ঢাকা অফিস।।
বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে কুমিল্লা। পরিবহন ধর্মঘট নেই, তবুও আগেই মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছে।
শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লার টাউন হল মাঠে এ সমাবেশে অনুষ্ঠিত হবে। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরসহ কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী এরই মধ্যে টাউন হল মাঠে দখলে নিয়েছেন।
কুমিল্লা বিভাগীয় সমাবেশ ব্যবস্থাপনা কমিটি ও দলের দক্ষিণ জেলার আহ্বায়ক হাজী আমিন রশিদ ইয়াছিন বলেন, সমাবেশের সব প্রস্তুতি শেষ, এখন দলে দলে নেতাকর্মীরা সম্মেলনস্থলে সমবেত হচ্ছেন। আশা করি রাতের মধ্যেই অধিকাংশ নেতাকর্মী নগরীতে চলে আসবেন।











































