Home আঞ্চলিক জাতীয় ক্ষুদ্র উদ্যেক্তা পুরস্কার পেলেন কালীগঞ্জের রাসেল

জাতীয় ক্ষুদ্র উদ্যেক্তা পুরস্কার পেলেন কালীগঞ্জের রাসেল

19

 

বিশেষ প্রতিনিধি ॥

ঢাকায় অনুষ্ঠিত ১০ম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২২ উপলক্ষে আয়োজিত বর্ষসেরা ক্ষুদ্র উদ্যেক্তা (পুরুষ ক্যাটাগরি) পুরস্কার পেলো ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তরুন উদ্যেক্তা এমাস ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওবাইদুল হক রাসেল। ২৪ নভেম্বর বৃহষ্পতিবার সকালে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার ও নগদ অর্থ তুলে দেন শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এ সময় উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার,শিল্প সচিব জাকিয়া সুলতানা। মেলার আয়োজন করে এসএমই ফাউন্ডেশন।

 

কালীগঞ্জের তরুন উদ্যেক্তা ওবাইদুল হক রাসেল তার প্রতিষ্ঠানে পাটের জুতা তৈরি করেন। যা ইউরোপ আমেরিকার বিভিন্ন উন্নত দেশে রফতানি করা হয়। কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে এমাস ফুটওয়্যার লিমিটেড কারখানায় কর্মসংস্থান সৃষ্টি করেছেন এলাকার প্রায় ৫’শ নারী পুরুষের। পাট,খড় ও পাটের সুতা দিয়ে বিভিন্ন ডিজাইনের জুতা তৈরি করা হয়। ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে সী-বিজ, পার্টি অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানে তার এই পাটের তৈরি জুতা ব্যাপক কদর রয়েছে।

 

তরুন উদ্যোক্তা ওবায়দুল হক রাসেল জানান,বিশে^র উন্নত দেশ গুলোতে পাটের তৈরী জুতার কদরই আলাদা। যা তার নিজের পরিচালিত কারখানায় নানা আকর্ষনীয় নকশায় তৈরী করা হয়। তিনি বলেন, পাটের সৌখিন জুতার ব্যাপক সম্ভাবনা দেখছেন। শুধু মালের গুণগত মান ঠিক রেখে চেষ্টা করে যেতে হবে। তিনি বলেন, সেরা ক্ষুদ্র উদ্যেক্তার পুরষ্কার পেয়ে ভালই লাগছে। আজ মনে হচ্ছে কিছু একটা করতে পেরেছি।