স্টাফ রিপোর্টার।।
বর্তমান সরকার উচ্ছেদ করার লক্ষ্যে, টেলিকমিউনিকেশন ভবন, খুলনা (কেপিআই) ধ্বংসের মাধ্যমে টেলিযোগাযোগ তথা তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ব্যাপক ক্ষতি সাধন সহ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক নাশকতার অভিযোগে খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পিসহ ৩৮ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা করেছে খুলনা সদর থানা পুলিশ।
মামলার আসামীরা হলেন, মো. হোসেন, মোঃ ইয়াসিন সানা, মোঃ মিরাজ হাওলাদার, শফিকুল আলম তুহিন, মোঃ ইসতিয়াক আহম্মেদ ইস্তি, মনিরুল হাসান বাপ্পি, মোঃ মাসুদ পারভেজ বাবু, হেলাল আহম্মেদ সুমন, মোঃ মাসুদ খান বাদল , এবাদুল হক রুবায়েত, মোঃ মতিউর রহমান বুলেট, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মাহমুদ হাসান বিপ্লব , রবিউল ইসলাম রবি, মোঃ শফিকুল ইসলাম শফি, মফিজুল সরদার, বেলাল হোসেন গাজি, হেলাল হোসেন গাজী, মোঃ ফরিদ মোল্যা, গাউস@কুলি গাউস, পাভেল, জামাল, ইয়াকুব, খাইরুজ্জামান সজিব, রাজ্জাক, মোঃ আসাদুজ্জামান মিঠু, মোঃ আলতাফ, রুবেল @ রুম্মান, মোঃ জাহিদ, মোঃ রাজিব, জি এম তারেক, টুকু, কালু, আলাউদ্দিন, মোঃ তাজিম বিশ্বাস, রাসেল, আরিফ, রমজানসহ অজ্ঞাতনামা ৭০-৮০জন। মামলার এজাহারে বাদী খুলনা থানার এসআই মোঃ শাহিন কবির (বিপি-৯৪২১২৩৮৭৯৮) উল্লেখ করেন, ৩ডিসেম্বও রাত ৯টা ৫৫মিনিটে আসামীরা বর্তমান সরকার উচ্ছেদ করার লক্ষ্যে, টেলিকমিউনিকেশন ভবন, খুলনা (কেপিআই) ধ্বংসের মাধ্যমে টেলিযোগাযোগ তথা তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ব্যাপক ক্ষতি সাধন সহ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক নাশকতা করার উদ্দেশ্যে বিভিন্ন ক্ষতিকর কাজের ষড়যন্ত্র মূলক কাজের উদ্দেশ্যে সমবেত হয়।
যা ১৯৭৪ সনের The Special Power Act 15(৩) ২৫-D The Explosive Substances Act, ১৯০৮ এর ৪ ধারার অপরাধ করেছে। খুলনা থানায় দায়েরকৃত মামলা নং-২ তারিখ-৪ ডিসেম্বর ২০২২।











































