পাইকগাছা প্রতিনিধি।।
“প্রতিবন্ধী প্রতিভাবন্দি নয়” প্রতিপাদ্য নিয়ে পাইকগাছায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। গত কাল শনিবার সকালে লক্ষীখোলা কলেজিয়েট বিদ্যালয়ের মাঠে কাগজী প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্ট, উপজেলা অভিভাবক প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগীতা, হুইল চেয়ার বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন লস্কর ইউনিয়ন চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন। সভাপতিত্ব করেন কাগজী প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্টর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কে,এম, মেছবাহুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। বিশেষ অতিথি সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্বেল) মোঃ সাইফুল ইসলাম, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, পাইকগাছা প্ৰজিৎ কুমার রায় শিক্ষক সুভাষ চন্দ্র মন্ডল। বক্তব্য রাখেন, আবুল কালাম আজাদ, বিকাশ চন্দ্র সরকার, বিভুতি ভূষন সানা, শিক্ষক মরুরী মোহন সরকার, শফিকুর রহমান গাজী, ব্রজেন মন্ডল প্রমুখ। আলোচনা সভা শেষে ২০ জন প্রতিবন্ধির হুইচেয়ার, শ্রবন প্রতিবন্ধীদের ইয়ার ফোন, ২ শতাধিক শীতবস্ত্র দেয়া হয় এবং ক্রীড়া প্রতিযোগীদের পুরস্কার দেয়া হয়।











































