Home আঞ্চলিক মহেশপুরে জিনের বাদশা মোস্তফা আটক

মহেশপুরে জিনের বাদশা মোস্তফা আটক

6

 

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি।।

ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ এলাকার বহুল আলোচিত জিনের বাদশা মোস্তফা কামালকে (৪৫) আটক করেছে। বৃহস্পতিবার গভির রাতে মহেশপুরের কুশাডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়।

মহেশপুর থানার ডিউটি অফিসার চায়না খাতুন জানান, থানায় তার নামে একটি ওয়ারেন্ট থাকায় তাকে আটক করা হয়েছে। পরে তাকে গতকাল শুক্রবার ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্যঃ মহেশপুরের কুশাডাঙ্গা গ্রামের বহুল আলোচিত জিনের বাদশা মোস্তফা কামাল এলাকার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রতিবন্ধী স্কুলে চাকরীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়া নামে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় এলাকায় কয়েক দফায় তার আটকের দাবিতে মানববন্ধনও হয়েছে।