Home জাতীয় বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

12

ঢাকা অফিস।।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। শনিবার সন্ধ্যার পর কার্যালয়ের সামনের সড়কে ফাঁকা জায়গায় একটি ককটেল বিস্ফোরণ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৬টার পর এ ককটেল বিস্ফোরণ হয়। তাদের ধারণা, চলন্ত গাড়ি থেকে কেউ সেই ককটেল নিক্ষেপ করেছে।
এ বিষয়ে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া বলেন, সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।