদাল দিয়ে কয়েকবার ঝুরঝুর কেটে পা দিয়ে ছেনে মােলায়েম করা হয়। মােলায়েমকৃত মাটি বালি দিয়ে বালির সংমিশ্রণ মাটি চাপড় বানানাের পর ছাঁচ দিয়ে হাতের কারুকার্য দিয়ে ভাড়ের কানাসহ ভাড়ের উপরিভাগ তৈরি করা হয়। এই ছাঁচ ভাড়ের নীচের অংশ তৈরির পর পৃথক দুটি অংশকে জােড়া লাগিয়ে দুদিন রােদে শুকানাে হয়। রােদে শুকানাে ভাড়ে রং লাগিয়ে পাজায় (আগুন) ৫ ঘন্টা ব্যাপী পােড়ানাের পর তৈরি হয় পরিপুর্ন রস সংগ্রহের উপযােগী ভাড়। কেশবপুরের কুমারদের অনেকেরই আজ আর্থিক অবস্থার উন্নতি হয়েছে খেজুরের রস ও গুড় সংগ্রহের জন্য পাতিল তৈরী করে। মৃৎ শিল্প ব্যবসা মৌসুমী হওয়ার কারণে সরা বছর বসে কাটাতে হয়। তাই অনেকেই এই পেশা ছেড়ে দিয়েছে। তারপরও উপজেলার বরনডালী, গােপালপুর, বুড়িহাটী, গৌরীঘােনা, ভেরচী, বুড়লী, কলাগাছি গ্রামসহ কয়েকটি গ্রামের মৃৎ শিল্পীরা বংশ পরম্পরায় বাপ-দাদার এ আদি পেশাটি আকড়ে ধরে আছেন। ইতি মধ্যে এ অঞ্চলের গাছিরা গুড় উৎপাদন রস আহরণের জন্য খেজুর গাছ তােলার কাজ শুরু করেছে। ইতিমধ্যই রস ও গুড় উৎপাদন ব্যস্ত হয়ে পড়েছে কেশবপুরের গাছিরা। এ জন্য গাছিদের প্রয়ােজনীয় উপকরণ ভাড়ের যােগান দিতে মৃৎ শিল্পীরা দিন-রাত এখন মহাব্যস্ত সময় কাটাচ্ছে। সরজমিনে উপজেলার গৌরীঘানা গ্রামের (পাল) কুমার পাড়ায় গিয়ে দেখা যায়, রবীন পাল ও তার স্ত্রী পারুল রাণী একমনে হাতের কারু কার্যের নিখুঁত ছােয়ায় ভাড় তৈরী করে চলেছেন। ছাঁচে ভাড় তৈরির নান্দনিক দৃশ্যটি খুবই মনােমুগ্ধকর । ভাড় বানানাের দৃশ্য অবলৌকনের জন্য যে কেউ থমকে যাবেন। ভেরচী গ্রামে গিয়ে দেখা যায়, এ এলাকার পাল পাড়ার অনেক বাড়ির নারী পুরুষ নির্বিশেষে সবাই ভাড় তৈরিতে এত ব্যস্ত যে কারাে সাথে বাড়তি কথা বলার সময় তাদের নেই। তবুও ব্যবস্ততার ফাঁকে ফাঁকে কথা হয় ভাড় তৈরিরত পুলিন, বিষ্ণুপদ,রাস মনিসহ কয়েক জন মৃৎ শিল্পীর সাথে। তারা বলেন শীত এলেই ভাড় ও কলসী তৈরির কাজ শুধু পুরুষ নয় বাড়ির গৃহিনী থেকে শুরু করে ছেলে-মেয়েরাও পড়ালেখার ফাঁকে তাদের বাবা মায়ের কাজে সাহায্য করছে। মৃৎ শিল্পী পারুল রাণী বলেন, প্রতিদিন তিনি ও তার স্বামী মিলে ৫০ থেকে ৬০টি ভাড় তৈরি করতে পারেন। মৃৎ শিল্পী গােপাল ও জয়দেব পাল বলেন, প্রতিটি ভাড় ১২/১৫ টাকা করে বিক্রি করা হয়। আর ভাড় ও কলসী বিক্রির টাকা দিয়ে তারা ছেলে মেয়েদের লেখা পড়া ও সংসারের খরচ যুগিয়ে থাকে।

বিএনপি-জামায়াত এখন পাগলের মত প্রলাপ বকতে শুরু করেছে:এমপি-তন্ময়
পি কে অলোক,ফকিরহাট।
বাগেরহাট-০২ আসনের সংসদ সদস্য জননেতা শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, বিএনপি-জামায়াত এখন পাগলের মত প্রলাপ বকতে শুরু করেছে। তাদের কাজ ও কথার কোন মিল নাই। তারা এখন মরিয়া হয়ে দেশের বিরুদ্ধে নানা প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তাদেরকে প্রতিহত করতে আপনারা সকলে ঐক্যবদ্ধ ভাবে দেশ ও জাতীর কল্যানে কাজ করুন। দেশ ও জাতীর কল্যানে কাজ করলে জনগন আপনাদের পাশে থাকবে। তিনি শনিবার (১৭ই ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় খাঁনপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক স্বাধীনতা মঞ্চে আয়োজিত চার শতাধীক শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি-জামায়াত সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করতে চাই। আপনারা সকলে সমন্বয় থাকলে তারা সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ষড়যন্ত্র প্রতিহত করার জন্য দলীয় নেতাকর্মিদের সজাগ থাকারও আহবান জানান।
খাঁনপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফকির ফহম উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা এ্যাডঃ ভুইয়া হেমায়েত উদ্দিন, সহ-সভাপতি এ্যাডঃ ফরিদ উদ্দিন আহম্মেদ, যুগ্ম সাধারন সম্পাদক ফকরুল আলম সাহেব ও এমপি একান্ত সহকারী শেখ ফিরোজুল ইসলাম।
ইউপি সচিব মোঃ জাহাংগীর আকনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু, সহ-সভাপতি ননী গোপাল সাহা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ আব্দুস সাত্তার, জেলা শ্রমীকলীগের সভাপতি মোঃ রেজাউর রহমান মন্টু ও উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ও জেলা পরিষদ সদস্য কাজী জাহিদ সরোয়ার টিটু। পরে তিনি রাখালগাছি ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত অনুরুপ কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। এতে সভাপতিত্বে করেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম ফারাজি।

সংবাদ সম্মেলনে অভিযোগ: দুর্বৃত্তদের হুমকিতে বাড়ি ছাড়া আহত যুবক
স্টাফ রিপোর্টার
নগরীর লবণচরা বান্দা বাজার এলাকার আব্দুল গফ্ফার ফকির নামের এক যুবককে দুর্বৃত্তরা বাড়ি থেকে ডেকে নিয়ে মারপিট করে আহত করে। থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। পুলিশ মামলা গ্রহণ করেনি। দুর্বৃত্তদের হুমকির ভয়ে বাড়ি ছাড়া। শনিবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন ওই এলাকার মনসুর ফকিরের পুত্র আহত আব্দুল গফ্ফার ফকির। তিনি বলেন, গত ১ডিসেম্বর বেলা ৩টায় কিছু কথা আছে বলে আশিক, সুজিত মিস্ত্রী ও বস মিজান এই তিনজন বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাদের সাথে যোগ দেয় আরো একজন। এই চার জনে আজাদ মাস্টার রোড থেকে দারগার বালির মাঠে নিয়ে তাদের আরো ৮-১০জন সহওযোগি মিলে মারপিট করে মৃত্যু ভেবে ফেলে রেখে যায়। অনেকক্ষন পর জ্ঞান ফিরে আসলে হামাগুড়ি দিয়ে রাস্তায় আসি। সেখান থেকে এক বন্ধু উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এখনো দু’ পায়ে যখম। চিকিৎসা নিয়ে একটু সুস্থ হয়ে ১০ডিসেম্বর লবণচরা থানায় একটি সাধারণ ডায়রী করা হলেও পুলিশ মামলা নেয়নি।
সম্মেলনে তিনি বলেন, এই দুর্বৃত্তদের হুমকির ভয়ে আমি এলাকায় যেতে পারিনা। আমার পরিবারের সদস্যরা তাদের হুমকির ভয়ে রয়েছে। তিনি এই দুর্বৃত্তদের গ্রেফতার ও বিচার দাবি করেন। এ সময় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জমি নিয়ে সংঘর্ষে দুই চাচাতো ভাই নিহত
খুলনাঞ্চল রিপোর্ট
রাজশাহীর চারঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের লক্ষীপুর বিলে এ ঘটনা ঘটে। সংঘর্ষের এ ঘটনায় আহত হয়েছেন দুই গ্রুপের আরো ছয়জন।
নিহতরা হলেন- আজিজ আলী (৫০) ও আকরাম আলী (৫৫)। তারা দুজনেই উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের বাঁকড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায়, আজিজ ও আকরামের মধ্যে পৈত্রিক সূত্রে পাওয়া এক একর জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। আকরাম সেই জমি নিজের দখলে রেখে গম বপন করেছিলেন। আজ বিকেল সাড়ে ৩টার দিকে সেই জমিতে সার দিতে গেলে আজিজ তার পক্ষের লোকজন নিয়ে এসে সার দিতে নিষেধ করেন। এ সময় আকরামও তার লোকজনকে খবর দেন।
এক পর্যায়ে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় হাসুয়ার আঘাতে আজিজ ও আকরাম গুরুতর আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তমালিকা সরকার বলেন, ‘আজিজ ও আকরামের শরীরের একাধিক স্থানে গুরুতর ক্ষত হয়েছে। হাসপাতালে তাদের মৃত অবস্থায় আনা হয়েছিল।’
চারঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার বলেন, ‘জমি নিয়ে সংঘর্ষে দুইজন মারা গেছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এখনো কাউকে আটক করা হয়নি। তবে মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ইসলামী ছাত্র আন্দোলন খুলনা নগর ও জেলার সম্মেলন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার বার্ষিক সম্মেলন-২০২৩ শুক্রবার দুপুর ২ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয় প্রাঙ্গনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুহাম্মাদ মইন উদ্দিন এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মুহাম্মাদ ফরহাদ মোল্লা ও নগর সাধারণ সম্পাদক মুহা. আব্দুল্লাহ আল মামুন এর যৌথ সঞ্চালনায় খুলনা নগর ও জেলা সম্মেলন’২৩ অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মজলিসের শূরার সদস্য ও নগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ বলেন, ফারদিন হত্যা তদন্ত নিয়ে টালবাহানা চলছে। উদ্ধার তৎপরতার নামে নাটক মঞ্চায়ন হচ্ছে। ঘটনার শুরুতেই সব মহল থেকে বুয়েট এর মেধাবী শিক্ষার্থী ফারদিন হত্যা হয়েছে জানানো হলেও পরবর্তীতে তা কিভাবে আত্মহত্যা হয়ে গেলো; তা ছাত্রজনতার বোধের অগম্য। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর খুলনা মহানগর সেক্রেটারী শেখ মুহা. নাসির উদ্দীন, জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালীব, শেখ হাসান ওবায়দুল করিম, মাওঃ সাইফুল ইসলাম, মাওঃ এইচ এম খালিদ সাইফুল্লাহ, আব্দুল্লাহ আল নোমান, মাওঃ হাফিজুর রহমান, আবুল কালাম আজাদ, মাওঃ নাজমুস সাকিব। বিশেষ বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন খুলনা জেলা সভাপতি এইচ এম ইনামুল হাসান সাঈদ। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুনতাছির আহমাদ। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের ক্যাম্পাসের ভেতরে এবং বাহিরে নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগ কর্তৃক আবরারকে পিটিয়ে হত্যা করার পর বুয়েটের বাইরে ফারদিন হত্যা কলংকজনক অধ্যায়ের রচনা করেছে। শুধু ফারদিন নয় সারাদেশে শিক্ষার্থী নির্যাতন ও হত্যাকান্ড সংশ্লিষ্ট সকল ঘটনার সুষ্ঠ তদন্ত ও দ্রুত বিচার কার্যকর না হলে দেশজুড়ে ছাত্রজনতা গণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর ছাত্র আন্দোলন সহ-সভাপতি ইব্রাহিম ইসলাম আবির, জেলা সহ-সভাপতি আবু রায়হান, নাইমুল ইসলাম, মাহেদী হাসান মুন্না, রফিকুল ইসলাম, রাজিব গাজী, মোস্তফা আল গালীব, হাবিবুল্লাহ মিসবাহ, আবুল কাসেম, হাসিবুর রহমান, মুহা. আব্দুল্লাহ, মুহা. ইমরান হুসাইন, শরিফুল ইসলাম, মুহিব্বুল্লাহ সোহান,আবুল কাশেম, হাবিবুল্লাহ বিন মুসলিম, আব্দুল আলিম, আতিকুল ইসলাম, মুহা. শাকিল খলিফা, মুহা. বনি আমিন, মুহা. আলম গাজী সহ প্রমুখ নেতৃবৃন্দ। সম্মেলন শেষে প্রধান বক্তা খুলনা জেলা ও মহানগর এর ২০২৩ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়। জেলা সভাপতি- মুহা. আবু রায়হান, সহ সভাপতি- মুহা. ফরহাদ মোল্লা, সাধারণ সম্পাদক- নাইমুল ইসলাম। মহানগর সভাপতি- মুহাম্মাদ মঈনউদ্দীন, সহ সভাপতি- মুহা. আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক- মাহাদী হাসান মুন্না এর নাম ঘোষণা করা হয়।

বাগেরহাট রেলওয়ে জামে মসজিদ কমিটি গঠন
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাট শহরের প্রান কেন্দ্র ঐতিহ্যবাহী রেলওয়ে জামে মসজিদ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার জুম্মাবাদ রেলওয়ে মসজিদ কমিটি গঠন গঠন উপলক্ষে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্জ শেখ কাইজার হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলহাজ্জ তালুকদার এ বাকীর সঞ্চালনায় মেয়াদ উত্তির্ন কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটি গঠন করা হয়।এলাকার কয়েক শত মুসল্লীর মতামতের ভিত্তিতে সর্ব সম্মর্তিক্রমে সরদার ফারুক আহমেদ মনিকে সভাপতি সাবেক সহসভাপতি সাংবাদিক মোল্লা আব্দুর রবকে সাধারন সম্পাদক ও এ্যাড: শেখ শরিফুল ইসলাম ঠান্ডুকে কোষাধ্যক্ষ করে ৪৫ সদস্য বিশিষ্ট একটি পুনাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যন্যেরা হলেন,সহসভাপতি শেখ কামাল উদ্দিন,শাহনেওয়াজ মোল্লা দোলন,তালুকদার আজমল কবির,আ স ম কামরুজ্জামান কামাল, ডা: লুৎফুল কবির ,আলহাজ্জ আলামিন,আলহাজ্জ শেখ সাইদুর রহমান,শেখ নুরুল ইসলাম খোকা,মো: দেলোয়ার হোসেন,মো: আলতাফ মাহমুদ,আ: আলিম হাওলাদার,সহ সম্পাদক, রুহুল আমিন, খান,কাজী মহিতুজ্জামান মিল্টন ,মো: সোহাগ মীর,
সাংগঠনিক সম্পাদক বাচ্চু পাহলান, মল্লিক আসাদুজ্জামান টুকু, মো: জাহিদ মৃধা, কোষাধ্যক্ষ ,এ্যাড: শরিফুল ইসলাম ঠান্ডু,সহকারী কোষাধ্যক্ষ ,মো: হাবিবুর রহমান, মো: আব্দুস সালাম, দপ্তর সম্পাদক কাজী তৈহিদুল ইসলাম, মো: খোকন মাতুব্বর,প্রচার সম্পাদক,মো: ছবদার আলী হাওলাদার। এছাড়াও নির্বাহী সদস্যরা হলেন, সৈয়দ মোসাদ্দেক আলী বুলগান, আ: মজিদ হাওলাদার, নকিব আসাদুজ্জামান,রুস্তুম শিকারী,মো: টুটুল কাজী, মো: খালিদ হোসেন,মো: রফিকুল ইসলাম, মো: বরকত আলী মৃধা, চৌধুরী হারুনর রশীদ, ডা: মো: লিমন,মো: সাইফুল ইসলাম হাওলাদার,সরদার খাইরুল ইসলাম, মো: মাহাবুবুল ইসলাম, মো: সিদ্দিকুর রহমান তালুকদার,মো: শাহাদাৎ মৃধা,এস এম,উজায়ের আহম্মেদ,হাওলাদার মনিরুজ্জামান,ডা: আ: আজিজ,ফকির জয়নুল আবেদীন,গাজী হুমায়ুন কবির,আলহাজ্জ ওলিউল ইসলাম লাভলু,মল্লিক কামরুজ্জামান,রাসেল হাওলাদার সুমন।এছাড়াও বাগেরহাট পৌর সভার মেয়র খান হাবিবুর রহমান,আলহাজ্জ তালুকদার এ বাকী,শেখ কাইজার হোসেন,সরদার সেলিম আহম্মেদএ্যাড: মল্লিক মোয়াজ্জেম হোসাইন,খন্দকার ইয়াকুব আলী ও ডা: এস এম কাইউমকে উপদেষ্টা পরিষদ এর সদস্য নির্বাচিত করা হয়।
সভায় রেলওয়ে মসজিদ এর উন্নয়নে বিভিন্ন উন্নয়ন মুলক সিদ্বান্ত গৃহিত হয়।সভা শেষে বিশেষ দোয়া মিষ্টান্ন বিতরন করা হয়।

খুলনা মহানগর ও জেলা শ্রমিক লীগের উদ্যোগে মহান বিজয় দিবস পালন
খবর বিজ্ঞপ্তি
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে খুলনা মহানগর ও জেলা শ্রমিক লীগের উদ্যোগে সকাল ৮.০০ টায় গোলকমনি শিশু পার্কে আলোচনা সভা ও বিজয় র্যালী অনুষ্ঠিত হয়। এর পূর্বে সকাল ৬.৩০ মিনিটে খুলনা মহানগর ও জেলা শ্রমিক লীগের উদ্যোগে গল্লামারী স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর। সভা পরিচালনা করেন খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ। সভার শুরুতে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশসহ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেওয়ার দিন ১৬ ডিসেম্বর। নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে সকল ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করার জন্য খুলনার সকল পর্যায়ের শ্রমিক কর্মচারীদের ঐক্যবদ্ধ হতে হবে। সভাশেষে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া, মল্লিক নওশের আলী, মোঃ বাবুল হোসেন, মোঃ সেলিম, কাজী আব্দুল ওহাব, মোঃ আব্দুর রহিম খান, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ মোল্লা আজাদ আলী, আব্দুর রশিদ সিকদার, কিংকর সাহা, শরীফ মোত্তর্জা আলী, মোঃ মতিউর রহমান, মোঃ শাহ আলম শেখ, শেখ মোঃ রমজান, শেখ মঈনুল ইসলাম মোহন, মোঃ তাইজুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আলমগীর মল্লিক, মোঃ কামাল, মোঃ সোহাগ হাওলাদার, মোঃ শরিফুল ইসলাম, মোঃ নূর ইসলাম, মোঃ আজিম উদ্দিন, কাজী রফিকুর বারি, সঞ্জয় কর্মকার, মাছুমা আক্তার রানী, মোঃ আতিকুর রহমান, তৈয়ব আলী হাওলাদার, ঝুমুর বেগম, মাজেদা বেগম, রেশমা বেগম, লাবনী আক্তার, মোঃ মাহবুবুর রহমান, মোঃ সলেমান শিকদার, মোঃ আল আমিন ফরাজী, জাহাঙ্গীর হোসেন, বিপ্লব কুমার রায়, মোঃ সোহেল গাজী, মোঃ সেলিম, মোঃ রেজাউল, মোঃ আয়নুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম শরিফ, মোঃ শামীম আহম্মেদ ছোট্ট, মোঃ রুবেল, মোঃ রাজু প্রমুখ নেতৃবৃন্দ।

কেশবপুরে মহান বিজয় দিবস পালিত
কেশবপুর প্রতিনিধি
কেশবপুর উপজেলা প্রশাসেনের আয়োজনে মহান বিজয় দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে ১৬ ডিসেম্বর দিনব্যাপী অনুষ্ঠিত কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, পাবলিক ময়দানে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী, পুরস্কার বিতরণ, বীর মুক্তিযোদ্ধা ও বয়স্ক ব্যক্তিদের বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাদ্য পরিবেশন, প্রবীণদের হাটা প্রতিযোগিতা, সৌখিন ফুটবল প্রতিযোগিতা, মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার শোভা রায়ের সঞ্চালনায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান মফিজ, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ও মুক্তিযোদ্ধার সন্তান এ্যাড. মিলন মিত্র। উপজেলা প্রশাসন ও শিশু একাডেমীর আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের প্ররস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের পরিচালনায় দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।

ঝিনাইদহে প্রতারণার অভিযোগে কথিত সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে প্রতারক কথিত সাংবাদিক এমএ সামাদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার চন্ডিপুর গ্রামে এ মানববন্ধন করেছে ভুক্তেভোগী পরিবার ও গ্রামবাসী। ঘন্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্য মীর কামরুজ্জামান, ভুক্তোভোগী আনোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গ্রামের বিভিন্ন স্থান ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
এর আগে সংবাদ সম্মেলনে ভুক্তোগেী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করে বলেন, বাড়ি করার জন্য কথিত সাংবাদিক সামাদের কাছ থেকে ২শতক জমি ক্রয়ের জন্য ১ লাখ ৭৫ হাজার টাকা প্রদান করে ভুমিহীন আনোয়ার হোসেন। সামাদ দীর্ঘ ১ বছরেও জমি রেজিষ্ট্রি না করে সাংবাদিকতার ক্ষমতা দেখিয়ে তাকে বিভিন্নভাবে হুমকিধামকি দিচ্ছে। এই প্রতারকে আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানিয়েছে ভুক্তোভোগী পরিবার।
স্থানীয় ইউপি সদস্য মীর কামরুজ্জামান জানান, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে চন্ডিপুর গ্রামের কথিত সাংবাদি এমএ সামাদ দিন মজুর ভুমিহীন আনোয়ারের কাছে ২ শতক জমি বিক্রয়ের জন্য ১লাখ ৭৫ হাজার নিয়ে থাকে। আনোয়ার এনজিও থেকে ঋন নিয়ে তাকে টাকা দিয়েছে। কিন্তু দীর্ঘ ১বছর পার হলেও তার জমি রেজিষ্ট্রিও করে দেন না আবার টাকা চাইতে গেলে সন্ত্রাসী বানিয়ে পত্রিকায় সংবাদ প্রচারসহ বিভিন্ন হুমকিধামকি দিচ্ছে। তবে জমি ক্রয়ের বিষয়ে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা সকলেই জানে। কথিত সাংবাদিক সামাদ এখন কারও কথা শুনছে না বরং উল্টো সবাইকে সাংবাদিকতার ক্ষমতা দেখিয়ে পুলিশ প্রশাসনের ভয়ভীতি দেখাচ্ছে। এমন প্রতারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি তার।

ঝিনাইদহে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উৎযাপন
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উৎযাপন করেছে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো।
দিবসটি উপলক্ষে সুর্যোদয়ের সাথে সাথে সদর থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সুচনা হয়। সকাল ৭ টায় শহরের প্রেরণা একাত্তর চত্বরে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। রাষ্ট্রের পক্ষে প্রথমে জেলা প্রশাসক মনিরা বেগম শ্রদ্ধা নিবেদন করেন। পরে পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাবসহ সরকারি দপ্তর, বেসরকারি, স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল সাড়ে ৮টায় শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে বেলুন উড়িয়ে অনুষ্টানের উদ্বোধন করা হয়। এসময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসন মনিরা বেগম, পুলিশ সুপার আশিকুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় মহান বিজয় দিবস।

ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর, মাহাতাব সম্পাদক ও কোষাধ্যক্ষ রফিক
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকালে প্রেসক্লাব দ্বিতল ভবনে সকাল ১০টা হতে বেলা ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ২৩ জন ভোটারের মধ্যে শতভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৬টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সভাপতি পদে এসএম জাহাঙ্গীর আলম (সকালের সময়) ১৫ ভোট, সাধারণ সম্পাদক পদে শেখ মাহাতাব হোসেন (জন্মভূমি) ১১, কোষাধ্যক্ষ পদে এস রফিকুল ইসলাম (জন্মভূমি) ১২, সহ-সভাপতি পদে আব্দুর রশিদ এলিন (জন্মভূমি) ১১, যুগ্ম সম্পাদক পদে উদয় চক্রবর্তী (সংবাদ) ১৪ ও দপ্তর সম্পাদক পদে আব্দুল মজিদ (যশোর) ১১ ভোট পেয়ে নির্বাচিত হন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান বিপ্লব (পূর্বাঞ্চল) , ক্রীড়া সম্পাদক আব্দুর রশিদ বা”চু (ঢাকা প্রতিদিন), কার্য নির্বাহী সদস্য পদে এমএ এরশাদ (সমকাল), শেখ এনামুল বাসার টিটো (সংবাদ সারাবেলা) ও সুজিত মল্লিক (প্রবাহ) নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাংবাদিক এমএ এরশাদ, সহকারী ছিলেন শেখ এনামুল বাসার টিটো ও সুজিত মল্লিক। নির্বাচন পরিদর্শন করেন ¯’ানীয় সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ।

মহেশপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় সাবেক মেম্বারসহ ২জন নিহত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ
ঝিনাইদহের মহেশপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় সাবেক মেম্বারসহ ২জন নিহত। মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ) শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজে যাওয়ার পথে মহেশপুর হাসপাতালের সামনে সড়ক দূর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। উপজেলার যুগিহুদা গ্রামের জালাল উদ্দীনের ছেলে আরিফুল ইসলাম (২২) শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারি।
এদিকে আজমপুর ইউনিয়নের মালাধরপুর গ্রামের সাবেক মেম্বার আল আমিন ঢাকায় চিৎিসাধীন থাকায় অবস্থায় শুক্রবার বিকালে মারা যায়। সে গত ১৩ ডিসেম্বর বিকালে কোটচাঁদপুর-পুড়াপাড়া রোডের আলামপুর নামক স্থানে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে গরুতর আহত হলে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, এ বিষয়ে কোন পরিবার মামলা করেনি, তবে বিষয়টি তারা জানে।

মুক্ত বাংলা সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তরা
সামাজিক সেবার পরিধি বৃদ্ধি করে দেশকে কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে হবে
খবর বিজ্ঞপ্তি
বর্তমান সরকার দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বৃদ্ধিসহ আওয়ামী লীগ সরকার বিভিন্ন ভাতা প্রবর্তন করেছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর রায়পাড়া ক্রস রোডস্থ সংস্থার কার্যালয়ে সামাজিক সংগঠণ মুক্ত বাংলা সংস্থার ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত কেক কাটা অনুষ্ঠানে বক্তরা এসব কথা বলেন। মহান বিজয় দিবসে স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তরা আরও বলেন, মুক্ত বাংলা সংস্থার সমাজ সেবা অধিদপ্তরের একটি সামাজিক সংগঠণ। এ সংগঠণ সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সহয়তা করে থাকে। পাশাপাশি সংগঠণে রয়েছে শক্তিশালী ফুটবল দল। এ বছর দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে অংশ নিয়ে অপরাজিত থেকে লীগ শেষ করেছে। পরিশেষে বক্তরা বলেন, সামাজিক কার্যক্রম এবং খেলাধুলার মাধ্যমে দেশকে বিশ্বের দরকারে পরিচিত করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার দেশকে কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে ভিশন-২০২১ ও ২০৪১ বাস্তবায়নের লক্ষে কাজ করছে। আমাদের সকলের দায়িত্ব দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। তাহলেই এদেশ সোনার বাংলায় পরিণত হবে।
মুক্ত বাংলা সংস্থার সভাপতি জেড এ মাহমুদ ডন এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মো. কামরান হাচান মন্টু’র পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর মাজেদা খাতুন, দুদকের পিপি এডভোকেট মো. সেলিম আল আজাদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, মহানগর যুবলীগের সদস্য কাজী কামাল হোসেন, লিটন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান চৌধুরী বাবু, সহ-সভাপতি ফরিদ আহমেদ খোকন, বিশিষ্ট ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ওয়াজেদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী মো. রকিবুল ইসলাম রকি, বিশিষ্ট ব্যবসায়ী তুহিন হোসেন, মো. আল বেলাল, মো. হায়দার আলী, ফেরদাউস হোসেন লাবু, মো. ইব্রাহিম, নাজু, এজাজ আহমেদ, এম এ হাসান, গোলাম রব্বানী, ডা. মজিবর রহমান, ডা. স্বপন, লিটন ঘোষ, মোজাহার হোসেন মজো, রেজাউল ইসলাম রাজা, বাবলু, ভজন চন্দ্র সাহা, বাপ্পী, মুক্ত বাংলা সংস্থার সহ-সভাপতি এস এম ওয়ারিছুল হক পলাশ, মো. আব্দুল লতিফ সুইট ও মো. জাকির হোসেন হাওলাদার, যুগ্ম-সম্পাদক শেখ সহিদ আলী ও মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ মো. আলী হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক মো. তালাত মাহামুদ সাগর, দপ্তর সম্পাদক মো. আবুল হাসান, ক্রীড়া সম্পাদক শেখ জাহিদুর রহমান জাহিদ, তথ্য ও প্রচার সম্পাদক এম এ জলিল, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক দ্বীন মোহাম্মদ, শিক্ষা ও পাঠাগার সম্পাদক এস এম আনোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য শামীম আহমেদ, মোরশেদ আহমেদ রিপন, আজিজুর রহমান ও সৈয়দ জামিল উদ্দিন বাপ্পা, রফিকুল ইসলাম বাচ্চু, প্রিন্স, শুভ, জামিল, ফরিদ পাঠান, রফিক, আবুল কাওসার আজাদ, বাবুসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সংস্থার সকল সদস্যবৃন্দ।

কয়রায় লায়ন্স জেলা ৩১৫-এ১’র ত্রাণ সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
লায়ন্স জেলা ৩১৫-এ১’র পক্ষ থেকে খুলনার উপকূলীয় এলাকা কয়রা উপজেলার সদর, উত্তর বেদকাশী এবং দক্ষিণ বেদকাশী ইউনিয়নে সাইক্লোন সিত্রাং এ ক্ষতিগ্রস্থ ৪০০ পরিবারের মাঝে চাল, ডাল লবনসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের আংটিহারা এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন খঈওঋ ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন কায়কোবাদ মোঃ শরীফুজ্জামান। বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, এ সময় উপস্থিত ছিলেন লায়ন মোহাম্মদ মাহফুজুল হক, লায়ন নুর মোঃ হাওলাদার চুন্নু, লায়ন দিলারা নাসরিন, লায়ন জাবির সিরাজী, লায়ন মোঃ বিল্লাল হোসেন, বন কর্মকর্তা আব্দুল্লাহ আল বাহারাম স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সভাপতি মোঃ আবু সাঈদ খান, আইসিডির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান প্রমুখ। এর আগে গত বুধবার সাতক্ষীরা জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকায় ৩০০ পরিবারের মাঝে চাল, ডাল লবনসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।#

রাইজিং সান হেল্থ ক্লাবের বিজয় দিবস-২০২২ উদযাপন
খবর বিজ্ঞপ্তি
“সুস্থ-দেহ, সুন্দর-মন” এই শ্লোগানকে ধারন করে রাইজিং সান হেল্থ ক্লাব প্রতিবছর সকল জাতীয় দিবস উদযাপন করে থাকে। তারই ধারাবাহিকতায় মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষ্যে ক্লাবের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে ক্লাবের অস্থায়ী কার্যালয় (খুলনা জেলা পরিষদ চত্ত্বর) থেকে র্যালী শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্লাব চত্ত্বরে এসে শেষ হয়। র্যালির নেতৃত্ব দেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও ক্লাবের প্রধান উপদেষ্টা জনাব আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক ও আওয়ামীলীগ নেতা এম ডি বাবুল রানা। র্যালী শেষে ক্লাবের সভাপতি আলহাজ¦ কবির হোসেন মৃধার সভাপতিত্বে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি তাপস কুমার সরকার(শিব), খালিদ আহমেদ, অসীম আনন্দ দাস, ক্লাবের সহ-সভাপতি খুলনা চেম্বারের পরিচালক মফিদুল ইসলাম টুটুল, বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক শেখ আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারন সম্পাদক সুশান্ত কুমার দাস

রূপসার মামলায় তেরখাদা বিএনপির সভাপতিসহ আটজনকে গ্রেফতারে খুলনা জেলা বিএনপি’র নিন্দা
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, ফ্যাসিষ্ট আওয়ামী আজ্ঞাবাহ পুলিশ গায়েবী মামলার নতুন ফর্মুলায় রূপসা থানায় দায়েরকৃত মিথ্যা অভিযোগে দায়েরকৃত মামলায় তেরখাদা উপজেলা বিএনপির সভাপতি প্রবীণ রাজনীতিক চৌধুরী কওসার আলীসহ ৮জনকে গ্রেফতার করেছে। আটজন বিএনপি নেতার নাম উলে¬খসহ এমামলায় অজ্ঞাত আসামী করা হয়েছে আরও ৪০ থেকে ৫০জনকে। অথচ এজাহার বর্ণিত কোনো ঘটনায় ঘটেনি। নিশিরাতের ভোটডাকাত আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের আজ্ঞা পালনে প্রতিহিংসামুলক বানোয়াট মামলা দায়েরর তীব্র নিন্দা জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। একই সাথে তেরখাদা উপজেলা বিএনপি’র সভাপতি প্রবীণ রাজনীতিক চৌধুরী কওসার আলীসহ সকল রাজবন্দীতের নিঃশর্ত মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ-সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।
শনিবার (১৭ ডিসেম্বর) খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন, গত ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে পুলিশ পূর্বের আওয়ামী হিংস্র বাহিনীতে পরিণত হয়। তেরখাদা, রূপসা, বটিয়াঘাটা ও ডুমুরিয়ায় বিনাউস্কানীতে পুলিশ বিএনপি’র অসুস্থ্য ও চিকিৎসাধীন নেতাকর্মীদের গ্রেফতার করেছে। পুলিশ কল্প-কাহিনী সাজিয়ে অজ্ঞাতদের আসামী করে মামলা দায়ের করে-এসব মামলায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হয়। শুধু তাই নয়; খুলনার ৯টি উপজেলা ও দু’টি পৌরসভায় প্রতিরাতেই নিরীহ সাধারণ জনগনকে হয়রানি করছে, অহেতুক তল¬াশীর নামে বাড়ীবাড়ী যেয়ে অবুঝ শিশু ও অবলা নারীদের মধ্যে ত্রাস সৃষ্টি করছে। বিনাউস্কানিতে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে গায়েবি মামলায় গ্রেফতার করছে। এসব করে নিশিরাতের ভোট ডাকাত ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের শেষ রক্ষা হবে না। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে দুর্বার আন্দোলনের মাধ্যমে অচিরেই অবৈধ শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত হবে, ইনশাআল¬াহ্।
বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী ও যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু প্রমুখ।#

বটিয়াঘাটায় হোগলবুনিয়া-হাটবাটী মাধ্যমিক বিদ্যালয় পুনর্মিলনী অনুষ্ঠানে হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি
বটিয়াঘাটা প্রতিনিধি
জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন, যে কোন প্রতিষ্ঠান দেশ গঠনে অগ্রনী ভূমিকা পালন করে। সে ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান আরও বেশি উল্লেখযোগ্য। আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যত প্রজন্মকে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের কোন বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা ভালো কিছু করতে পারে তারাই আগামী দিনে রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দেয়। একজন ভালো শিক্ষার্থীর কাছে তার পরিবার যেমন অনেক কিছু আসা করে, তেমনি ওই ছাত্র-ছাত্রীর কাছে সমাজ ও রাষ্ট্র অনেক কিছু আসা করে। একটি বিদ্যালয়ের পুনর্মিলনীর মাধ্যমে একে অপরের ভ্রাতিত্ব বোধের জন্ম নেয় এবং একে অপরের সুখ-দুঃখে সহযোগিতার প্রসার ঘটে। তিনি গতকাল শনিবার বেলা ১২ স্থানীয় ঐতিহ্যবাহী হোগলবুনিয়া-হাটবাটী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে পুনর্মিলনী ২০২২ উদযাপন উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা গুলি বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অনুপম বিশ্বাস’র সভাপতিত্বে ও উদযাপন কমিটির আহ্বায়ক প্রধান শিক্ষক অন্নদা শংকর রায়’র স্বাগত বক্তৃতায় এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মানস পাল ও উদযাপন কমিটির সদস্য সচিব এ্যাডঃ অশোক কুমার বৈরাগী’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম, জেলা আ’লীগের সহ-সভাপতি এ্যাডঃ নিমাই চন্দ্র রায়, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, জেলা আ’লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ। স্মৃতিচারণ করে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র জনকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার তপন কুমার বিশ্বাস, অধ্যাঃ গৌর চন্দ্র পাল, অধ্যাঃ রথীন্দ্রনাথ মন্ডল, সমাজ সেবক প্রশান্ত বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মৃন্ময় কুমার পাল মঙ্গল, সাংবাদিক পরাগ রায়, সাংবাদিক অরূপ জোয়াদ্দার, আ’লীগনেতা পংকজ কুমার বিশ্বাস, প্রাক্তন ছাত্র উপ-সহকারী কৃষি অফিসার কমলেশ বালা, আলাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভংকর মন্ডল, হেঃ কোঃ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশুতোষ মন্ডল, ডাঃ রিমি মন্ডল, হিমাদ্রি রায়, যুবলীগনেতা ইন্দ্রজিৎ রায়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক বিউটি পাল সহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২২ পালন করা হয়। এ দিন গল্লামারী স্মৃতি সৌধে সকাল ৯ টায় পুষ্পার্ঘ্য অর্পন করা হয়। সকাল ১০ টায় বিশ^বিদ্যালয় মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা ও মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দু’আ মাহফিলের আয়োজন করা হয়। বিশ^বিদ্যালয়ের সায়েন্স এ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির ডীন প্রফেসর ড. মোঃ নওশের আলী মোড়লের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ বজলার রহমান। আলোচনায় অংশ নেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার মুহম্মদ শরিফুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডঃ নাসিম আহমেদ, প্রক্টর মোঃ ইনজামাম উল হোসেন, বিভাগীয় প্রধানগণ, সহকারি প্রক্টরবৃন্দ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অতিথিবৃন্দ মহান বিজয় দিবস উপলক্ষে বিশ^বিদ্যালয় কর্তৃক আয়োজিত কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মিনা অছিকুর রহমান দোলন। দু’আ পরিচালনা করেন মাওঃ আব্দুল মুমীন নোমানী।

মহান বিজয় দিবস উপলক্ষে শিরোমণি দিশারী যুব পর্ষদের উদ্যোগে র্যালী ও ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী শিরোমণি দিশারী যুব পর্ষদের উদ্যোগে ১৬ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টায় বিজয় র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়। র্যালীটি শিরোমণি খুলনা যশোর মহাসড়ক ঘুরে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। র্যালীতে অংশ গ্রহন করেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি ও দিশারী যুব পর্ষদের সাবেক সভাপতি শেখ আবিদ হোসেন, ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দিশারী যুব পর্ষদের সভাপতি আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম, মোল্যা কওসার আলী, মীর সিরাজুল ইসলাম, কাজী মুনির হোসেন, শেখ জাকির হোসেন, দিশারী যুব পর্ষদের সাধারণ সম্পাদক কাজী আজাদুর রহমান হিরোক, খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন খান, কাজী হুমায়ূন কবীর, খন্দকার মুক্ত আহম্মেদ, শেখ শাহিন রহমান, মোঃ হুমায়ুন কবির, মোঃ ইমদাদুল ইসলাম, শেখ ওমর ফারুক মিন্টু, শেখ বিপ্লব হোসেন, মোঃ জাহিদ হোসেনসহ দিশারী যুব পর্ষদের সকল উপদেষ্টামন্ডলী এবং সকল সদস্যবৃন্দ। এদিকে দিশারী যুব পর্ষদের উদ্যোগে ২য় দিন ১৭ই ডিসেম্বর শনিবার বিকাল ২ঃ৩০ মিনিটে শিরোমণি খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয় মাঠে শহীদ চেয়ারম্যান শেখ সিরাজ উদ্দিন স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উদ্বোধন করবেন, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং দিশারী যুব পর্ষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন। খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি ও দিশারী যুব পর্ষদের সাবেক সভাপতি শেখ আবিদ হোসেন, খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এস এম এ দাউদ , খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, মোল্যা কওসার আলী, মীর সিরাজুল ইসলাম, কাজী মুনির হোসেন, শেখ জাকির হোসেন, কাজী হুমায়ূন কবীর, শেখ লেহাজ উদ্দীন, দিশারী যুব পর্ষদের সাধারণ সম্পাদক কাজী আজাদুর রহমান হিরোক, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দীন, কোষাধ্যক্ষ গাজী মাকুল উদ্দীন সহ অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন। ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন শক্তিশালী মাসুদ স্মৃতি সংসদ ও দুর্ধর্ষ এজাজ ফুটবল একাডেমি খুলনা। খেলার ফলাফল মাসুদ স্মৃতি সংসদ ৫-২ গোলে এজাজ ফুটবল একাডেমিকে পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন আকিদ জাবেদ টিটো ও পারভেজ আলম এবং শাকিব আলম। আজ ১৮ ডিসেম্বর রবিবার ইউনাইটেড কিং স্ট্রং বনাম মহামেডাম স্পোর্টিং ক্লাব।

মহান বিজয় দিবস উপলক্ষে ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র র্যালী
ফুলবাড়ীগেট প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ১৬ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩ টায় খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও গিলাতলা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক শেখ আব্দুস সালাম এর নেতৃত্বে শিরোমণি খুলনা – যশোর মহাসড়কে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীতে অংশগ্রহণ করেন গিলেতলা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ ফরহাদ হোসেন, মিনা মুরাদ হোসেন, শেখ রফিকুল ইসলাম, সরদার মোস্তাক আহমেদ, শেখ আসলাম হোসেন, শেখ ইসমাইল হোসেন, মো. সরোয়ার হোসেন, মো. শাহজাহান, মো. নুরুল ইসলাম, শেখ আবু তালেব, যুব নেতা শেখ আলমগীর হোসেন, শেখ আবুল কালাম আজাদ, মো. তৌহিদুর রহমান, মো. সাগর প্রমুখ।

মহান বিজয় দিবস উপলক্ষে ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে র্যালী
ফুলবাড়ীগেট প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৬ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বিজয় র্যালী র্যালী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম। ইউপি সচিব তুলশি দাসসহ ইউনিয়নের সকল সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মহান বিজয় দিবস উপলক্ষে শিরোমণি কেন্দ্রীয় পণ্যাগার হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র্যালী
ফুলবাড়ীগেট প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে শিরোমণি কেন্দ্রীয় পণ্যাগার (বি আর ই বি ) হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন আয়োজিত এক বর্ণাঢ্য র্যালী ১৬ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় শিরোমণি খুলনা যশোর মহাসড়ক ঘুরে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হাসান শেখ, সাধারণ সম্পাদক মোঃ মিলন সরদার, মোঃ আব্দুল আলী, আলীম মোঃ তালেব মোড়ল, মোঃ রুহুল শেখ, মোহাম্মদ আলী সরদার, মোঃ ফজলু বাউদী, মোঃ সিদ্দিক শেখ সহ শ্রমিক ইউনিয়নের সকল সদস্যবৃন্দ।

খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান
ফুলবাড়ীগেট প্রতিনিধি
১৭ ডিসেম্বর খুলনা মুক্ত দিবস উপলক্ষে খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা সংসদ এর উদ্যোগে ১৭ ডিসেম্বর বেলা ১১ টায় শিরোমণিস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যলয়ে এক আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কলেজের ভাইস প্রিন্সিপাল ড. আবুল কালাম। বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল গনির সঞ্চালনায় বক্তৃতা করেন শিরোমণি বাজার বণিক সমিতির সভাপতি শেখ আকতার হোসেন, খুলনা জেলা তাঁতী লীগের নেতা কাজী আজাদুর রহমান হিরোক, বিশিষ্ট সমাজসেবক শেখ আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন কৃষ্ণ পদ রায় (অবঃ) , বীর মুক্তিযোদ্ধা মীর মোহাম্মদ আলী, সেকেন্দার আলী ভূঁইয়া, বদরুল আলম, আলহাজ্ব সিদ্দিকুর রহমান, মোহাম্মদ সাইদুর রহমান, মোহাম্মদ জাহের, মোহাম্মদ বুলবুল চৌধুরী, রাকিব উদ্দিন, মোঃ রুহুল আমিন, মোঃ হাবিবুর রহমান, শেখ আব্দুর রশিদ, মোঃ হায়দার আলী, মোঃ সবুজ, নাজমুল হোসেন, মোহাম্মদ আলতাফ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনা শেষে সকল মুক্তিযোদ্ধাদের ফুলেল সংবর্ধনা দেয়া হয়।

অভয়নগরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত
স্টাফ রিপোর্টার-
অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সূর্যদোয়ের সাথে সাথে ২১ বার তোপরধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সকল সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে ও মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়ানো, বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে মনোরম ডিসপ্লে প্রদর্শণ। দুপুরে উপজেলা প্রশাসের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা প্রদান করা হয়। এর মধ্যে ৭ জন মুক্তিযোদ্ধাকে রণাঙ্গনে কৃতিত্ব রাখার জন্য বিশেষ সংবর্ধণা প্রদান করা হয়। এরা হলেন বীর মুক্তিযোদ্ধা কাওছার আলী, আব্দুর রহমান, রণজিত পাল মজুমদার, লুৎফর রহমান, মধাব চন্দ্র রায়, লক্ষণ বিশ^াস, ও আব্দুর রাজ্জাক শেখ। সংবর্ধণা শেষে উপজেলা পরিষদ ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে প্রীতি খেলা ধূলা অনুষ্ঠিত হয়। এবং সন্ধ্যায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ও সম্মিলিত সংস্কৃতিক জোটের পরিবেশনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়া উপজেলার সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠন বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করে।

খুলনার সব উন্নয়ন শেখ হাসিনার হাত ধরেই হয়েছে: খালেক
খবর বিজ্ঞপ্তি
দৌলতদিয়া-ফরিদপুর (গোয়ালচামট)-মাগুরা-ঝিনাইদহ-যশোর-খুলনা-মোংলা (দ্বিগরাজ) সড়কের যশোর থেকে খুলনা পর্যন্ত এবং খুলনা শহর বাইপাস সড়কের আফিলগেট থেকে কুদির বটতলা পর্যন্ত ৬ লেনে উন্নীতকরণের জন্য ভূমি অধিগ্রহণ এবং আফিলগেট থেকে খুলনা মহানগরীর মোড় পর্যন্ত ৪/৬ লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নের বিষয়ে মতবিনিময় সভা শনিবার দুপুরে খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সভাপতির বক্তৃতায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি ক্ষেত্রে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। খুলনার সব উন্নয়ন শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত ও স্মার্ট বাংলাদেশে পরিণত হবো। সরকারের ধারাবাহিকতা থাকলে দেশের উন্নয়ন সহজ হয়। মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের এই প্রকল্প বাস্তবায়ন ও জমি অধিগ্রহণের ক্ষেত্রে কোন জটিলতা হবে না বলে তিনি আশা করেন।

সভায় প্রকল্প বাস্তবায়ন সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে ধারণাপত্র উপস্থাপন করেন খুলনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ এবং যশোরের নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ, বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চেীধুরী, জেলা প্রশাসক জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম ও অতিরিক্ত ডিআইজি মোঃ নিজামুল হক মোল্যা। এতে স্বাগত জানান সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী। সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

সভায় জানানো হয়, যশোর-খুলনা (এন-৭) জাতীয় মহাসড়ক উভয় পাশের্^ সার্ভিস লেনসহ ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পে যশোর মুড়ালী মোড় থেকে শুরু হয়ে নওয়াপাড়া বাইপাস হয়ে এবং পরবর্তীতে খুলনা শহরকে বাইপাস করে কুদির বটতলাকে সংযুক্ত করবে। যশোর অংশের দৈর্ঘ্য ৩১.৪০ কিলোমিটার ও প্রয়োজনীয় ভূমির পরিমাণ ৩২৮.২১ একর। এছাড়া যশোর-খুলনা-মোংলা (এন-৭) জাতীয় মহাসড়ক উভয় পাশের্^ সার্ভিস লেনসহ ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের মোট দৈর্ঘ্য ৭৪.৬০ কিলোমিটার, যার খুলনা অংশের দৈর্ঘ্য ৪৩.২০ কিলোমিটার এবং খুলনা অংশে ভূমি অধিগ্রহণ বাবদ প্রাক্কলিত ব্যয় ১৪৭৫.২৩ কোটি টাকা। ফুলতলা, দিঘলিয়া, ডুমুরিয়া ও বটিয়াঘাটা উপজেলায় এ প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় জমির পরিমান ১০৯.৩২ একর। এছাড়া আফিলগেট থেকে খুলনা মহানগরীর ডাকবাংলো মোড় পর্যন্ত ৪/৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের সম্ভব্য ১৫০০ কোটি টাকা।

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২২ উদযাপিত হয়েছে। প্রত্যুষে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর নেতৃত্বে গল্লামারী শহীদ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত কর্মসূচির শুভ সূচনা করা হয়।

সূর্য্যােদয়ের সাথে সাথে নগর ভবন, মেয়র ভবন, ওয়ার্ড অফিস কাম কমিউনিটি সেন্টার, খালিশপুর শাখা অফিস, স্বাস্থ্য ভবন, কেসিসি পরিচালিত স্কুল ও কলেজ, ম্যাটারনিটি হাসপাতালসমূহ এবং শহীদ হাদিস পার্কে জাতীয় পতাকা উত্তোলন; নগরীর প্রবেশদ্বার, গুরুত্বপূর্ণ আইল্যান্ড ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা দ্বারা সজ্জিত এবং বীর বাঙালী ভাস্কর্য, নগর ভবন, খালিশপুর শাখা অফিস ও শহীদ হাদিস পার্কহর নগরীর গুরুত্বপূর্ণ মোড়সমূহ আলোকসজ্জা করা হয়। এছাড়া শিশুদের চিত্তবিনোদনের জন্য খালিশপুরস্থ ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক ও গল্লামারীস্থ লিনিয়র পার্কে শিশুদের বিনামূল্যে প্রবেশের জন্য উম্মুক্ত রাখা হয়।

সকাল ৯টয় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, মেয়র প্যানেলের সদস্য, কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে নগর ভবনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কিশোর-কিশোরীদের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এছাড়া বঙ্গবন্ধুর ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎস্বর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য তিনি স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নের মাধ্য দিয়ে জাতীয় জীবনে যোগাযোগের ক্ষেত্রে আমুল পরিবর্তন ঘটিয়েছেন। তারই সাথে সঙ্গতি রেখে খুলনা মহানগরীতেও ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। চলমান কাজ আগামী মার্চ মাসের মধ্যে সমাপ্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সিটি মেয়র নতুন প্রজন্মকে বিজয় দিবসের চেতনায় উজ্জীবিত করে দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের নিকট মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

কেসিসি’র ক্রীড়া ও সংস্কৃতি স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, শেখ মোহাম্মদ আলী, শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, মো: ডালিম হাওলাদার, মুন্সী আব্দুল ওয়াদুদ, মো: মনিরুজ্জামান, সংরক্ষিত আসনের কাউন্সিলর কনিকা সাহা, মাজেদা খাতুন ও রেকসনা কালাম লিলি। স্বাগত বক্তৃতা করেন সচিব মোঃ আজমুল হক। অন্যান্যের মধ্যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, এস্টেট অফিসার নূরুজ্জামান তালুকদার, বাজার সুপার এম এ মাজেদ, খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের প্রধান শিক্ষক আবু সাঈদ মো: মেজবাউল হকসহ কেসিসি’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ^বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন
খবর বিজ্ঞপ্তি
খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ^বিদ্যালয়ে মহান বিজয় দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করা হয়। এ দিন সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়। এরপর বিশ^বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের অংশ গ্রহণে র্যালী, গল্লামারী স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ এবং বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ^বিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. কাজী মোকলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডীন প্রফেসর ড. গাজী আবদুল্লাহেল বাকী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিএসই বিভাগের শিক্ষার্থী মোঃ মুজাহিদুল আলম, শিহাব ও কেয়া। প্রধান আলোচক তার বক্তব্যের শুরুতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বাধীনতা সংগ্রামে শাহাদাৎ বরণকারীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বঙ্গবন্ধু ও দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যারা স্মরণীয় হয়ে আছেন তাদের জীবন দর্শনে আদর্শিত হয়ে দেশ গড়ার আহ্বান জানান। বক্তাগণ বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বাংলার মুক্তিকামী মানুষের অসাধারণ অবদান শ্রদ্ধাভরে স্মরণ করে উপস্থিত সকলকে বাংলাদেশের সঠিক ইতিহাস চর্চা এবং অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালনের আহবান জানান। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনে ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম শফিক।

রাজাপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুর, আটক-২
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও এমপি আমির হোসেন আমু’র ছবি ভাংচুরের অভিযোগে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা দু’জনকে আটক করেছে পুলিশে সোপর্দ করেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বদনিকাঠি বাজারে আওয়ামিলীগের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো উত্তর সাউথপুর এলাকার মো. আইউবু আলী সরদারের ছেলে মো. বাদশা সরদার, বদনিকাঠি এলাকার ওয়ার্ড আওয়ামিলীগের সাধারন সম্পাদক মো. কামরুল হাওলাদারের ছেলে মো. স্বাধীন হাওলাদার। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঠবাড়ি ইউপির ৬নং ওয়ার্ডে উপ-নির্বাচনকে কেন্দ্র করে বদনিকাঠি বাজারে শুক্রবার সন্ধ্যায় ফুটবল মার্কার প্রার্থী মো. মানিক সরদার ও মোড়ক মার্কার প্রার্থী মো. তাওহীদুল ইসলাম তাওহীদের বড় ভাই তরিকুল ইসলাম তারিকের সাথে নির্বাচন নিয়ে কথা কাটাকাটি হয়। পরে দুই পক্ষের লোকজন জড় হলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা ছাত্রলীগ, যুবলীগ নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষকে শান্ত করতে চেষ্টা করে। এ সময় মানিক সরদার তার লোকজন নিয়ে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে মধ্যে ডুকে ভিতর থেকে নিজেই সাটার বন্ধ করে দেয়। বন্ধ করে তারেককে ফাঁসাতে অফিসের মধ্যে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও এমপি আমির হোসেন আমু’র ছবি ভাংচুর করে। ভাংচুরের সময় অফিসের ভিতরে থাকা রাজাপুর উপজেলা যুবলীগের উপ-প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বাধা দিলে ছবির গ¬াসে হাত কেটে যায়। এছাড়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ইদ্রিস মৃধা প্রতিবাদ করলে ফুটবল মার্কার প্রার্থী মানিক সরদার বিষয়টি চেপে যেতে অনুরোধ করে। তারা ধারনা করছে মানিক সরদারের ইশারায়ই এই ভাংচুরের ঘটনা ঘটানো হয়েছে। আটককৃতরা ছবি ভাংচুরের দায় পুলিশের কাছে স্বীকার করেছে। এ ব্যাপারে মো. মানিক সরদার জানায়, আমাকে ফাঁসাতে এ ঘটনা সাজানো হয়েছে। রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, ছবি ভাংচুরের ঘটনায় রাতেই মঠবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম বাদী হয়ে ১০জন অজ্ঞাতসহ ২১ জনের নামে মামলা রুজু করেছেন। জিজ্ঞাসাবাদ করতে আনা দুইজনের মধ্যে স্বাধীন হাওলাদারকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে আদালতে পাঠিয়ে অপরজনকে ছেড়ে দেয়া হয়েছে। বাকি আসামি গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

বর্ণিল আয়োজনে কয়রায় মহান বিজয় দিবস পালিত
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রায় যথাযথযোগ্য মর্যাদায় বর্ণিল আয়োজনে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২২ পালিত হয়েছে। সকালে কয়রা কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুস্প স্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কয়রা থানা পুুলিশ, কয়রা আদালত, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন, বিএনপি ও তার অঙ্গ সংগঠন, জাতীয় পাটি, কয়রা প্রেসক্লাব, আইনজীবি ইউনিটবার, পুজা উৎযাপন পরিষদ, কয়রা সরকারি মহিলা কলেজ, কপোতাক্ষ কলেজ, উত্তরচক কামিল মাদ্রাসা, কয়রা উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটি, মানবকল্যান ইউনিট, মদিনাবাদ যুব সংঘ, কয়রা বাজার কমিটি, উপজেলা শিল্পকলা একাডেমি, আইসিডি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শুক্রবার সকাল সাড়ে ৬ টায় বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা শুরু হয়। সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সুচনা হয়। বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে ও যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিমের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহজ্ব এস.এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা, সহকারি কমিশনার (ভুমি) এম সাইফুল্লাহ, কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম.এস দোহা (বিপিএম)। এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ্যাডঃ কেরামত আলী, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আমিনুল হক, প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস,এম বাহারুল ইসলাম,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এস,এম গোলাম রব্বানী প্রমুখ। এ ছাড়া দোয়া ও প্রার্থনা, প্রামান্য চিত্র প্রদর্শন, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়। অপর দিকে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে মহান বিজয় পালিত হয়। বৃহস্পতিবার দিনগত রাত ১২ টা ১ মিনিটে জিএম মোহসিন রেজার নেতৃত্বে উপজেলা আওয়ামীরীগের শত শত নেতাকর্মী নিয়ে উপজেলা স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন। এসময় আওয়ামীরীগের সকল অঙ্গ সংগঠন ও স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন। শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পস্থাবক অর্পন করেন। র্যালী পরবর্তী আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ সভাপতি মাষ্টার কফিল উদ্দীন, খগেন্দ্রনাথ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, এ্যাডঃ মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক এসএম হারুন অর রশীদ, দপ্তর সম্পাদক সুজিৎ কুমার রায়, সংস্কৃতি সম্পাদক প্রভাষক শাহাবাজ আলী, আ’লীগ নেতা খায়রুল আলম, দেবদাস কুমার, জিয়াদ আলী, যুবলীগ নেতা ও জেলা পরিষদ সদস্য জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, ইমদাদুল হক টিটু, ছাত্রলীগ সভাপতি মরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও সেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।

সুন্দরবন পশ্চিম বিভাগের আন্তঃ স্টেশন ভলিবল খেলায় সাতক্ষীরা রেঞ্জ চ্যাম্পিয়ন
কয়রা(খুলনা)প্রতিনিধি
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সুন্দরবন পশ্চিম বন বিভাগের আয়োাজনে আন্তঃ স্টেশন ভলিবল খেলায় সাতক্ষীরা রেঞ্জ খুলনা রেঞ্জকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। গত ১৬ ডিসেম্বর বিকাল ৩ টায় কয়রার কাশিয়বাদ ফরেষ্ট স্টেশন মাঠে হাজার হাজার দর্শক আনন্দঘোন পরিবেশে খেলাটি উপভোগ করেন। খেলা শেষে পুরুস্কার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের ডিএফও ড. আবু নাসের মোহসীন হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো। বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান ও সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এমকেএম ইকবাল হোসাইন চৌধুরী। পুরুস্কার বিতরন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায়, বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্ত মোঃ নুর আলম, নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, কালাবগী স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম, বানিয়াখালী স্টেশন কর্মকর্তা মোঃ আবু সাঈদ, সুতারখালী স্টেশন কর্মকর্তা সমশের আলী, কৈখালী স্টেশন কর্মকর্তা সাদ আল জামি, রেঞ্জ সহযোগী আছাদুজ্জামান, সাংবাদিক মোঃ রিয়ছাদ আলী, কয়রা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সরদার লুৎফর রহমান, ইউপি সদস্য রেজাউল করিম, বন মামলা পরিচালক মনিরুল ইসলাম, বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা তানজিলুর রহমন, নোটাবেকি বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান, মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, কাটেশ্বর বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, ভ্রমরখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আছাদুল হক সহ বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়িতে কর্মরত বন কর্মিরা। খেলা পরিচলনা করেন গাজী আঃ জব্বার কলেজিয়েট স্কুলের প্রভাষক মোঃ রবিউল ইসলাম। সহযোগী ছিলেন সিপিজি সদস্য মামুন শরীফ ও বিপ্লব মিস্ত্রী। খেলায় সেরা খেলোয়ার নির্বাচিত হন হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন।

বটিয়াঘাটায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয় দিবস পালিত
কাজী আতিক (বটিয়াঘাটা)
বটিয়াঘাটা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস গতকাল শুক্রবার দিনব্যাপী নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল সূর্য্যদয়ের সাথে গল্লামারি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, সকাল ৮ টায় উপজেলা পরিষদের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক কবুতর উড়ানো, প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে কুচকাওয়াজ প্রদর্শন এবং মুক্তিযোদ্ধাদের ও শহীদ মুক্তিযুদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা, উপহার বিতরন ও আলোচনা সভা, সাংবাদিক, অতিথি ও জনপ্রতিনিধিদের বাস্কেটে বল নিক্ষেপ,পুরষ্কার বিতরণ সহ নানা অনুষ্ঠান। উপজেলা নির্বাহী অফিসার কেষ নুরুল আলম এর সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা ১ আসনের সংসদ সদস্য ও হুইপ শ্রী পঞ্চানন বিশ্বাস,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সহ কারী কমিশনার ভূমি এম আব্দুল্লাহ ইবনে মাসুদ, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম,বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল,যুব-উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুবকর মোল্ল্যা,উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন,মহিলা ভইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল,বটিয়াঘাটা প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির আহমেদ খান, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, সহ সভাপতি হিরামন মন্ডল সাগর,যুগ্ন সম্পাদক আলামিন গোলদার,সহ- সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন মুন্সী,কোষাধক্ষ মোঃতরিকুল ইসলাম, নির্বাহী সদস্য এ্যাডভোকেট সোহেল রানা মোল্্যা,মোঃ তুরান হোসেন রানা,কাজী আতিকুল ইসলাম,মোঃ দুলু গোলদার, সাবেক সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস,সাবেক সাধারন সম্পাদক মোঃ মহিদুল ইসলাম শাহীন, ইমরান হোসেন সুমন মোল্ল্যা, আঃ রব,বিপ্রদাস রায়,বাকের হোসেন,অমলেন্দু বিশ্বাস,শাহীন বিশ্বাস ,মোঃ ইমরান হোসেন,মহব্বত আলী,অজিত রায়,আছিয়া আক্তার ঝিনুক, সহ প্রেসক্লাবের অন্যন্য সাংবাদিক বৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন,সরকারি- বেসরকারি কর্মচারী কর্মকর্তা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অতিথি বৃন্দ।

উপজেলায় সাফল্যের শীর্ষে কপিলমুনি প্রাথমিক বিদ্যালয়
এইচ এম এ হাশেম, কপিলমুনি
পাইকগাছা উপজেলায় বর্তমানে সাফল্যের শীর্ষে কপিলমুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়। শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টি এখন গোটা উপজেলায় আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে।
জানাযায়, ৮নং কপিলমুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯৪৭ সালে ১৬ শতক জমি নিয়ে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখানে প্রায় ৫‘শ শিক্ষার্থী পড়ালেখা করে। ১২ জন দক্ষ শিক্ষক অক্লান্ত পরিশ্রম করে পাঠন দান করে থাকেন। শিক্ষকরা অধিকাংশ উচ্চ শিক্ষিত। ২০১৬ থেকে এ পর্যন্ত ৫ বার প্রতিষ্ঠানটি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। জাতীয় শিক্ষা পদক ২০২২ এ উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। বিদ্যালয়ের শিক্ষিকা কৃষ্ণা শীল উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষকের স্বীকৃতি পেয়েছেন। সহকারী শিক্ষক ও পিটিএর সকল সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। শ্রেণী কক্ষগুলোতে প্রবেশ করলে দেখা যায়, কক্ষের দেওয়ালে মনিষীদের বাণী ও ছবি দ্বারা সু-সজ্জিত, এছাড়া শিক্ষকদের অফিসটিও দৃষ্টিনন্দন, উদারতার কর্ণার, শেখ রাসেল কর্ণার, লাইব্রেরী, শিশু অটিজম কর্ণার, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার। করোনা কালের আগে সর্বশেষ ১৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অত্র বিদ্যালয় থেকে ৪৫ জন জিপিএ-৫, ৯ জন ট্যালেন্টপুল বৃত্তি ও সাধারণ গ্রেডে ৬ জন বৃত্তি পেয়েছে।
পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য তাপস সাধু বলেন, ‘বিদ্যালয়টিতে ঝরে পড়া নেই। শিক্ষকরা খুবই পরিশ্রমী, নিয়মিত শিক্ষার্থীদের উপস্থিতি ভাল। অভিভাবকদের সাথে শিক্ষার্থীদের পড়া লেখা নিয়ে নিয়মিত আলোচনা করা হয়। ভাল ছাত্র/ছাত্রী গড়ে তোলার জন্য চেষ্টা করছি।’
প্রধান শিক্ষক মোঃ নূরুজ্জামান বলেন, ১৬ সালে আমি প্রতিষ্ঠানটিতে যোগদানের পর শিক্ষার মান উন্নয়নে কাজ করে চলেছি। আশারাখি ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। কোমলমতি শিশুদের মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগীতা চাই।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা বলেন, বিদ্যালয়টিতে পড়া লেখা ও সার্বিক দিক বিবেচনায় সেরা হয়েছে।

কপিলমুনিতে বর্নাঢ্য আয়োজনে বিজয় দিবস উদ্যাপন
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি
কপিলমুনিতে সম্মিলিত বিজয় দিবস উদ্যাপন কমিটি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবি ও সামাজিক সংগঠন বর্নাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদ্যাপন করেছে। সম্মিলীত বিজয় দিবস উদ্যাপন কমিটির নের্তৃত্বে বিজয় দিবসের সকাল ৭ টায় কপিলমুনি স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে কপিলমুনি কলেজ, হরিঢালী কপিলমুনি মহিলা কলেজ, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ, মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, কপিলমুনি প্রেসক্লাব, কপিলমুনি ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান (কেকেএসপি), গুণীজন স্মৃতি সংসদ, কপিলমুনি (বিনোদগঞ্জ) বণিক সমিতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ছাত্রলীগ অংগ দল কপিলমুনি শাখা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কপিলমুনি শাখা, বস্ত্র ব্যবসায়ী সমিতি, কপিলমুনি পুলিশিং ফোরাম, কপিলমুনি পুলিশ ফাঁড়ী, চাউল ব্যবসায়ী সমিতি।
পুষ্প স্তবক অর্পণের পর সকাল সাড়ে ৮টায় কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সম্মিলীত র্যালী বের হয়। বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল সাড়ে ৯টায় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, ১০টায় প্রধান শিক্ষিকা ও সম্মিলীত বিজয় দিবস উদ্যাপন কমিটির আহবায়ক রহিমা আখতার শম্পার সভাপতিত্বে ও কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সাঃ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকনের সঞ্চালনায় আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। সভায় সম্মানীত অতিথি ছিলেন কপিলমুনি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিুল্যাহ বাহার, কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, সাবেক উপাধ্যক্ষ মোঃ আফসার আলী, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সভাপতি যুগোল কিশোর দে, বীরমুক্তিযোদ্ধ শেখ জামাল হোসেন, উপজেলা আ’লীগ নেতা জি এম হেদায়েত আলী টুকু, এড. বিপ্লব কান্তি মন্ডল, প্রেসক্লাবের সাঃ সম্পাদক গাজী আঃ রাজ্জাক রাজু, সাবেক সহ-সভাপতি জি এম আসলাম হোসেন, পাইকগাছা মফস্বল সাংবাদিক সোসাইটির সহ সাঃ সম্পাদক পলাশ কর্মকার, ভোরের ডাকের মিলন দাশ, প্রভাষক মিজানুর রহমান, পরিমল দাশ প্রমুখ। সন্ধ্যায় শিক্ষক আঃ সালামের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মহান বিজয় দিবসে সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি॥
মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বন শুক্রবার সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাবের হুমায়ূন কবির বালু মিলনায়তনে এ কর্মসূচি পালিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ইউনিয়নের সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এম সাহেব আলী, মো: শাহা আলম। বক্তৃতা করেন কেইউজের কোষাধ্যক্ষ দিলীপ বর্মন,নির্বাহী সদস্য মিলন হোসেন,ইউনিয়নের সদস্য শেখ আব্দুল হালিম,ওয়াহিদুজ্জামান বুলু,অভিজিত পাল,মেহেদী মাসুদ খান,দিলিপ পাল,কর্মরতনা সাংবাদিকদের মধ্যে পলাশ চন্দ্র ঢালী,শশংকার কর্মকার,মনোজ বিশ^াস,গোলাম রসুল,সামসুর নাহার মেঘলা,ওবায়দুল হক তালুকদার,শহিদুল ইসলাম,আলামিন শিকদার,জাহিদুল ইসলাম প্রমুখ। সভার শুরুতে স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে দিবসের প্রথম প্রহরে নগরীর গল্লামারী বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

কুষ্টিয়ায় দুই ভাইকে গুলি করে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রেজাউর রহমান তনু, কুষ্টিয়া
কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় আপন দুই ভাই মনিরুল (২৪) ও মাসুমকে (২০) অপহরণের পর গুলি করে হত্যার দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সুমন আলীকে (৩৯) গ্রেফতার করেছে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল।
শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে ঢাকার আশুলিয়ার কুরগাঁও এলাকা থেকে সুমনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান। গ্রেফতার সুমন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের খলিসাকুন্ডি বাজারপাড়া এলাকার আনারুল ইসলাম পাইলটের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি গ্রাম থেকে ২০১৭ সালের ৪ জানুয়ারি বিকাল ৫টার দিকে মনিরুল ও তার ছোট ভাই মাসুমকে পূর্ব শত্রুতার জেরে অপহরণ করেন আসামিরা। ওই দিন রাতে মাথায় গুলি করে মনিরুল ও মাসুমকে হত্যা করে আসামিরা। পরের দিন মেহেরপুর জেলার গাংনী উপজেলার কোদালকাটি এলাকার মাঠের একটি হলুদ ক্ষেত থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এঘটনায় নিহতদের মা ও কুষ্টিয়া সদর উপজেলার জগতী এলাকার মৃত মনছুর আলীর স্ত্রী মরিয়ম বেগম আসামিদের নামে দৌলতপুর থানার হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে ২০০৭ সালের ১৪ মে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। ২০২২ সালের ১৯ অক্টোবর বিকালের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম আপন দুই ভাই মনিরুল (২৪) ও মাসুমকে (২০) অপহরণের পর গুলি করে হত্যার দায়ে ৫ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি গ্রামের গাজীর পাড়া এলাকার মৃত লোকমান হোসেনের ছেলে আসাদুল, একই গ্রামের বাজার পাড়ার পাইলটের ছেলে সুমন, একই গ্রামের হাতির পাড়ার বাসিন্দা ছাবের ও দর্গা পাড়ার বাসিন্দা জামিল এবং মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের হান্নান মন্ডলের ছেলে মিনাল।
রায় ঘোষণার সময় আসাদুল ও মিনাল আদালতে উপস্থিত ছিলেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি জামিল, সুমন ও ছাবের পলাতক ছিলেন। পলাতক সুমনকে অভিযান চালিয়ে র্যাব গ্রেফতার করেছেন।
এ মামলার আসামি টোকন, জাহাঙ্গীর ও ইয়ারুল ক্রসফায়ারে নিহত হওয়ায় হত্যার দায় হতে অব্যাহতি প্রদান করা হয়েছে।

খুবিতে মহান বিজয় দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ মুক্তিযুদ্ধের ভাস্কর্য অদম্য বাংলায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ
খবর বিজ্ঞপ্তি
যথাযথ মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয়ে গতকাল ১৬ ডিসেম্বর (শুক্রবার) মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মুখে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ শোভাযাত্রাসহ ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের ভাস্কর্য অদম্য বাংলা চত্ত্বরে পৌঁছান।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য সর্বপ্রথম মুক্তিযুদ্ধের ভাস্কর্য অদম্য বাংলায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপরই বিশ্ববিদ্যালয় স্কুল, বিভিন্ন ডিসিপ্লিন, বিভিন্ন আবাসিক হল, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদ ও কর্মচারীবৃন্দসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার অমিত রায় চৌধুরী, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সকাল ১০টায় চারুকলা স্কুলের আয়োজনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। পরে বেলা ১২টায় অদম্য বাংলা চত্বরে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। এরপর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসটি উপলক্ষ্যে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আলোকসজ্জা করা হয়।

মোংলায় আধুনিক প্যাথলজিতে ইসিজি করেন ঝাড়ুদার ও আয়া!
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় আধুনিক প্যাথলজিতে ইসিজি’র কাজ করেন একজন ঝাড়ুদার/আয়া। ওই বৃদ্ধা মুলত আধুনিক প্যাথলজিতে ঝাড়ুদার/আয়ার চাকুরী করে থাকেন। প্যাথলজিতে আসা রোগীর ইসিজি ওই ঝাড়ুড়ার নিজেই করার বিষয়টি ফাঁস হলে এনিয়ে রোগী সাধারণসহ স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী আসাদুজ্জামান সোহেল জানান, শুক্রবার দুপুরে ইসিজি করানোর জন্য তিনি পৌর শহরের ১ জেটি সংলগ্ন ঘোষ ডেয়ারীর মোড়ে সামাদ কমপ্লেক্সের আধুনিক প্যাথলজিতে যান। সেখানে যাওয়ার পর প্যাথলজির ঝাড়ুদার বেগম (৬৫) তার ইসিজি করেন। বৃদ্ধা ইসিজি করায় তাতে তার সন্দেহের সৃষ্টি হয়। পরে তিনি আশপাশে খোঁজ খবর নিয়ে দেখেন ওই বৃদ্ধা অনভিজ্ঞ ও সেখানকার ঝাড়ুদার। বিষয়টি জানাজানি হলে আধুনিক প্যাথলজি নিয়ে স্থানীয় জনমনে ক্ষোভের পাশাপাশি নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

ঝাড়ুদার বেগম বলেন, আমি আধুনিক প্যাথলজিতে আয়ার চাকুরীর পাশাপাশি ফাঁকে ফাঁকে ইসিজিও করি। আমাকে দিয়ে করালে আমার দোষ কি, আমি তো এখানে চাকুরী করি। তার কোন অভিজ্ঞতা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ১৫ বছর ধরে করতে করতে শিখেছি, বাস্তব কোন অভিজ্ঞতা ও সনদ নেই।

আধুনিক প্যাথলজির মালিক অনিমেষ সাহা বলেন, লোক ছিলনা তাই বেগম করেছে, সে করতে পারে। সে এখানে আয়ার চাকুরীও করেন। যদিও তাকে দিয়ে এটা করানো ঠিক হয়নি। তিনি বলেন, এখানকার সবগুলোতেই এমন অনভিজ্ঞ লোকেই তো করছে, তাদের কেউই তো অভিজ্ঞ নন। এটা আবার লিখবেন কেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন বলেন, ঝাড়ুদারকে দিয়ে ইসিজি করানাটা কোনভাবেই ঠিক করেনি আধুনিক প্যাথলজি। এরজন্য অবশ্যই একজন প্রশিক্ষণ প্রাপ্ত লোক থাকতে হবে। এ বিষয়ে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

বাগেরহাট জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ জালাল উদ্দীন আহমেদ বলেন, বিষয়টি আমি দেখছি এবং ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত কর্মকর্তাকেও বলছি এখনই।

রূপসা প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
রূপসা প্রতিনিধি
রূপসা প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।স্কুলের প্রধান শিক্ষক ফাতেমা খাতুন পান্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্কুলের উপদেষ্টা ও সাংবাদিক আবু হারুনর রশিদ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে সরদার মাহবুবুর রহমান, দাতা সদস্য ও বিশেষ অতিথি মোল্লা রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন। স্কুলের সহকারী শিক্ষকবৃন্দ,স্কুলের ছাত্র ছাত্রী ও প্রাক্তন ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সন্ঞ্চালনা করেন স্কুলের সহকারী শিক্ষক সাইফুজ্জামান উজ্জ্বল

 

ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে ব্যাটারিচালিত ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে ছিব্বির মোল্লা হৃদয় (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার সাজাইল-কাশিয়ানী সড়কের সাজাইল ইউনিয়নের রাতকান্দি গ্রামে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) ইরানুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হৃদয় মোল্লা উপজেলার সাজাইল ইউনিয়নের রাইতকান্দি গ্রামের মনির মোল্লার ছেলে। তার সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) ইরানুল ইসলাম জানিয়েছেন, দুপুরে এসএসসি পরীক্ষার্থী ছিব্বির মোল্লা হৃদয় মোটরসাইকেলে করে হরিদাসপুর সর্দার পাড়া থেকে সাজাইল বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি ইজিবাইকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হলে তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ওই এসএসসি পরীক্ষার্থীর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

পুটখালী সীমান্তে নির্যাতনে বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ
যশোর অফিস
যশোরের পুটখালী সীমান্তে বিএসএফের নির্যাতনে শাহীন (২৯) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১৭ ডিসেম্বর) ভারতের বনগাঁর একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। শাহীন ওই গ্রামের শামসুর রহমানের ছেলে।

শাহীনের ছোট ভাই তুহিন জানান, ১৩ ডিসেম্বর ঘোনার মাঠ সীমান্ত দিয়ে ভারতে যায় শাহীন। ১৫ ডিসেম্বর দেশে প্রবেশর চেষ্টা করলে বিএসএফের হাতে আটক হন তিনি। তাকে মারধর করে ভারতের উত্তর ২৪ পরগণার বনগাঁ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুটখালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গাফফার সরদার বলেন, শাহীনকে বিএসএফ ধরে মারধর করেছে বলে শুনেছি। তবে আসল ঘটনা কী সেটা জানিনা।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, পুটখালী সীমান্তে বাংলাদেশি এক যুবকের মৃত্যু খবর পেয়েছি। তার মৃত্যু কীভাবে হয়েছে সেটা জানতে পারিনি। বিএসএফও আমাদের জানায়নি।

খুলনায় কমেছে মাংস বিক্রি
স্টাফ রিপোর্টার
কোনো পণ্যের চাহিদা বাড়লে দাম বাড়ে আর চাহিদা কমলে দাম কমে। কিন্তু খুলনায় বিক্রি কমলেও গরু ও ছাগলের মাংসের দাম স্থিতিশীল আছে। সবজিসহ বাজারে সব পণ্যের দামই কমেছে। কিন্তু মাংসের দাম না কমায় ক্রেতারা এখন ঝুঁকছেন হাঁস-মুরগির দিকে। মাংস বিক্রেতারা বলছেন, মানুষের কাছে টাকা নেই। যারা আগে সপ্তাহে তিন-চার কেজি করে মাংস কিনেছেন তারা এখন ফিরেও তাকান না। যদিও আসেন এক কেজি কেনেন। নিম্ন আয়ের মানুষদের এখন আর গরুর মাংসের দোকানে দেখাও যায় না। শনিবার (১৭ ডিসেম্বর) নগরীর ময়লাপোতা, শান্তিধাম মোড়, গল্লামারী, জোড়াকল বাজারসহ কয়েকটি মাংসের দোকানে ঘুরে জানা গেছে, বর্তমানে এক কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৫০ টাকা আর খাসির মাংস বিক্রি হচ্ছে ৮৫০ টাকা। ময়লাপোতা এলাকার গরুর মাংস বিক্রেতারা জানান, করোনার মধ্যেও গরুর মাংসের কেজি ছিল ৫৫০ টাকা। এরপর রোজার ঈদের সময় ব্যবসায়ীরা ৬০০ টাকা করে নিতে থাকেন। পরবর্তীতে হয়ে যায় ৬৫০ টাকা। এ সময়ের মধ্যে বেড়েছে অন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও। কমে গেছে বিক্রিরও পরিমাণ। ৮-৯ মাস ধরে একই দামে বিক্রি হলেও মাংসের দাম কমার কোনো লক্ষণ নেই খুলনার বাজারে।

এ বাজারের ব্যবসায়ী জাহিদ বলেন, ডিসেম্বর মাসে সবচেয়ে বেশি গরুর মাংস বিক্রি হয়। কসাইখানা থেকে সকালে মাংস দোকানে আনার পর সাড়ে ১০টার মধ্যে বেচাকেনা শেষ হয়ে গেছে। কিন্তু এখন সেই অবস্থার পরিবর্তন হয়েছে। দুপুর গড়িয়ে বিকেল হলেও মাংস বিক্রি শেষ হয় না। জাহিদ আরও বলেন, এক সময় আমার কাছ থেকে যারা বেশি পরিমাণ মাংস কিনেছেন এখন তারা অনেক কমিয়ে দিয়েছেন। তাদের কাছে কম কেনার কারণ জানতে চাইলে বলেছেন, অর্থ সংকট যাচ্ছে। দোকানে ৬৫০ টাকা দাম লেখা থাকলেও মাঝে মধ্যে ২০-৩০ টাকা কম রাখা হয়। গল্লামারী বাজারের কসাই আব্দুর রহিম বলেন, দুবছর আগেও শুক্রবার- শনিবার দু-তিনটি গরু জবাই দিয়েছি। শুক্রবার এলেই মনে হতো ঈদের বাজার। কিন্তু এখন গরুর মাংসের দাম বাড়ায় বেচাকেনার পরিমাণ কমে গেছে। এখন একটা গরু বিক্রি করতেই দিন পেরিয়ে যায়। অনেক সময় ফ্রিজে মাংস রেখে দিতে হয়। টুটপাড়া জোড়াকল বাজারের মাংস বিক্রেতা রাজা বলেন, গরুর চেয়ে মুরগির দাম অনেক কম। এক কেজি গরুর মাংসের দাম দিয়ে তিন-চার কেজি মুরগির মাংস পাওয়া যায়। ফলে ক্রেতারা এখন সেই দিকেই ঝুঁকছেন। তিনি আরও বলেন, যাদের গরুর মাংস পছন্দ তারা ঠিকই কিনছেন, তবে পরিমাণে অনেক কম।
মাংস কিনতে আসা আব্দু ওয়াদুদ বলেন, করোনার পর থেকে আমাদের প্রতিষ্ঠানে কাজ কমে গেছে। তাই বেতনও ঠিকমতো হয় না। গরুর মাংস খাওয়ার ইচ্ছা থাকলেও সাধ্যে কুলায় না। দু-এক মাস পর পর অল্প পরিমাণ গরুর মাংস কিনি।
রহিমা বেগম বলেন, সবকিছুর দাম কমে। কিন্তু কোনো দিনও দেখলাম না গরু আর ছাগলের মাংসের দাম কমেছে।