Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

113

দাকোপের বানিশান্তা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনকে সামনে রেখে প্রস্তুতি সভা
মোঃ শামীম হোসেন – বাজুয়া
আগামী ৩০ নভেম্বর দাকোপ উপজেলার ৯নং বানিশান্তা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে ইউপি স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) বিকাল ৪ টায় কাঁকড়াবুনিয়া শ্রী শ্রী দূর্গা মন্দির মাঠ প্রাঙ্গণে ইউপি স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক প্রশান্ত রায়ের সভাপতিত্বে এবং সদস্য সচিব অনিমেশ মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, জেলা পরিষদের সদস্য সরোজিত কুমার রায়, উপজেলা কৃষক লীগের সভাপতি শেখ গোলাম হোসেন, ইউপি চেয়ারম্যান সুদেব রায়, বাজুয়া ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক মীর্জা সাইফুল ইসলাম টুটুল, বানিশ্ন্তা ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক পরিমল কান্তি রপ্তান, সঞ্জিব রায়। প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জি এম রেজা। বক্তৃতা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব উত্তম রায়, ইউপি সদস্য বিকাশ রায়, উপজেলা যুবলীগনেতা রতন কুমার মন্ডল, সৌম্য বিশ্বাস, সুকৃতি রায়, আল মামুন হোসেন, বিপ্রদাস মন্ডল প্রমুখ।

কুয়েটে ‘ন্যাশনাল টেক্সটাইল ফেস্ট ২০২২’ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে দুইদিন ব্যাপী ‘ন্যাশনাল টেক্সটাইল ফেস্ট ২০২২’ অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে ফেস্টের সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘ন্যাশনাল টেক্সটাইল ফেস্ট ২০২২’ এর বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেস্টের আহ্বায়ক ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ আব্দুল হাসিব এবং ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন ফেস্টের সেক্রেটারি ড. মোঃ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মনিরুজ্জামান, আইবিবিএল এর ফুলবাড়ীগেট শাখার ম্যানেজোর (অপারেশন) সাবিনা ইয়াসমিন এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী অয়ন পাল।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে ‘ন্যাশনাল টেক্সটাইল ফেস্ট ২০২২’ ছিলো বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্টে সাজানো। দেশের ১৩টি বিশ্ববিদ্যালয় ও টেক্সটাইল কলেজের চার শতাধিক শিক্ষার্থী এ ফেস্টে অংশগ্রহণ করে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে শিক্ষার্থীদের উদ্ভাবনীমূলক চিন্তাধারা ও কাজের বেশি বেশি সুযোগ করে দেয়া এই ফেস্টের প্রধান উদ্দেশ্য। প্রতিযোগিতামূলক ইভেন্টগুলো হলো টেক্সটাইল অলিম্পিয়াড, কেস ক্রাকার জ্যাক, ফটোগ্রাফি, পোস্টার প্রেজেন্টেশন, প্রোজেক্ট ম্যানিয়া, টেকনিক্যাল রাইটিং, গেমিং ও ফ্যাশন ফিক্স।

তিনি স্বৈরশাসনের সকল প্রতিকূলতা উপেক্ষা করে গণতন্ত্র প্রতিষ্ঠায় নিজেকে বিলিয়ে দিয়েছেন: আ’লীগ নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি।।
আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, গাজী আব্দুল হাদী বঙ্গবন্ধুর আদর্শের অকুতভয় সৈনিক ছিলেন। স্বৈরশাসনের সকল প্রতিকূলতা উপেক্ষা করে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। সন্ত্রাস কবলিত ডুমুরিয়ার জনপদ থেকে জীবনের ঝুঁকি নিয়ে তিনি রাজনীতি করেছেন। তিনি একজন সৎ নিঃস্বার্থবান রাজনীতিবিদ ছিলেন। তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার মানুষের জন্য উন্নয়ণ কাজ করেছেন। তার মতো আদর্শবান নেতাকে অনুসরণ করে রাজনীতি করতে হবে। তাহলেই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়ন অধিকতর সহজ হবে।
গতকাল শনিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ডুমুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী আব্দুল হাদীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। এসময়ে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের আহমেদ খান জবার পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এ্যাড. রবিন্দ্রনাথ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিাযোদ্ধা শ্যামল সিংহ রায়, বি এম এ ছালাম, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, এ্যাড. ফরিদ আহমেদ, শেখ মো. ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীল কবির, প্যানেল মেয়র আলী আকবর টিপু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, এম এ রিয়াজ কচি, হালিমা ইসলাম, এ্যাড. শাহ আলম, মোজাফফর মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান বাবলু, কামরুল ইসলাম বাবলু, মো. মফিদুল ইসলাম টুটুল, সায়েদুজ্জামান সম্রাট, খায়রুল আলম, অসিত বরণ বিশ্বাস, শিউলি সারোয়ার, আজগর বিশ্বাস তারা, জামিল খান, এস এম আকিল উদ্দিন, আবুল কাশেম ডাবলু, বীর মুক্তিযোদ্ধা মোতালেব মিয়া, অধ্যা. আশরাফুজ্জামান বাবুল, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, মানিকুজ্জামান অশোক, রনজিত কুমার ঘোষ, মো. শফিকুর রহমান পলাশ, শেখ মো. আবু হানিফ, এস এম আসাদুজ্জামান রাসেল, এম এম আজিজুর রহমান রাসেল, মো. ইমরান হোসেন, মনোয়ারা খাতুন, শেখ আব্দুল আজিজ, বাবুল সরদার বাদল, নজরুল ইসলাম তালুকদার, ফয়েজুল ইসলাম টিটো, মীর মো. লিটন, মো. শিহাব উদ্দিন, অজিত বিশ্বাস, সরদার জাকির হোসেন, কামরুল ইসলাম, দেব দুলাল বাড়ৈই সজল, রিতা আলম, আফরোজা জেসমিন বিথি, নজিবুল ইসলাম নজু, জিলহাজ্ব হাওলাদার, মো. শহীদুল হাসান, মো. আমিরুল ইসলাম বাবু, ছাত্রনেতা মাসুদ হাসান সোহান, মাহমুদুর রহমান রাজেস, সংকর কুন্ডু, এম এ হাসান সবুজ, বায়েজীদ সিনা, দ্বীপ পান্ডে বিশ্বাস, রাহুল শাহরিয়ারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

বাঘারপাড়া খেলা শেষের ১ মিনিট আগে ফেরালো সমতা ॥ ট্রাইব্রেকারে উঠলো সেমিতে
সাবজাল হোসেন, বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জের চাপালী মাঠে অনুষ্ঠিত মরহুম সিরাজুল ইসলাম মন্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের ৪র্থ খেলায় ট্রাইবেকারে ঝিনাইদহের শৈলকুপা ফুটবল একাদশকে হারিয়ে সেমিতে উঠেছে যশোরের বাঘারপাড়া ফুটবল একাদশ। তারুন্য নির্ভর দলটি শনিবার বিকালে ৩-২ গোলের ব্যবধানে জয়লাভ করে সেমি ফাইনাল নিশ্চিত করলো।

শনিবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলার চাপালী মাঠে অনুষ্ঠিত খেলার প্রথম থেকেই দুই দল গোলের নেশায় পাল্টাপাল্টি আক্রমন শুরু করে। উভয় দলের আক্রমন ভাগের খেলোয়াড়েরা একাধিক সুযোগ পেলেও প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি। তবে শৈলকুপা ফুটবল একাদশের ১০ নং জার্সি পরিহিত সাহেদ আক্রমন ভাগে বল পেয়ে আচমকা সটে গোল করে দলকে ১-০ তে এগিয়ে নিয়ে যায়। এর কিছুক্ষন পরেই রেফারি বাঁশি বাজিয়ে জানিয়ে দেন প্রথমার্ধের খেলা শেষ।

বিরতির পর খেলা শুরু হলে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে বাঘারপাড়া ফুটবল একাদশ। পাল্টা আক্রমনে পিছিয়ে ছিলনা শৈলকুপাও। তবে গোলের কয়েকটি সহজ সুযোগ তৈরী হলেও বাঘারপাড়া গোল করতে ব্যর্থতায় হতাশ হয়। কিন্ত খেলা শেষ হওয়ার মাত্র ১ মিনিট আগে সুযোগ পেয়ে তাদের স্বতীর্থ নয়ন গোল করে সমতা ফিরিয়ে আনে। এরপর অল্প সময় মাঠে বল গড়ানোর পর সমতায় খেলা শেষের বাঁশি বাজে। ফলে খেলার ভাগ্য নির্ধারনে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এ দফায় বাঘারপাড়া ৩-২ গোলে শৈলকুপাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। খেলা শেষে বাঘারপাড়া ফুটবল একাদশের নয়ন ম্যান অব দ্যা ম্যাচের পুরষ্কার পান। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন রবিউল ইসলাম। তার সহকারী হিসেবে ছিলেন আব্দুর রাজ্জাক ও বাবু। ধারাভাষ্যে ছিলেন, খোরশেদ আলম ও রবিউল ইসলাম, মোস্তফা ইবনে মাসুদ।

দাকোপের বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজের সুবর্নজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন উপলক্ষে আলোচনা সভা
মোঃ শামীম হোসেন- বাজুয়া
খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজের সুবর্নজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৬ নভেম্বর শনিবার সকাল ১১ টায় কলেজ রুমে আয়োজক কমিটির আহবায়ক ও অত্র কলেজের অধ্যক্ষ শ্যামল কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানস কুমার রায়, হেমন্ত কুমার বৈদ্য, সহকারী অধ্যাপক বাজুয়া এস এন কলেজ, ছন্দা শীল, তাপস সুন্দর প্রামান্য, অসিত কুমার সরকার দিগরাজ ডিগ্রি কলেজ, সবুজ শীল সরকারি এলবিকে মহিলা ডিগ্রি কলেজ, প্রণবেন্দু রায় সহকারী অধ্যাপক বাজুয়া এস এন কলেজ, সর্ব্বেশ্বর রায়, নিতাই রায়, নারায়ণ রায়, প্রধান শিক্ষক খুলনা বিশ্ববিদ্যালয় মাধ্যমিক স্বর্ণকমল রায় মিঠু, যুবলীগ নেতা তাপস জোদ্দার, সমাজ সেবক দেবাশীষ মন্ডল, সাংবাদিক মোঃ শামীম হোসেন, এ্যাডঃ শৈশব রায়, স্বাস্থ্য কর্মী কোরবান আলি শেখ, ছাত্রলীগনেতা সুজন রায় প্রমুখ। সভায় সুবর্নজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন উপলক্ষে ২৫ লক্ষ টাকা ব্যয় হবে বলে বাজেট করা হয় এবং কলেজের সকল প্রাক্তন ছাত্রদের অনুদানের মধ্যে দিয়ে তা সংগ্রহ করা হবে বলে দাবি করা হয়।

যশোরে পৌর কাউন্সিলরের উপর হামলা প্রতিবাদে সড়ক অবরোধ
শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহেদ হাসান নয়নের উপর হামলার ঘটনা ঘটেছে।শনিবার বিকেল ৪টার দিকে বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় হামলার পর নয়নের অনুসারীরা যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে সড়ক অবরোধ করে।
তবে, পুলিশের হস্তক্ষেপে আধাঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়। ব্যস্ততম এ মহাসড়কে অবরোধের ফলে চাঁচড়া-মুড়লি সড়কে যানজটের সৃষ্টি হয়।
পৌর কাউন্সিলর শাহেদ হাসান নয়ন জানান, মাদক কারবারে বাধা দেওয়ায় স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনির ক্যাডাররা তার বাড়িতে হামলা চালানোর উদ্দেশ্যে যায়। খবর পেয়ে তিনি বাড়ির সামনে পৌছুলে সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। এতে তিনিসহ তার সাথে থাকা কয়েক যুবক আহত হন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়রা ঘটনার প্রতিবাদে যশোর বাসটার্মিনালের সামনের সড়ক অবরোধ করে।
যশোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু জানান, আমাদের শ্রমিক মাসুদ ও কাউন্সিলর নয়নকে সন্ত্রাসীরা মারপিট করেছে। এ কারণে শ্রমিকরা রাস্তা অবরোধ করে। এ ঘটনায় থানায় অভিযোগ দেবো।
যশোর কোতোয়ালি থানার ওসি মোঃ তাজুল ইসলাম জানান, দু’পক্ষের আগের বিরোধের জের ধরে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। পুলিশের তড়িৎ পদক্ষেপে পরিস্থিতি শান্ত হয়েছে।

রাত ১২টা ১মিনিট থেকে মোংলা বন্দরসহ সারাদেশে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
রাত ১২টা ১ মিনিটে (শনিবার দিবাগত-রাত) মোংলা বন্দরসহ সারাদেশে শুরু হচ্ছে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকে দেশের প্রায় ২০ হাজার নৌযানের ২ লক্ষাধিক শ্রমিক এ কর্মবিরতি পালন করবেন। আর এতে কার্যত বন্ধ হয়ে যাবে মোংলা বন্দরে অবস্থানরত বিদেশী বানিজ্যিক জাহাজের পণ্য পরিবহণের কাজ। সেই সাথে সারাদেশে নৌযান পরিবহণও স্থগিত হয়ে যাবে। যার প্রভাব প্রড়বে দেশের আমদানী-রপ্তানী বাণিজ্যসহ নিত্যপণ্যের বাজারেও।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় (ঢাকা) সভাপতি মোঃ শাহআলম শনিবার সন্ধ্যা ৭টার দিকে জানান, মজুরি বৃদ্ধিসহ ১০ দফা দাবীতে গত বছরখানেক সময় ধরে সরকারসহ মালিকপক্ষের সাথে দফায় দফায় লেখালেখি, দাবী উত্থাপন ও আন্দোলনের কর্মসূচীর মত বহু পদক্ষেপ পালন হয়ে গেছে। সর্বশেষ গত শুক্রবার (২৫ নভেম্বর) ঢাকায় সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। ১০দফার মধ্যে বৈঠকে অন্তত মজুরী বৃদ্ধির ঘোষণার দাবী জানানো হলেও সরকার ও মালিকপক্ষ তা মেনে নেননি, বরং এক মাসের সময় চেয়েছেন। কিন্ত একমাসের সময় দেয়ার বিষয়ে শ্রমিকেরা একমত হননি। ফলে শনিবার দিবাগত রাত ১২টা ১মিনিট থেকে সারাদেশে কর্মবিরতি পালন শুরু করবেন নৌযান শ্রমিকেরা।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহ-সভাপতি মোঃ মাইনুল হোসেন মিন্টু বলেন, ১০ দফা দাবী আদায়ের লক্ষে গত ১৯ নভেম্বর মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে সরকার এবং মালিকপক্ষকে আল্টিমেটাম দেয়া হয়েছিলো। কিন্তু সরকার ও মালিকপক্ষ আমাদের দাবী বাস্তবায়ন না করায় আমরা শনিবার দিবাগত মধ্যরাত থেকে মোংলা বন্দরসহ সারাদেশে লাগাতার কর্মবিরতি পালন শুরু করবো।

খুলনায় তৈয়াবুর রহমান গণ-গ্রন্থাগারের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনার খালিশপুরে এম এম তৈয়াবুর রহমান গণ-গ্রন্থাগারের উদ্বোধন হয়েছে। গতকাল (২৬ নভেম্বর) সকাল ১১টায় এ গণ-গ্রন্থাগারের উদ্বোধন করেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগের পরিচালক মোঃ ইকবাল হোসেন।
লাইব্রেরির প্রতিষ্ঠাতা লেখক-গবেষক এম এম তৈয়াবুর রহমানের সভাপতিত্বে এবং ক্ষুদে বঙ্গবন্ধু সংসদের কেন্দ্রীয় চেয়ারম্যান বেতার ব্যক্তিত্ব এস এম হুসাইন বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সরকারি গণ-গ্রন্থাগার খুলনার উপ-পরিচালক মোঃ হামিদুর রহমান, পরিবেশ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মোঃ এমদাদুল হক, শিক্ষাবিদ অধ্যক্ষ দেলোয়ারা বেগম, বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম, কবি ও প্রাবন্ধিক শেখ অলিউর রহমান, খালিশপুর থানা আ.লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, লেখক-গবেষক অরবিন্দ মৃধা, তাঁতী লীগ খুলনা জেলার সদস্য সচিব মোঃ বরকত হোসেন, গবেষক হোসেন মাহমুদ বাচ্চু, ও বিশিষ্ট পাট ব্যবসায়ী মোজাহিদুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক মজিদা খানম, মোল্লা হারুন-রশিদ, দিলীপ চন্দ্র বিশ^াস, হাসান হাফিজুর রহমান, কবি জাহাঙ্গীর আলম, শিক্ষিকা শারমীন ফেরদৌসী, সংগঠক রওশন বিল্লাহ ও প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল হাসান বক্তারা বলেন,জ্ঞান অর্জন ও আহরণ করতে হলে বই পড়ার বিকল্প নেই, বই মানুষকে অন্ধকারের পথ থেকে আলোকিত মানুষ করতে অগ্রণী ভূমিকা পালন করে আর এই গণ-গ্রন্থাগার বিভিন্ন ধরণের বই সংগ্রহ করে দেশ ও জাতি গঠনে আমাদের নতুন প্রজন্মকে পথ দেখাতে পারে তাই জ্ঞানের ভান্ডার পূর্ণ করতে আমাদের সরকারি, বেসরকারি এবং ব্যক্তি উদ্যেগে গ্রন্থাগার তেরি এবং বই সংগ্রহে সকলকে এগিয়ে আসতে হবে। বক্তারা নব-গঠিত এম এম তৈয়াবুর রহমান গণ-গ্রন্থাগারের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং এর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কবি, শিল্পী, সাংস্কৃতিক কর্মীসহ সূধি সমাজের আলোকিত মানুষেরা উপস্থিত ছিলেন।

খানজাহান আলী থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
জাতীয়তাবাদি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবন ও সাধারন সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে খানজাহান আলী থানা ছাত্রদলের উদ্যোগে গতকাল বিকাল ৪ টায় খুলনা যশোর মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। খানজাহান আলী থানা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে ও থানা ছাত্রদলের সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান বিপ্লব এর পরিচালনায় মিছিল পুর্বক সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন খুলনা মহানগর ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ ইলিয়াস সরদার । খানজাহান আলী থানা ছাত্রদল নেতা আবুল হায়াত শুভ, মোঃ ফয়সাল, মোঃ মেহেদী হাসান, সিয়াম হোসেন, সাইফুল্লাহ তাজিম, আলমগীর হোসেন ইমন, তরিকুল জনি, স্বাধীন মির্জা, রাকিবুল ইসলাম, আলী হোসাইন, শাকিল শিকদার, জিএম মনজুরুল ইসলাম, শেখ রাব্বি, ফারহান সাব্বির, মিরাজুল ইসলাম, রাসেল শেখ, শেখ শাহেদ আহমেদ , মাসুম বিল্লাহ (রনি), আলামিন বেপারী, ফরিদ খান, আশিকুজ্জামান, সজল, রাজ,লিওন পান্ডে, রাকিবুল,ফাহিম,জীবন,সিয়াম, রিয়াদ হোসেন, রাকিব মোল্লা, মোঃ আরিফ হোসেন , আরিফুল ইসলাম, রাহান শেখ, মোঃ হৃদয়, শাওন হাওলাদার প্রমুখ। এ সময় বক্তারা বলেন হামলা মামলা দিয়ে চলমান আন্দোলন কে দমানো যাবেনা , খুলনা মহানগর ছাত্রদলের নেতৃত্বে খানজাহান আলী থানা ছাত্রদল আগামিতে যে কোন কর্মসূচি ঐক্যবদ্ধভাবে পালন করবে বলেও জানান বক্তারা।

 

খালিশপুরে ছাত্রদলের মিছিলে হামলা, ১২ নেতা-কর্মী আহত
খবর বিজ্ঞপ্তি
ব্রাম্মণবাড়িয়ায় নিহত ছাত্রদল নেতা নয়নের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের খোঁজখবর ও কবর জিয়ারত করে ফেরার পথে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাঃ সম্পাদকের গাড়ির বহরে হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা। এ ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার বিকেল সাড়ে ৩টায় খালিশপুর থানা ও মুহসিন কলেজ ছাত্রদল যৌথ উদ্যোগে প্রতিবাদ মিছিল বের করার জন্য ক্রিসেন্ট মিল গেটে জড়ো হয়। এ সময় ছাত্রলীগ, যুবলীগ সন্ত্রাসীরা লাঠি সোটা নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। প্রায় ২০ মিনিট ধরে চলে এ হামলা। এ ঘটনায় ১০/১২জন ছাত্রদলের নেতা-কর্মী আহত হয়। সহকর্মীরা তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন, ছাত্রদল নেতা উজ্জল হোসেন সুমন, থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মহিউদ্দীন তালিম, ছাত্রনেতা মিরাজুল ইসলাম, শামীম, নয়ন, রবিউল ইসলাম সুমন, রাকিব, মুহসিন কলেজ ছাত্রদল নেতা রাবু ব্যাপারী, সুজন, রুবেল, রসুল। তবে ঘটনার সময় কোন পুলিশ সদস্যকে দেখা যায়নি বলে মুহসিন কলেজ ছাত্রদলের আহবায়ক আবু সালেহ শিমুল জানান। খালিশপুর থানা ছাত্রদলের আহবায়ক ফারুক হোসেন ও মুহসিন কলেজ ছাত্রদলের আহবায়ক আবু সালেহ শিমুল এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

কালীগঞ্জের জনমনে চোর আতঙ্ক
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জে সম্প্রতি চুরি ডাকাতির ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত অক্টোবর- নভেম্বর ২ মাসে উপজেলাটিতে প্রায় অর্ধ শতাধিক চুরি ডাকাতির ঘটনার খবর পাওয়া গেছে। চোরেরা নির্ভিঘ্নে তাদের চুরি সংঘটিত করতে ব্যবসা প্রতিতষ্ঠান, বাজারের কোলাহলপূর্ণ স্থান ও বাসা বাড়িকে বেছে নিয়েছে।
গ্রাম কিংবা শহরে সমানে চলছে এমন ঘটনা। এদিকে চোখের আড়াল হলেই মটর সাইকেল, বাই সাইকেল, মোবাইল, কৃষি ফসলসহ মুল্যবান জিনিসপত্র চুরির ঘটনায় জনমনে অজানা এক শঙ্কা বিরাজ করছে।

খোঁজ নিয়ে জানাগেছে, গত ২৫ অক্টোবর গভির রাতে উপজেলার কোলাবাজারের মেসার্স আব্দুল জব্বার এন্ড সন্সের রড সিমেন্টের দোকানের ভেন্টিলিটার ভেঙ্গে চোরেরা ভিতরে ঢোকে। এরপর ক্যাশ বক্্েরর ড্রয়ার ভেঙ্গে নগদ এক লক্ষ টাকা নিয়ে যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক মাহাবুবুর রহমান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরের দিন ২৬ অক্টোবর উপজেলার রঘুনাথপুর বাজারের পাইকারী ও খুচরা মুদি ব্যবসায়ী দেলোয়ার হোসেন লিংকনের মালিকানাধীন নিউ মডার্ণ ষ্টোরের তালা ভেঙে ৪ ব্যারেল ডিজেল,১ ব্যারেল সয়াবিন, ২ লিটারের ২০ টি সয়াবিনের তেলের বোতল,১ লিটারের ১৫ টি বোতল, ২৫ বস্তা চিকন চাউল, ২ বস্তা মসুর ডাল, ১ বস্তা খৈলসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
২৮ অক্টোবর রাতে উপজেলার ছোট ঘিঘাটি গ্রামের আব্দুল মান্নানের ছেলে বাবুর আলীর ক্ষেত থেকে প্রায় লক্ষাধিক টাকার পাকা ড্রাগন ফল চুরি করে নিয়ে গেছে।
গত ১৮ নভেম্বর দিবাগত রাতে উপজেলার বারোবাজার – পিরোজপুর গ্রামীন সড়কের ঠিকডাঙ্গা ব্রীজের নিকট গাছ ফেলে ওই গ্রামের জালাল উদ্দীন মিঠাপুকুর গ্রামের ইমন হোসেন,পিরোজপুর গ্রামের জয়দেব দাস, বিদ্যুৎ, সঞ্জয় ও অমিতসহ বেশ কয়েকজন পথচারীর কাছ থেকে ৬ টি মোবাইল সেট, ১ টি ভ্যান ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

এর আগে গত ৩ নভেম্বর রাতে কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন সঞ্জয় কুমারের রায় মুদিখানা ষ্টোরের ৩ ব্যারেল সয়াবিন তেল চুরি হয়।
৫ নভেম্বর কালীগঞ্জ শহরের হাটচাঁদনীর পাশ থেকে একই দিন মোট ৬ টি বাইসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

এছাড়াও গত ২৩ নভেম্বর বিকালে কালীগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের সামনে রাখা ২ টি বাইসাইকেল তালা ভেঙে নিয়ে যায়। একই রাতে রায়গ্রাম সিঙ্গিগ্রামের শাকিল হোসেনের বাড়ির বারান্দার গ্রীলকেটে তার একটি পালসার মটর সাইকেল নিয়ে লোকজনের উপস্থিতি টের পেয়ে মাঠের মধ্যে ফেলে রেখে সটকে যায়।

পরের দিন ২৪ নভেম্বর গভীর রাতে কালীগঞ্জ শহরতলীর নরেন্দ্রপুর গ্রামের আব্দুর রউফের বাড়ির গ্রিলকেটে তাদের দুই ভায়ের দুটি ১২৫ সিসি ডিসকভারী বাজাজ মটর সাইকেল চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে তিনি কালীগঞ্জ থানায় একটি সাধারন ডাইয়েরী করেছেন।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্যা জানান, বিচ্ছিন্ন চুরির কিছু ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, চোর ধরতে তারা ইতোমধ্যে একজন অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। সাথে সাথে পুলিশী তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

কয়রায় আগুনে পুড়ে ভস্মীভূত দোকান ও বসত ঘর পরিদর্শনে এমপি বাবু
কয়রা (খুলনা) প্রতিনিধি
কয়রা উপজেলার দেউলিয়া বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ নভেম্বর) দুপুর ১২ টার দিকে বাজারের মৎস্য বাজার ব্যাবসসায়ীদের ঘরে আগুন লাগে। ফায়ার সার্ভিস সদস্যদের পৌঁনে এক ঘন্টার অভিযানে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুনে পুড়ে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। আগুন নিয়ন্ত্রেনে স্থানীয়রা, সিপিবি সদস্য, ছাত্রলীগ কর্মী ও পুলিশ সহযোগিতা করে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আফজাল ও মনিরুল ইসলামের মৎস্য ব্যবসার ঘরে থাকা সিগারেটের আগুন ককসেটে পড়ে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষনিক পার্শ^বর্তী গাজী ট্রেডার্সের ক্রোকারিজের দোকান মূহুর্তের মধ্যে পুড়ে যায়। এরপর আগুন ছড়িয়ে যেয়ে মুনছুর মোড়লের চায়ের দোকান, বাবুর চয়ের দোকান, রাসেলের দোকান সহ আশে পাশের কিছু ঘর আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তাৎক্ষনিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পৌঁনে এক ঘন্টার অভিযানে আগুন নেভানো সম্ভব হয়। কোন মানুষ হতাহত না হলেও আসবাব পত্র, দোকানের অবকাঠামোসহ দোকানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রত্যক্ষদর্শী মুকুল জানান, মৎস্য ব্যবসায়ী আফজালের ঘরের দরজার মুখে হঠাৎ আগুন জ¦লতে দেখেন। এক মিনিেিটর মধ্যে ককসেটে লাগা আগুন মূহুর্তের মধ্যে আশপাশ ছড়িয়ে পড়ে এই দেখে আমি কোন রকম আমার ফোন নিয়ে দোকান থেকে বের হতে পেরেছিলাম। ইউপি সদস্য মাসুম বিল্লাহ বলেন, মুকুলের ক্রোকারিজের দোকানের ৫ লক্ষাধিক টাকার মালমাল পুড়ে ছাই হয়ে যায়। মুনছুর মোড়লের, চায়ের দোকান, শরিফুলের চায়ের দোকান, বাবুর ও রাসেলের চায়ের দোকান পুড়ে যায়। প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। কয়রা ষ্টেশনের ফায়ার সার্ভিসের টিম লিডার গোলাম মোস্তফা বলেন, তাৎক্ষনিক খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁনে এক ঘন্টার অভিযানে আগুন নিয়ন্ত্রনে আসে। কয়রা থানা অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম) বলেন, ফায়ার সার্ভিসের সাথে পুলিশের সদস্যরা সহযোতিা করে। সেখানে কোন মানুষের হতাহতের ঘটনা ঘটেনি। বাজারে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে দ্রুত আসেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু। তিনি ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহযোগিতা করেন। এসময় তিনি বলেন, কয়রার মানুষের বহুদিনের দাবি ছিল কয়রায় একটি ফায়ার সার্ভিস স্টেশনের। প্রধানমন্ত্রীর দেয়া কয়রায় ফায়ার সার্ভিস স্টেশনের কার্যক্রম বাস্তবায়িত হওয়ায় দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে।

 

মাছ চাষের মাধ্যমে দেশ পুষ্টি ও রপ্তানিতে সমৃদ্ধ হবে : জেলা মৎস্য কর্মকর্তা
খবর বিজ্ঞপ্তি
শনিবার সকালে খুলনা জেলার তেরখাদার রাইয়ান এগ্রো ফিসারিজে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের ফিসারি প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল (এফপিবিপিসি) ও ফোয়াবের যৌথ অর্থায়নে সহযোগিতায় ছিল জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও রাইয়ান এগ্রো ফিসারিজ। বাস্তবায়নে ছিল ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (ফোয়াব)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ জয়দেব পাল। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাইসুল কবির দিপু, রূপসার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বাপ্পী কুমার দাস ও রাইয়ান এগ্রো ফিসারিজের চেয়ারম্যান ও মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ। প্রধান আলোচক ছিলেন তেরখাদার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপংকর কুমার পাল। সভাপতিত্ব করেন ফোয়াবের সভাপতি মৎস্য উন্নয়ন ও সমবায় ব্যক্তিত্ব মোল্লা সামছুর রহমান (শাহীন)।
প্রধান অতিথি জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ জয়দেব পাল বলেন, অপ্রচলিত মাছ চাষের মাধ্যমে পুষ্টি ও রপ্তানিতে সমৃদ্ধ হবে এ দেশ। দেশীয় প্রজাতির মৎস্য সংরক্ষণ ও চাষের মাধ্যমে আমরা অর্থ ও পুষ্টি পাই। দেশে মাছের উৎপাদন ৫ দশমিক ৬৫ লাখ মেট্রিক টন উল্লেখ করে তিনি আরও বলেন, এক সময় বলা হত ভাতে-মাছে বাঙালি। তারপর একটা সময় বলা হত মাছের আকাল। বর্তমানে মাছের উৎপাদন অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। ফলে মৎস্য খাতে উদ্যোক্তা তৈরি হচ্ছে। সরকার এ খাতে স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ দিচ্ছে, উদ্যোক্তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দেশীয় প্রজাতির অনেক মাছ বিলুপ্ত হয়ে গিয়েছিল। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট গবেষণার মাধ্যমে ৩৭ প্রজাতির বিলুপ্তপ্রায় মাছ ফিরিয়ে এনেছে। দেশীয় মাছ সংরক্ষণে লাইভ জিন ব্যাংক করা হয়েছে। কোন অঞ্চলে মাছের শূন্যতা দেখা দিলে জিন ব্যাংক থেকে মাছের পোনা সে অঞ্চলে অবমুক্ত করা হবে। ফলে দেশের কোথাও আর মাছের আকাল হবে না। এখন গ্রাম থেকে শহরে সর্বত্র পুষ্টি সমৃদ্ধ পর্যাপ্ত মাছ পাওয়া যাচ্ছে। রাষ্ট্রীয় প্রণোদনা ও পৃষ্ঠপোষকতা বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ও সংশ্লিষ্ট অন্যান্যরা এগিয়ে আসায় এটা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানের শুরতে কোরআন তেলাওয়াত করেন মো: সফিকুল ইসলাম। পবিত্র গীতা পাঠ করেন অর্চন বসু। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার ঘোষ, অধ্যাপক এড. মনি শংকর নাগ, ফোয়াবের সহ-সভাপতি লস্কর মনিরুজ্জামান, ফোয়াবের যুগ্ম সম্পাদক শেখ সাকিল হোসেন, অর্থ সম্পাদক সাফায়েত হোসেন শাওন, জেলা আহ্বায়ক অধ্যক্ষ অনরুদ্ধ বাহাদুর, জেলা মৎস্যজীবী লীগের মহিলা নেত্রী বুলু রানী মন্ডল, জেলা মৎস্যজীবী লীগ নেতা মাস্টার শহিদুল ইসলাম, রূপসা উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, আলাইপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আব্দুর রউফ সিকদার, এস এম মাহিরুল হক, মোশাররফ হোসেন মোল্লা, শান্তিলতা বালা, সাধন পাত্র, সোহরাব সানা প্রমুখ। জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রান্তিক চাষিরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

ফকিরহাটের বেতাগায় ৪০জন ইউপি সচিবের মধ্যকার পারস্পারিক শিখন কর্মশালা
ফকিরহাট প্রতিনিধি।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এনআইএলজি’র ৭৩তম বুনিয়াদী প্রশিক্ষনের অংশ হিসাবে ৪০জন ইউপি সচিবের মধ্যকার পারস্পারিক শিখন কর্মশালা বাগেরহাটের ফকিরহাট উপজেলার মডেল বেতাগা ইউনিয়ন পরিষদের লোক সাংস্কৃতিক কেন্দ্রের হল রুমে শনিবার (২৬শে নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর উপ-সচিব ও যুগ্ম পরিচালক মোঃ আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ, এনআইএলজি’র সহকারী পরিচালক কামরুন নাহার, গবেষনা কর্মকর্তা নুরুল ইসলাম ও সহকারী গ্রন্থগারিক মোঃ আবু এখতিয়ার হাশেমী। টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজিএস) অর্জন, জনঅংশিদারিত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষে পারস্পারিক শিখন এ কর্মশালায় আরো বক্তব্য রাখেন বুনিয়াদী প্রশিক্ষনে অংশ গ্রহনকারী প্রশিক্ষার্থী ইউপি সচিব মোঃ জুয়েল রানা, মোঃ শহিদুল ইসলাম, মোঃ কাওসার আহম্মেদ ও বেতাগা ইউপি সচিব ঢালী মাহাবুবুর রহমান। এর আগে সকাল ১০টায় এনআইএলজি’র প্রশিক্ষনে অংশগ্রহনকারী ৪০জন ইউপি সচিব ও অতিথিবৃন্দরা বেতাগা ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে নির্মিত বেতাগা প্রাণী সম্পদ সাব সেন্টার, মনোরমা দাশ কমিউনিটি ক্লিনিক, বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চেঞ্জ রুম, ডিজিটাল হাজিরা সেন্টার, একাডেমিক ভবন, অর্গানিক বেতাগা, মাসকাটা মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন, চেঞ্জ রুম, পাবলীক লাইব্রেরী, লোকসাংস্কৃতিক কেন্দ্র, সুপ্রিয় পানি ব্যবস্থাপনার প্রকল্প ও মানসম্মাত স্যানিটারী ল্যাট্রিন সহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

নড়াইল পৌরসভার সাবেক মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া স্বরণসভা
মোঃ তাহের, নড়াইল প্রতিনিধি
নড়াইলে জাহাঙ্গীর বিশ্বাস সৃতি পর্ষদ এর আয়োজনে, জাহাঙ্গীর বিশ্বাসের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া স্বরনসভা ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) সকাল দশটায় জাহাঙ্গীর বিশ্বাসের প্রতিকৃতিতে পুস্প মাল্য অর্পণ করা হয়। এসময় জাহাঙ্গীর বিশ্বাস সৃতি পর্ষদ, জেলা আ,লীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, নড়াইল পৌরসভা, জেলা মুক্তিযোদ্ধা পরিষদ, মহিলা আ,লীগ, জেলা শ্রমিক ইউনিয়ন, রুপগন্জ বনিক সমিতি, সদর উপজেলা ছাত্রলীগ, পূজা পরিষদসহ অন্যন্যা সংগঠন পুস্প মাল্য দান করেন। মাল্য দান শেষে এক পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধ মঞ্চে স্বরণসভা অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীর বিশ্বাস পর্ষদের আহবায়ক শরফুল আলম লিটুর সভাপতিত্বে এবং এড. কাজি বসিরুল হকের সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সুভাষ চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নিলু, জেলা আ,লীগের সাবেক সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ আলি, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি বিপ্লব বিশ্বাস বিলো, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এস এম পলাশ, জেলা মৎস্যজিবী লীগের সভাপতি সাইফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. কায়েস, ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি মোঃ ইকবাল, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান, জেলা যুবলীগ নেতা শাহনেওয়াজ তরু জেলা ছাত্রলীগে সভাপতি নাইম ভুইয়া রুপগন্জ বনিক সমিতির সাধারণ সম্পাদক সন্তুু ঘোষ প্রমুখ। বক্তারা প্রয়াত মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের সৃতিচারন করেন। এসময় আওয়ামীলীগের সংগঠন অঙ্গসংগঠন শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মিসহ বিভিন্ন শ্রেণীপেশার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য জাহাঙ্গীর বিশ্বাস নড়াইল পৌরসভার মেয়র, জেলা আ,লীগের যুগ্ন সাধারণ সম্পাদক, জেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা শ্রমিক ইউনিয়ন ১২৯৫ এর প্রতিষ্টাতা সভাপতি ছিলেন।

রামপালে দস্যুতা চেষ্টার অভিযোগে আটক ২ মামলা দায়ের
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
দস্যুতা চেষ্টার অভিযোগে রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী প্লাবন মন্ডল বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
এ ঘটনায় হাবিবুল্লাহ ও সিদ্দিক কে রামপাল থানা পুলিশ গ্রেফতার করে শনিবার দুপুরে বাগেরহাটের আদালতে প্রেরন করেছে। আসামিরা হলো উপজেলার বড়দিয়া গ্রামের বেলাল শেখের পুত্র জেহাদ শেখ (২৭), ঝনঝনিয়া চেয়ারম্যানের মোড়ের ফরহাদ হোসেনের পুত্র মো. হাবিবুল্লাহ (৩০), খুলনার দাকোপ উপজেলার কালিকা বাড়ী দক্ষিণপাড়া গ্রামের খলিলুর রহমানের পুত্র মো. সিদ্দিকুর রহমান (২৫) ও একই উপজেলার খেজুরিয়া গ্রামের আ. খালেকের পুত্র হোসাইন ওরফে বাকিবিল্লাহ (৩০)।
রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, শুক্রবার ভোর রাতে বড়দিয়া গ্রামের মৃত ডাক্তার দীপক কুমারের বাড়িতে চড়াও হয় কতিপয় দস্যুরা। ওই সময়ে ডাক্তার দীপকের পুত্র প্লাবন মন্ডলের গলায় গরু জবাই করা ছুরি ধরে বাড়িতে ডাকাতির চেষ্টা করে। তাদের ডাক চিৎকারে গ্রামবাসী ছুটে এসে ২ জন কে আটক করে। ওই সময় অপর ২ জন পালিয়ে যায়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করি। এ সময় একটি ছুরি উদ্ধার করা হয়। আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

কেশবপুর চারুপীঠ আর্ট স্কুল থেকে ৩৩ জন শিক্ষার্থী পেল সনদপত্র
আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি
সাংস্কৃতিক বিষয়ক শিক্ষাবোর্ড “ধ্রুব পরিষদ বাংলাদেশ” প্রদত্ত চারুকারু ও নৃত্যর বোর্ড পরীক্ষার সনদপত্র বিতরণ করা হয়েছে। কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে শনিবার শহরের আল আমিন মডেল একাডেমির হলরুমে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব সংগঠনের সহ সভাপতি শিক্ষক সাহা বৈদ্যনাথ । সংগঠনের সহকারি পরিচালক মৌসুমী মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার খুলনার নিয়মিত আবৃত্তি শিল্পী ও সহকারি শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি শেখ শাহীন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেশবপুরের সদস্য সচিব সচিব ও উপজেলা পোষ্টমাষ্টার এস এম রবিউল হক,কেশবপুর প্রেসক্লাবের গ্রন্থাগার সম্পাদক শিক্ষক মতিয়ার রহমান, চারুপীঠের অভিভাবক প্রতিনিধি আশরাফুজ্জামান,যশোর শিল্পকলার আবৃত্তি প্রশিক্ষক কামরুল হাসান রিপন, বাংলাদেশ শিশু একাডেমি, যশোর ও চারুপীঠের নৃত্য বিভাগের প্রশিক্ষক অদিতি সরকার রুমা,যশোর প্রত্যায় থিয়েটারের সভাপতি শিপন চৌধুরী,চারুপীঠের প্রশিক্ষক সাগর চ্যাটাজী। কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে বলেন কেশবপুর চারুপীঠ আর্ট স্কুল হতে চারুকারুতে ২১ জন প্রথম বিভাগ ও ৫ জন দ্বিতীয় বিভাগ এবং নৃত্য ৫জন প্রথম বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।#

আফিল জুট উইভিং মিলস লিঃ এ ভয়াবহ অগ্নিকান্ড : ১০০ কোটি টাকার মালামাল পুড়ে ছাঁই
বেনাপোল প্রতিনিধি
সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের মালিকানাধীন প্রতষ্ঠান যশোরের শার্শায় আফিল জুট উইভিং মিলস লিঃ এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
আজ শনিবার বেলা ১টার দিকে এ অগ্নিকান্ডে মিলের তিনটি গুদাম পুড়ে ছাঁই হয়ে যায়। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ১০০ কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান আফিল জুট উইভিং মিলস’র জেনারেল ম্যানেজার আব্দুল।

যশোর, ঝিকরগাছা ও বেনাপোল ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে বিকাল ৩টায় আগুন কিছুটা নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

আফিল জুট উইভিং মিলস’র জেনারেল ম্যানেজার আব্দুল ওহাব জানান, কোন কিছু বোঝাই আগেই দুপুর ১টার দিকে মিলের পেছনের অংশের ৩টি ইউনিটের উৎপাদিত সুতা, বস্তা ও পাট সহ মেশিনে আগুন ধরে যায়। মিলের শ্রমিকরা প্রথম দিকে আগুন নেভানোর চেস্টা করে ব্যর্থ হয়। তবে আগুনে জলসে গেছে মিলে কর্মরত শ্রমিক আখের আলী। আহত হয়েছে প্রায় ২০ জন। পরে বেনাপোল ফায়ার সার্ভিস, ঝিকরগাছা ও যশোর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আধাঘন্টা দেড়িতে এসেছে বলে কর্তৃপক্ষ অভিযোগ করেন।

বেনাপোল ফায়ার সার্ভিস’র সহকালী পরিচালক মনোরঞ্জন সরকার জানান, বেনাপোল, ঝিকরগাছা, যশোর ও নওয়াপাড়ার ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আড়াই ঘন্টা চেস্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যতি সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে তদন্ত না করে এই মুহুর্তে ক্ষয় ক্ষতির পরিমান বলা সম্ভব নয়।
ডুমুরিয়ায় যৌতুক না পেয়ে বিয়ের আসর থেকে বর পলায়ন, থানায় মামলা, বর, পিতা-পুত্রসহ গ্রেফতার ৩
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় দাবিকৃত যৌতুক না পেয়ে বিয়ের আসর থেকে বর পালানোর ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় বর, পিতা ও ভাইকে আটক করে জেল-হাজতে পাঠিয়েছে পুলিশ। গত শুক্রবার উপজেলার মেছাঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।
মামলার বিবরণী সূত্রে জানা যায়, বটিয়াঘাটা উপজেলার সুন্দরমহল এলাকার আলিয়া মাদ্রাসা সুপার আব্দুস সাত্তার মোল্লার ছেলে শিবলী হাসান মোল্যার সাথে ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের মেছাঘোনা এলাকার মোঃ শেখ খলিল উল্লাহর মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে বলে কথা হয়। সে মোতাবেক ঘটনার দিন জুম্মার নামাজ বাদ ছেলে পক্ষ বিয়ের সাজে ৩৫ জন বরযাত্রী নিয়ে কনের বাড়িতে হাজির হয়। কনে যখন হাতে মেহেদি, লাল বেনারসী শাড়ি পরে বিয়ের অপেক্ষায় ঠিক তখনি বর পিতা ও ছোট ভাইয়ের পরামর্শে বিয়ের পূর্বেই যৌতুক হিসেবে ১০ লক্ষ টাকা দিতে হবে বলে দাবি করেন। মেয়ের বাবা যৌতুকের দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বর সুকৌশলে ঘটনা¯’ল থেকে পালিয়ে যায়। এরপর ওই বরকে খোঁজার নাম করে বরযাত্রীর লোকজনও একে একে ¯’ান ত্যাগ করে। এ ঘটনায় জাঁকজমকপূর্ণ বিয়ে বাড়ীতে আমন্ত্রিত অতিথিদের উপ¯ি’তিতে কনে পরিবার হতাশ হয়ে পড়েন। উপায়ন্ত না পেয়ে মেয়ের বাবা বাদী থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, এ ঘটনায় যৌতুক আইনে থানায় একটি মামলা হয়েছে এবং আসামি বর শিবলী হাসান, পিতা আব্দুস সাত্তার ও ছোট ভাই সাব্বির হাসানকে গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

ডুমুরিয়ার বৈঠাহারায় দড়াটানা প্রতিযোগিতায় কাকবাধাল দল চ্যাম্পিয়ন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় মাগুরখালী বৈঠাহারা মহাশ্মশান মঠ মন্দির কমিটির আয়োজনে সার্বজনীন কালী পূজা উপলক্ষে ৮দলীয় দড়াটানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মন্দির সংলগ্ন মাঠে আয়োজিত খেলায় অংশ গ্রহণ করেন কৃষ্ণনগর, সুজনসাহা, কাকবাধাল, ডরি, নাংলা, ময়নাপুর, মান্দ্রা ও পুটিমারী দড়াটানা দল। এতে কাকবাধাল দড়াটানা দল ২-১ পয়েন্টে সুজনসাহা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন এবং সুজনসাহা দল রানার্সআপ হন। খেলা পরিচালনা করেন প্রনব কুমার সরদার। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি সুকৃতি রঞ্জন সরকার। প্রধান অতিথি ছিলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। ঠাকুরদাস হালদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ¯’ানীয় ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা, শিল্পপতি কৃষ্ণপদ নন্দী, বিষ্ণুপদ মন্ডল, সুকৃতি রঞ্জন সরকার, শিক্ষক আশুতোষ নন্দী, ইউনুস সরদার, অনুকূল মন্ডল, অরুন কুমার প্রমুখ। আলোচনা শেষে চ্যাম্পিয়ন দলকে নগদ ১২ হাজার টাকা ও রানার্সআপ দলকে ৫ হাজার টাকা তুলে দেন অতিথিবৃন্দ। পরে রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দাকোপের লাউডোব খুটাখালী গ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ শামীম হোসেন
খুলনার দাকোপের লাউডোব ইউনিয়নের খুটাখালী গ্রামে বিভাশ মন্ডলের স্ত্রী পুজা মন্ডলের ঝুলন্ত লাশ উদ্ধার। জানা যায় একমাত্র ৫ মাসের শিশু সন্তানকে রেখে এমন মৃত্যুকে মেনে নিতে পারছেনা এলাকাবাসীসহ পুরো এলাকায় মানুষের মাঝে শোকের ছায়া বিরাজ করছে। খবর পেয়ে ছুটে আসে পুজার বাবা মা ও আত্তীয় স্বজন তাদের ভার্স এটা সাভাবিক কোন মৃত্যু নয়। তার পরিবার সুত্রে জানা যায় স্বামী বিভাশ মন্ডল ঐদিন বিকালে টি টুয়েন্টি বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে বাহিরে আশে রাত আনুমানিক ১ টার দিকে বাসায় ফিরে স্ত্রী পুজা মন্ডলকে উঠতে বললে স্বামীর ডাকে কর্নপাত না করে শিশু সন্তানকে নিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে। বিভাশ স্ত্রীর সাথে অভিমান করে ঘরের অন্য রুমে ঘুমিয়ে থাকে রাত আনুমানিক তিন টার দিকে শিশু সন্তানের কান্নার শব্দ শুনে রুমের ভিতরে ডুকতে চাইলে রুমের দরজা বন্ধ পেয়ে দরজার ফাকা থেকে স্ত্রীর ঝুলন্ত লাশ দেখে আর্তচিৎকার করে। বিভাশের চিৎকার শুনে আশে পাশে বাড়ি থেকে কাকা কাকী ও আত্মীয় স্বজনরা ছুটে এসে ঘরের চালের রুয়োর সাথে ওড়নার বাধন খুলে জীবিত উদ্ধারের চেষ্টা করে। দেহটি নামানোর পর তার মৃত্যু হয়েছে বলে সকলে নিশ্চিত হয়। দাকোপ থানা পুলিশ পুজা মন্ডলের লাশটি ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠিয়েছে।.

 

কোটচাঁদপুরে গৃহবধূর আত্মহত্যা
মোঃ আশাদুল ইসলাম, কোটচাঁদপুর
ঝিনাইদহের কোটচাঁদপুর রেল স্টেশনের বাউন্ডারি প্রাচীর এর গ্রীলের সাথে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহত গৃহবধূ উপজেলার রুদ্রপুর গ্রামের বিশারদ আলীর স্ত্রী রেহেনা খাতুন (৩৫)।

নিহতের মেয়ে জানান,আমার মা শুক্রবার আনুমানিক রাত দশ টার দিকে নতুন জামাকাপড় পড়ে বাড়ি থেকে বের হয়। তারপর আমরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাইনি।(২৬-নভেম্বর)শনিবার সকালে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি কোটচাঁদপুর রেল স্টেশনের বাউন্ডারি প্রাচীর এর গ্রীলের সাথে ওড়না পেঁচানো অবস্থায় আমার মায়ের মৃতদেহ ঝুলছে। পারিবারিক জমির বিষয়ে আত্মহত্যা করেছে বলে জানান নিহতের মেয়ে।

খুলনা রেলওয়ের (ওসি) মোল্লা কবির আহম্মেদ বলেন,হাল রিপোর্ট তৈরি করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ পাঠানো হচ্ছে।ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত হত্যা কি আত্মহত্যা বলা সম্ভব হচ্ছে না।
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন (সংশোধিত-২০১৩) এর যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি-বিআরটিএ’র উদ্যোগ ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহযোগিতায় রাজধানীর জোয়ার সাহারা বিআরটিসি বাস ডিপোতে নভেম্বর’২২-এর ২, ১৬ ও ২৩ তারিখ তিন ধাপে মোট ৫৭০ জন গণ-পরিবহন চালককে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

‘পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ’ শিরোনামে আয়োজিত প্রশিক্ষণে পেশাদার গাড়ী চালকদের মাঝে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও স্বাস্থ্য ক্ষতি বিষয়ক তথ্যচিত্র উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার অদুত রহমান ইমন।

প্রশিক্ষণে প্রত্যক্ষ ও পরোক্ষ ধুমপানের কুফল, স্বাস্থ্য ঝুঁকি, তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে গণপরিবহন চালকদের (বাস,সিএনজি, লেগুনা, টেম্পু) অবহিত করা হয়। চালক ও চালকের সহকারীদের ধূমপানের ফলে গণপরিবহনে পরোক্ষভাবে ধূমপানের শিকার হন যাত্রীরা, বিশেষ করে নারী ও শিশুরা। ফলে ধূমপান না করেও একই রকম ক্ষতির শিকার হচ্ছেন তারা।

এ সময় ভিডিও চিত্রের মাধ্যমে অংশ্যগ্রহণকারী চালকদের গণপরিবহনে ধূমপানের অপকারিতা বিষয়ে সু-স্পষ্ট ধারণা ও আইনের বাধ্যবাধকতা সম্পর্কেবাস চালকদের সামনে বিস্তারিত উপস্থাপন করা হয়। পাবলিক প্লেস যেমন বাস টার্মিনাল, বিমান বন্দর, রেলষ্টেশন, নৌ-বন্দর, সরকারী বিভিন্ন অফিস সহ গণ-জমায়েত স্থলে ধূমপান আইনত দণ্ডনীয় অপরাধ। যেসব স্থানে প্রত্যক্ষ ধুমপানকারিদের কারণে পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন অনেক মানুষ। গণ-পরিবহন শতভাগ তামাকমুক্ত রাখা ও আইনের বাস্তবায়ন করার লক্ষ্যে ঢাকা আহ্ছানিয়া মিশন ও বিআরটিএ-র যৌথ উদ্যোগে প্রতি সপ্তাহেই নিয়মিতভাবে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে।

মোংলায় ৪শ পিচ ইয়াবাসহ চট্টগ্রামের মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী নারী মাদক ব্যবসায়ী রোজিনা আটক
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় ৪শ পিচ ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে পৌর শহরের মাদ্রাসা রোডের ভাড়া বাড়ী থেকে তাকে আটকের পর শনিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার মাদ্রাসা রোডের মৃত শুক্কুর আলীর বাড়ীর ভাড়াটিয়ার ঘরে তল্লাশী অভিযান চালায় পুলিশ। ওই সময় ভাড়াটিয়া খালেদা আক্তার লাকি ওরফে রোজিনার (৪৫) দেহ তল্লাশী চালিয়ে ৮টি পোটলা উদ্ধার করেন অভিযানকারীরা। কালো ও সাদা কসটেপে মোড়ানো ওই ৮টি টোপলায় পাওয়া যায় ৪শ পিচ ইয়াবা। প্রতি টোপলায় ৫০টি করে কমলা রংয়ের ইয়াবা ছিলো। যার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা বলেও জানায় পুলিশ। এ ঘটনায় রাতেই আটককৃতের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে শনিবার সকালে আটক নারী মাদক ব্যবসায়ীকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, খালেদা আক্তার লাকি ওরফে রোজিনার নামে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় একটি মাদকের মামলা রয়েছে। যে মামলায় রোজিনার ১ বছরের সাজাও হয়। কক্সবাজারের টেকনাফ থানার ফুলের ডেইল এলাকার বাসিন্দা মৃত মোহাম্মদ হোসেনের মেয়ে। ১৫/১৬ বছর আগের মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী রোজিনা মোংলায় এসে আত্মগোপনে বসবাস করে আসছিলেন। ১৫ বছর ধরেই মোংলার বিভিন্ন এলাকায় পরিবারসহ বসবাসের পাশাপাশি এখানেও কৌশলে মাদকের কারবার করে আসছিলেন চট্টগ্রামের মাদক মামলার সাজাপ্রাপ্ত এই আসামী রোজিনা।

খুবিতে একবছরে গবেষণাসহ সাবিক উন্নয়নে ঈর্শ¦ণীয় সাফল্য অর্জিত হয়েছে:উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
গত এক বছরের ব্যবধানে খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণাসহ সার্বিক উন্নয়নে ঈর্শ্বণীয় সাফল্য অর্জিত হয়েছে বলে উল্লেখ করেছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি গতরাতে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে মুক্তমঞ্চে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এই সাফল্য অর্জনের ক্ষেত্রে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারিদের নিরলস প্রচেষ্টা এবং সরকার তথা শিক্ষামন্ত্রণালয়, ইউজিসি ছাড়াও স্থানীয় সকলমহলের সহযোগিতার কথা স্মরণ করেন। গত এক বছরে পিএইচডি প্রোগ্রামে ৮৫জন শিক্ষার্থী ভতির্ হওয়ার রেকর্ড উল্লেখ করে বলেন এটা অত্যন্ত আশাব্যঞ্জক। কারণ, গবেষণাই হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়ের মূলশক্তি। তাঁর দায়িত্বগ্রহণের পর থেকে তিনি গবেষণামুখী পরিবেশ সৃষ্টিতে নানামুখী প্রচেষ্টা ও পদক্ষেপ নিয়েছেন বলেও উল্লেখ করেন। ইতোমধ্যে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ে নতুন উদ্যম ও আগ্রহ সৃষ্টি হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ে গত এক বছরে ৮০০টি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। এটাও উল্লেখযোগ্য এবং গতবছরের চেয়ে তা অনেক বেশি বলে উল্লেখ করা হয়। একই বছরে ১১০টি বেশি গবেষণা প্রকল্প শেষ হয়েছে এবং আরও দুইশতটির কাজ চলমান রয়েছে। একই বছরে বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণাসংস্থার সাথে যৌথ শিক্ষা ও গবেষণা, শিক্ষক, শিক্ষার্থী বিনিময়ে ১৮টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলেও জানানো হয়। গত এক বছরের মধ্যে ৪টি আন্তর্জাতিক সেমনিার অনুষ্ঠানও বিশ্ববিদ্যালয়ের জন্য বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের জন্য কেরিয়ার ফেয়ার, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিদের জন্য প্রশিক্ষণ, ই-নথি চালুর প্রস্তুতি এবং ভৌত উন্নয়নে গত বছরের ১৮% কাজের অগ্রগতির স্থলে এবছর তা ৫২%এ উন্নীত হওয়ার মতো অগ্রগতির কথাও তুলে ধরা হয়। উপাচার্য সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য ধরে রেখে বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। বিশ্ববিদ্যালয়ের সার্বিক তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সদস্য-সচিব ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে প্রথমবারের মতো প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন উপাচার্য। এসময় উপ-উপাচার্য ছাড়াও ডিনবৃন্দ উপস্থিত ছিলেন। গত একবছরে শিক্ষা, সাংস্কৃতিক, মানবতার সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে সহশিক্ষামূলক কার্যক্রমে অবদান রাখায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন, দলগত ও ব্যাক্তিগত পুরস্কার প্রদান করা হয়। সংগঠনের মধ্যে স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন বাঁধন, সাংস্কৃতিক কার্যক্রমে কৃষ্টি, স্বেচ্ছাসেবায় রোটার‌্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি এ পুরস্কার পায়। এর আগে সন্ধ্যায় শহিদ মিনারে প্রদীপ প্রজ্জ্বলন, স্কুলভিত্তিক গবেষণাসহ বিভিন্ন প্রকল্পের পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও আমন্ত্রিত শিল্পীরা সঙ্গিত পরিবেশন করেন। সবমিলিয়ে এবার বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন ছিলো উৎসবমুখর এবং তা সবার মধ্যে বিপুল উদ্দীপনা তৈরি করে। এ উপলক্ষে এদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি উদযাপন করা হয়। সকাল ১০.১৫ মিনিটে এ উপলক্ষ্যে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল কালজয়ী মুজিব ও পরে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপর হাদী চত্বরে আনুষ্ঠানিকভাবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। রাতে আলোক সজ্জায় উদ্ভাসিত ছিলো ক্যম্পাস।

জলবায়ু ট্রাস্ট ফান্ডের লুটপাট বন্ধে দাকোপের সুন্দরবন সংলগ্ন ঢাংমারি গ্রামকে রক্ষা করতে হবে গ্রামবাসীর
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
জলবায়ু ট্রাস্ট ফান্ডের লুটপাট বন্ধ করে উপকূলের জীবন-জীবিকা বাঁচাতে সরকারকে পরিকল্পনা নিতে হবে। ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস এবং জলবায়ুর বিপর্যয়ের কবল থেকে খুলনার দাকোপের সুন্দরবন সংলগ্ন ঢাংমারি গ্রামকে রক্ষা করতে হবে। গ্রামবাসীর জন্য নিরাপদ পানি ও টেকসই বাসস্থানের জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। শুক্রবার ( ২৫ নভেম্বর) সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দাকোপ উপজেলা কমিটির আয়োজনে সুন্দরবন সংলগ্ন ঢাংমারি গ্রামে জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড কিশোর রায়। মানববন্ধনে বক্তব্য রাখেন কমরেড এ্যাড. রুহুল আমিন, অধ্যাপক অসিত সরকার, সাবেক ছাত্রনেতা মো. নূর আলম শেখ, রাহাত খান, জলবায়ু ঝুঁকিতে থাকা এলাকাবাসীর পক্ষ থেকে তপন মন্ডল, নিখিল মন্ডল, অঞ্জন রায়, মিরা বিশ্বাস, দুলাল হাওলাদার, দাকোপ উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি উত্তম মন্ডল আদি প্রমূখ। মানববন্ধনে বক্তারা আরো বলেন জলবায়ু ট্রাস্ট ফান্ডের টাকা লুটপাট করে পার্ক করা হচ্ছে, গাড়ি কেনাসহ ভিন্নখাতে খরচ করা হচ্ছে। অথচ ঢাংমারি গ্রামে সাইক্লোন শেল্টার নেই, কারোর জন্য নিরাপদ খাবার পানির ব্যবস্থা নেই, নেই টেকসই ঘরবাড়ি। বক্তারা জলবায়ু ঝুঁকি থেকে ঢাংমারি গ্রামকে বাঁচানোর দাবি জানান।

ফুলবাড়ীগেটে প্রতি সপ্তাহে বসে জমজমাট কবুতরের হাট
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা নগরীর খানজাহান আলী থানাধীন জনতা মার্কেট সংলগ্ন বালুর মাঠে জমে উঠেছে বিভিন্ন প্রজাতির কবুতরের হাট। সৌখিন ও সখের পেশা হিসেবে কবুতর পালনে উৎসাহী হয়ে উঠছেন যুব সমাজ।হাত খরচের অর্থ সংকুলান করতে লেখাপড়ার পাশাপাশি তারা কবুতর পালনে আগ্রহী হয়ে ওঠার কথা জানিয়েছেন একাধিক শিক্ষার্থী।সরেজমিনে শুক্রবার দুপুরে ফুলবাড়ীগেট কবুতর হাঁটে গিয়ে দেখা যায়, ক্রেতাবিক্রেতাদের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠেছে কবুতরের হাট। নানা রং ও নানা প্রজাতির কবুতরের খাঁচায় পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। অনেকে চাহিদা অনুযায়ি এ খাঁচা ওখাঁচা ঘুরে কিনছেন পছন্দের কবুতর।ব্যবসায়ীরা জানিয়েছেন জালালি, গোলা, গিরিবাজ, লোটন, জাতের চাহিদা বেশি। এর পাশাপাশি উন্নত জাতগুলোর অনেক দামের কারণে বেচাকেনা অনেকটা কম হয়।ছোট বাচ্চা ছাড়া অন্য কবুতরের দাম রয়েছে ১০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত। এ হাঁটে জালাল নামের একজন কবুতর ব্যবসায়ী বলেন, ফুলতলা ও দিঘলিয়া উপজেলার মধ্যে ফুলবাড়ীগেটের কবুতরের হাট অন্যতম । তবে এখানে অনেক বেশি দামের কবুতর বিক্রি হয় কম। ৫০০ টাকা থেকে ১০০০ টাকা জোড়ার কবুতর বেচাকেনা খুব বেশি। আমি প্রায় ৮ বছর ধরে কবুতরের ব্যবসা করে আসছি। সম্প্রতি অনেকটায় বেড়েছে কবুতর পালন।কাওসার নামে একজন কবুতর ক্রেতার সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি দীর্ঘ দিন ধরে কবুতর পালন করছি। পড়ালেখা শেষ করেছি। এখনও হয়নি চাকরি। বাপের কাছ থেকে টাকা চাইতে পারিনা তাই বাড়িতে কবুতর পালন করি। মূলত দুপুরের পর থেকে হাট-বাজারগুলোতে বেচাকেনা বাড়তে থাকে। একদিকে যেমন বাজারে বিভিন্ন ব্যক্তি আসেন তাদের পোষা কবুতর বিক্রি করতে, একইভাবে পাইকার বিক্রেতারাও কবুতর বিক্রি করে থাকেন এই হাটে। হাটের বেশির ভাগ বিক্রেতাই শৌখিন কবুতর পালনকারী। নিজের সংগ্রহের বাড়তিগুলো যেমন বিক্রি করছেন, তেমনি অন্য পছন্দ হলে তা কিনে নিজের সংগ্রহ সমৃদ্ধ করছেন। কবুতরের পাশাপাশি হাটে অন্যান্য পাখি ও খরগোশের দেখা মেলে। কবুতর ব্যবসায়ি মুরাদ হাটে কিং সিরাজির দাম হাঁকাচ্ছিলেন জোড়াপ্রতি ৫ হাজার, গিরিবাজের দাম চাচ্ছিলেন ৬৫০ টাকা জোড়া। এছাড়া হাটে কিং সিরাজি, গিরিবাজ, কাজ্জী, সিলভার সিরাজি, জিরাগলা, লক্ষাসহ নানা জাতের কবুতর আছে।

পাইকগাছায় ঘর-বাড়ি ভাংচুরের অভিযোহ: থানায় সাধারণ ডায়েরী
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ঘর-বাড়ি ভাংচুর করে ঘরে থাকা মালামাল নিয়ে যাওয়ায় অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী হয়েছে। ঘটনাটি বৃহষ্পতিবার রাতে। জমির মালিক বাদী হয়ে ঘটনার সাথে জড়িত তিন জনের নাম থানায় ডায়রী করে। থানার সাধারণ ডায়েরী সুত্রে জানাগেছে, উপজেলার গোপালপুর গ্রামের মৃত সুলতান গাজীর পুত্র আল মুনসুর পৌর সদরের ৩শতক জমিতে ঘর নির্মান করে বসবাস করে। বৃহষ্পতিবার বাড়িতে না থাকার সুযোগে নিজেদের জমি দাবী করে রাতেই প্রতিপক্ষ আমিনউল্লাহ আজিজী, হামিদুল্লাহ আজিজ এবং আমিনউল্লাহর পুত্র আবির হোসেন বাড়ি ঘর ভাংচুর করে ঘরে থাকা মালামাল নিয়ে যায়। এ ঘটনায় জমির মালিক আল মুনছুর বাদি হয়ে ক্ষয়ক্ষতির অভিযোগ এনে তাদের নামে থানায় সাধারণ ডায়েরী করেছে। এ বিষয় আমিনউল্লাহ আজিজী বলেন, এ জমি ও ঘর আমাদের তাদের কোন এখানে জমি নেই। তাদের জমি অন্য দাগে। আমাদের ঘর আমরাই ভেঙ্গেছি।

পাইকগাছার নতুন বাজার ব্যাবসায়ী সমিতির নির্বাচনে অশোক সভাপতি, ইকবাল সম্পাদক
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে অশোক কুমার ঘোষ ২২৬ ভোট পেয়ে সভাপতি,আবু সালেহ মোঃ ইকবাল ২৩৪ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্যান্য নির্বাচিতরা হলেন সহ- সভাপতি জগন্নাথ কুমার দেবনাথ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), নারায়ণ দেবনাথ ২৪৮ ভোট কোষাধাক্ষ,ও সজ্ঞীত কুমার ঘোষ ২৩১ ও মিজানুর রহমান ১৭৬ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৪৭৩ জন ভোটারের মধ্যে ৪৩৩ জন ভোটার ভোট প্রদান করেন। প্রধান নির্বাচন কমিশন ছিলেন নির্মল চন্দ্র অধিকারী, ও নির্বাচন কমিশনছিলেন সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম ও শামীম আজাদ লিটু। সন্ধ্যা সাড়ে ৬;টায় ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার।

কলারোয়ার সোনাবাড়ীয়ায় স্বপ্নচূড়া সমাজকল্যাণ সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত
সোহাগ হোসেন কলারোয়া প্রতিনিধি:
কলারোয়ার সোনাবাড়ীয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়া সমাজকল্যাণ সংস্থার মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যার পর উত্তর সোনাবাড়ীয়ায় সংস্থার নিজস্ব কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। স্বপ্নচূড়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় উপিস্থত ছিলেন- সংস্থার উপদেষ্টা ইউপি সদস্য সাদ্দাম হোসেন, মাওঃ ফারুক হোসেন, ব্যবসায়ী আনসার আলী, সমাজসেবক ওয়াজেদ আলী, ওসমান সরদার। এছাড়াও উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান, অডিটর আমিনুর রহমান, সহ-সভাপতি আক্তারুজ্জামান, মহিমুল ইসলাম, বন ও পরিবেশ সম্পাদক আক্তারুজ্জামান, দপ্তর সম্পাদক জুয়েল রানা ভুট্টো, ধর্ম বিষয়ক সম্পাদক কাউসার আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক জাহিদুর রহমান। সাধারণ সভার শুরুতে স্বপ্নচূড়া সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে এক দুঃস্থ নারীকে গৃহ নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করা হয়। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও ১৭ ডিসেম্বর সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সাধারণ সভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

 

বাগেরহাটে হাজতির মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট কারাগারে বন্দি এক হাজতি অসুস্থ অবস্থায় মারা গেছেন। শুক্রবার গভীর রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে মো. সেলিম ফরাজী (৭০) নামের ওই হাজতিকে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। সেলিম ফরাজী বাগেরহাট শহরের হরিনখানা এলাকায় প্রয়াত কাশেম ফরাজীর ছেলে।

বাগেরহাট জেলা হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, ঠান্ডা ও শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে রাত বারোটার কিছু আগে কারাগার থেকে ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

গত ২১ নভেম্বর বাগেরহাট জেলা হাসপাতালে চুরির অভিযোগে নিহত সেলিম ফরাসিসহ দুই জনকে আটক হয়।

বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার এএসএম কামরুল হুদা বলেন, একটি চুরির মামলার আসামি মো. সেলিম ফরাজি গত ২১ নভেম্বর থেকে বাগেরহাট জেলা কারাগারে ছিলেন। গত রাতে হঠাৎ তার শ্বাসকষ্টসহ অসুস্থতা দেখা দিলে চিকিৎসার জন্য বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আইনী প্রক্রিয়া শেষে শনিবার বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।