Home আঞ্চলিক “খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন লজ্জাজনকই নয়, কলঙ্কের ইতিহাস রচনা করেছে”

“খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন লজ্জাজনকই নয়, কলঙ্কের ইতিহাস রচনা করেছে”

224

বিবৃতিতে আইনজীবী নেতৃবৃন্দ

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের ভোট বর্জন, ভোট কেন্দ্রে না গেলেও তথাকথিত আজ্ঞাবহ নির্বাচন কমিশনের দ্বারা পরিচালিত নির্বাচনে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে সর্বোচ্চ ভোট প্রয়োগের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন খুলনা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। তারা বলেছেন এক তরফা ভোটের ফল কারচুপি করে সর্বোচ্চ ১১৮৪ ভোট প্রয়োগ দেখিয়ে তথাকথিত নির্বাচন কমিশন বেহায়াপনার রেকর্ড গড়েছেন।

রবিবার (২৭ নভেম্বর) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ভোট কেন্দ্রের মধ্যে বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক থাকতে পারবেন না বলে দাবী জানালেও কমিশন সে দাবির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। বাধ্য হয়ে ৩সদস্যের কমিশন থেকে এক সদস্য পদত্যাগ করেছেন। একইভাবে আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত সভাপতি প্রার্থী শরিফুল ইসলাম জোয়াদ্দার খোকন ও সাধারণ সম্পাদক প্রার্থী এ কে এম শহিদুল আলমসহ পরিষদের সকল প্রার্থী লিখিতভাবে নির্বাচন বর্জন করেন। কিন্তু একতরফা নির্বাচনে সর্বোচ্চ ভোট প্রয়োগ দেখানো শুধু লজ্জাজনকই না-খুলনা আইনজীবী সমিতির বিগত নির্বাচনী ঐতিহ্যে কলঙ্কের কালিমা লেপনের সামিল। আইন পেশার মত একটি মহৎ পেশার প্রতিনিধি নির্বাচনে এহেন ঘটনা জনমনে নানা প্রশ্নে জন্ম দিয়েছে। খুলনা জেলা আইনজীবী সমিতির ১৪০বছরের ইতিহাসে কোন প্যানেলের সকল সদস্য পদত্যাগের ঘটনা পুর্বে কখনো ঘটেনি। অবিলম্বে নাটকীয় একতরফা হাস্যকর নির্বাচনের ফলাফল বাতিল করত: পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন বিবৃতিদাতারা।

বিবৃতিদাতারা হলেন, সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের সিনিয়র কো-কনভেনর এড. গাজী আব্দুল বারী, কো-কনভেনর এড. লতিফুর রহমান লাবু, কো-কনভেনর এড. আক্তার জাহান রুকু, কো-কনভেনর এড. শহিদুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতি এড. মাসুদ হোসেন রনি, সাধারণ সম্পাদক এড. গোলাম মাওলা, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি যথাক্রমে এড. নুরুল হাসান রুবা, এড. বজলার রহমান, এড. এস আর ফারুক, এড. আব্দুল মালেক, এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, এড. মো. ইউনুস, এড. শেখ আব্দুল আজিজ, আইনজীবী সমিতির সাবেক সাবেক সাধারন সম্পাদক যথাক্রমে এড. মাসুম রশিদ, এড. মশিউর রহমান নান্নু। আরো নিন্দা জানিয়েছেন এড. তৌহিদুর রহমান চৌধুরি তুষার, এড. কনিজ ফাতেমা আমিন, এড. তছলিমা খাতুন ছন্দা, জাতীয়তাবাদী হিন্দু আইনজীবী ঐক্য পরিণদেও সভাপতি এড. সত্যগোপাল ঘোষ, এড. জয়দেব সরকার, এড. মঞ্জুর আহমেদ, এড. চৌধুরী আব্দুস সবুর, এড. খালিদ হাসান জনি প্রমূখ।