Home আঞ্চলিক কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে খুলনা বিএনপির বিক্ষোভ সমাবেশ বুধবার

কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে খুলনা বিএনপির বিক্ষোভ সমাবেশ বুধবার

7

খবর বিজ্ঞপ্তি।।
‘পুলিশের মিথ্যা মামলা, গায়েবি মামলা, পুলিশি নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে’ আগামী ৩০ নভেম্বও (বুধবার) সারা দেশে ফের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ওনদিন বেলা ২টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসুচি পালন করবে খুলনা মহানগর ও জেলা বিএনপি। কর্মসুচিতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি থাকবেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় বিএনপির ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও খুলনা মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা।
উক্ত বিক্ষোভ সমাবেশ সফল করতে খুলনাবাসী, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।

যুবদল নেতার পিতৃবিয়োগে বিএনপি নেতা বকুলের শোক

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা মহানগরীর খালিশপুর থানার অন্তর্গত ১০নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কামরুল ইসলাম’র পিতা মোঃ বদরুদ্দোজা (৬৩) গত রবিবার সকাল সোয়া ১১টায় ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)।

যুবদল নেতার পিতার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সন্মানিত সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। বিবৃতিতে বিএনপির নেতা বকুল মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।