তৃতীয় শ্রেণি থেকে কোডিং শেখানো হবে: শিক্ষামন্ত্রী
যশোর অফিস
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী বছর জানুয়ারি থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের কোডিং শেখানো হবে। খেলতে খেলতে ৬ থেকে ১৫ বছর বয়সের বাচ্চারা বয়স অনুযায়ী কোডিং, ডিজাইন ও এনিমেশন শিখবে। এভাবেই আমাদের বড় বড় প্রযুক্তিবিদ সৃষ্টি হবে।
রোববার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় এবং উদ্ভাবন ও শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, গত ১৪ বছরে বাংলাদেশ শুধু এগিয়েছে। এমন কোনো খাত নেই যেখানে পিছিয়েছে। আমরা চাই না আমাদের সামনে এগোনোর প্রচেষ্টা আবার থেমে যাক।
উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও বলেন, সরকারের পরবর্তী মেগা প্রকল্প হবে শিক্ষাখাত। আমরা নতুন শিক্ষা কার্যক্রম নিয়ে আসছি। শেখায় যদি প্রয়োগ না থাকে তাহলে শেখা অপচয় হয়ে যায়।
অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন যশোর-৩ আসনের সংসদ সদস্য ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য কাজি নাবিল আহমেদ, ডিন কমিটি আহ্বায়ক ড. সৈয়দ মোহাম্মদ গালিব, শিক্ষক সমিতির সভাপতি ড. সেলিনা আক্তার প্রমুখ।
এ সময় উদ্ভাবনে অবদান রাখায় দুইজন শিক্ষক ও শুদ্ধাচারে দুই শিক্ষক ও চারজন কর্মকর্তা-কর্মচারীকে পুরস্কার দেয়া হয়। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত স্যার জগদিশ চন্দ্র বসু একাডেমিক ভবন ও যবিপ্রবি বিদ্যালয়ের উদ্বোধন করেন তিনি।
মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মর্জিমাফিক চলেন আরএমও রোগীদের অন্তহীন দুর্ভোগ
কুষ্টিয়া প্রতিনিধি
হাতের আঙুল ফোলা ও ব্যথা নিয়ে কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন রওশন আরা। বহির্বিভাগে চিকিৎসক দেখানোর পর এক্স-রে করতে বলা হয় তাঁকে। হাসপাতালের এক্স-রে চালু থাকলেও বলা হয় বাইরে থেকে করে আনতে। হাসপাতালের গেটের সামনে একটি প্রাইভেট ক্লিনিক থেকে ৪৫০ টাকা দিয়ে এক্স-রে করতে বাধ্য হন দরিদ্র এই নারী।
পেটে সমস্যা নিয়ে ফারজানা বেগম ভর্তি হয়েছেন কয়েকদিন আগে। বললেন, সব ওষুধ ও স্যালাইন দোকান থেকে কিনতে হয়। সাপ্লাই না থাকার অজুহাতে কিছুই দেয় না হাসপাতাল থেকে। গরিব মানুষ হয়েও কোনো সহায়তা পাচ্ছি না। রাতে বড় সমস্যা হলেও চিকিৎসক আসেন না। সব পরীক্ষাও বাইরে থেকে করতে হয়েছে।
সরেজমিন এ হাসপাতাল ঘুরে এ রকম নানা অনিয়ম, অব্যবস্থাপনা আর দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। চিকিৎসকদের সময়মতো অফিসে না আসা, রোগীদের খাবারের টাকায় ভাগ বসানো, হাসপাতালের আবাসিক ভবনে না থাকাসহ অসংখ্য অভিযোগ করেন রোগী ও তাঁদের স্বজনরা।
নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে গত ২৮ অক্টোবর হাসপাতালটির ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা জোবাইয়া ফারজানাকে নেত্রকোনা জেলা হাসপাতালে বদলি করা হয়। চিঠিতে দুই কার্যদিবসের মধ্যে তাঁকে ছাড়পত্র নেওয়ার নির্দেশনা থাকলেও তিনি না নিয়ে দায়িত্বে বহাল ছিলেন। পরে গত ১১ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তর থেকে সেই বদলির আদেশ বাতিল করে উল্টো তাঁকে আবাসিক চিকিৎসা কর্মকর্তার (আরএমও) পূর্ণ দায়িত্ব দিয়ে চিঠি দেওয়া হয়। এতে ক্ষোভ বিরাজ করছে চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও নার্সদের মধ্যে।
আরএমওর ২৪ ঘণ্টা হাসপাতালে থাকার নিয়ম থাকলেও তিনি থাকেন জেলা শহরে। প্রতিদিন দেরিতে আসেন। তাঁর নাগাল সহজে পান না রোগী ও তাঁদের স্বজনরা। সাত বছরের বেশি একই জায়গায় চাকরি করা ফারজানা কোনো নিয়ম মেনে চলতে অভ্যস্ত নয় বলে অভিযোগ রয়েছে। তিনি নিজস্ব গাড়িতে আসা-যাওয়া করেন। আবার রোগী দেখেন পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলায়।
১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত মিরপুর উপজেলার জনসংখ্যা প্রায় ৩ লাখ ১৫ হাজার। তাঁদের চিকিৎসার প্রধান অবলম্বন উপজেলা হাসপাতাল। ৩১ শয্যার হাসপাতালটি বিএনপি আমলে ৫০ শয্যায় উন্নীত করা হয়। চিকিৎসক বাড়লেও অন্যান্য লোকবলের ঘাটতি রয়েছে। হাসপাতালটিতে মোট চিকিৎসক আছেন ১৪ জন। এর মধ্যে ছুটিতে দু’জন। এ ছাড়া জুনিয়র কনসালট্যান্টসহ কয়েকটি পদ ফাঁকা রয়েছে।
সম্প্রতি সকাল সাড়ে ৮টায় গিয়ে দেখা যায়. জরুরি বিভাগে ঝাড়ূ দেওয়ার কাজ চলছে। ৯টার কয়েক মিনিট আগে তালা খোলা হয়। তালা খুলতেই রোগীরা ঢুকে পড়েন। চিকিৎসকদের রুমও খোলা হয়েছে একই সময়ে। রোগীরা আসছেন একে একে। তবে এর আগে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধি জরুরি বিভাগের বারান্দায় উঠে পড়েন। সেখানেই গাড়ি রাখেন তাঁরা। তাঁদের সংখ্যা সাত থেকে আটজনের মতো। এর মধ্যে চিকিৎসকরা চলে আসেন। ডিজিটাল হাজিরা দিয়ে দু’জন নারী ও তিনজন পুরুষ চিকিৎসক ৯টার পর রোগী দেখা শুরু করেন। রোগী দেখা অবস্থায় ওষুধ কোম্পানির প্রতিনিধিরা উপহারসামগ্রী নিয়ে হুড়মুড় করে ঢুকে পড়েন চিকিৎসকদের কক্ষে। এ সময় রোগী দেখা বন্ধ করে তাঁদের সঙ্গে কথা বলতে থাকেন চিকিৎসকরা।
সাড়ে ৯টার দিকে অফিসে ঢোকেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পীযূষ কুমার সাহা। সকাল ৯টার দিকে তাঁর রুম খুলে সিলিং ফ্যান চালিয়ে দেওয়া হয়। সে সময় রুমে কেউ ছিল না। এভাবে আধা ঘণ্টা ফ্যান ও একাধিক লাইট চলছিল। ১০টার আগে হাসপাতালের আরএমও ফারজানা ঢোকেন তাঁর রুমে। দুপুর ১২টা পর্যন্ত সেখানেই গল্প করেন ও কফি খান।
এ সময় ডিসপেনসারি, আলট্রাসনোগ্রাম, এক্স-রে রুম বন্ধ ছিল। রোগীরা পরীক্ষার জন্য এসে ফিরে যান, পরে তাঁরা বাইরে ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করিয়ে আনেন।
হাসপাতালে নথি অনুযায়ী গড়ে প্রতিদিন ৩০ জনের মতো রোগী ভর্তি থাকে। তাঁদের জন্য সকালে নাশতা দেওয়া হয় কলা ও পাউরুটি। দুপুরে রুই মাছ, সবজি ও ডাল দেওয়ার কথা। রান্নাঘরে গিয়ে দেখা যায় পাঁচটি ছোট ছোট রুই মাছ কেটে রাখা হয়েছে।
সেখানে দায়িত্বরত একজন বলেন, ঠিকাদার সেলিম চৌধুরী বাজার করে দেন। তিনি বড় রুই মাছ না দিয়ে ছোট সাইজের এই রুই মাছ দিয়েছেন। এ মাছই রোগীদের দেওয়া হবে। এ সাইজের রুই মাছের বাজারে দাম ১৭০ থেকে ১৮০ টাকা কেজি। অথচ বিল তোলেন প্রতি কেজি ৩৫০ থেকে ৪০০ টাকা। আর ব্রয়লার মুরগির জন্য বিল তোলেন ৫০০ থেকে ৬০০ টাকা কেজি। এভাবে অন্যান্য আইটেমের দামও অনেক বেশি নেন। গড়ে নিয়মিত ৩০ জন রোগী ভর্তি থাকলেও আরএমওর সহযোগিতায় ঠিকাদার ৪০ থেকে ৪৫ জন রোগীর বিল তোলেন। সেলিম অবশ্য দাবি করেন, তিনি ভালো খাবার দেন।
হাসপাতালের একাধিক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এখানকার দুটি আবাসিক ভবনে কেউ থাকেন না। ফলে তা নষ্ট হয়ে যাচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পীযূষসহ কোনো চিকিৎসকই আবাসিক ভবনে থাকেন না। দেখা গেছে, কেউ না থাকায় ভবনের দরজা-জানালা নষ্ট হয়ে গেছে। ময়লা-আবর্জনা ও ঝোপঝাড় জমেছে। বেশিরভাগ চিকিৎসক জেলা শহরে প্র্যাকটিস করায় কেউ ভবনে থাকতে চান না।
হাসপাতালের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমার সাত বছরের চাকরিজীবনে কোনো আরএমওকে হাসপাতালে থাকতে দেখিনি। বর্তমান ম্যাডামও থাকেন না।’ ডা. পীযূষ সাহা জানান, আবাসিক ভবন দুটি থাকার মতো অবস্থায় নেই। প্যাথলজি সেবা সচল রয়েছে, তবে কিছু মেশিন ভালো নেই। খাবারের মান নিয়ে সমস্যা থাকলে তিনি দেখবেন। আরএমও ফারজানার দাবি, হাসপাতালটি আগের চেয়ে ভালো চলছে। রোগীরা চিকিৎসা পাচ্ছেন। কোনো অনিয়ম হচ্ছে না।
জলবায়ু উদ্বাস্ত ফোরাম- খুলনার কমিটি গঠন: মোস্তফা সভাপতি, মনিরুজ্জমান সম্পাদক
খবর বিজ্ঞপ্তি
ওবিবার বিকালে খুলনা মহানগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে খুলনা মহানগরী ও শহরতলী এলাকায় বসবাসরত জলবায়ু উদ্বাস্তুদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজকর্মী ও সাংস্কৃতিক কর্মী স.ম. গোলাম মোস্তফা। সভায় স.ম. গোলাম মোস্তফা কে সভাপতি ও মোঃ মনিরুজ্জামান (মনি) কে সাধারণ সম্পাদক করে “জলবায়ু উদ্বাস্ত ফোরাম খুলনা” এর ১৩১ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যগণ হলেন সহ সভাপতি এস.এম রেজাউল করিম, মোঃ সোহরাব হোসেন, মোঃ আশরাফুল ইসলাম নুর, প্রশান্ত কুমার সাগর, এস.এম শফিকুল ইসলাম, মোঃ শাজাহান মুন্সি, সেলিম রেজা বকুল, যুগ্ম সম্পাদক মোঃ জাকির হোসেন খান, রতন কুমার সাহা, সৈয়দ আশরাফুল আলম, মোঃ আব্দুর সাত্তার গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মজিদ মোড়ল, এম.এ লতিফ, সহ সাংগঠনিক সম্পাদক রুই দাশ, মোঃ সোহেল গাজী, অর্থ সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন তানভীর, সহ অর্থ সম্পাদক মোঃ আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ বেল্লাল হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ হারুন অর রশিদ, যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আমিনুর রহমান, যুব বিষয়ক সম্পাদক মিল্টন রায়, সহ যুব বিষয়ক সম্পাদক মোঃ আমিনুল ইহসান, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, সহ শ্রম বিষয়ক সম্পাদক অলিয়র রহমান শেখ, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ বাহারুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সালমা আক্তার ইতি, সহ মহিলা সম্পাদক মোছাঃ বিউটি বেগম, সাংস্কৃতিক সম্পাদক মোঃ উলাহউদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, সহ সমাজ কল্যাণ সম্পাদক আফজাল হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক তানভীর হোসাইন, সহ ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ মুশফিক উদ্দিন (রুহীন), ত্রান ও পূনর্বাসন সম্পাদক অসিত কুমার মন্ডল, দপ্তর সম্পাদক মোঃ মাহবুব হাসান, সহ দপ্তর সম্পাদক মোঃ রবিউল ইসলাম, আইন বিষয় সম্পাদক এ্যাডঃ গাজী আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য মোঃ হোসেন আলী, মোঃ মাসুদ গাজী, মোঃ জামাল গাজী, মোঃ জিবলী, মোঃ সওকত, বিমল রায়, মোঃ আব্দুল মজিদ, মোঃ রুহান, শেখ জাকরিয়া আলম জিকু, মোঃ আব্দুল মান্নান পাড়, মোঃ আব্দুল হালিম, মোঃ বুলবুল আহমেদ, মোঃ ছলেমান গাজী, মোঃ আতিয়ার রহমান, মোঃ আলী আকবর, মোঃ আল আমিন, ফাতো বেগম, লূৎফর রহমান, সোনালী, কাজী গোলাম মোস্তফা, তৌহিদ গাজী প্রমুখ। সভায় এ্যাডঃ মেহেদী ইনসার, এ্যাড মোঃ লিয়াকত আলী খান ও ইঞ্জিনিয়র রফিকুল আলাম সরদার কে জলবায়ু উদ্বাস্তর ফোরামের উপদেষ্টা হিসাবে মনোনীত করা হয়।
প্রবীন আওয়ামীলীগ নেতা আরজু’র মৃত্যুতে সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামীলীগের উপদেস্টা মন্ডলির সদস্য সোনাডাঙ্গা থান আওয়ামীলীগের সম্মানিত কার্যকারী সদস্য আরজুল ইসলাম আরজু রবিবার ভোরে বার্ধক্যজনিত কারনে শেখপাড়া নিজ বাস ভবনে ইন্তেকাল করিয়াছেন।(ইন্না…………….রাজিউন) শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা তসলিম আহম্মেদ আশা, মোঃ আমির হোসেন, মোঃ মোজাফফার হোসেন, জান্নাতুল ফেরদৌস পিকুল, রফিকুল ইসলাম পিটু, জাহাঙ্গির আলী মন্টু, আঃ কাইয়ুম গোরা, এস এম রাজুল হাসান রাজু, এস এম কবির উদ্দিন বাবলু, টি এম আরিফ, কাউন্সিলর আমেনা হালিম বেবী, শরীফ এনামুল কবীর, মোক্তার হোসেন, এজাজ পারভেজ বাপ্পি, কামরুজ্জামান, এড এনামুল হক, আলী আকবর, মোঃ রুহুল আমীন খান, এড শামীম আহম্মেদ পলাশ, খাজা মঈনুদ্দিন, শাহাদাৎ হোসেন, আইয়ুব আলী, তৌহিদুর রহমান দিপু, শিপন চৌধুরী, মেহেজাবিন খান, ইঞ্জিনিয়ার আঃ জব্বার, তোতা মিয়াঁ ব্যাপারী, মঈন খান সেলিম, খান হুমায়ুন কবীর, এড সোহেল পারভেজ, আসাদুজ্জামান মিলটন, নাসরিন ইসলাম, হায়দার আলী খোকন, মোঃ রাজ্জাক হোসেন, মুন্সি আইয়ুব আলী, চম মুজিবুর রহমান, শেখ নুর ইসলাম, শেখ আবিদ উল্লাহ, শেখ জাহিদুল হক,শেখ আব্দুল আজিজ,মোঃ জাহিদুল ইসলাম,সরদার আঃ হালিম, শেখ হাসান ইফতেখার চালু, ইউসুফ আলী খান, হাজি মোতালেব মিয়াঁ, শেখ রুহুল আমিন, মীর মোঃ লিটন, জাকির হোসেন,রেজাউল করিম, মোঃ সবুর হোসেন,শেখ কুদ্দুস হোসেন, মহাদেব সাহা, মোস্তাক আহম্মেদ টুটুল, সোহেল চৌধুরী, আলী রেজা হায়দার রনি, আনিসুর রহমান, মীর মাসুদ আলী, রকিবুল ইসলাম রকি, এম এম সিপার হায়দার, শেখ সিদ্দিকুর হক, মোঃ মামুন উকিল, মাহবুব মম, জিয়াউর রহমান বাবু সাহেব, এড রাকিবুল ইসলাম, এ এম আল মামুন চৌধুরী, এস এম মনির হোসেন, মশিউজ্জামান খান মশি, এড জসিমউদ্দিন খান লিটন প্রমুখ।
খুলনা জেলা রেড ক্রিসেন্টের বাাির্ষক সাধারণ সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের বার্ষিক সাধারণ সভা রবিবার সকালে খুলনা জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ও খুলনা জেলা পরিষদের চেয়্যারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক (ইউনিট এফেয়ার্স বিভাগ) নাজমা পারভীন ও খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। শোক প্রস্তাব পাঠ করেন খুলনা জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান জোবায়ের আহমেদ খান জবা। সভা পরিচালনা করেন এবং বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন জেলা ইউনিটের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। ২০২২ সালের আয়-ব্যয়ের হিসাব ও ২০২৩ সালের আয়-ব্যয়ের সম্ভাব্য হিসাব উপস্থাপন করেন জেলা ইউনিট লেভেল কর্মকর্তা (ইউএলও) মোঃ তরিকুল ইসলাম। খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান। খুলনা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান হালিমা ইসলাম ও সেক্রেটারী মল্লিক আবিদ হোসেন কবীর অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এর আগে জেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করেন জেলা ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ। জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, যুব সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ এবং আজীবন সদস্যদের উপস্থিতিতে বেলুন ও কবুতর উড়িয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খুলনা জেলা ইউনিটের বার্ষিক সাধারণ সভা-২০২২ উদ্বোধন করা হয়। দ্বিতীয় অধিবেশনে খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের (২০২৩-২০২৫ মেয়াদের) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য ও আজীবন সদস্যবৃন্দ বার্ষিক সাধারণ সভায় যোগদান করেন। মুস্তাকিম বিল্লাহ মুহিতের নেতৃত্বে যুব রেড ক্রিসেন্টের সদস্য ও স্বেচ্ছাসেবকরা বার্ষিক সাধারণ সভার সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন।
পাইকগাছায় ইট ভাটা নিয়ে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় এনএসবি ইটভাটা জবর দখলকারীর বিরুদ্ধে ইটভাটা মালিকের স্ত্রী ২৮ নভেম্বর পাইকগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের পর প্রতিপক্ষরা রোববার পাল্টা সাংবাদিক সম্মেলনে করেছে। রোববার সাড়ে ১১ টায় ভাটা মালিক আসাদুল সরদার এ সংবাদ সম্মেলন করে। এ সময় তিনি বলেন, গত ২৮নভেম্বর সোনালী বেগম সংবাদ সম্মেলনে আমাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ করেছে তা সম্পূর্ন মিথ্যা। প্রকৃত ঘটনাটি আড়াল করে সংবাদ সম্মেলন করেছেন সোনালী বেগম। প্রকৃত ঘটনা গদাইপুরের ইউনিয়নের পুরাইকাটি মৌজার সোনালী বেগমের স্বামী শাহিনুর রহমানের ২একর জমি দুটি বায়না পত্র বিক্রয় চুক্তিতে শাহিনুর রহমান,শহিদুল ইসলাম, মনিরুল ইসলাম,রেবেকা আক্তার,মুনসুর মোড়ল ও আবজালুর রহমানের নিকটি হতে ৩২লক্ষ ৩০হাজার টাকা গ্রহন করেন। তবে চুক্তি মোতাবেক রেজিষ্ট্রী করে না দেওয়ায় শাহিনুরের বিরুদ্ধে আদালতে চুক্তি প্রবল মামলা করি। আদালত মাধ্যমে আমাদের পক্ষে রায় হয়। সে মোতাবেক আমরা অন্য পক্ষের নিকট হারী হিসাবে বছরে ৫লক্ষ৫০হাজার টাকা প্রদানে চুক্তি বন্ধ হয়। এবং তারা শান্তিপূর্ণ ভাবে ইট ভাটাটি পরিচালনা করছে। সোনালী বেগম তার স্বামীর পক্ষে আমাদের নামে মিথ্যা সাংবাদিক সম্মেলনে করে।আমরা এর তিব্র প্রতিবাদ জানাই পাশাপাশি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে ইসলামী আন্দোলন খুলনার স্মারকলিপি প্রদান
খবর বিজ্ঞপ্তি
পাবলিক পরীক্ষায় ধর্ম শিক্ষা পূর্বের ন্যায় বহাল, শিক্ষার সবস্তরে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিলসহ খুলনা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল রবিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর পাওয়ার হাউজ মোড় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষ করে জেলা প্রশাসক অভিমুখে মটরসাইকেল মিছিল নিয়ে রওয়ানা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন ও জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ১০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্রের নিকট প্রদান করেন।
স্মারকলিপি প্রদান ও সমাবেশে উপস্থিত ছিলেন নগর জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা শায়খূল ইসলাম বিন হাসান, মোঃ সাইফুল ইসলাম, মাওঃ মাহবুবুল আলম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, গাজী ফেরদাউস সুমন, মোল্লা রবিউল ইসলাম তুষার, মুফতী আমিরুল ইসলাম, মাওঃ শায়খুল ইসলাম, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, আলহাজ্ব আবু তাহের, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, আলহাজ্ব শফিউল ইসলাম, আলহাজ্ব জামাল মুন্সী, মোঃ নুরুজ্জামান বাবুল, মাওলানা আব্দুর রাকিব, আলহাজ্ব আকবর আলী পাঠান, মেহেদী হাসান সৈকত, আরিফুর রহমান, ডা: আয়নাল হক, আব্দুস সালাম, মাওলানা মশিউর রহমান, আমজাদ হোসেন, মোঃ আনোয়ার হোসেন, গাজী কামাল হোসেন, ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, যুগ্ন সম্পাদক মোঃ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস গাজী, মোঃ আমজাদ হোসেন, মমিনুল ইসলাম নাসিব, ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক মাহদী হাসান মুন্না, হাবিবুল্লাহ মেজবাহ, মো শোয়াইব আলম, মোঃ সেলিম হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
স্বারকলিপি পূর্ব সমাবেশে বক্তারা বলেন, জাতীয় শিক্ষাক্রমে ইসলামবিরোধী ও হিন্দুত্ববাদী শিক্ষা সংযোজন করে ইসলামী শিক্ষা বিনাশ করার চক্রান্তে মেতে উঠেছে। কৌশলে নাস্তিক্যবাদী সিলেবাস বাস্তবায়নে সরকার মরিয়া হয়ে উঠছে।
তারা বলেন, জাতীয় শিক্ষা কার্যক্রমের প্রাইমারি স্তর থেকে সর্বোচ্চ মাস্টার্স পর্যন্ত ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। আলিয়া মাদরাসা শিক্ষা ব্যবস্থার স্বকীয়তা ও স্বাতন্ত্রতা বজায় রাখার স্বার্থে দাখিল পর্যায়ে ৫০০ নম্বরের আরবি শিক্ষা পূর্বের ন্যায় বহাল রাখতে হবে। ইসলাম শিক্ষা পাঠ্যবইয়ের নাম ‘মূল্যবোধ ও নৈতিকতা’ কিংবা অন্য কিছু নয়, ‘ইসলাম শিক্ষা’ই রাখতে হবে। অন্যান্য ধর্মশিক্ষার ক্ষেত্রেও স্ব-স্ব ধর্মের নামে থাকতে হবে।
ইসলামী আন্দোলনের দাবিসমূহ হলো-
১. শিক্ষা কারিকুলাম প্রণয়নে, অভিজ্ঞ দ্বীনদার আলেমদেরকে সম্পৃক্ত করা।
২. শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক ও সকল পরীক্ষায় আবশ্যিক করা। ৩. ডারউইনের অপ্রমাণিত, ভ্রান্ত ও বিতর্কিত বিবর্তনবাদ শিক্ষার সকল স্তর থেকে বাদ দেওয়া। ৪. পাঠ্য পুস্তকের সকল বিষয়ে হতে অনৈসলামিক ও ইসলামী বিশ্বাস বিরোধী বিষয় ও শব্দসমূহ বাদ দেওয়া। ৫. ইসলাম ধর্ম শিক্ষার প্রাথমিক ও মাধ্যমিক স্তরে কুরআনুল কারীম শিক্ষাকে অন্তর্ভুক্ত করা।
৬. মাদরাসা শিক্ষার কারিকুলাম, শিক্ষানীতিমালা-২০১০ অনুযায়ী মাদরাসা সংশ্লিষ্ট আলেম, দ্বীনদার শিক্ষকদের দ্বারা পূনমার্জন করা।
৭. নৈতিকতা সমৃদ্ধ জনশক্তি তৈরির লক্ষ্যে সকল ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য নিজ নিজ ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা। ৮. বাংলা, ইংরেজি, সমাজবিজ্ঞান ও ইতিহাস বই হতে বিতর্কিত ও ইসলামী আকিদা বিরোধী প্রবন্ধসমূহ বাদ দেওয়া। ৯. স্কুল ও মাদরাসার সকল পাঠ্যপুস্তক অপ্রয়োজনীয় এবং অশ্লীল চিত্রমুক্ত রাখা। ১০. যেহেতু এদেশের সাধারণ জনগণই এদেশের শিক্ষা ব্যবস্থার ব্যয়ভারের সিংহভাগ বহন করেন, সেহেতু জোর করে চাপিয়ে দেওয়া শিক্ষা ব্যবস্থা নয় বরং এ দেশবাসীর ধর্মীয় চেতনার অনুকূল শিক্ষাব্যবস্থা বাস্তবায়ন করা।
বাগেরহাটের চুলকাটি প্রেসক্লাবে মেম্বর প্রার্থী মনিরুলের সংবাদ সম্মেলন
ফকিরহাট প্রদিনিধি।
বাগেরহাট সদর উপজেলার ০৯নং রাখালগাছি ইউনিয়ন পরিষদের ০২নং ওয়ার্ডে উপ-নির্বাচন-কে কেন্দ্র করে সাধারন সদস্য পদপ্রার্থী মোঃ মনিরুল ইসলাম ফারাজী কর্তৃক সংবাদ সম্মেলন রবিবার (৪ঠা ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় চুলকাটি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আসন্ন উপ-নির্বাচনকে কেন্দ্র করে, আমার প্রতিদ্বন্দি প্রার্থী মিহিনা বেগম সহ বেশ কয়েকজনে আমার নামে বিভিন্ন স্থানে নানাপ্রকার কুরুচিপূর্ণ মন্তব্য ও ফ্রেসবুকে কথিত সাংবাদিক এনে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করছে। যা অত্যান্ত সম্মানহানী ও মানহানীকর। আমি আমার বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। এবং এহেন মানহানীকর সংবাদ থেকে বিরত থাকার জন্য সংবাদকর্মিদের প্রতি বিনীত আহবান জানাচ্ছি। শুধু তাই নয়, এধরনের মিথ্যা ও ভিত্তিহীন গুজবে কান না দেওয়ার জন্য ০২নং ওয়ার্ডের সৈয়দপুর গ্রামবাসিকে অনুরোধ জ্ঞাপন করছি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, রাখালগাছি ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ হাসান, ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যা শোভা রানী ভদ্র, ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ কুমার ভদ্র, সমাজসেবক শেখ মোহম্মদ আলী, শেখ শাহিদুল ইসলাম, মোঃ গোলাম বিশ্বাস, আলমগীর ফারাজী,শাহীন শেখ ও বাবু খান।
খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল// মোরেলগঞ্জের আলোচিত ট্রিপল মার্ডারে ১৪ জনের যাবজ্জীবন
স্টাফ রিপোর্টার
বাগেরহাটে জেলার মোরলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটির আলোচিত ট্রিপল হত্যা মামলার ১৪ আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
রবিবার (৪ ডিসেম্বর) দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেছেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, শহিদুল ইসলাম ফকির, আবুয়াল ফকির, মো. হুমায়ুন হাওলাদার, মিল্টন খান, মো. মফিজ খান, মো. ফারুক, মো. আবুল হোসেন শেখ, মো. মোদাচ্ছের শেখ, সুনীল দাস, বিশ^নাথ ওরফে বিশ্ব প্রমানিক, মো. লিয়ন শিকদার, সুব্রত কুমার সাহা ওরফে পল্টু (পলাতক), মেহেদী ওরফে রুবেল ফকির ও মো. মহি মোল্লা। রায় ঘোষণাকালে আদালতের কাঠগড়ায় মামলার ৫০ আসামি উপস্থিত ছিলেন।
আদালত সূত্র জানা যায়, আওয়ামী লীগের স্থানীয় রাজনীতিতে আধিপত্য বিস্তার নিয়ে দৈবজ্ঞহাটি ইউনিয়ন পরিষদের বহিস্কৃত চেয়ারম্যান শহীদুল ইসলাম ফকির ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলী দিহিদারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরে এ ট্রিপল হত্যাকাণ্ড ঘটে। ওই সময় পুলিশ ইউপি চেয়ারম্যান শহীদুল ফকিরের লাইসেন্স করা একটি বিদেশি সটগান, একটি রিভলবার, একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি কুড়াল ও তিনটি গুলি জব্দ করে।
আদালত সূত্র আরও জানা যায়, ২০১৮ সালের ১ অক্টোবর মোরলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ফকিরের নেতৃত্বে তার লোকজন দেবজ্ঞহাটি বাজার থেকে দুপুর আড়াইটার দিকে যুবলীগ নেতা শুকুর শেখকে সেলিমাবাদ ডিগ্রি কলেজ মাঠে গুলি করে ইউনিয়ন পরিষদের হলরুমে নিয়ে ফেলে রাখে। বিকেল সাড়ে ৩টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলী দিহিদারের বাড়িতে আক্রমণ করা হয়। হত্যাকারীদের অবস্থান বুঝে তিনি তার ঘরের পাটাতনে পালান। আসামিরা ঘরের চালার টিন কেটে পাটাতনে প্রবেশ করেন। ওখান থেকে নৃশংসভাবে কুপিয়ে, পিটিয়ে টেনে-হিচড়ে তাকে ইউনিয়ন পরিষদের হলরুমে নিয়ে যান। পরে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে নিয়ে শুকুর শেখ ও আনসার আলী দিহিদারকে বোরকা পরিয়ে নির্যাতন করেন। পরে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। একাধিক গুলি ও মারধরে ঘটনাস্থলে শুকুর শেখ মারা যান ও বাগেরহাট থেকে খুলনা নেওয়ার পথে মারা যান আনসার আলী দিহিদার। ওইদিন আনসার আলী দিহিদারের স্ত্রী মঞ্জু বেগম ও শ্রমিক নেতা বাবলু শেখকেও মারধর করে সন্ত্রাসীরা। মারধরে মঞ্জু বেগমের দুই পা ও বুকের হাড় ভেঙে যায়। দীর্ঘ ২২ মাস বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালের ৩০ জুলাই দিনগত রাত ১২টার দিকে মারা যান মঞ্জু বেগম।
২০১৮ সালে আনসার ও শুকুর মৃত্যুর পর ৪ অক্টোবর রাতে মোড়েলগঞ্জ থানায় নিহত শুকুর শেখের ভাই শেখ ফারুক হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেন যার নং-৪। এ ঘটনায় পুলিশ ও ভুক্তভোগীরা বাদী হয়ে আরও একটি মামলা করেন। ২০১৯ সালের ৪ জুন পুলিশ ৫৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। রাস্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি এডভোকেট মো. আহাদুজ্জামান ও এপিপি এডভোকেট সরদার আবুল হাসেম ডাবলু।
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর খালিশপুর বাস্তহারা মুক্তিযোদ্ধা কলোনীর ৩নং রোডের বাসিন্দা মো. বাবুল হোসেনের ছেলে মিরাজ হোসেন (২০), দৌলতপুর পাবলা দত্তবাড়ির মো. মহব্বত ফকির এর ছেলে মো. আরিফ (৩০) ও দেয়ানা দক্ষিণপাড়ার মো. আব্দুল মোতালেব এর ছেলে মো. সাইদুল ইসলাম (২৫)।
কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটি স্পেশাল ব্রাঞ্চ) রাশিদা বেগম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে।
কুমিল্লায় র্যাবের অভিযানে বাগেরহাটের শামিম হত্যা মামলার আসামী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে বাগেরহাটের চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান সাক্ষী শামিম হত্যা মামলার অন্যতম আসামী আক্কাচ হাওলাদার (৫১) কে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ৩ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ জানায়, গত ২৯ নভেম্বর একটি স্পর্শকাতর ধর্ষণ মামলার প্রধান সাক্ষী শামিম হাওলাদার (৩৫) কে বাগেরহাট জেলার সদর থানাধীন বড়বাঁশ বাড়িয়া এলাকায় পেয়ে এলোপাথাড়ীভাবে কুপিয়ে গুরুতর জখম করে। রাতে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে বাগেরহাট সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় ৩ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
হোসেন শহীদ সোহরাওয়ার্দ্দীর মৃতবার্ষিকী আজ: আ’লীগের কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দ্দীর ৫৯তম মৃতবার্ষিকী আজ সোমবার। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে ৫ ডিসেম্বর সোমবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নির্বাচিত দলীয় কাউন্সিলরদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
নগরীতে জনস্থানে নারীর নিরাপদ চলাচলে নিশ্চয়তা ও সহিংসতা বন্ধে কর্মশালা
খবর বিজ্ঞপ্তি
অপরাজিতা যুব কল্যাণ সংস্থার আয়োজনে খুলনা নগরীতে ‘অ্যাডভান্সিং ইয়ুথ এক্টিভিজম টু এড্রেস, জেন্ডার বেইসড ভায়োলেন্স’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন, ইউএনডিপি, সিআরআই ও ইয়ং বাংলা যৌথভাবে এর সহায়তা করে।
‘নারী ও কন্যাশিশু নির্যাতন বন্ধ করি, নতুন সমাজ নির্মাণ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনস্থানে নারীর নিরাপত্তায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সমন্বয়ে এবং ইউএনডিপি বাংলাদেশ ও ইয়াং বাংলা পরিচালিত ডাব্লিউএসপিপি প্রকল্পের অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়। গতকাল রোববার বেলা ১২টার দিকে নগরীর সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় তরুণ সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, এনজিওকর্মী, বাজার ব্যবস্থাপনা কমিটি ও পরিবহন সেক্টরের প্রতিনিধিরা অংশ নেন।
অপরাজিতার নির্বাহী পরিচালক অনুপ কুমার মণ্ডলের সঞ্চালনায় নারীর নিরাপদ যাত্রা নিশ্চিতে ‘উইমেন সেইফটি ইন পাবলিক প্লেস’ ক্যাম্পেইনের ভূমিকা তুলে বিস্তারিত জানান খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক তুহিন রায়।
এসময় অতিথিরা বলেন, ‘নারীর প্রতি সহিংসতা বন্ধে প্রান্তিক জনগোষ্টির সকল তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। এই কর্মশালার মাধ্যমে তরুণদের এবং বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের কাছে সেই বিষয়টি তুলে ধরতে পেরেছি যা নারীর চলার পথ নিশ্চিত করতে ভূমিকা রাখবে।’
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যাণ্ড জেন্ডার ইকুয়ালিটি সেকেন্ড সেক্রেটারি পাওলা কাস্ত্রো নেইডাস্টার, খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সেলিনা আহমেদ, ইউএনডিপির সহকারি আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, শপিং কমপ্লেক্সের মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল হাসান, আইনজীবী শামীমা সুলতানা শিলু, শহর সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা আবিদা আফরিন, খুলনা ক্রিড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক জিএম রেজাউল ইসলাম প্রমূখ।
দাকোপের বাজুয়ায় আর্জেন্টিনার সমর্থনে বর্ণাঢ্য শোভাযাত্রা
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের বাজুয়ায় আর্জেন্টিনার সমর্থনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ র্যালি বের করেন আর্জেন্টিনার সর্মথকরা বিকেলে দাকোপের বাজুয়া খুটাখালির অগ্রগামী যুবসংঘের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার পর আবার অগ্রগামী যুবসংঘের সামনে গিয়ে শেষ হয়। আনন্দ র্যালি ও শোভাযাত্রায় বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। এসময় আর্জেন্টিনা ফুটবল দলের বিজয়ে উল্লাস ও আনন্দে বিভিন্ন স্লোগান দিতে থাকেন সমর্থকরা। প্রিয় দলের জার্সি ও পতাকা গায়ে জড়িয়ে নেচে-গেয়ে বর্ণাঢ্য র্যালি উদযাপন করলো লিওনেল মেসির সমর্থকেরা। আর্জেন্টিনার ফুটবল দলের সমর্থক মনিষ রায় বলেন, ‘চার বছর পর পর ফুটবল বিশ্বকাপ আসে। আর উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। ফুটবলের এই উন্মাদনা থেকেই আর্জেন্টিনার সমর্থকদের মিলনমেলা’। আর এক ভক্ত হিরোনময় বলেন সেই শৈশব থেকে ম্যারাডোর খেলা দেখে আর্জেন্টিনা দলের সাথে আছি আজ পর্যন্ত আছি যত দিন বেচে থাকবো ততোদিন আর্জেন্টিনা ছাড়া আর কিছু জানিনা। বাজুয়া চড়ার বাঁধের ওয়াকসব মালিক ইন্দ্র বলেন আর্জেন্টিনা না করলে বুঝা যাবে না দলের প্রতি এটা কতো বড় ভালো বাসা ভক্তদের।
মোংলায় ব্রাজিলের পতাকা চুরি
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় এক সমর্থকের টানানো ব্রাজিলের পতাকা চুরি হয়ে গেছে। শনিবার রাতে কে বা কারা ওই পতাকাটি চুরি করে নিয়ে যায়।
ব্রাজিলের পতাকা উড়ানো সমর্থক মোঃ রাফসান শেখ জানান, উপজেলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়মনি গ্রামে তার নিজ বাড়ীতে একটি ব্রাজিলের পতাকা টানিয়ে ছিলেন তিনি। গত ১৮ নভেম্বর রাফসান বাড়ীর শিরিস গাছে ৬ হাত লম্বার এ পতাকাটি টানান। ২০১৮ সালে এসএসসি পাশ করার পর পরিবারের চরম আর্থিক অভাব অনটনের কারণে আর এইচএসসিতে ভর্তি হতে পারেননি তিনি। বেকার যুবক রাফসান দলের টানে যে কোন উপায়ে ৬শ টাকা খরচ করে ৬ হাত লম্বার একটি ব্রাজিলের পতাকা কিনে তা নিজ বাড়ীর গাছে টানান। কিন্তু শনিবার রাতে কে বা কারা পতাকাটি চুরি করে নিয়ে গেছেন। রবিবার সকালে গাছে তার প্রিয় দলের পতাকা দেখতে না পেয়ে আবেগাপ্লুত ও ক্ষুদ্ধ হন।
রাফসান বলেন, এসএসসি পাশ করার পর টাকার অভাবে কলেজে ভর্তি হতে পারিনি। তারপরও ব্রাজিলের একজন সমর্থক হয়ে দলের টানে অনেক কষ্টে একটি পতাকা কিনে তা নিজ বাড়ীতে টানিয়ে ছিলাম। কিন্তু সেটি কে বা কারা চুরি করে নিয়ে গেছে। এতে কষ্ট পেয়েছি, প্রিয় দলের পতাকা চুরি করে নিয়ে যাওয়ায়। কষ্ট পেতাম না যদি কেউ চাইতো তাহলে তাকে হাসি মুখে দিয়ে দিতাম, কিন্তু যেই নিক চুরি করে নিলো কেন বলে আক্ষেপ তার। রাফসান আক্ষেপ করে বলেন, পতাকাও যে চুরি হয় তাও দেখতে হলো এখন।
জলাবদ্ধতা নিরসনে ময়ূরনদী খননসহ রূপসা ও ভৈরবের নাব্যতা বৃদ্ধি করা দরকার:খালেক
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীতে নেদারল্যান্ডস ভিত্তিক সংস্থা ওয়াটার এ্যাজ লেভারেজ কর্তৃক গৃহীত ‘‘ন্যচারাল ড্রেনেজ সলুশন ফর খুলনা সিটি’’ শীর্ষক প্রকল্পের ফিজিবিলিটি ষ্টাডি’র উপদেষ্টা কমিটি’র ১ম সভা রবিবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
সভাপতির বক্তৃতায় সিটি মেয়র বলেন, মহানগরীর জলাবদ্ধতা নিরসনকল্পে ময়ূর নদী খননের পাশাপাশি রূপসা ও ভৈরব নদেরও নাব্যতা বৃদ্ধি করা দরকার। নগর সংলগ্ন নদীগুলির নাব্যতা হ্রাস পাওয়ায় জোয়ারের সময় পানি নিস্কাশন বাঁধাগ্রস্থ হচ্ছে উল্লেখ তিনি বলেন, এই সংকট থেকে উত্তরণের জন্য পানি উন্নয়ন বোর্ডের সময়োপযোগী পদক্ষেপ দরকার। নগরীর জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে কেসিসি’র উদ্যোগে ইতোমধ্যে ময়ূর নদী, ক্ষুদের খালসহ আরো কয়েকটি খাল খননের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কাজগুলি সুষ্ঠুভাবে সম্পন্ন হলে নগরবাসীর দুর্ভোগে দুর হবে।
প্রকল্পের আওতায় ময়ুর নদী ও নদীর সাথে সংযুক্ত খালগুলির নাব্যতা বৃদ্ধির মাধ্যমে শহর ও শহর সংলগ্ন এলাকার জলাবদ্ধতা সমস্যা দূরীকরণে যুগোপযোগী পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে নেদ্যারল্যন্ডস সরকারের সহায়তায় এ ফিজিবিলিটি ষ্টাডি শুরু হয়েছে। আগামী ১৪ মাস পরামর্শক টীম খুলনা শহর ও আশেপাশের জলাবদ্ধতা নিয়ে জরীপ কার্যক্রম পরিচালনা করবে এবং বাসযোগ্য শহর গড়ে তোলার লক্ষ্যে প্রাকৃতিকভাবে নদী, খাল, জলাশয় সংরক্ষণ করে জলাবদ্ধতা নিরসন, মাটির তলদেশের পানি রিচার্জ, লবনাক্ততার প্রভাব, পরিবেশের ভারসাম্য রক্ষা ইত্যাদি বিষয়গুলি লিপিবদ্ধ করবে। পরবর্তীতে অর্জিত ফলাফলের ওপর ভিত্তি করে টেকসই উন্নয়ন প্রকল্প প্রস্তাব কেসিসিতে দাখিল করবে। উক্ত প্রকল্প প্রস্তাব সরকার কর্তৃক অনুমোদিত হলে খুলনা শহর প্রকৃতিগতভাবে সৌন্দর্যবর্ধনসহ জলাবদ্ধতা থেকে স্থায়ীভাবে মুক্তি পাবে বলে সভায় জানানো হয়।
সভায় অবজারভার হিসেবে নেদ্যারল্যাল্ডস সরকারের ইনভেস্টমেন্ট ইন্টারন্যাশনালের ম্যানেজার মৌরিটস বোজম্যান এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোস্তফা সরোয়ার, কনসালট্যান্ট ফার্ম মট ম্যাগডোনালস-এর টীম লিডার বেন উইটস ও ডেপুটি টীম লিডার মোফাজ্জেল আহমেদ, ইনস্টিটিউশন স্পেশালিস্ট ও খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম উপস্থিত ছিলেন। এছাড়া সভায় উপদেষ্টা কমিটি’র সদস্য সচিব ও কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, সদস্য খুলনা ওয়াসা’র ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল্লাহ পিইঞ্চ, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এইচ.কে.এম তাহমিদুল ইসলাম, কেসিসি’র প্রধান প্রকৌশলী মো: মনজুরুল ইসলাম, কেডিএ’র প্রধান প্রকৌশলী কাজী মো: সাবিরুল আলম, জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপপরিচালক মো: ইউসুফ আলী, কেসিসি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মশিউজ্জামান খান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আবু সাঈদ, স্বেচ্ছাসেবী সংস্থা এ্যাওসেড-এর নির্বাহী পরিচালক শামীম আরেফিন উপস্থিত ছিলেন।
রূপসায় বিজয় দিবসের প্রস্তুতি সভা
রূপসা প্রতিনিধি
মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদার শহীদ পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা আজ ৪ ডিসেম্বর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় । উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রূপাইয়া তাসনিম । বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ জুবায়ের ,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার মজুমদার, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান , আইসিটি কর্মকর্তা রেজাউল করিম , মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন , শিক্ষা কর্মকর্তা আব্দুর রব , বীর মুক্তিযোদ্ধা কাজী ইয়াহিয়া , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম ডাবলু , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখ নজরুল ইসলাম, ফ,ম আলাউদ্দিন মাহমুদ , খান শাজাহান কবির প্যারিস ,অধ্যাপক আল মামুন সরকার ,, বিনয় কৃষ্ণ হালদার , সোহেল জুনায়েদ সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন , খান মিজানুর রহমান , ,, খান আব্দুল জব্বার শিবলী , আব্দুল কাদের , শাহরিয়ার হোসেন মানিক প্রমুখ ।
ফকিরহাটে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
ফকিরহাট প্রতিনিধি।
মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ফকিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমুলক সভা রোববার (০৪ঠা ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় মহান বিজয় দিবসের দিন সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনি, পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও মসজিদ, মন্দির-গীর্জায় বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ, মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মু. আলীমুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাছরুল মিল্লাত ও উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান প্রমূখ। গুরুত্বপূর্ণ এ সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষকবৃন্দ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
ফকিরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে রবিবার দুপুরে ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান এর নিজস্ব কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলঅ পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলার নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শেখ হেলাল উদ্দীন সরকারী কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মল্লিক আব্দুস সাত্তার, কমিটির অন্যতম সদস্য শেখ হেমায়েত উদ্দিন, সৈয়দা আনোয়ারা হোসেন ও খান মো. আল আউয়াল সহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ।
প্রধানমন্ত্রী সংবাদ পত্রের জন্যই তথ্য অধিকার আইন পাস করেছে: এমপি রেজাউল
স্টাফ রিপোটার,বাগেরহাট
মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট স.ম. রেজাউল করিম এমপি বলেছেন, সাংবাদিকতায় অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করাসহ রাষ্ট্রের সকল ধরনের তথ্য জনগণের জানার অধিকার নিশ্চিত করতে জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য অধিকার আইন পাস করেছেন। জনস্বার্থে ৩১টি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দেয়া হয়েছে। সংবাদ মাধ্যমের স্বাধীনতা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী সাংবাদিকদের জন্য কল্যান ট্রাষ্ট করেছেন। যেখান থেকে অসহায় সংবাদ কর্মীদের আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। এরপরও বিরোধী রাজনৈতিকদলসহ মুক্তিযুদ্ধ বিরোধীরা বলছেন বর্তমান সরকার বাক স্বাধীনতা হরণ করেছে।বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত দৈনিক ভোরের কাগজ পত্রিকার জাতীয় প্রতিনিধি সম্মেলন-২০২২ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে মন্ত্রী আরো বলেন, মফস্বলের সংবাদ কর্মীরা সব থেকে বেশী ঝুঁকি নিয়ে তাদের পেশাদারিত্ব করে। দুর্নীতিবাজ ও ক্ষমতাধর ব্যাক্তি বর্গ, সন্ত্রাসী, দস্যুসহ অপরাধীদের বিরুদ্ধে খবর প্রকাশ করলে মফস্বলের সংবাদ কর্মীরাই বেশী হুমকির সম্মুখীন হয়। নিরাপত্তার কারণে প্রভাবশালীদের বিরুদ্ধে খবর না করলে সাধারণ মানুষ বলে প্রভাবশালীদের দালাল । আবার খবর প্রকাশ করে বিপদে পড়লে তখন সমালোচনাকারী ওই সংবাদ কর্মীরা পাশে দাড়ায় না। অথচ, প্রধানমন্ত্রী স্বেহভাজন শ্যামল দত্ত ভোরের কাগজের কোন প্রতিনিধি বিপদগ্রস্ত হলে তিনি ঝাঁপিয়ে পড়েন। আবার দেখা গেছে অন্যান্য পত্রিকার বা ইলেকট্রনিক্স মিডিয়া মফস্বল প্রতিনিধিরা বিপদে পড়লে তাকে বাদ দিয়ে অন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হয়।
এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন অ্যাডভোকেট আমিরুল আলম মিলন এমপি, সাবেক এমপি মীর শওকাত আলী বাদশা, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, পুলিশ সুপার কেএম আরিফুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভুইয়া হেমায়েত হোসেন প্রমুখ।
দুই দিনব্যাপী অনুষ্ঠিত দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি সম্মেলন সার্বিকভাবে বাস্তবায়ন ও পরিচালনা করেন বাগেরহাট প্রেসক্লাবে সাধারন সম্পাদক ভোরের কাগজ প্রতিনিধি আব্দুল বাকী তালুকদার।
বাগেরহাটে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের কচুয়া উপজেলায় আফিজুল মোল্লা (৪০) নামের স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে এলোপাতাড়ী কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। শনিবার রাতে এ ঘটনার পর মূমুর্ষ অবস্থায় আফিজুল মোল্লাকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। আফিজুল মোল্লা উপজেলার গজালিয়া ইউনিয়নের আলিপুর গ্রামের মোসলেম মোল্লার ছেলে। সে ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে। শত্রুতাবশতঃ একই এলাকার আব্দুস সালাম এবং তার দুই ছেলে তুহিন ও মহিদসহ তাদের আরো ৫/৬ জন সহযোগী ধারালো অস্ত্র দিয়ে আফিজুল মোল্লাকে এলোপাতাড়ী কুপিয়ে হত্যার চেষ্টা করে বলে আফিজুলের পরিবার জানায়। গজালিয়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, মাছের ঘেরে নিয়ে বিরোধে এ ঘটনা ঘটেছে। রবিবার সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি বলে কচুয়া থানা পুলিশ জানায়।
খুলনার বিশিষ্ট সমাজসেবক আরজুল ইসলাম আরজু’র ইন্তেকাল : বিভিন্ন সংগঠনের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনার বিশিষ্ট সমাজসেবক, নাগরিক ফোরাম, খুলনা মহানগরের প্রতিষ্ঠাতা অর্থ সচিব রূপান্তর-এর সুহৃদ মোঃ আরজুল ইসলাম আরজু আজ রোববার ভোরে নগরীর শেখপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ….. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে রূপান্তর পরিবারসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
রূপান্তর পরিবারের পক্ষে নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ এবং রফিকুল ইসলাম খোকন এক শোকবার্তায় মোঃ আরজুল ইসলাম আরজু’র প্রয়াণে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। শোকবার্তায় মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।
অপর দিকে, নাগরিক ফোরাম, খুলনা মহানগরের প্রতিষ্ঠাকালিন অর্থ সচিব আলহাজ¦ আরজুল ইসলাম মৃত্যুতে নাগরিক ফোরামের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। নাগরিক ফোরাম, খুলনা মহানগরের আহ্বায়ক রফিকুল ইসলাম খোকন এবং সদস্য সচিব এ্যাডভোকেট সেলিনা আক্তার পিয়া এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। শোক বার্তায় বলা হয়, তাঁর মৃত্যুতে নাগরিক ফোরামের নেতৃত্বে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা’ পূরণীয় নয়।
খুবিতে দু’দিনব্যাপী ৬ষ্ঠ সিজেইএন বাংলাদেশ নেটওয়ার্কিং কনফারেন্স সমাপ্ত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন এবং ডয়চে ভেলে (ডিডব্লিউ) অ্যাকাডেমির যৌথ উদ্যোগে দুদিনব্যাপী ৬ষ্ঠ সিজেইএন বাংলাদেশ নেটওয়ার্কিং কনফারেন্স-২০২২’ সমাপনী ০৪ ডিসেম্বর (রবিবার) অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে এ সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হয়।
এদিন প্লেনারি সেশনে অংশগ্রহণ করেন ব্র্যাকের মাইগ্রেশনের প্রোগ্রাম হেড মো. শরিফুল ইসলাম হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. মফিজুর রহমান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ও মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক শেখ আদনান ফাহাদ। সেশনটি পরিচালনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ছোটন দেবনাথ।
এরপর দ্বিতীয় প্লেনারি সেশনে অংশগ্রহণ করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের জার্নালিজম ও মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক জিউড ডব্লিউ আর জেনিলা পিএইচডি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম, চ্যানেল ২৪ এর ক্রাইম এন্ড ইনভেস্টিগেশন বিভাগের সিনিয়র রিপোর্টার মো. আব্দুল্লাহ আল ইমরান। সেশনটি পরিচালনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. মাহ্দী-আল-মুহতাসিম নিবিড়।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার উঠান বৈঠকে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল স্টোরিটেলিং এর কর্মশালা অনুষ্ঠিত হয়। গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষণ দেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের জার্নালিজম ও মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুল কাবিল খান, প্রথম আলোর মোবাইল সাংবাদিকতা বিভাগের সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটর এবং কোর্ডিনেটর মো. আব্দুল্লাহ আল হোসাইন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৫০ জন শিক্ষার্থী অংশ নেন।
ডুমুরিয়ায় সাত বছর বয়সী শিশু কন্যাকে যৌন হয়রানির শিকার
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ৭ বছর বয়সী এক শিশু কন্যাকে যৌণ হয়রানির অভিযোগে মন্টু মোল্লা (৫৫) কে আটক করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে নিজ গ্রাম ভান্ডারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় ওই শিশু কন্যার পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার বিবরণী সূত্রে জানা যায়, উপজেলার ভান্ডারপাড়া এলাকার মৃত এরশাদ আলীর ছেলে মন্টু মোল্লা ঘটনার দিন গত ২৮ নভেম্বর দুপুরে পাশের বাড়ি সাত বছর বয়সী এক শিশু কন্যাকে ফুঁসলিয়ে নিজ বাড়ির বাথরুমে নিয়ে যৌণ হয়রানি করে। ঘটনা প্রসঙ্গে মামলা তদন্তকারি কর্মকর্তা এসআই হাবিবুর রহমান বলেন,এ শিশুর পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন এবং আসামি মন্টু মোল্লা কে গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
ডুমুরিয়ায় স্ত্রীর আত্মহত্যার ৮মাস পর স্বামীর আত্মহত্যা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় স্ত্রীর আত্মহত্যার ৮ মাস পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন ইলিয়াস হোসেন (২৫) নামের এক যুবক। রবিবার ভোরে উপজেলার বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলার খর্ণিয়া ইউনিয়নের বাহাদুরপুর এলাকার রেজাউল শেখের ছেলে ইলিয়াস হোসেন জেলহাজতে থাকা কালীন তার স্ত্রী ঋতু বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বিষয়টি জানার পর জেলহাজত থেকে বেরিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। তারই জের ধরে ঘটনার দিন সকালে সকলের অজান্তে প্রতিবেশী ইসলাম শেখের মৎস্য ঘেরে ভেড়ীবাধে থাকা কৃষ্ণচূড়া গাছের ডালে গলায় চাদর পেঁচিয়ে আত্মহত্যা করে। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, এ ঘটনায় নিহতের চাচা আতাউর রহমান শেখ বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
মহেশপুরে মানবপাচার আইনে মামলা একজন আটক
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে মানবপাচার আইনে মামলা। শনিবার সকালে ওই মামলার আসামী আব্দুল কাদের(৫৮)কে আটক করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
মামলার বিবরণে প্রকাশ, মামলার বাদি রুপদহ গ্রামের মৃত আওয়াল হোসেনের ছেলে আব্দুর রহমানকে মোটা অংকের বেতনে চাকুরী দেওয়ার নাম করে ৫ লাখ টাকার বিনিময়ে একই গ্রামের মৃত আনসার আলীর ছেলে আব্দুল কাদের কে সৌদি আরবে পাঠায়। আসামী আব্দুল কাদের-এর ছেলে আলামিন সৌদি আরবে কর্মরত আছে।
বাদি এজাহারে উল্লেখ করেন, ২৬/১০/২১ইং তারিখে তাদেরকে শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সৌদি আরবে পাঠায়। সৌদি দামমাম বিমান বন্দরে পৌছালে মাইক্রোবাস যোগে তাকে নিয়ে যেয়ে একটি ঘরে আটকে রেখে নির্যাতন চালানো হয়। কয়েক মাস পর সেখান থেকে মুক্তি পেয়ে দেশে ফিরে আসলে আসামীপক্ষ তাকে নানা ধরণের হুমকি দেয়। এই ঘটনায় ঝিনাইদহ জেলা ও দায়রা জজ মানবপাচার অপরাধ দমন ট্রাইবুনাল আদালতে মানবপাচার আইনে পিটিশন মামলা দায়ের করে যার নং-৪৯/২০২২।
বিজ্ঞ আদালত পিটিশন মামলাটি মহেশপুর থানা অফিসার ইনচার্জকে এজাহার হিসেবে গন্য করার জন্য নির্দেশ দেন। ২রা ডিসেম্বর রাতে মহেশপুর থানা এ বিষয়ে মানবপাচার প্রতিরোধ দমন আইন ২০১২ এর ৭/৮/৯ ধরায় মামলা রঞ্জু করা হয় যার নং-৭(১২)২২।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলিমুল ইসলাম জানান, আদালতের নির্দেশে মামলা রঞ্জু করে আসামীকে গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।
নিরবে চলে গেল মহেশপুর হানাদার মুক্ত দিবস
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
নিরবে চলে গেল মহেশপুর হানাদার মুক্ত দিবস। ৪ ডিসেম্বর মহেশপুর হানাদার মুক্ত হয়,তার আগের দিন রাতে ৩রা ডিসেম্বর হানাদার বাহিনীর সাথে মুক্তি বাহনীর তুমুল যুদ্ধ হয়। ওই যুদ্ধে হানাদার বাহিনী পিছু হটে খালিশপুর হতে ঝিনাইদহের উদ্দেশ্যে ৪ঠা ডিসেম্বর সন্ধ্যায় রওনা দেয়। বিগত দিনে দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন হলেও এবার চলে গেল নিরবে।
যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার ফয়জুর রহমান চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার শরীর ভালো না আমি করো সাথে যোগাযোগ করতে পারিনি।
সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তালেব বলেন, আমরা এ উপলক্ষে কোন কর্মসূচী নেয়নি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ বলেন, দলীয়ভাবে আমরা কোন কর্মসূচী করিনি তবে ঝিনাইদহ মুক্ত দিবস উপলক্ষে প্রস্তুতি নিচ্ছি।
খুলনা বেতারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
তথ্য বিবরনী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সমাবেশ, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রবিবার বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। এ উপলক্ষ্যে সকালে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, বাংলাদেশ বেতার এ দেশের সুপ্রাচীন ও বৃহত্তম শক্তিশালী গণমাধ্যম। সময়ের পরিক্রমায় তথ্যপ্রযুক্তির এ যুগে বেতারের কদর এতটুকুও কমেনি বরং শ্রোতার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বেতারের সকল অনুষ্ঠান মানুষ মনযোগ দিয়ে শোনে। বেতারের মাধ্যমেই পৃথিবীর দুর্গম স্থানের শ্রোতার কাছে তথ্য পৌঁছানো সম্ভব। বাংলাদেশ বেতার সূচনালগ্ন থেকে দেশ, সমাজ ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মহান মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বলিষ্ঠ ভূমিকায় মুক্তিযোদ্ধারা উদ্বুদ্ধ ও উৎসাহিত হয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রথমে এই বেতারের মাধ্যমে প্রচার করা হয়। জাতির পিতার এই ভাষণ মুক্তিযুদ্ধের সময় দেশের মানুষকে একত্রিত করেছিলো। সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বেতারকে আরো বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।
বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন। স্বাগত জানান উপ-বার্তা নিয়ন্ত্রক মোঃ নুরুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন খুলনা বেতারের আঞ্চলিক প্রকৌশলী তাজুন নিহার আক্তার। স্মৃতিচারণ করেন সাবেক আঞ্চলিক প্রকৌশলী কাজী হামিদুল ইসলাম, অধ্যাপক সুশান্ত সরকার, নাট্য শিল্পী মোখলেসুর রহমান বাবলু, সংগীত শিল্পী শেখ মোঃ আব্দুস ছালাম প্রমুখ। এসময় খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর হোসেন, পিআইডি ও বেতারের কর্মকর্তা-কর্মচারীসহ শিল্পী-কলাকুশলীরা উপস্থিত ছিলেন। পরে বেতারের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। উল্লেখ্য, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র ১৯৭০ সালের ৪ ডিসেম্বর নগরীর গল্লামারী এলাকায় যাত্রা শুরু করে।
এর আগে খুলনা বেতার প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে বেতারের কর্মকর্তা-কর্মচারী, শিল্পী, কলাকুশলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ঝিনাইদহে দুরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি-
সাঁতার শিখনে সচেতনতা বাড়াতে ঝিনাইদহে দুরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘সাতার একটি জীবন রক্ষাকারী দক্ষতা’ এ শ্লোগানকে সামনে রেখে রোববার সকালে এ প্রতিযোগিতার আয়োজন করে সেফ সুইমিং একাডেমী।
সকালে নবগঙ্গা নদীর পৌরসভার খাজুরা ব্রীজ এলাকার থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। প্রায় ৩ কিলোমিটার দুরত্বের এ প্রতিযোগিতায় অংশ নেয় ১০ জন সাতারু। যা দেখতে নদীর পাড়ে ভীড় করে নানা শ্রেণী পেশার মানুষ। ৩ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে শহরের দেবদারু এভিনিউতে এসে শেষ হয়। এতে প্রথম হয় সদর উপজেলা ভুটিয়ারগাতি গ্রামের সাতারু সুজা উদ্দিন। পরে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মনিরা বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সেফ সুইমিং একাডেমীর পরিচালক মাহাফুজুর রহমান বিপ্লব ও কাজী আলী আহম্মেদ লিকুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মুসামিয়া বুদ্ধি বিকাশ অটিষ্টিক বিদ্যালয়ে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে মুসামিয়া বুদ্ধি বিকাশ (অটিস্টিক) বিদ্যালয়ে ৩১ তম আর্ন্তজাতিক এবং ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডাঃ মুন্সি মোঃ রেজা সেকেন্দার, ঝিনাইদহ জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যন দিপ্তি রহমান, ওয়েলফেয়ার এফোর্টসের পরিচালক শরিফা খাতুন, অভিভাবক মোহাম্মদ আলী ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুম মনিরা। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুর রহমান টুকু।
আলোচনা সভা শেষে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনমান উন্নয়ন ও কল্যানে দোয়া কামনা করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বিদ্যালয়ের মৌলানা শিক্ষক শাহিনুর রহমান। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সুধিজন উপস্থিত ছিলেন।
হরিণাকুন্ডু পৌরসভাকে” খ” শ্রেণীতে উন্নীত করায় মেয়রকে অভিনন্দন
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু পৌরসভাকে ’গ’ শ্রেণী হতে ’খ’ শ্রেণীতে উন্নীত করছে স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখা। স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখার উপ-সচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত স্মারক মারফত এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
হরিণাকুন্ড পৌরসভার মেয়র মোঃ ফারুক হোসেন বলেন, পৌরসভাটি ’গ’ শ্রেণী থাকা অবস্থায় পৌরবাসী অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। বর্তমানে ’খ’ শ্রেনীতে উন্নীত হওয়ায় পৌরবাসী অনেক বেশী নাগরিক সুবিধা পাবে। এতে করে পৌর এলাকায় অনেক উন্নয়ন করা সম্ভব হবে। তিনি আরো বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে প্রধান মন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়তে সহজ হবে।
হরিণাকুন্ডু পৌরসভা ’খ’ শ্রেণীতে উন্নীত হওয়ায় বর্তমান মেয়র মোঃ ফারুক হোসেনকে অভিনন্দন জানিয়েছে পৌরবাসী।
পুলিশকে জনগনের মুখোমুখি না দাঁড়ানোর আহবান খুলনা বিএনপির
খবর বিজ্ঞপ্তি
গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান সংগ্রামে নিজেদেরকে জনগনের মুখোমুখি দাঁড় না করাতে পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানিয়ে খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শািফকুল আলম মনা বলেছেন, দেশ আজ এক কঠিন সংকট সময় অতিক্রম করছে। প্রজাতন্ত্রের সেবক হিসেবে পুলিশ প্রশাসনের কর্তব্য হলো মুক্তিকামী ১৮ কোটি মানুষের বিপক্ষে না দাঁিড়য়ে, অবৈধ নিশিরাতের সরকারের অন্যায় হুকুম তামিল না করে, সরকারি চাকরিবিধি অনুযায়ী দায়িত্ব পালন করা উচিৎ। রবিবার (৪ ডিসেম্বর) দুপুরে কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে প্রেসব্রিফিং এ তিনি এসব কথা বলেন।
তিনি পুলিশ বিশেষ অভিযানের নামে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি, পরিবারের সদস্যদের সাথে অসৌজন্যমুলক আচরনসহ ২৬জন নেতাকর্মীকে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে বলেছেন, মহানগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতের অবনতি ঘটানো, মাদক ব্যবসার সাথে জড়িত সমাজবিরোধী অপশক্তিকে দমনের পরিবর্তে পুলিশ বিশেষ উদ্দেশ্য নিয়ে বিএনপির ত্যাগী পরিক্ষীত রাজপথের আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নেয়া কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি, গণহারে গ্রেফতার এবং গ্রেফতারে ব্যর্থ হয়ে পরিবারের সদস্যদের সাথে চরম দুর্ব্যবহার ও ঢাকায় বিএনপির গণ সমাবেশে অংশ নিলে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিচ্ছে যা মোটেই কাম্য নয়। কারো আজ্ঞাবহ না হয়ে দেশ ও দেশের জনগনের স্বার্থে কাজ করার জন্য তিনি পুলিশের প্রতি আহবান জানিয়েছেন। এড. মনা বলেন, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণ-সমাবেশ বানচাল করতে বিশেষ অভিযানের নামে রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতার-হয়রানি-বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে মহানগরীর বিভিন্ন থানায় পুলিশী অভিযানে ২৬ জন নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন, ১৬ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, ২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক .মোঃ ইমদাদুল হক, যুবদল নেতা কামাল হোসেন, বিএনপি নেতা ইয়াসিন, ৩১ নং ওয়ার্ড বিএনপি নেতা আসলাম শেখ, ছাত্রদল নেতা রাসিকুল আনাম রাসু, , যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পী, বিএনপি নেতা আরিফিন শরীফ, যুবদল নেতা শাহীন পাটোয়ারী, আল মামুন, বিএনপি নেতা আরিফুর রহমান আরিফ, মোঃ আসাদ, ছাত্রদল নেতা তরিকুল ইসলাম (শামীম), যুবদল নেতা মোঃ সেলিম, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা মনিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহান বাদশা, শ্রমিকদল নেতা মিরাজ, যুবদল নেতা মোঃ সেলিম, ছাত্রনেতা শামীম, যুবদল নেতা ইব্রাহিম হোসেন, বিএনপি নেতা মোঃ মাসুদ, মোঃ মিঠু, ইউসুফ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান ,একরামুল হক হেলাল, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, মুর্শিদ কামাল, কে এম হুমায়ুন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, এহতেশামুল হক শাওন, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, গাজী আফসার উদ্দিন, নাসির খান, আব্দুস সালাম, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মিজানুর রহমান মিলটন, মুর্শিদুর রহমান লিটন, শেখ আসগর আলী, সরদার আব্দুল মালেক, রাহাত আলী লাচ্চু, শামসুল বারি পান্না, জাবেদ মল্লিক, মোল্লা আইয়ুব হোসেন, সিরাজুল ইসলাম লিটন, মো. শহিদ খান, আবু ওয়ারা, শফিকুল ইসলাম শাহিন, ওহেদুজ্জামান হাওলাদার, ইস্তিয়াক আহমেদ ইস্তি, সাজ্জাদ হোসেন জিতসহ অনেকে।
ফুলবাড়ীগেট বাজারের ব্যবসায়িকে প্রাননাশের হুমকি থানায় অভিযোগ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ফুলবাড়ীগেট বাজারের মমতা ক্লিনিক রোডের এক ব্যবসায়িকে প্রাননাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় আড়ংঘাটা থানায় ৩ জনের নামে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগি ব্যবসায়ি হাসিবুর । অভিযোগ সুত্রে জানা যায় তেলিগাতী পাকার মাথা এলাকাতে , আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মান শুরু করে , বিবাদী আলমগীর শেখ, শরিফুল ইসলাম, শেখ রবিউল ইসলাম। গত ১ ডিসেম্ভর এই ঘর নির্মাণ করেছেন বলে জানা গেছে। জমি নিয়ে তেলিগাতী পাকার মাথা এলাকার শেখ খলিলুর রহমানের পুত্র শেখ হাসিবুর রহমান এর সঙ্গে একই এলাকার সাহেব আলী চৌকিদার এর পুত্র আলমগীর শেখ, শরিফুল ইসলাম, শেখ রবিউল ইসলাম এর সাথে বিরোধ চলে আসছে অনেক দিন ধরে। শেষ পর্যন্ত বিষয়টি আদালতে গড়ায়। এর প্রেক্ষিতে বিরোধপূর্ণ জমিতে স্থাপনা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা জারি করেন আদালত। অভিযোগ সুত্রে আরো জানা যায় , নিষেধাজ্ঞা অমান্য করে গত ১ ডিসেম্ভর জমিতে ইট বালু দিয়ে জোরপুর্বক ঘর নির্মাণ কাজ শুরু করে বিবাদীরা । খবর পেয়ে ২ ডিসেম্ভর ক্রয়কৃত সম্পত্তিতে ভুক্তভোগি শেখ হাসিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে কাজ নিষেধ করতে বললে আলমগীর শেখ, শরিফুল ইসলাম, শেখ রবিউল ইসলাম , হাসিবুর রহমান কে দেখে তাদের কাছে থাকা লোহার শাবল, ও কুড়াল নিয়ে হত্যার উদ্দেশ্যে তেড়ে আসে ।ভুক্তভোগি হাসিবুর বলেন, ‘এ জমি আমার ক্রয়কৃত দির্ঘদিন যাবত ভোগ করে আসছি। আমার কাছে জমির বৈধ কাগজপত্র রয়েছে। এরপরও জোর করে আমাদের জমিটি দখলের পাঁয়তারা করা হচ্ছে। বিরোধপূর্ণ জমিতে আদালতের নিষেধ অমান্য করে ঘর তোলাই এর প্রমাণ। এ ছাড়া বিবাদীরা আমাকে বিভিন্ন সময় নানাভাবে ভয়ভীতি দেখিয়েছেন। মেরে ফেলার হুমকি দিয়েছেন। আমি এর সঠিক বিচার চাই।’ আড়ংঘাটা থানার ওসি মোঃ ওয়েহিদুজ্জামান বলেন বিরোধপূর্ণ জমিতে আদালতের নির্দেশ অমান্য করে স্থাপনা নির্মাণ খুবই অনাকাক্সিক্ষত বিষয়।থানায় হাসিবুর নামে এক ব্যক্তি তাকে প্রাননাশের হুমকি দেওয়া হয়েছে বলে লিখিত অভিযোগ দিয়েছেন, তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনায় কেইউজে’র বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সদস্য বাপ্পী খান, মো: হাসানুর রহমান তানজির ও রীতা রানী দাস অসুস্থ হয়ে দেশ ও বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধী আছেন। তাদের দ্রুত সুস্থতা কামনা করে সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিদাতারা হলেন, সভাপতি ফারুক আহমেদ, সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, যুগ্মসম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মানিরুজ্জামান, সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন, শেখ জাহিদুল ইসলাম।
ঝিনাইদহ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ড্রাইভার বিশ্বজিৎ গুলিবিদ্ধ
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ড্রাইভার বিশ্বজিৎ শর্মা (৩৭) গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার গভীর রাতে বিশ্বকাপ খেলা দেখে বাড়িতে প্রবেশের সময় তার উপর সন্ত্রাসীরা গুলি চালায়। গুলিটি তার পেটের বাম পাশ বিদ্ধ করে। ঘটনাটি ঘটেছে রাত আড়াইটার দিকে ঝিনাইদহ শহরের হামদহ আলফালাহ হাসপাতালের পিছনে। বিশ্বজিৎ শর্মা হামদহ এলাকার জয় গোপাল শর্মার ছেলে।
এলকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বজিৎ শর্মা সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কনক কান্তি দাসের হামদস্থ বাসায় আর্জেন্টিনা ও অষ্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত বিশ্বকাপ খেলা দেখে বিরতীর সময় বাড়ি ফিরছিলেন। বাড়ি প্রবেশের সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে সেভেন পয়েন্ট জিরো ফাইভ বোরের পিস্তল দিয়ে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে বাসার গেটের সামনে বিশ্বজিৎ লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য রাত ৩টার দিকে তাকে ঢাকায় পাঠানো হয়।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক রাজিব কুমার চক্রবর্তী জানান, বিশ্বজিতের পেটের বাম দিকে গুলি করা হয়েছে। গুলিটি পেটের ভেতরেই রয়ে গেছে। ব্যাপক রক্তক্ষরণ হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। সেখান থেকে দুই রাউন্ড সেভেন পয়েন্ট জিরো ফাইভ বোরের পিস্তলের তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ধারণা করা হচ্ছে খুব কাছ থেকে তাকে গুলি করা হয়েছে। পুর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এ ব্যাপারে এখনও থানায় কোন মামলা হয়নি ।
এস এম এ রব স্মৃতি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু: প্রথম দিনের ২টি খেলা ১-১ গোলে ড্র
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের আয়োজনে ও আরাফাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনায় সাংবাদিকদের অংশগ্রহণে এস এম এ রব স্মৃতি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ শুরু হয়েছে। ৪টি দলের অংশ্রগ্রহণে আজ রবিবার খুলনা জেলা স্টেডিয়ামে এই টুর্নামেন্ট শুরু হয়। লীগভিত্তিক টুর্নামেন্টের প্রথম দিনে ২টি খেলা অনুষ্ঠিত হয়। ‘দৈনিক খুলনা’ বনাম ‘খুলনার অর্থনীতি’ দলের মধ্যে দিনের প্রথম খেলা অনুষ্ঠিত হয়। ‘খুলনার অর্থনীতি’ দলের পক্ষে আল মাহমুদ প্রিন্স ১টি গোল করেন। বিপরীতে ‘দৈনিক খুলনা’ দলের মোঃ মিলন ১টি গোল পরিশোধ করেন।
দিনের দ্বিতীয় খেলাটি ‘দৈনিক সময়ের খবর’ ও ‘দৈনিক প্রবাহ’ দলের মধ্যে অনুষ্ঠিত হয়। ‘সময়ে খবর’ দলের আজিজুর রহমান তন্ময় ১টি গোল করেন। অপরদিকে ‘দৈনিক প্রবাহ’ দলের মোঃ রকিবুল ইসলাম মতি ১টি গোল করলে খেলা ১-১ গোলে শেষ হয়। টুর্নামেন্টের প্রথম দিনের দুটি খেলায় প্রত্যেক দলের ১টি করে গোল হওয়ায় দুটি খেলা ড্র হয়।
এদিকে খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, ক্লাবের নির্বাহী সদস্য মোঃ তরিকুল ইসলাম, মোঃ শাহ আলম ও শেখ মোঃ সেলিম, প্রিয়াম ফিস এক্সপোর্ট লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল কাদেরসহ খুলনা প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
আজ ৫ নভেম্বর সোমবার টুর্নামেন্টের ২টি খেলা একই মাঠে অনুষ্ঠিত হবে। প্রথম খেলা দুপুর ২.৪৫ মিনিটে ‘দৈনিক প্রবাহ’ বনাম ‘খুলনার অর্থনীতি’ এবং দ্বিতীয় খেলা বিকাল ৩.৪৫ মিনিটে ‘দৈনিক খুলনা’ বনাম ‘সময়ে খবর’ এর মধ্যে অনুষ্ঠিত হবে। আগামী ৮ ডিসেম্বর টুর্নামেন্টে অংশ নেয়া ৪টি দলের মধ্যে সর্বোচ্চ পয়েন্টধারী দুই দল ফাইনাল খেলায় একে অপরের মোকাবেলা করবে।
কেশবপুরে বোরো ধানের উৎপাদন বৃদ্ধিরলক্ষ্যে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
কেশবপুর প্রতিনিধি
কেশবপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২২-২৩ অর্থ বছরে রবি/২০২২-২৩ মৌসুমে হাইব্রীড বোরো ও উফশী বোরো ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৬৭৩০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার এর সভাপতিতে রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসাবে ৩২৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড বোরো ধানের বীজ এবং ৩৫০০ জন কৃষকের মাঝে উফশী বোরো ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার শেখ আলতাফ হোসেন, উপ-সহকারি কৃষি অফিসার অনাথ বন্ধু দাস প্রমুখ।
ভালোবেসে বিয়ে, ৪ মাসের মাথায় স্ত্রীর আত্মহত্যা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে পরিবারের অমতে ভালোবেসে ৪ মাস আগে নয়নের (২৬) (পাত্র) সঙ্গে বিয়ে করেন দিপ্তী মণ্ডল (১৮)। কিন্তু শাশুড়ি, ননদ ও স্বামীর নির্যাতন সইতে না পেরে অবশেষে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এমন দাবি নিহত দিপ্তীর পরিবার ও স্বজনদের।
রোববার (৪ ডিসেম্বর) সকালে পুলিশ দিপ্তী মণ্ডলের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দিপ্তী বাগেরহাট সদর উপজেলার হালিশহর গ্রামের তারক মণ্ডলের মেয়ে ও চিতলমারীর সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের ছাত্রী। সে এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছিল।
এর আগে শনিবার (৩ ডিসেম্বর) রাতে চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ, হাসপাতাল, কলেজ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ৪ মাস আগে দিপ্তী মণ্ডল পরিবারের অমতে ভালোবেসে বাগেরহাট সদর উপজেলার সাজোখালী গ্রামের রণজিৎ পাত্রের ছেলে নয়ন প্রাত্রকে বিয়ে করেন। এরপর থেকেই শ্বশুর বাড়িতে চলে শারীরিক ও মানসিক নির্যাতন। এই নির্যাতন সইতে না পেরে গত ৩০ নভেম্বর পালিয়ে আশ্রয় কলেজের লাইব্রেরিয়ান সুচিত্রা রাণী মল্লিকের বাসায়। সেখানে থেকে তিনি ১ ডিসেম্বর পৌরনীতি পরীক্ষা দেন।
শনিবার বিকেলে তিনি সুচিত্রা রাণীর চিতলমারী মহিলা কলেজ রোডের ভাড়া বাসায় সিংলি ফ্যানের সঙ্গে ফাঁস দেয়। এ সময় তাকে উদ্ধার করে চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিপ্তী মণ্ডলের মা কাঞ্চন মণ্ডল ও দিদিমা পারুল বিশ্বাস জানান, শাশুড়ি, ননদ ও স্বামী নির্মমভাবে নির্যাতন করত দিপ্তীকে। মানসিক ও শারীরিক নির্যাতন সইতে না পেরে দিপ্তী ঘর ছেড়েছে এবং ফাঁস দিয়েছে।
লাইব্রেরিয়ান সুচিত্রা রাণী মল্লিক বলেন, দিপ্তী আমার প্রতিবেশী ও কলেজের মেধাবী ছাত্রী ছিল। শ্বশুরবাড়ির অত্যাচার-নির্যাতন সইতে না পেরে এ পথ বেছে নিয়েছে। এ ছাড়া বাবা তেজ্য করায় সেখানেও সে আশ্রয় পায়নি।
এদিকে ঘটনার পর থেকে দিপ্তীর স্বামী নয়ন ও তার পরিবারের লোকজন পলাতক এবং নয়নের মুঠোফোনটি বন্ধ থাকায়, তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম কামরুজ্জামান খান জানান, খবর পেয়ে কলেজছাত্রী দিপ্তী মণ্ডলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠোনো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
জেলা আ’লীগ সভাপতির পিতার মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তিঃ
খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদের পিতা শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বটিয়াঘাটার ডেউয়াতলা জামে মসজিদে গতকাল বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ পারভেজ হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, বীরমুক্তিযোদ্ধা দেলোযার হোসেন মিয়া, গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসলাম হালদার, আঃ রউফ মিয়া, রফিকুল ইসলাম হালদার, জহুর শেখ, জিল্লুর রহমান ডলার, মোঃ আলামিন এহসান, মোঃ কবিরুল ইসলাম, রুবেল ইসলাম, রেজওয়ান শেখ ইমন, লিয়াকত মিয়া, আঃ জলিল মিয়া, শেখ হুমায়ুন কবির মনি, কামরুল, মোঃ মিলু, আলভি খান প্রমুখ।
শেখ ফজলুল হক মনির ৮৪তম জন্মবার্ষিকীতে নগর যুবলীগের স্মরণ সভা ও দোয়া
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৪তম জন্মদিন উপলক্ষে তাঁর আত্মার শান্তি কামনা করে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে খুলনা মহানগর যুবলীগ। রবিবার দুপুরে দলীয় কার্যালয়ে প্রথমে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় বক্তব্য রাখেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন।
এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগের নেতা আব্দুল কাদের শেখ,আবুল হোসেন, সওকাত হোসেন, কবির পাঠান, মহিদুল ইসলাম মিলন, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম রাশেদ, রাশেদুজ্জামান রিপন, আব্দুল্লাহ আল মামুন মিলন, সাবেক ছাত্রনেতা রিপন কবির, যুবলীগ নেতা ইলিয়াস হোসেন লাবু, শওকত হাসান, হাসান শেখ, কাঞ্চন সিকদার, ইমরুল ইসলাম রিপন, এজাজ আহম্মেদ, রাকিবুল ইসলাম, বাদল সিপাহী, জামাল শেখ, জামিল আহমেদ সোহাগ, অলক শীল, লাবু আহমেদ, জিহাদুর রহমান জিহাদ, ইউসুফ মোল্লা, কামরুল মুন্সী, লিটন, মোশাররফ হোসেন, নুর এ হেলাল, ছাত্রলীগ নেতা জব্বার আলী হিরা, জহির আব্বাস, মেহেদী হাসান,হিরন হাওলাদার, মাহমুদূর রহমান রাজেশ, মেহেদী হাসান স্বপন প্রমুখ।
স্মরণ সভা শেষে শেখ ফজলুল হক মনির আত্মার শান্তি কামনা করে বাদ যোহর নগরীর শঙ্খ মার্কেস্থ আজমেরী জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা স ম জাকারিয়া।
কালিগঞ্জে ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদ চত্বরে রুহুল হক এমপির মতবিনিময়
কালিগঞ্জ প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপকার ভোগীদের সাথে (৪ ডিসেম্বর) বিকাল ৩ টায় কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ আব্দুল খালেক ও পবিত্র গীতা পাঠ করেন মানিক চন্দ্র ঘোষ।
ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান নাইমের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট,
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবু, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খোকন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মুকুল, সাতক্ষীরা জেলা যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকী, সাতক্ষীরা জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক আজমিরা খাতুন পাখি প্রমূখ।
অন্যদের মধ্যে ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য আব্দুস সাত্তার মোল্লা, ২ নং ওয়ার্ড সদস্য মকবুল হোসেন, ৩ নং ওয়ার্ড সদস্য রবিউল ইসলাম, ৪ নং ওয়ার্ড সদস্য আব্দুল খালেক, ৫ নং ওয়ার্ড সদস্য রেজাউল ইসলাম, ৬ নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম, ৭ নং ওয়ার্ড সদস্য নিজাম হোসেন, ৮ নং ওয়ার্ড সদস্য ডাঃ আব্দুল কাদের, ৯ নং ওয়ার্ড সদস্য বরুণ চক্রবর্তী, সংরক্ষিত মহিলা সদস্য মনোয়ারা বেগম, আলেয়া খাতুন, মৌসুমি আকতার সহ অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান।











































