Home আঞ্চলিক সরকার বলছে সব কিছু ঠিক আছে, কিন্তু বাস্তবে চিত্র উল্টো

সরকার বলছে সব কিছু ঠিক আছে, কিন্তু বাস্তবে চিত্র উল্টো

6

মোটর শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে মঞ্জু


স্টাফ রিপোর্টার:


কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, মানুষের জীবন-জীবিকা দুটোই ঠিক রাখতে হবে। করোনা ভাইরাসের সংক্রমণ যেহেতু এখনও উর্ধ্বমুখি, সেহেতু আর কিছুদিন অবরুদ্ধ ও সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। সংক্রমণ পরিস্থিতি একটু স্বাভাবিক হলে কলকারখানাগুলো খুলে দিলে ভাল হত, কেননা জীবন ও জীবিকার মধ্য জীবন নিঃসন্দেহে প্রাধান্য পাবে। বর্তমান দেশে একটি যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। করোনার বিরুদ্ধে এই যুদ্ধ সকল রাজনৈতিক দলসহ সকলে সম্মিলিত প্রচেষ্টায় মহাদুর্যোগ মোকাবেলা করতে হবে। মঞ্জু বলেন, করোনা ভাইরাসের মহাদুর্য়োগের মধ্যে ত্রাণ চুরি এবং স্বাস্থ্যখাতের দুর্ণীতি দেশ ও জাতীর জন্য লজ্জাজনক। সরকার এক দলীয় ভিত্তিতে কর্মকা- করতে যেয়ে সব কিছু লেজেগোবরে অবস্থা করে ফেলেছে। দেশের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে না দিয়ে তাদের খাবারের ব্যবস্থা করুন। প্রতিটি পরিবার গৃহবন্ধি কর্মহীন অবস্থায় পড়ে আছে। তাদের কোন কর্মসংস্থানের ব্যবস্থা নেই, খাবারেরও ব্যবস্থা নেই। সরকার এখনও বলছে সব কিছু ঠিক আছে, কিন্তু বাস্তবে সব কিছুই উল্টো। মানুষের ঘরে খাবার নেই। আর এই খাদ্যহীন প্রতিটি পরিবারের মাঝে খাবারের ব্যবস্থা করতে হবে।
গতকাল বুধবার দুপুর ২টায় নগর বিএনপি’র ত্রাণ কর্মসুচির অংশ হিসেবে নগর বিএনপি’র উদ্যোগে ১৮নং ওয়ার্ডের নবপল্লী কমিউনিটি সেন্টারে গৃহবন্ধি মোটর শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যক্ষ আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দীপু, ইউসুফ হারুন মজনু, শরিফুল ইসলাম বাবু, আশিকুর রহমান আশিক, মুশফিকুর রহমান অভি, আব্দুল আহাদ শাহীন, ইমরান হোসেন, সাইফুল মল্লিক, ইকবাল হোসেন, ফজলুর রহমান, রিয়াজুল কবির, ইসবুল রহমান ইমন, সাহেব আলি, আব্বাস মোল্লা, মোস্তফা দুলাল, মোজাম্মেল হোসেন, ইয়াসিন মোল্লা, আল আমিন হোসেন, আসিফ রহমান হৃদয়, সাবরিন বিন সরাফত, মো. আপন প্রমুখ।