Home আঞ্চলিক রূপসায় শালিসী বৈঠকে মারামারি: গুরুতর জখম এক স্কুল শিক্ষক

রূপসায় শালিসী বৈঠকে মারামারি: গুরুতর জখম এক স্কুল শিক্ষক

11

 

রূপসা প্রতিনিধি।।
রূপসায় শালিসী বৈঠকে প্রতিপক্ষের হামলায় এক স্কুল শিক্ষক আহত হওয়ার ঘটনা। উপজেলার খাজাডাঙ্গা(দক্ষিন পাড়া) গ্রামে জমি সংক্রান্ত শালিশী বৈঠকে চেয়ারম্যান, মেম্বর সহ গন্যমান্য ব্যক্তিদের সামনে মারামারির ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মিরাজুল ইসলাম নামে এক স্কুল শিক্ষক।
এই ঘটনায় মিরাজুল ইসলাম এর ভাই এস এম শাহআলম রূপসা থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি অভিযোগে উল্লেখ করেন,
রূপসা উপজেলার দক্ষিন খাজাডাঙ্গা গ্রামে এস এম শাহআলম (৪৫) পিতা এস এম শাহেব আলীর সাথে মোঃ মনিরুজ্জামান মনি( ৪০) ও মোঃরাসেল শেখ (৩৩) উভয়ের পিতা মোঃ সিরাজ শেখ (৬৫) এদের দীর্ঘদিন যাবত জমি জমা, সংক্রান্ত সমস্যা থাকায় ৫ ডিসেম্বর দক্ষিন খাজাডাঙ্গা গ্রামের সাকিনস্থ্য ইকরা ইসলামী ক্যাডেট মাদ্রাসার সামনে স্থানীয় চেয়ারম্যান, মেম্বর সহ গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জায়গা জমির বিষয় নিয়ে আপোষ মীমাংসার বৈঠক চলাকালীন সময়ে মোঃ রাসেল শেখ, মনিরুজ্জামান মনি, সিরাজ শেখ, মোঃ রবিউল ইসলাম, মাজেদা বেগম সহ, সকলে, লোহার রড, শাবল ও লাঠি নিয়ে এস এম শাহ আলমের ভাই স্কুল শিক্ষক মিরাজুল ইসলামকে গালাগালি করতে থাকে। মিরাজুল ইসলাম তাদেরকে গালাগালি করতে নিষেধ করলে সিরাজ শেখ বলেন ওকে জীবনের মত শেষ করে দে। হুকুম পেয়ে সকলে একযোগে মিরাজুল ইসলামের উপর আক্রমন করে। এক পর্যায়ে মনিরুজ্জামানের হাতে থাকা জি আই পাইপ দিয়ে মিরাজুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করলে সে মাটিতে লুটিয়ে পড়ে । এরপর রাসেল শেখ তার হাতে থাকা লাঠি দিয়ে তাকে মারতে থাকে। এতে তার শরীরের শিরা যখম হয়। তখন শালিসীতে উপস্থিত সাহেব আলী, কবির শেখ, হাফিজুর শেখ, ইসরাইল ফকিরসহ সবাই তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শালিসি বৈঠকে উপস্থিত ৪ নং টিএসবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর শেখ এবং মেম্বর দাউদ শেখ এ ঘটনার সত্যতা স্বীকার করেন।