স্টাফ রিপোর্টার:
করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া মানুষদের মাঝে খাদ্য ও এতিম ছাত্রদের মাঝে ইফতার বিতরণ করেছে খুলনা মহানগর ছাত্রলীগ।
বুধবার দুপুরে নগরীর বিভিন্ন স্থানের অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী ও বিকালে খানজাহান আলী থানা ফুলবাড়ি গেট জামি’আ ও কারীমিয়া এতিমখানা মাদ্রাসায় এতিম ছাত্রদের মাঝে ইফতারি বিতরণ করেন খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।
খাদ্য সামগ্রী ও ইফতার বিতরণ কালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রলীগ নেতা সুমন শেখ, মাহামুদুল হাসান সুজন, আহানাফ অর্পন, জিহাদী জিসান, পিয়াল হাসান প্রমুখ।








































