ফকিরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে কৃষকদের উদ্বুদ্ধ ও সহযোগিতা করার জন্য উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষকদের মাঝে ধান কাটার রিপার মেশিন বিতরণ করা হয়েছে। শ্রমিকের স্বল্পতায় কারণে যাহাতে কৃষকদের সমস্যা না হয় তার জন্য ধান কাটার জন্য মোট ৫টি রিপার মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ এই মেশিন গুলি বিতরণ করেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাতের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার, মুলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হীটলার গোলদার, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুমন বাগচী ও দেবদাশ বালা প্রমূখ।
এ পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ৭টি রিপার মেশিন বিতরণ করা হয়েছে।










































