খুলনা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিতদের আ’লীগের কৃতজ্ঞতা
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত পূর্ণ প্যানেল বিজয়ী হওয়ায় নবনির্বাচিতদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী আইনজীবী পরিষদের এ বিজয় গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার বিজয়। দেশে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনজীবীদের গুরুত্ব অপরিসীম। দেশ এখন গণতন্ত্রের সুবাতাস বইছে। সেই সাথে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সকল হত্যার বিচার হচ্ছে। কোন বিচারককে থামিয়ে দেয়া হচ্ছে না। একজন গরীব অসহায় ও নির্দোষ মানুষও তার ন্যায় বিচার পাচ্ছে। এটি সরকারের যেমন দৃঢ়তা তেমনি আইনজীবীদেরও অনবদ্য ভূমিকা রয়েছে। সে কারনেই এই বিজয়কে সামনে রেখে প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বিবৃতিদাতারা হলেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের জাতীয় সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।
আইনজীবী সমিতির কৃতজ্ঞতা প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের জাতীয় সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, সংসদ সদস্যবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর এবং সংশ্লিষ্ট প্রশাসনসহ দলের সকল স্তরের নেতাকর্মী এবং বিশেষ করে সকল আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সহ বিজয়ী সকল নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ নির্বাচন পরিচালনা কমিটির সকল সদস্যের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। নেতৃবৃন্দ বলেন, নির্বাচন পরিচালনা কমিটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিয়েছেন। যা খুলনা জেলা আইনজীবী সমিতির সম্মান ও ভাবমূর্তি আরো বৃদ্ধি করেছে।
বিবৃতিদাতা নেতৃবৃন্দ বলেন, এই বিজয় গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার বিজয়। আইনজীবীদের এই বিজয়কে এগিয়ে নিতে রাজনৈতিক সহযোগিতা অত্যন্ত জরুরী। রাজনৈতিক সহযোগিতা নিয়ে খুলনা জেলা আইনজীবী সমিতির মর্যাদাকে আরো গতিশীল করতে চাই। নেতৃবৃন্দ সকলের দোয়া কামনা করেন। বিবৃতি দাতারা হলেন, নব নির্বাচিত সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সহ বিজয়ী সকল নেতৃবৃন্দ।
শতভাগ পাস করা সেরা ৪ স্কুলই গ্রামের, আর সবচেয়ে খারাপ করেছে শহরের স্কুল
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় এবারের এসএসসি’র ফলাফলে এগিয়ে গেছেন গ্রামের শিক্ষার্থীরা। পিছিয়ে পড়েছেন শহরের নামি-দামি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যে ৪টিতে শতভাগ শিক্ষার্থী পাস করেছেন সেগুলোর সবই গ্রামের। তুলনা মুলকভাবে শহরের শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে ভাল ফলাফল করেছেন অজপাড়াগাঁয়ের প্রতিষ্ঠানগুলো।
সকল স্বচ্ছল পরিবারের বরাবরই আগ্রহ থাকে তাদের ছেলে-মেয়েদেরকে শহরের নামি-দামি স্কুলে পড়ানোর। আর দরিদ্ররা ঠেকেই তাদের সন্তানদের পড়ান নিজ গাঁয়েরই যেন-তেন প্রতিষ্ঠানে। আর এবারের ফলাফলে শহরে নামি-দামি প্রতিষ্ঠানগুলোকে পিছনে ফেলে এগিয়ে গেছেন যেন-তন প্রতিষ্ঠানই। ফলাফলের ক্ষেত্রে শহরের ভাল ভাল স্কুলের শিক্ষার্থীরা ভাল করতে না পারলেও ভাল করেছেন গ্রামের মন্দের ভাল শিক্ষার্থীরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এ আনোয়ার উল কুদ্দুস জানান, এ বছর পৌরসভাসহ উপজেলার ৬টি ইউনিয়নের ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১৪২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দেন। তারমধ্যে পাস করেছেন ১০৩০ জন, এপ্লাস পেয়েছেন ১৩০জন, এ পেয়েছেন ৩১৪জন। ফেল করেছেন ১১২জন। এখানে গড় পাসের হার ৯০.১৯ ভাগ।
তিনি জানান, এবার এসএসসিতে শতভাগ পাস করেছেন ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা। এ প্রতিষ্ঠানগুলো হলো উপজেলার সোনাইলতলা ইউনিয়নের আমড়াতলা চাপড়া মাধ্যমিক বিদ্যালয়, বুড়িরডাঙ্গা ইউনিয়নের গোনা, মৈদাড়া শেলাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়, বুড়িরডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও মিঠাখালী ইউনিয়নের শিরিয়া বেগম মাধ্যমিক বিদ্যালয়। এরপরের অবস্থানে রয়েছে মিঠাখালী ইউনিয়নের অপর শিক্ষা প্রতিষ্ঠান ইসমাইল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়। এ বিদ্যালয়টিতে পাসের হার ৯৭.৭২ ভাগ।
আর সবচেয়ে পিছিয়ে রয়েছে পৌরসভার চরকানা-সিগনাল টাওয়ার এলাকার মোঃ ইসমাইল মাধ্যমিক বিদ্যালয়, যার পাসের হার ৬১.১৫ ভাগ।
তিনি বলেন, শহরের নামি-দামি স্কুলগুলোর তুলনায় এবার গ্রামের প্রতিষ্ঠানগুলোই খুব ভাল ফলাফল করেছে। শহরের সেরা কোন স্কুলই শতভাগ পাসের কৃতিত্ব দেখাতে পারেনি।
বটিয়াঘাটায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাব-রেজিষ্ট্রি অফিস পরিদর্শন
বটিয়াঘাটা প্রতিনিধি
একাদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২ নং সাব কমিটির বিভিন্ন সাব- রেজিষ্ট্রি অফিস পরিদর্শনের অংশ হিসেবে গতপরশু রবিবার রাত ৮ টায় বটিয়াঘাটা সাব-রেজিষ্ট্রি অফিস পরিদর্শনে আসেন। পরে তাঁরা সরকারি রাজস্ব আদায়, জমির ক্রেতা- বিক্রেতার স্বার্থ রক্ষা,ম্যানজাল পূর্বক জাল দলিল রদ ও অনিয়ম বন্ধ সহ বিভিন্ন বিষয়ে পরিদর্শন শেষে এক আলোচনা সভায় মিলিত হন।
সাব -রেজিষ্ট্রার মোঃ মনিরুল ইসলাম’র সভাপতিত্বে স্থানীয় অফিস চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২ নং সাব কমিটির আহ্বায়ক মোঃ শহীদুজ্জামান সরকার এমপি ।
বিশেষ অতিথি ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য যথাক্রমে মোঃ আব্দুল মজিদ খান এমপি, শামীম হায়দার পাটোয়ারী এমপি,এ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি ও বেগম রুমিন ফারহানা । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা রেজিস্ট্রার (ডি,আর) দিপক কুমার সরকার, সহকারী কমিশনার (ভূমি) এম আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ জালাল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক এস এম এ ভূট্টো, সাংবাদিক শাওন হাওলাদার, সাংবাদিক পরাগ রায়, নকলনবীশ সমিতির সভাপতি প্রসাদ রায়, কিশোর গাইন সহ দলিল লেখক সমিতি ও নকল নবীশ সমিতির সদস্যবৃন্দ ।
বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা
বটিয়াঘাটা প্রতিনিধি
কিংবদন্তী সাংবাদিক দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সম্পাদক মরহুম আলহাজ্ব লিয়াকত আলীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এক আলোচনা সভা গতকাল সোমবার বিকাল ৩ টায় স্হানীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার বটিয়াঘাটা অফিস প্রতিনিধি প্রতাপ ঘোষ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পরিতোষ রায়, সহ – সভাপতি এ্যাডঃ প্রশান্ত কুমার বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক শাওন হাওলাদার, সাংবাদিক সুমন বিশ্বাস, সাংবাদিক নিখিলেশ গাইন, সাংবাদিক এস,এম,এ ভূট্রো,সাংবাদিক নিতিশ বাছাড়, সাংবাদিক পরাগ রায়, সাংবাদিক এ্যাডঃ মোস্তফা বিল্লাল, সাংবাদিক বিশ্বজিৎ মন্ডল, সাংবাদিক রিপন রায় প্রমূখ। এসময় মরহুমের শ্মৃতি চারণ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয় ।
কেশবপুরে মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা
আলমগীর হোসেন,কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে সোমবার বিকেলে এক প্রস্তুতি সভায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোক সজ্জা, নতুন পতাকা ব্যবহার, ৩১ বার তোপধ্বনি, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মশিউর রহমান প্রমুখ।
আমরা বৃহত্তর খুলনাবাসীর উদ্যোগে স্মরনসভা ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
আমরা বৃহত্তর খুলনাবাসীর উদ্যোগে সোমবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সভাপতি মোহাম্মদ আরিফের সভাপতিত্বে আধুনিক খুলনা গড়ার স¦প্নদ্রষ্টা,দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক আল-হাজ লিয়াকত আলীর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা বৃহত্তর খুলনাবাসীর উদ্যোগে স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হয়। সহ-সভাপতি কবি সৈয়দ আলী হাকিমের পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় বক্তারা বলেন আল-হাজ লিয়াকত আলী খুলনার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধানের লক্ষে জনমত গঠনে উল্লেখ যোগ্য ভ’মিকা রাখেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় খুলনা বিশ^বিদ্যালয়, আধুনিক রেলষ্টেশন , জেলার শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ বাস্তবায়িত হয়েছে। তার এই অসামান্য অবদানের জন্য সংগঠনের পক্ষ থেকে ২ বছর পূর্বে কেডিএ এভিনিউ থেকে ইকবাল নগর রোডের সংযোগ সড়কটি আল-হাজ লিয়াকত আলীর নামে নামকরনের দাবী জানানো হয়েছিলো। কিন্তু অদ্যাবধি এই সড়কটির নামকরন ফলক স্থাপিত হয়নি। সভায় উল্লেখিত সড়কটি আল-হাজ লিয়াকত আলীর নামকরনের ফলক দ্রুত স্থাপনের জন্য সংশ্লিষ্ঠ কতৃপক্ষের প্রতি জোরদাবী জাননো হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ¦ রোটাঃ সরদার আবু তাহের-এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শেখ ওমর ফারুক কচি, রকিব ফারাজী, মোঃ আতিয়ার রহমান , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, আজাদুল হক আজাদ, শেখ আছাদুজ্জামান, ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, কোষাধ্যক্ষ ফিরোজ আহমেদ, সহ-সম্পাদক রুহুল আমিন মিঠু, সাংগঠনিক সম্পাদক মীর কাওসার মিজু,দপ্তর সম্পাদক মুজহিদ রহমান ফাইয়াদ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, পরিবেশ সম্পাদক মোঃ সাকিব খান, ক্রিড়া সম্পাদক আরিব আল আহম্মেদ নির্বাহী সদস্য মোঃ সাইফুল ইসলাম মল্লিক, হাসান মোল্লা, এম এম হাসান, স ম হাফিজুল ইসলাম, রেজাউল হাসান প্রমুখ। স্মরনসভার শেষে আল-হাজ লিয়াকত আলীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
রিকন্ডিশন্ড গাড়ী আমদানীকারকদের আস্থার জায়গা এখন মোংলা বন্দর: বারভিডা সভাপতি ডন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বারভিডা সভাপতি মোঃ হাবিব উল্লাহ ডন বলেছেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার কারণে এখন আর গাড়ীর যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটছেনা।ফলে আমদানীকৃত গাড়ীর প্রায় ৮০ভাগই এখন মোংলা বন্দর দিয়ে আমদানী করা হচ্ছে। সোমবার বেলা ১১টায় মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে বন্দর কর্তৃপক্ষ ও বারভিডার মধ্যে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন। এ সময় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম মুসাসহ বন্দরের বিভিন্ন বিভাগের উর্ধতন কর্মকর্তা ও বারভিডার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় রিকন্ডিশন গাড়ী ব্যবসায়ীদের বিদ্যমান সুযোগ-সুবিধা ও সমস্যাগুলো নিয়ে যৌথ আলোচনা হয়।
উল্লেখ্য, ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগে ও সরকারের দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে প্রথম মোংলা বন্দরে গাড়ী আমদানীর কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে এ বন্দর দিয়ে গাড়ী আমদানী বাড়তেই থাকে। তারই ধারাবাহিকতায় বিগত বছরগুলোর সকল রেকর্ড ভেঙ্গে ২০২১ই-২০২২ইং অর্থ বছরে সর্বোচ্চ ২০ হাজার ৮০টি গাড়ী আমদানী হয় এ বন্দর দিয়ে।
সভায় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, আমদানীকৃত গাড়ীর শতভাগ নিরাপত্তা নিশ্চিতকরণের দায়িত্ব মোংলা বন্দরের। তাই কারো কোন ধরণের অভিযোগ থাকলে আমাকে সরাসরি লিখিতভাবে জানালে সাথে
সাথেই তার ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, আমদানীকারকদের বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভিন্ন ধরণের প্রণোদনা প্যাকেজ ঘোষণা, বন্দর থেকে আমদানীকৃত গাড়ী স্বল্প সময়ের মধ্যে খালাসকরণ, আমদানীকৃত গাড়ী রাখার জন্য বন্দর কর্তৃপক্ষের উন্নতমানের শেড ও ইয়ার্ড নির্মাণ, আমদানীকৃত গাড়ীর নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক টহল ও সিসি ক্যামেরা মনিটরিং ব্যবস্থার কারণেই আমদানীকারকেরা এ বন্দর ব্যবহার করছেন। তিনি আরো বলেন, গত ২৫ জুন প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করার পর এখন মোংলা বন্দর থেকে ঢাকায় যে কোন পণ্য পরিবহণে সময় লাগছে মাত্র ৩ থেকে ৪ ঘন্টা। ঢাকা থেকে চট্রগ্রাম বন্দরের দূরত্ব ২৬০ কিলোমিটার, সেখানে ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব ১৭০ কিলোমিটার। ফলে তুলনামূলক একটি গাড়ী বন্দর থেকে খালাসের পর খুবই কম সময়ে ও স্বল্প খরচে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছাতে সক্ষম হচ্ছে বিধায় মোংলা বন্দর ব্যবহার করে গাড়ী আমদানী উত্তরোত্তর বৃদ্ধি
গিলাতলায় বিএনপি নেতার পিতার রুহের মাগফেরাত কামনায় দোয়া
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ ফরহাদ হোসেনের পিতা মোঃ রেজাউল করিম রেজুর রুহের মাগফেরাত কামনায় এক দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আহবাব কমিটির আহ্বায়ক এডভোকেট শফিকুল আলম মনা, সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম তুহিন, জেলা বিএনপি’র কমিটির অন্যতম সদস্য ডাক্তার গাজী আব্দুল হক, খান জাহান আলী থানা বিএনপি’র সাবেক সভাপতি মীর কায়সেদ আলী, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক আবু হোসেন বাবু, মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক স,ম, রহমান, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এস এ রহমান বাবুল, সদস্য মোঃ জাহিদুর রহমান, সদস্য বিপ্লবুর রহমান কুদ্দুস, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, বিএনপি নেতা শেখ সাদী, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও যোগীপোল ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক এবং যোগীপোল ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাঈদ হাওলাদার আব্বাস, গিলাতলা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক শেখ আব্দুস সালাম, মিনা মুরাদ হোসেন, আব্দুর রব মুন্সী, মোহাম্মদ রফিকুল ইসলাম শুকুর, আলহাজ্ব শেখ আল আমিন, শেখ আলমগীর হোসেন, নাজমুল হুদা পলাশ, বিল্লাল সরদার, লুৎফর রহমান লিটন, আব্দুস সামাদ, মোহাম্মদ মাসুম বিল্লাহসহ মহানগর বিএনপি, জেলা বিএনপি ও খানজাহান আলী থানা বিএনপি’র নেতৃবৃন্দ।
শিরোমনিতে ট্রেনের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানাধীন শিরোমনি হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় আব্দুল আজিজ (২০) নামে সরকারি আজম খান কমার্স কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন । এলাকাবাসী জানায়, সকাল থেকে আজিজ ওই এলাকায় ঘোরাঘুরি করছিলেন। একপর্যায়ে খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় রেললাইনের পশ্চিম পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তারা আরও জানান, সকাল থেকে ফোন নিয়ে খুব অস্থির অবস্থায় ঘোরাঘুরি করছিলেন আজিজ। যখন ট্রেন আসে তখন তিনি রেললাইনের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। লোকজন তাকে ডাকলেও তিনি শোনেননি। একপর্যায়ে ট্রেনে ধাক্কা লেগে মারা যান। খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। খুলনা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার দুপুর ১টার দিকে আজম খান কমার্স কলেজের স্নাতক প্রথমবর্ষের ছাত্র আব্দুল আজিজ খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। মৃত ওই শিক্ষার্থী যশোর জেলার গদখালী উপজেলার নিত্যানন্দকাটি গ্রামের জনৈক আতিয়ার রহমানের ছেলে।তিনি খুলনায় থেকে লেখাপড়া করতেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খানজাহান আলী থানা যুবদলের নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ আব্দুস সালাম খুলনার খানজাহান আলী থানার ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক নির্বাচিত হওয়ায় খানজাহান আলী থানা যুবদলের উদ্যোগে ২৭ নভেম্বর সন্ধ্যায় শিরোমনিস্থ কার্যালয়ে আহ্বায়ক শেখ আব্দুস সালাম এর হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এই সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল মামুন জুয়েল,আটরা গিলাতলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার আলহাজ্ব শেখ আল আমিন, শেখ আলমগীর হোসেন, মোহাম্মদ মিজানুর রহমান, মিজানুর রহমান সোহেল, মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ মিরাজ ফকির, মোঃ শরীফ চৌধুরী সোহেল, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ তৌহিদুর রহমান, মোহাম্মদ রাজু, মোহাম্মদ সিরাজুল ইসলাম রানা, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ নুরুজ্জামান মোল্লা, মোহাম্মদ রানা শেখ, মোহাম্মদ আরিফুর রহমান সাগর প্রমুখ নেতৃবৃন্দ।
মহেশপুরে ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত করলেন প্রধান শিক্ষক
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে প্রধান শিক্ষকের নির্মম বেত্রাঘাতে পঞ্চম শ্রেণীর ছাত্র আপন(১১) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার সকালে উপজেলার বজরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, বজরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র আপনকে একটি তুচ্ছ ঘটনায় বেত দিয়ে বেদম মারপিট করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জেল হোসেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করেন। মহেশপুর হাসপাতালের আরএমও রাজু আহম্মেদ হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় ছাত্রের পিতা আজিজুর রহমান মহেশপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
আপনের পিতা জানায়, প্রধান শিক্ষক অন্যায়ভাবে তার ছেলেকে বেত দিয়ে বেদম মারপিট করেছেন। তিনি প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। স্থানীয় অভিভাবকরা জানিয়েছে প্রধান শিক্ষক মোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে এ ধরণের অনেক অভিযোগ আছে।
অভিযুক্ত প্রধান শিক্ষক মোফাজ্জেল হোসেন জানান, ক্লাস চলাকালে ডিস্টার্ব করায় তাকে বেত দিয়ে ২টি আঘাত করা হয়েছে, তবে এ বিষয়ে তিনি ভূল স্বীকার করেছেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সেলিম মিয়া জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইন্দুরকানীতে কৃষকদের সাথে অনাবাদি জমিতে কৃষিকাজ বিষয়ক মতবিনিময় সভা
ইন্দুরকানী(পিরোজপুর)সংবাদদাতাঃ
ইন্দুরকানীতে কৃষকদের সাথে অনাবাদি জমিতে কৃষিকাজ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার উপজেলা হলরুমে কৃষি বিভাগের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানমের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশার সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান । এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাড.এম মতিউর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, ড.মোঃ নজরুল ইসলাম শিকদার উপ-পরিচালক কৃষি সম্পাসারন অধিদপ্তর, পিরোজপুর,আ”লীগ নেতা মাহমুদুল হক দুলাল,জেপির নেতা কাওছার আহমেদ দুলাল,ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী,কৃষক আঃ আজিজ হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানের কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষি বিষয়ক ভিডিও চিত্র সহ উপস্থাপন করেন উপজেলা কৃষি সম্পাসারন কর্মকর্তা মোঃ তৈয়বুর রহমান ।
জাতি গঠনে শিক্ষা প্রতিষ্ঠানে শুদ্ধাচার চর্চা জরুরি : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ২৮ নভেম্বর (সোমবার) ‘জাতীয় শুদ্ধাচার কৌশল (এনআইএস)’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের ইংরেজি ডিসিপ্লিনের স্মার্ট ক্লাসরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, প্রশিক্ষণ জ্ঞান ও কর্মদক্ষতা বিকশিত করে। সময়ের সাথে পরিবর্তনশীল অনেক কিছুই জানা এবং কর্মক্ষেত্রে প্রয়োগের জন্য মাঝে মাঝে প্রশিক্ষণ দরকার। কর্মক্ষেত্রে নিজেদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করলে তা দেশপ্রেমের পরিচায়ক। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রত্যেকের কমিটমেন্ট থাকা দরকার। যিনি যে কাজটি ভালো জানেন, তার অধীনস্থদের সে বিষয়টি শেখানো উচিত। তাহলে ধারাবাহিকতা বজায় থাকে।
তিনি আরও বলেন, জাতি গঠনে শিক্ষা প্রতিষ্ঠানে শুদ্ধাচার চর্চা জরুরি। কারণ, শিক্ষা প্রতিষ্ঠান হলো মনন তৈরি ও জ্ঞানলাভের সূতিকাগার। এখান থেকে যে শিক্ষা ও চর্চার শুরু হয় তা জীবনে প্রভাব ফেলে। সেজন্য দক্ষ, নীতি-নৈতিকতা, সততা, মূলবোধ, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই চর্চা খুবই জরুরি। তিনি কাজের ক্ষেত্রে আত্মমূল্যায়নের ওপরও জোর দেন, যাতে কার কোথায় ঘাটতি আছে তা জানা সম্ভব হয় এবং সেগুলো জেনে কর্মক্ষেত্রে তা প্রয়োগ করা যায়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার যে প্রত্যয় তা এই জাতীয় শুদ্ধাচার কৌশল রপ্ত করতে পারলেই বাস্তবায়ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ে শুদ্ধাচার বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে বেশকিছু বিষয় অনুসৃত হচ্ছে এবং সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়েছে।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। ফিডব্যাক গ্রহণ ও সমাপনী বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।
দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে বিষয়ভিত্তিক সেশন পরিচালনা করেন বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকার মেম্বার ডিরেক্টিং স্টাফ আবু মমতাজ সাদ উদ্দিন, খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. ইয়ামিন কবির, খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ পিইঞ্জ। উদ্বোধনপর্ব সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী। এ প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় ও শাখা প্রধানসহ বিভিন্ন পর্যায়ের ৩১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
এসএসসিতে দেশসেরা যশোর বোর্ড
যশোর অফিস
করোনার পর এসএসসি পরীক্ষায় পাশের হারে দেশসেরা সাফল্য অর্জন করেছে যশোর বোর্ড। পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্তিও গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এর মধ্য দিয়ে এই বোর্ডের ফলাফল অতীতের সব রেকর্ড ভেঙেছে।
এ বছর এই বোর্ডে পাশের হার ৯৫ দশমিক ১৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩০ হাজার ৮৯২ জন শিক্ষার্থী। গত বছর এই বোর্ডে পাশের হার ছিল ৯৩ দশমিক ০৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১৬ হাজার ৪৬১ জন শিক্ষার্থী। এর আগে ২০১৩ সালে সর্বোচ্চ পাশের হার ছিল ৯২ দশমিক ৬৪ ভাগ। সোমবার দুপুরে (২৮ নভেম্বর) প্রকাশিত ফলাফলে যশোর বোর্ডের এ চিত্র উঠে এসেছে।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র বলেন, এ বছর এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডের প্রশ্নপত্র ভালো হয়েছে। আর সংক্ষিপ্ত সিলেবাসের প্রশ্নপত্রে উত্তর দেওয়ার জন্য শিক্ষার্থীদের অনেক বিকল্প (অপশন) ছিল। ফলে শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো করেছে। এছাড়া প্রশ্নব্যাংকসহ যশোর বোর্ডের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কারণে শিক্ষার্থীদের মূল বইয়ের প্রতি নির্ভরতা বেড়েছে। এজন্য তারা ভালো ফলাফল অর্জন করেছে।
ফলাফলের পরিসংখ্যান তুলে ধরে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র জানান, এ বছর যশোর বোর্ডে মোট ১ লাখ ৬৯ হাজার ৫০১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৬১ হাজার ৩১৪ জন। পাশের হার ৯৫ দশমিক ১৭ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৩০ হাজার ৮৯২ জন।
তিনি জানান, গত বছর (২০২১) করোনাকালের সংক্ষিপ্ত সিলেবাস ও পরীক্ষায় যশোর বোর্ডে মোট ১ লাখ ৭৮ হাজার ৭৯৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছিল ১ লাখ ৬৬ হাজার ৪৩৯ জন। পাশের হার ছিল ৯৩ দশমিক ০৯ ভাগ। জিপিএ-৫ পেয়েছিল ১৬ হাজার ৪৬১ জন। সে অনুযায়ী গতবছরের চেয়ে এবছর যশোর বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে প্রায় দ্বিগুণ শিক্ষার্থী। এবার ১৪ হাজার ৪৩১ জন শিক্ষার্থী বেশি জিপিএ-৫ পেয়েছে। আর পাশের হার ২ দশমিক ০৮ শতাংশ বেড়েছে।
যশোর বোর্ডের তথ্য অনুযায়ী, প্রতিবছরের মতো এবারো যশোর বোর্ডে অন্য বিভাগের তুলনায় তাক লাগানো ফলাফল করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এই বিভাগ থেকে ৩৮ হাজার ৩৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৩৭ হাজার ৭৬৮ জন। জিপিএ-৫ পেয়েছে ২৩ হাজার ৭০১ জন। জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে এগিয়ে আছে মেয়েরা।
বোর্ডে পাশের হারে বিজ্ঞানের পরেই রয়েছে ব্যবসায় শিক্ষা বিভাগ। এই বিভাগ থেকে ২২ হাজার ৪১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২১ হাজার ৮৩৪ জন। পাশের হার ৯৭ দশমিক ৪৩ ভাগ।
মানবিক বিভাগ থেকে ১ লাখ ৮ হাজার ৭১৪ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১ লাখ ১ হাজার ৭১২ জন। পাশের হার ৯৩ দশমিক ৫৬ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৫৬৫ জন। এদের মধ্যে ছাত্র ৮৬২ ও ছাত্রী ৩ হাজার ৭০৩ জন।
আ.লীগ-বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে: জাপা মহাসচিব
সাতক্ষীরা প্রতিনিধি
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, দুই দল ক্ষমতায় যাওয়ার জন্য এখন পাগল হয়ে গেছে। তারা যেকোনো উপায়ে ক্ষমতায় যেতে যায়।
সোমবার সাতক্ষীরা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। চুন্নু বলেন, বর্তমান সরকার উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। আওয়ামী লীগের লুটপাত দেখে বিএনপি ভাবছে সবই তো খেয়ে ফেলল। তাইলে আমরা কী খাবো? তাই তারা লুটপাত করতে ক্ষামতায় যেতে চাই। এ কারণে তারা নিরপেক্ষ নির্বাচনের দাবি তুলছে।
জাপা মহাসচিব বলেন, বর্তমানে যে নির্বাচনী ব্যবস্থা তাতে কোনোভাবেই সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। এ কারণে আমরাও বলেছি, নির্বাচনী ব্যবস্থার পরিবর্তন করতে হবে।
সরকারের দুর্নীতি অনিয়মের সমালোচনা করে চুন্নু বলেন, বড় বড় প্রকল্প বড় বড় দুর্নীতি। এসবের কোনো হিসাবও নেই। দুই দলের দুঃশাসনে দেশের মানুষ এখন তৃতীয় পক্ষ খুজছে। সেই তৃতীয় পক্ষটি জাতীয় পার্টি।
জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পদক আশরাফুজ্জামানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত, প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, জাতীয় পার্টির উপদেষ্টা চেয়ারম্যান লে. কর্ণেল সাব্বির আহম্মেদ, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু, জেলা জাতীয় পার্টির সহসভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
সম্মেলন শেষে আজহার হোসেনকে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি এবং আশরাফুজ্জামান আশুকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন দলের জাপা মহাসচিব।
মণিরামপুরের এক স্কুলে কেউ পাস করেনি
যশোর অফিস
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৫৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এবার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে থেকে কেউ পাস করতে পারেনি। বোর্ডের এই শিক্ষা প্রতিষ্ঠান হলো যশোরের মণিরামপুর উপজেলার গলদাহ খড়িঞ্চা বালিকা বিদ্যালয়।
বিষয়টি নিশ্চিত করে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। কিন্তু সেই একজনই অণুত্তীর্ণ হয়েছে। ফলে শূন্য পাসের তালিকায় এই প্রতিষ্ঠানের নাম উঠেছে। গত বছর এই তালিকায় দু্টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ছিলো। শিক্ষাপ্রতিষ্ঠানের নামগুলো হলো সাতক্ষীরার কলারোয়া উপজেলার কলারোয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয় ও দেবহাটা উপজেলার বাবুরাবাদ ধাপুখালি মাধ্যমিক বিদ্যালয়।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: কাটাছেঁড়া ছাড়া সন্তান প্রসবে খুশি
মনিরামপুর (যশোর) প্রতিনিধি
তানজিলা খাতুন একজন গৃহিণী। প্রসব বেদনা উঠলে গত ১৬ নভেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তিন-চার দিন পরিচর্চার পর কোনোরকম কাটাছেঁড়া ছাড়াই ২১ নভেম্বর ছেলেসন্তান প্রসব করেন তিনি। সন্তানের নাম রেখেছেন মুজাহিদ। মা-ছেলে সুস্থ আছেন। তিনি যশোরের মনিরামপুর উপজেলার দোনারর গ্রামের কৃষক রাসেল হোসেনের স্ত্রী।
তানজিলা খাতুন বলেন, ‘হাসপাতালে ভর্তি হওয়ার সময় ভয়ে ছিলাম। গ্রামের একজন বলেছিলেন সিজার (অস্ত্রোপচার) করতে হবে। কিন্তু আমি দেখলাম ডাক্তাররা স্বাভাবিক প্রসবের জন্য চেষ্টা করছেন। আমার ধারণা বদলে গেল। সন্তান জন্ম দেওয়ার পর উল্টো আমাকে উপহার দিয়েছেন চিকিৎসকরা।’
তানজিলার মতো জুড়ান গ্রামের মরিয়ম বেগমও ২২ নভেম্বর কন্যাসন্তান প্রসব করেন। তিনি বলেন, ‘ডেলিভারিতে অনেক টাকা খরচ হয় বলে শুনেছি। দরিদ্র স্বামীর পক্ষে তা বহন করা অনেক কষ্টের। কিন্তু আমার স্বাভাবিক প্রসব হয়েছে, টাকাও লাগেনি।’
তানজিলা ও মরিয়মই নন, হাসপাতালটিতে কয়েক মাসে অন্তত ২২৫ জনের স্বাভাবিক প্রসব হয়েছে। সপ্তাহের রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ডেলিভারি (সিজার ও নরমাল) করানো হচ্ছে। গত তিন মাসে ২৯৪ জন প্রসূতি সন্তান প্রসব করেছেন। এসব কার্যক্রমের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডের ছয়টি বেডের (শয্যা) সমন্বয়ে গঠন করা হয়েছে প্রসূতি বিভাগ। রয়েছে কেএমসি (ক্যাঙ্গারু মাদার কেয়ার) ওয়ার্ড।
গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক আয়শা আক্তারের নেতৃত্বে অ্যানেসথেসিয়া চিকিৎসক খালেদুজ্জামান মুজাহিদ, আবাসিক মেডিকেল কর্মকর্তা অনুপ কুমার বসু ও পাঁচজন মিডওয়াইফের সমন্বয়ে রয়েছে একটি ডেলিভারি টিম।
এই দলের সদস্যরা তালিকা অনুসারে গর্ভবতীদের ফোন করে স্বাস্থ্য কমপ্লেক্সে এনে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করেন। চিকিৎসক আয়শা আক্তার বলেন, স্বাভাবিক প্রসবের জন্য গর্ভবতীকে যেমন সচেতন থাকতে হবে, তেমনি চিকিৎসকসহ সংশ্নিষ্টদের আন্তরিক হতে হবে। তাহলে গর্ভবতী মায়েদের আগ্রহ বাড়বে।
সরকারি হাসপাতালটিতে এমন পরিবর্তনের পেছনে বড় ভূমিকা পালন করছেন বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস। তিনি বলেন, গর্ভবতীদের সেবা দেওয়ার জন্য এখানে কোনো বিশেষজ্ঞ গাইনি চিকিৎসক ছিল না। তিনি যোগদানের পর সিভিল সার্জনের প্রচেষ্টায় কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিশেষজ্ঞ (সার্জারি) আয়শা আক্তারকে ডেপুটেশনে দেওয়া হয়েছে। তিনি (আয়শা আক্তার) সপ্তাহে তিন দিন এখানে দায়িত্ব পালন করছেন।
তন্ময় বিশ্বাস বলেন, গ্রামাঞ্চলের মায়েদের অসচেতনতার কারণেই মূলত সন্তান প্রসবের সময় জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। এ কারণে অপারেশনের মাধ্যমে প্রসবের প্রবণতা বৃদ্ধি পায়। বিষয়টি উপলদ্ধি করতে পেরে তিনি স্বাভাবিক প্রসবের ওপর গুরুত্ব দেন।
সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, মনিরামপুরে গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হয়েছে। আশা করা হচ্ছে অচিরেই এ সমস্যার সমাধান হবে।
খুলনায় ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু
স্টাফ রিপোর্টার
খুলনা মহানগরীর খানজাহান আলী থানা এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুল আজিজ (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে শিরোমনির হাফেজিয়া মাদরাসা সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া আব্দুল আজিজ নগরীর আজম খান কমার্স কলেজ-এর স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। খুলনা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, কলেজছাত্র আব্দুল আজিজ সকালের দিকে শিরোমনি রেললাইন এলাকায় ঘোরাঘুরি করছিলেন। এসময় খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় রেললাইনের পশ্চিম পাশে ছিটকে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ফোন নিয়ে খুব বিব্রত অবস্থায় রেললাইনের ধারে ঘোরাঘুরি করছিলেন ওই যুবক। যখন ট্রেন আসে তখন তিনি রেল লাইনের পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। লোকজন তাকে সরে যেতে বললেও তিনি কথা শোনেননি। একপর্যায়ে ট্রেনে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও রেল পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ওসি খবির উদ্দিন বলেন, কি কারণে ওই যুবক রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিল সেটি স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মেহেরপুরে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের বিক্ষোভ
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর গাংনী শহরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।এ সময় অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের দায়ী করে তাদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। তবে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গাংনী উত্তরপাড়ায় অবস্থিত সরকারি পরিত্যক্ত একটি মাছের হ্যাচারির পাশে বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ সেখানে যায়।এ সময় একটি ব্যাগ থেকে ৩টি ককটেল উদ্ধার করা হয়। ককটেল বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া গেলেও ঘটনাস্থলে বিস্ফোরণের কোন আলামত পাওয়া যায়নি।
এদিকে ছাত্রলীগের পক্ষ থেকে এ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের দায়ী করে শহরে বিক্ষোভ মিছিল করা হয়েছে।বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তরপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতা সাহিদুজ্জামান সিপুর ব্যক্তিগত কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।সেখানে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
সাবেক ছাত্রনেতা সাহিদুজ্জামান সিপু বিএনপির দিকে অভিযোগ তুলে বলেন, আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল উপলক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা রাতে গাংনী শহরে একটি মিছিল বের করে।বাস-স্ট্যান্ড এলাকায় মিছিলটি পৌঁছালে বিএনপি নেতাকর্মীরা তাদের উপর হামলা করে।
ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা প্রতিরোধ করলে তাদের লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়।ককটেল দুটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। হামলাকারী বিএনপি নেতাকর্মীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করেন তিনি।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের হোসেন উজ্জল, শ্রমিকলীগ নেতা মনিরুজ্জামানসহ নেতৃবৃন্দ।
এদিকে ছাত্রলীগের অভিযোগ মিথ্যা দাবি করে গাংনী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু বলেন, বিএনপি নেতা এডাম ও জামাল বাজার থেকে বাড়ি যাওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীদের কয়েকজন তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। অথচ উল্টো বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
এদিকে বিস্ফোরণের স্থান পরিদর্শন করেছেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ও র্যাব-১২ গাংনী ক্যাম্পের একটি টিম।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, অবিস্ফোরিত তিনটি বোমা প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ককটেল রাখা ও বিস্ফোরণের সাথে কারা জড়িত তা তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।











































