খবর বিজ্ঞপ্তি।।
খুলনায় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত ফুলতলা উপজেলার পয়গ্রাম কসবা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সদস্য সাজ্জাদুর রহমান জিকো চিকিৎসাধীর অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না… রাজেউন)। গত ২২ অক্টোবর খুলনা বিভাগীয় গণসমাবেশ আসার সময় শাসকদলের সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। ওই সময় চিকিৎসকরা তার মাথায় ১২টি সেলাই দিয়েছিলেন। দীর্ঘদিন চিকিৎসা শেষে বাড়িতে ফিরলে আবারো তাকে মারপিট করে শাসকদলের সন্ত্রাসীরা। তিনি চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মৃত্যুবরণ করেন।
শুক্রবার বাদ আসর মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় খুলনা মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. এস এম শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব মো.শফিকুল আলম তুহিন, শেখ আবু হোসেন বাবু, ডা. গাজী আবদুল হক, এস এ রহমান বাবুল, চেয়ারম্যান আবুল বাসার, হাসনাত রিজভী মার্শাল, আব্বাস, আব্দুস সালাম, আনোয়ার হোসেন বাবু, পারভেজ ভূইয়া, আব্দুল হালিমসহ ফুলতলা উপজেলা বিএনপি অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপি নেতা সাজ্জাদুর রহমান জিকোর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ। শুক্রবার (২৫ নভেম্বর) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, খুলনা বিভাগীয় গণসমাবেশে অংশগ্রহন করতে আসার সময় শাসকদলের ক্যাডারদের ধারালো অস্ত্রাঘাতে বিএনপি নেতা সাজ্জাদুর রহমান জিকো মারাত্মক আহত হন। একটু সুস্থ হয়ে বাড়িতে ফিরলে আবারো তাকে আওয়ামী সন্ত্রাসীরা বেধড়ক মারপিট করেন চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদুর রহমান জিকো বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেন। বিএনপি নেতারা বলেন, স্বৈরাচার হাসিনা সরকার ক্ষমতা চিরস্থায়ী করার জন্য বিএনপি নেতা জিকোকে হত্যা করেছে একদিন এই হত্যাকান্ডের বিচার খুলনার মাটিতেই হবে। যারাই এ হত্যাকান্ডের সাথে জড়িত তাদের আইনের মুখোমুখি হতেই হবে।
বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহীর, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু প্রমূখ।











































