Home জাতীয় বিকল্প দুই মাঠ পরিদর্শনের পর সমাবেশের স্থানের সিদ্ধান্ত জানাবে বিএনপি

বিকল্প দুই মাঠ পরিদর্শনের পর সমাবেশের স্থানের সিদ্ধান্ত জানাবে বিএনপি

7

ঢাকা অফিস।।

১০ ডিসেম্বরেই সমাবেশ করবে বিএনপি। তবে ডিএমপির প্রস্তাবিত নয়াপল্টনের বিকল্প দুই মাঠ পরিদর্শনের পর সমাবেশের স্থানের সিদ্ধান্ত জানাবে দলটি।

বৃহস্পতিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শেষে বিএনপির প্রতিনিধি দল এ তথ্য জানায়।

বিএনপিকে কমলাপুর স্টেডিয়াম অথবা মিরপুর বাংলা কলেজের মাঠে সমাবেশ করা প্রস্তাব দিয়েছে ডিএমপি।
এর আগে বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান জানান, আগামী ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশস্থলের ব্যাপারে আলোচনা করতে সন্ধ্যা সাড়ে ৬টার ডিএমপিতে গেছে বিএনপির একটি প্রতিনিধি দল। দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নেতৃত্বে তারা ডিএমপি কমিশনার গোলাম ফারুকের সঙ্গে আলোচনা করতে যান।

বরকত উল্লাহ বুলু ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন এ জে মোহাম্মদ আলী, আহমেদ আজম খান, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও ব্যারিস্টার কায়সার কামাল।