Home আঞ্চলিক পরিকল্পনা মন্ত্রী ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আজ খুলনা আসছেন

পরিকল্পনা মন্ত্রী ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আজ খুলনা আসছেন

43

স্টাফ রিপোর্টার।।

 

পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এক দিনের সফরে আজ ৯ ডিসেম্বর শুক্রবার খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী মন্ত্রী ৯ ডিসেম্বর সকাল ১১টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘বিংশ শতাব্দীর প্রেক্ষাপটে বাংলাদেশ গণহত্যা: পরিণাম, প্রতিরোধ ও ন্যায়বিচার’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করবেন। দুপুরে তারা ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।