Home আঞ্চলিক বাগেরহাটে পুলিশ কনস্টেবল ও তার স্ত্রীর বিরুদ্ধে টাকা আত্মসাৎ সহ নানা অভিযোগ

বাগেরহাটে পুলিশ কনস্টেবল ও তার স্ত্রীর বিরুদ্ধে টাকা আত্মসাৎ সহ নানা অভিযোগ

37

বাগেরহাট প্রতিনিধি||
বাগেরহাটে পুলিশ কনস্টেবল বাবর আলী শিকদার ও তার স্ত্রী মোসাঃ হাসিয়ারা বেগমের বিরুদ্ধে টাকা আত্মসাৎসহ নানা অভিযোগ পাওয়া গেছে। নিজের প্রবাসী জামাইয়ের ১৮ লক্ষ টাকা আত্মসাৎ, জোর করে শাশুড়ীর জমি লিখে নেওয়া, মেয়ে বিয়ের তথ্য গোপন করে সরকারী টাকা আত্মসাৎ সহ একাধিক অভিযোগ রয়েছে এ দম্পত্তির বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী জামাই মোঃ রমজান(৩০) ও পুলিশ কনস্টেবলের শাশুড়ী আবেজান নেছা (৭০)বাদী হয়ে বাগেরহাট পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করেন। মোঃ রমজান যশোর জেলার চৌগাছা থানার পাশাপোল গ্রামের মাহাবুর রহমানের ছেলে।
ভুক্তভোগী মোঃ রমজান জানান, বাগেরহাটের কচুয়া উপজেলার ঘোনারউলা গ্রামের পুলিশ কনস্টেবল বাবর আলী শিকদারের মেঝো মেয়ে শার্মিন আক্তার রিমার সাথে ২০১৪ সালের ৭ই এপ্রিল বিবাহ হয়। বিবাহের পর আমি মালোয়েশিয়া চাকরির জন্য চলে যাই। ২০১৯ সালে শেষের দিকে আমি দেশে আসি। মলোয়েশিয়া থাকাকালিন প্রতি মাসে আমার শাশুড়ী মোসাঃ হাসিয়ারা বেগমের কচুয়া শাখার কৃষি ব্যাংকের একাউন্টে ১৮ লক্ষ টাকা পাঠাই। আমি দেশে ফিরে টাকার হিসাব চাইলে আমার শশুর সাফ জানায় তুমি আমাদের কাছে কোন টাকা পাবা না।

তিনি কান্না জনিত কন্ঠে বলেন,একজন মানুষ বিদেশে থেকে যে অর্থ উপার্জন করে ঐ টাকা দিয়ে সারা জীবন চলার চিন্তা করে। কিন্তু আমি কষ্ট করে টাকা আয় করেও একটি দিনের জন্যও উপার্জিত অর্থের সুফল পাইনি। তিনি বলেন, আমি আমার স্ত্রী ও সন্তান নিয়ে এক প্রকার মানবেতন জীবন যাবন করছি।
মো রমজানের স্ত্রী শার্মিন আক্তার রিমা বলেন, আমার স্বামীর সব টাকা আম্মুর একাউন্টে পাঠাইছে। এখন আমরা টাকা চাইলে আমাদের বিভিন্ন ভাবে হুমকি দেয়। তিনি বলেন, আব্বুকে বলেছি টাকা না দিলে প্রশাসনকে জানাবো সে আমাকে সাব জানিয়ে দিয়েছে আমি পুলিশ সদস্য পুলিশ আমাকে কিছুই করতে পারবে না। তার স্বামীর সকল টাকা ফেরত পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ দিকে, পুলিশ সদস্য বাবর আলী শিকদারের স্ত্রী মোসাঃ হাসিয়ারা বেগমের বিরুদ্ধে নিজের গর্বধারিনী মা আবেজান নেছা (৭০) অভিযোগ করেছেন।
অসহায় বৃদ্ধা আবেজান নেছা তার লিখিত অভিযোগে জানান, আমার স্বামী মৃত আব্দুল খালেক শেখের ৩৭ শতক জমি আমার মেয়ে হাসিয়ারা বেগম ১ লক্ষ ১০ হাজার টাকায় ক্রয় করার চুক্তি করে। হাসিয়ারা বেগম দলিলের পূর্বে আমার স্বামীকে ৩৬ হাজার টাকা দিলে আমার স্বামী দলিল রেজিঃ করে দেয়। বাকী পাওনা ৭৪ হাজার টাকা চাইলে হাসিয়ারা আমার স্বামীর মুখে থাপ্পর মারে, থাপ্পর সহ্য করতে না পেয়ে তৎক্ষনাৎ আমার স্বামী স্টোক করে পরে দুঃখ ,কষ্ট ক্ষোভে সে মারা যায়। আমার কোন ছেলে সন্তান না থাকায় আমার স্বামী মারা যাওয়ার পর চরম অসহায়ের মধ্যে পড়ে যাই। আমার কোন আয় না থাকায় এক প্রকার বাধ্য হয়ে আমার মেয়ে হাসিয়ারার কাছে আশ্রয় নিতে হয়। আমার আমৃত্যু পর্যন্ত ভরন পোষন ও দেখা শুনা করবে বলে হাসিয়ারা আমার সরলতার সুযোগ নিয়ে আমার নামের ৯৫ শতক জমিও লিখে নেয়। কয়েক দিন যেতে না যেতেই হাসিয়ারা ও তার পরিবারের লোকজন আমার সহিত খারাপ আচরন শুরু করে এবং আমাকে বাড়ী থেকে বের করে দেয়। আমি বর্তমানে খুব অসহায় অবস্থায় মানবেতর জীবনযাপন করছি। খেয়ে পরে বেঁচে থাকা আমার পক্ষে অসম্ভব হয়ে দাড়িয়েছে। তিনি বলেন, আমি যদি আমার জমি টুকু ফেরত পাই তাহলে বাকী জিবনটা হয়তো ভালোভাবে পার করে দিতে পারব।
এই পুলিশ কনস্টেবল দম্পত্তি জামাইয়ের টাকা আত্মসাৎ ও শাশুড়ির সম্পত্তি লিখে নিয়ে ক্ষান্ত হননি সে তার মেয়ে বিয়ের তথ্য গোপন করে অত্যন্ত সুকৌশলে প্রায় ৯ বছর ধরে পুলিশ বিভাগের শিক্ষাভাতা, রেশনসহ অবৈধ ভাবে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, পুলিশ কনস্টেবল বাবর আলী শিকদার পিতার পৈত্তিক মাত্র ৬ কাঠা জমি ভাগে পেয়েছে। পুলিশ কনস্টেবলে চাকরি পেয়েই খুলে যায় তার ভাগ্যের চাকা। সে বিভিন্ন অবৈধ ভাবে টাকা আয় করে কচুয়ায় গড়ে তুলেছেন নিজ আলিশান বাড়ি, প্রায় ২৫ বিঘা সম্পত্তিসহ প্রচুর ব্যাংক ব্যালেন্স। তারা জানান একজন মানুষ পুলিশে চাকরি করে কত টাকাই বেতন পায়, কিভাবে এলো এত সম্পত্তি । এ বিষয়ে খতিয়ে দেখলে আরো অনেক গোপন তথ্য বেরিয়ে আসবে বলে এলাকাবাসী জানান।

এ বিষয়ে বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।