Home আঞ্চলিক খুলনা মহানগর ও জেলা বিএনপির প্রস্তুতি সভা আজ

খুলনা মহানগর ও জেলা বিএনপির প্রস্তুতি সভা আজ

16

খবর বিজ্ঞপ্তি।।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ কারাবন্দি নেতাদের মুক্তি, দলীয় কার্যালয়ে হামলা এবং গুলিতে নিহত নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে আগামী ১৩ ডিসেম্বর কেন্দ্রীয় কর্মসুচি বিক্ষোভ ও গণমিছিল কর্মসূচি পালন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের লক্ষ্যে খুলনা মহানগর ও জেলা বিএনপির প্রস্তুতি সভা আজ (১২ ডিসেম্বর) সোমবার বেলা ১১টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

প্রস্তুতি সভায় বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এড. শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীম এজাজ খান, খুলনা মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন, খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।