Home আঞ্চলিক খুলনায় গণসমাবেশে আসার পথে হামলায় আহত বিএনপি কর্মী জিকো’র মৃত্যু

খুলনায় গণসমাবেশে আসার পথে হামলায় আহত বিএনপি কর্মী জিকো’র মৃত্যু

74

স্টাফ রিপোর্টার।।

দীর্ঘ ১ মাস ৩দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়েও বাঁচতে পারেনি খুলনার ফুলতলা ইউনিয়ন বিএনপির সদস্য আহত শেখ সাজ্জাদুল ইসলাম জিকো। শুক্রবার ভোর রাতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)। তিনি গত ২২ অক্টোবর বিএনপির খুলনা বিভাগীয় মহাসমাবেশে ট্রলারযোগে আসার সময় শাসকদলের সন্ত্রাসী হামলায় আহত হন। ওই সময়ে আহত জিকোকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ওই সময় তাকে ১২টি সেলাই দেয়া হয়। পরবর্তীতে তিনি চিকিৎসা শেষে পায়গ্রাম কসবা নিজ বাড়িতে ফেরেন। বাড়িতে ফেরার পরে আবারো তার ওপর হামলা চালায় শাসকদলের সন্ত্রাসীরা। এ ঘটনার এক মাসের অধিক সময়ে মারাত্মক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে চিকিৎসাধীন থাকাবস্থায় শুক্রবার ভোরে নিজ বাড়িতে তার মৃত্যু ঘটে। তিনি ফুলতলা ইউনিয়ন বিএনপির সদস্য ও মৃতঃ শেখ শওকত হোসেনের পুত্র।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ শিশুকন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে যান। বাদ আছর পায়গ্রাম কসবা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

শাসকদলের সন্ত্রাসীদের হামলায় আহত বিএনপি নেতার ইন্তেকাল: শোক>>
খুলনায় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত ফুলতলা উপজেলার পয়গ্রাম কসবা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সদস্য সাজ্জাদুর রহমান জিকো চিকিৎসাধীর অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না… রাজেউন)। গত ২২ অক্টোবর খুলনা বিভাগীয় গণসমাবেশ আসার সময় শাসকদলের সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। ওই সময় চিকিৎসকরা তার মাথায় ১২টি সেলাই দিয়েছিলেন। দীর্ঘদিন চিকিৎসা শেষে বাড়িতে ফিরলে আবারো তাকে মারপিট করে শাসকদলের সন্ত্রাসীরা। তিনি চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মৃত্যুবরণ করেন। শুক্রবার বাদ আসর মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় খুলনা মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. এস এম শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব মো.শফিকুল আলম তুহিন, শেখ আবু হোসেন বাবু, ডা. গাজী আবদুল হক, এস এ রহমান বাবুল, চেয়ারম্যান আবুল বাসার, হাসনাত রিজভী মার্শাল, আব্বাস, আব্দুস সালাম, আনোয়ার হোসেন বাবু, পারভেজ ভূইয়া, আব্দুল হালিমসহ ফুলতলা উপজেলা বিএনপি অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে বিএনপি নেতা সাজ্জাদুর রহমান জিকোর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ। শুক্রবার (২৫ নভেম্বর) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, খুলনা বিভাগীয় গণসমাবেশে অংশগ্রহন করতে আসার সময় শাসকদলের ক্যাডারদের ধারালো অস্ত্রাঘাতে বিএনপি নেতা সাজ্জাদুর রহমান জিকো মারাত্মক আহত হন। একটু সুস্থ হয়ে বাড়িতে ফিরলে আবারো তাকে আওয়ামী সন্ত্রাসীরা বেধড়ক মারপিট করেন চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদুর রহমান জিকো বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেন। বিএনপি নেতারা বলেন, স্বৈরাচার হাসিনা সরকার ক্ষমতা চিরস্থায়ী করার জন্য বিএনপি নেতা জিকোকে হত্যা করেছে একদিন এই হত্যাকান্ডের বিচার খুলনার মাটিতেই হবে। যারাই এ হত্যাকান্ডের সাথে জড়িত তাদের আইনের মুখোমুখি হতেই হবে। বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহীর, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু প্রমূখ।