
সাতক্ষীরায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণির এক ছাত্রী
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালায় সপ্তম শ্রেণির এক ছাত্রী বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ধানদিয়া ইউনিয়নে মহিলাবিষয়ক অধিদপ্তরের হস্তক্ষেপে এ বিয়ে বন্ধ করা হয়।
তালা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, গোপন সূত্রে তাঁরা জানতে পারেন, মঙ্গলবার ধানদিয়া ইউনিয়নে সপ্তম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন করছে তার পরিবার। খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় মহিলাবিষয়ক অধিদপ্তরের তালার ধানদিয়া ইউপির জেন্ডার প্রমোটার অপর্ণা দাস, ব্র্যাকের পল্লিসমাজ কর্মসূচির তালা উপজেলার সমন্বয়কারী মোরশেদা রহমান ও গ্রাম পুলিশ সুনীল সরদারকে ঘটনাস্থলে পাঠানো হয়।
তাঁরা ঘটনাস্থলে গিয়ে কনের জন্মসনদ দেখতে চান। জন্মসনদ অনুযায়ী কনের বয়স দেখতে পান সাড়ে ১৪ বছর। পরবর্তীকালে তাঁরা বিয়ে বন্ধ করে দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানান। ইউএনও কনেসহ তার মা-বাবাকে আজ বুধবার বেলা তিনটার দিকে তাঁর কার্যালয়ে হাজির হতে বলেন।
সেই অনুযায়ী আজ তাঁরা তালা ইউএনও কার্যালয়ে হাজির হন। সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বিশ্বাস অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মেয়েটির বিয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। পাশাপাশি মেয়ের মায়ের কাছ থেকে ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা গ্রহণ করেন। নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হবে বলে সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত।
নৌকার আদলে মোটরসাইকেল সাজিয়ে যশোরে শহর আলী
যশোর অফিস
নৌকার আদলে মোটরসাইকেল সাজিয়ে যশোরে প্রধানমন্ত্রীর জনসভায় এসেছেন শহর আলী নামের এক কৃষক। তার বাড়ি মাগুরায়।
নৌকার আদলে সাজানো মোটরসাইকেল নিয়ে বুধবার (২৩ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন মোড় ও সড়ক প্রদক্ষিণ করেন শহর আলী। তার এ মোটরসাইকেল দেখতে ভিড় করছেন অনেকে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) যশোর স্টেডিয়ামে ঐতিহাসিক জনসভায় অংশ নেবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৌকার আদলে মোটরসাইকেল সাজিয়ে যশোরে শহর আলী শহর আলী মাগুরার শালিখা উপজেলার সরুসোনা গ্রামের বাসিন্দা।
শহর আলী জানান, তিনি ২৫ হাজার টাকায় মোটরসাইকেলটি কিনেছেন। এরপর চট, কাঠ এবং কাপড় দিয়ে নৌকার আদলে মোটরসাইকেলটি সাজিয়েছেন।
‘মুক্তিযুদ্ধের সময় আমার বাবা নৌকায় করে বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন জায়গায় আনা-নেওয়া করতেন। ছোটবেলায় আমাদের বলতেন তিনি বঙ্গবন্ধুর হাত ধরে হেঁটেছেন। সেই থেকে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রতি আমার ভালোবাসা তৈরি হয়। এখন পর্যন্ত যেখানেই প্রধানমন্ত্রীর জনসভা হয়েছে সেখানেই আমার নৌকার মোটরসাইকেলটি নিয়ে হাজির হয়েছি। তারই ধারাবাহিকতায় এবার যশোরে এসেছি’, যোগ করেন শহর আলী। রাত পোহালেই যশোর আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি ও কর্মযজ্ঞ শেষ করেছেন দলীয় নেতাকর্মী ও প্রশাসন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলীয় ব্যানারে ঢাকার বাইরে এটিই প্রথম প্রধানমন্ত্রীর জনসভা।
বিএনপি নেতা শেখ সুলতান আহম্মদ মৃত্যুতে শোক
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল সোনাডাঙ্গা থানার ১৯নং ওয়ার্ডের সাবেক সভাপতি শেখ সুলতান আহম্মদ (৮০) ২২ নভেম্বর মঙ্গলবার আনুমানিক ভোর ৪টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিএনপি’র সাবেক সভাপতি শেখ সুলতান আহম্মেদ মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব মো. শফিকুল আলম তুহিনসহ খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ। অনুরুপ বিবৃতি দিয়েছেন ১৯ নং ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক ওয়ার্ড কাউন্সিলর আশফাকুর রহমান কাকন। বিবৃতিদাতার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
১৩নং ওয়ার্ড ও আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপির আহবায়ক ও সদস্য সচিব বুধবার (২৩ নভেম্বর) মহানগরীর খালিশপুর থানার ১৩নং ওয়ার্ড ও খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে। শাহিনুল ইসলাম পাখিকে আহবায়ক ও আফরোজা জামান, মাস্টার তসলিম উদ্দিন মিয়া, শেখ জাকির হোসেন, রফিকুল ইসলাম ও মো. আবুল কালামকে যুগ্ম আহবায়ক করে ১৩নং ওয়ার্ড বিএনপি এবং আব্দুস সালামকে আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম, মো. জাহাঙ্গীর হোসেন খোকা, মো. ফরহাদ হোসেন, শেখ সেলিম আহম্মেদকে যুগ্ম আহবায়ক ও কাজী মিজানুর রহমান মিজানকে ১নং সদস্য করে আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। একই সাথে আগামী ৭ (সাত) দিনের মধ্যে ৩১ সদস্যের পুর্নাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে মহানগর বিএনপির দপ্তরে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৩
সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ’র প্যানেল পরিচিতি ও নৈশ ভোজ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৩ -এ সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ মনোনিত খোকন- শহিদ পরিষদের প্যানেল পরিচিতি ও নৈশভোজ বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির নিচতলা হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খুলনা মহানগর বিএনপি আহবায়ক এ্যাডভোকেট শফিকুল আলম মনা। এড. গাজী আব্দুর বারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, এড. মোল্লা বজলার রহমান, এড. আব্দুল মালেক, এড. আ ফ ম মহসিন, এড. মোঃ লতিফুর রহমান লাবু, এড. শেখ মাসুদ হোসেন রনি, এড. মোল্লা মোঃ মাসুম রশীদ, জাতীয়তাবাদী হিন্দু আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি এড. সত্য গোপাল ঘোষ ও এড. জয়দেব সরকার, এড. মঞ্জুর আহমেদ, এড. নুরুল হাসান রুবা, এড. চৌধুরী আব্দুস সবুর, এড. এস, এম, মুজিবর রহমান। এছাড়াও সভা পরিচালনা করেন এড. মশিউর রহমান নান্নু ও এড. তৌহিদুর রহমান তুষার। সভায় সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী এড. শরিফুল ইসলাম জোয়াদ্দার খোকন এবং সাধারণ সম্পাদক প্রার্থী এড. এ. কে. এম. শহিদুল আলম বারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয় তুলে ধরে তাহাদের ভবিষ্যত কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন। পরে সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ মনোনিত খোকন-শহিদ পরিষদের সহ-সভাপতি পদে এড. মোঃ আসলাম হোসেন, সহ-সভাপতি পদে এড. মোঃ মহসিন চৌধুরী, যুগ্ম সম্পাদক পদে এড. সেখ মোঃ মঈন উদ্দীন মারুফ, লাইব্রেরী সম্পাদক পদে এড. মোঃ আব্দুল হক গাজী (এসকেন্দার), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. নুরুন নাহার নাজমুন নেছা (জেবা), সদস্য পদে এড. মোঃ আশফাক আহমেদ পারভেজ, এড. মোঃ জাকির হোসেন মিলন, এড. তাহেরা নাজমা মিতু, এড. আ. ফ. ম. মুস্তাকুজ্জামান (মুক্তা), এড. মোঃ মুজাহিদুল ইসলাম, এড. জি. এম. মশিউর রহমান, এড. শাকিরা ফেরদৌস (রিমি) কে পরিচয় করিয়ে দেন।
উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর ২০২২ খুলনা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সকাল ৮টা থেকে বিকাল ৩টা বিরতিহীনভাবে ১৩৮৭ জন আইনজীবী/ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রতিবারের ন্যায় দুটি প্যানেলের ১৪টি পদের বিপরিতে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বটিয়াঘাটায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও উঠান বৈঠক
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটার জলমা ক্লাস্টারে শৈলমারী দক্ষিণ পাড়া, নোয়াইলতলা ও জলমা মল্লিক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক পৃথক পৃথক ভাবে মা সমাবেশের আয়োজন করা হয়। জলমা ক্লাস্টারে ৭৫ জন ,নোয়াইলতায় ৯০জন ও মল্লিক পাড়ায় ৪৬ মায়ের উপস্থিতিেেত উক্ত সকল সমাবেশ ও উঠান বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর গুলশান আরা ও সহকারী ইন্সট্রাক্টোর বি এম আসিক বিন আজাদ, সহকারী শিক্ষা অফিসার ছবি রানী সরকার । আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আরাবিয়া খাতুন, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রমথ মল্লিক,বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজলী বিশ্বাস, প্রধান শিক্ষক আশীষ কুমার বৈরাগী, প্রধান শিক্ষক শৈলেন্দ্রনাথ রায়,সহকারী শিক্ষক হীরা সুলতানা,মনোজ কান্তি, নাহিদ রুনা রিতা,মিল্টন দত্ত, শারমিন চৌধুরী, সুজিত মল্লিক,মেরি রাণী ঢালি, মাধুরী মল্লিক সোহাগ বিশ্বাস ও মিকন বৈরাগী প্রমূখ। সমাবেশে করোনাকালীন শিখন ঘাটতি দূরীকরনে করণীয় ও ছাত্র ছাত্রীদের নিয়মিত উপস্থিতি নিয়ে আলোকপাত করা হয়। সমাবেশে সহকারী ইন্সট্রাক্টোর বি এম আসিক বিন আজাদ এর পক্ষ থেকে নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ে সর্বাধিক উপস্থিতির জন্য ০৩ জন ছাত্রকে পুরষ্কার প্রদান করা হয়। বটিয়াঘাটা প্রাথমিক শিক্ষক সমিতি এর পক্ষ থেকে এ মহৎ কাজের জন্য ধন্যবাদ জানানো হয়।
মোংলা বন্দর এখন আগের চেয়ে অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে: মবক চেয়ারম্যান
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা ইপিজেডের বিনিয়োগকারীদের নিয়ে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের কো-অর্ডিনেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, বুধবার সকাল সাড়ে ১০টায় ইপিজেড কর্তৃপক্ষের আয়োজনে ইপিজেড মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক ও মোংলা কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ নেয়াজুর রহমান।
মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ইপিজেড, বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস হাউসের উর্ধতন কর্মকর্তা, ইপিজেডের চীন, কোরিয়া ও ইন্ডিয়াসহ বিভিন্ন বিদেশী বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, মোংলা বন্দর এখন আগের চেয়ে অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে, আমাদের বেশ কয়েকটি প্রকল্প ইতোমধ্যে শেষ হয়েছে, আরো কয়েকটি প্রকল্প হাতে নেয়া হয়েছে যা শেষ হলে বন্দরের সক্ষমতা আরো কয়েকগুন বেড়ে যাবে। এছাড়াও ব্যবসায়ীদের যে কোন ধরণের সুযোগ সুবিধার জন্য সরাসরি বন্দরে আমন্ত্রণ জানান তিনি।
সভাপতি কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার মোংলা বন্দরের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং সক্ষমতার উপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। প্রেজেন্টেশন শেষে উপস্থিত বিদেশী বিনিয়োগকারীদের কাছ থেকে তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা
শুনেন ও কাস্টমসের কিছু সহযোগীতা নিয়ে তা দ্রুত সমাধানের ব্যবস্থা গ্রহণ করেন। মোংলা বন্দরের সক্ষমতা ও সুবিধাদি দেখে বিনিয়োগকারীরা সন্তোষ প্রকাশ করে তারা আরো ব্যাপক হারে এ বন্দর ব্যবহার করবেন বলেও জানান।
শিরোমনি হাফিজিয়া মাদ্রাসার ৬৪ তম বার্ষিক ওয়াজ মাহফিল শুরু আগামিকাল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শিরোমণি হাফিজিয়া মাদ্রাসার ২ দিন ব্যাপী ৬৪ তম বার্ষিক ওয়াজ মাহফিল ২০২২ আগামিকাল ২৫ নভেম্বর শুক্রবার বাদ আছর থেকে মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। মাদ্রাসা ম্যানিজিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্জ শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে মাহফিলের প্রথম দিনে প্রধান অতিথি হিসাবে কুরআন ও হাদিসের দৃষ্টিকোন থেকে বয়ান করবেন ঢাকা মিরপুর পল্লবী মসজিদুল জুময়া কমপ্লেক্স এর খতিব ড. মাওলানা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। ২য় দিন ২৬ নভেম্বর শনিবার প্রধান অতিথি হিসাবে বয়ান পেশ করবেন ঢাকা তেজগাঁও ঢাকা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস ড. মাওলানা আবুল কালাম আযাদ বাশার। এছাড়া পবিত্র কুরআন থেকে তেলওয়াত করবেন খুলনা বিশ^বিদ্যালয়ের ছাত্র হাফেজ মাওলানা ক্বারী মুস্তাকিম বিল্লাহ, শিরোমনি হাফিজিয়া মাদ্রাসার উস্তাদ হাফেজ মুহাঃ আব্দুস সবুর আল- মিসরী এবং হাফেজ মাওলানা মফিজুল ইসলাম। মাহফিলের ২য় দিনে খতমী ছাত্রদের দেস্তারবন্দ অনুষ্ঠিত হবে।
জেলা বিএনপি’র নিন্দা বিবৃতির সংশোধনী
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও জেলা যুবদলের সভাপতি এসএম শামীম কবিরের ওপর হামলার ঘটনায় গত ২২ নভেম্বর প্রকাশিত জেলা বিএনপি’র নিন্দা ও প্রতিবাদ বিবৃতির সংশোধনী নিয়েছেন নেতৃবৃন্দ। গতকাল বুধবার (২৩ নভেম্বর) খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী সংশোধনী বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ২২ নভেম্বর প্রকাশিত বিবৃতিতে ক্ষমতাসীন দল ও ফ্যাসিষ্ট সরকারের পূর্বের বিশেষণ আওয়ামী এজেন্ট, মাদক বিক্রেতা সিন্ডিকেটের হোতা, দাগী সন্ত্রাসী সম্বোধন ভুলবশতঃ দলের ভিতরে ঘাপটি মেরে থাকা নেতাকর্মীদের উলে¬খ করা হয়েছে। অনাকাঙ্খিত এ ত্র“টির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
জুট স্পিনার্স শ্রমিকদের শ্রম আইন মোতাবেক পাওনা পরিশোধের তাগিদ শ্রম অধিপ্তরের
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শিরোমনি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন জুট স্পিনার্সের শ্রমিকদের শ্রম আইন মোতাবেক পাওনা পরিশোধের তাগিদ দিয়েছে খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তর। জুট স্পিনার্সের ব্যাচিং বিভাগের শ্রমিক মুজিবর রহমান তার চুড়ান্ত পাওনা শ্রম আইন মোতাবেক না পেয়ে খুলনা বিভাগয়ি শ্রম পরিচালক এর দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগ সুত্রে জানা যায় মুজিবর রহমান জুট স্পিনার্স মিলের ব্যাচিং বিভাগের খ পালার ক্লিনার পদের একজন শ্রমিক হিসাবে ১৯৮৮ সালে যোগদান করে ১৯৯৮ সালে স্থায়ি হয়। ২০১৬ সালে মিলটির উৎপাদন বন্দ হয়ে গেলে মিল মালিকের নিকট তার ১৯৯৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ২৪ টি সার্ভিস পাওনা রয়েছে প্রায় ৩ বছরের সার্ভিস ছুটি ২০১৬ সালের পর থেকে বোনাস সার্ভিস ছুটি , মেডিকেল ছুটি, ক্যাজুয়াল এবং ৩৮ সপ্তাহের বিল পাওনা রয়েছে। ১৯৯৮ সাল থেকে শুরু করে মিলের উৎপাদন বন্দ হওয়ার আগ পর্যন্ত কল্যান তহবিল হিসাবে প্রতি সপ্তাহে ১৫ টাকা করে কর্তন করে মিল কতৃপক্ষ উক্ত টাকাও সে ফেরত পাইনি বলে অভিযোগে উল্লেখ করে । এছাড়া ২ টি ঈদের বোনাস , প্রতিটি সার্ভিসে ২ টি গ্রাইচুটি থাকলেও ১ টি গ্রাইচুটি কম দিতে চাই মালিকপক্ষ , শ্রম আইন অনুয়ায়ি মালিক টাকা পরিশোধ না করে শ্রম আইন লংঘন করে তাদের হিসাব অনুযায়ি টাকা দিতে চাইলে মিল শ্রমিক মুজিবর রহমান সে টাকা নিয়ে শ্রম অধিদপ্তরে তার পাওনা টাকা বুঝে পাওয়ার জন্য লিখিত অভিযোগ করেন। মুজিবুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমান গত ২২ নভেম্বর সাক্ষরিত এক চিঠিতে জুট স্পিনার্স মালিক কতৃপক্ষকে মিলের শ্রমিক মুজিবর রহমানকে প্রতি বছরের চাকুরীর জন্য দেড়টার পরিবর্তে ২ টি করে গ্রাচ্যুইটির প্রাপ্যতা হিসাব করে তার চুড়ান্ত পাওনা পরিশোধ করে শ্রম দপ্তরকে অবহিত করার অনুরোধ করেছেন। খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন ব্যক্তিমালিকানাধীন পাটকল শিল্প সেক্টরের জন্য সরকার কর্তৃক ২০১৩ সালের ২২ মে ঘোষিত নিম্নতম মুজুরীর গেজেটে মুজুরী এবং অনন্য পাওনাদী নির্ধারনের ১০ নং শর্ত হলো তফসিল উল্লেখিত নিম্নতম মুজুরী ও বিভিন্ন ভাতাদি ছাড়াও শ্রমিক ও কর্মচারীগন কর্মরত প্রতিষ্ঠানে উৎসবভাতা ও গ্রাইচুটি সহ অন্যান্য যে সকল সুযোগ সুবিধা ও ভাতা পেয়ে থাকেন তা বাংলাদেশ শ্রম আইন , ২০০৬ এ ধারা ৩৩৬ এর বিধান মোতাবেক বলবৎ ও অব্যাহত থাকবে। অর্থ্যা ব্যক্তিমালিকানাধীন পাট, শিল্প সেক্টরের জন্য সরকার কতৃক ২০১৩ সালের ২২ মে ঘোষিত নিম্নতম মুজুরীর গেজেটের ১০ নং শর্ত এবং বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এ ধারা ৩৩৬ এর বিধান মতে শ্রমিক কর্মচারীদের ভোগকৃত অধিকার বা সুযোগ সুবিধা ব্যহত বা ক্ষতিগ্রস্থ করা যাবেনা। তিনি আরো বলেন শুধু জুট স্পিনার্স নয় বেসরকারী সকল জুট মিলের শ্রমিক কর্মচারীদের শ্রম আইন মোতাবেক তাদের চুড়ান্ত পাওনা পরিশোধ করতে হবে, যদি কোন মালিক কারোর প্ররোচনায় পরে শ্রমিক ঠকানোর চিন্তা করে তাহলে অবশ্যই সে মালিককে আইনের আওতায় আনা হবে।
জেলা কৃষক দলের নেতা সোহাগ সিকদার সন্ত্রাসী হামলার শিকার, নেতৃবৃন্দের নিন্দা
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা কৃষকদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সোহাগ সিকদার সন্ত্রাসী হামলায় গুরুতর জখম হয়ে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সন্ত্রাসী হামলার এঘটনায় গতকাল বুধবার (২৩ নভেম্বর) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা কৃষক দলের সভাপতি মোল¬া কবির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ শেখ, সহ-সভাপতি ফেরদাউস হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ বুলবুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির শেখসহ নয় উপজেলা, দুই পৌরসভা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
অনুরুপভাবে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। একই সাথে জখম সোহাগ সিকদারের আশু সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী ও সিনিয়র যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু প্রমুখ
রূপসায় স্ত্রীকে মারপিট করার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় ১ জন জখম
রূপসা প্রতিনিধি
নিজ স্ত্রীকে মারপিট করার প্রতিবাদে রড দিয়ে পিটিয়ে জখম করেছে বাবু মিনা(৩০) নামের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রূপসা রামনগর গ্রামে জানু বেগমের ভাড়া বাড়িতে। ভুক্তভোগীর স্ত্রী আলেয়া বেগমের কাছ থেকে জানা যায়, গত ২১ নভেম্বর রাত সাড়ে ৮ টায় পার্শ্ববর্তী ফরিদ মোল্লার বাড়ির ভাড়াটিয়া ফল ব্যবসায়ী নজু মিনার ছেলে বাবু মিনা(৩০) তার স্ত্রী মালেকা বেগম (২৫)কে মারপিট করছিল। এ সময় আলেয়া বেগমের স্বামী ফারুক ভান্ডারী(৫৫) তখন বাবু মিনাকে উদ্দেশ্য করে বলছিল নিজের বউকে কেউ এভাবে মারপিট করে? এভাবে মারলে সে মরে যেতে পারে। এ কথায় বখাটে বাবু মিনা ফারুক ভান্ডারীর উপর চড়াও হয়ে তার ঘরে ঢুকে রড দিয়ে পিটিয়ে তাকে রক্তাক্ত জখম করে। তখন ফারুকের পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে বাজারের মিনি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায়। ফারুকের শরীর থেকে প্রচুর রক্ত ক্ষরণ হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। বখাটে বাবু মিনা সম্পর্কে এলাকাবাসীর জানায়, সে প্রায়ই মানুষের সঙ্গে এরকম দুর্ব্যবহার ও মারামারি করে থাকে। রূপসা ইমারত গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি কালাম মৃধা বলেন, বাবু প্রায় মানুষের সঙ্গে গ্যাঞ্জাম- ফ্যাসাদ করে থাকে। কয়েক মাস আগে আমার স্ত্রীকে বাজারের ভেতরে সে মারপিট করেছিল। এ ঘটনায় আমি তার বিরুদ্ধে একটা মামলা করেছি। যা পিবিআই এর তদন্তধীন রয়েছে। নৈহাটি ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ও ভুক্তভোগী ফারুক ভান্ডারীর শ্যালকের স্ত্রী পারভিন বেগম বলেন, সামান্য ঘটনা কে কেন্দ্র করে আমার নুন্দায় কে এভাবে মেরেছে যা খুবই দুঃখজনক। আমরা আইনের আশ্রয় নিব। বাবুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বাবু মিনা এই ঘটনার পর গা ঢাকা দিয়েছে বলে জানা যায়। ভুক্তভোগী ফারুক ভান্ডারীর স্ত্রী কান্না জড়িত কন্ঠে বলেন, আমার স্বামীকে এভাবে মেরে জখম করেছে আমি এর বিচারের চাই
খুলনা মহনগর শ্রমিক লীগের বিশেষ বর্ধিত সভা
খবর বিজ্ঞপ্তি
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার যশোরের জনসভা সফল করার লক্ষে বুধবার বাদ আছর খুলনা মহানগর শ্রমিক লীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া। সভা পরিচালনা করেন সংগঠনের সধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ।
সভায় নেতৃবৃন্দ বলেন, করোনা পরবর্তী খুলনা বিভাগের যশোরে আগামীকাল ২৪ নভেম্বর ২০২২ইং তারিখে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার প্রথম জনসভা জনসমুদ্রে পরিনত হবে। ৫০ বছর আগে ১৯৭২ সালে যশোর ষ্ট্রেডিয়ামে ভাষন দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিনের সেই ঐতিহাসিক জনসভায় মানুষের ঢল নেমেছিল। সেই একই মাঠে আগামীকাল ২৪ নভেম্বর বৃহস্পতিবার যশোর জেলা আওয়ামী লীগের আয়োজিত জনসভায় ভাষন দিবেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এই জনসভায় শ্রমিক সমাজ সহ সকল মানুষের ঢল নামবে। বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গীবাদকে জনস্রোতের মধ্য দিয়ে ভাসিয়ে দিতে হবে। সকল অপশক্তিকে রুখতে খুলনা মহানগর শ্রমিক লীগকে আরো সুসংগঠিত হতে হবে। বাংলার মাটিতে কোন অপশক্তিকে স্থান দেওয়া যাবে না। খুলনা মহানগর শ্রমিক লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মাধ্যমে আগামীকালকের জনসভা সফল করতে হবে।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ এমদাদুল হক, মল্লিক নওশের আলী, মোঃ বাবুল হোসেন, মোঃ সেলিম, কাজী আঃ ওহাব, আব্দুর রহিম খান, আঃ রশিদ শিকদার, কিংকর সাহা, মোঃ জয়নাল আবেদীন, মোঃ আসাদুজ্জামান মুন্না, খন্দকার রফিকুল ইসলাম, মোঃ জামাল হোসেন, মোঃ আব্দুস সোবাহান লস্কর, মোঃ শাহআলম শেখ, আব্দুর রহমান মোল্লা, শেখ মোঃ রমজান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ তারিকুল ইসলাম বারেক, মোঃ আলমগীর মল্লিক, মোঃ রফিকুল ইসলাম, মোঃ বাবুল হোসেন, মোঃ আক্তার হোসেন, মোঃ শরিফুল, মোঃ হানিফ সরদার, মোঃ নূর ইসলাম, মোঃ আজিম উদ্দিন, সঞ্জয় কর্মকার, মোঃ হাবিবুর রহমান, মোঃ শামীমুর রহমান মান্দার, মোঃ বায়জিত সরদার, প্রশান্ত কুমার ঘোষ, খোকন শীল কুট্টি, মাজেদা বেগম, মোঃ ইমরান, মোঃ মাহবুবুর রহমান, মোঃ সলেমান শিকদার, মোঃ সজল আহমেদ আলী, মোঃ এবাদ আলী শেখ, মোঃ মহরাজ, মোঃ তৈয়ব আলী হাওলাদার, মোঃ বাবুল বেপারী, আব্দুল হাকিম, মোঃ জাহাঙ্গীর খান, বিপ্লব কুমার রায়, এ্যাড. এ বি এম এনামুল হক, আব্দুল হামিদ, মোঃ আল আমীন কবির, মোঃ শাহাবুদ্দিন মোল্লা, মোঃ সোহেল গাজী, মোঃ সাদ্দাম হোসেন, শেখ আরিফুর রহমান অনিক, মোঃ আয়নুল ইসলাম, মোঃ শরিফ, মোঃ রাজু, মোঃ সেলিম, মোঃ শহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম হাওলাদার, লায়েক মোল্লা, শক্তি রায়, রুহুল আমিন, মহিউদ্দিন আহমেদ, মোঃ শহিদুল শেখ প্রমুখ নেতৃবৃন্দ।
জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মত কাজ করতে হবে: আব্দুস সালাম মুর্শিদী এমপি
দিঘলিয়া প্রতিনিধিঃ
গতকাল দুপুর ১২ টায় দিঘলিয়া উপজেলা কনফারেন্স রুমে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুলনা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন, “২০২৩ সাল হবে বিশ্বের জন্য একটা দুর্যোগপূর্ণ”। করোনা মহামারী শেষ হতে না হতে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে ইতিমধ্যে বিশ্বে দ্রব্যমূল্য উর্দ্ধোগতি সহ বিভিন্ন দুর্যোগ শুরু হয়েছে। ২০২৩ সালকে মনে করা হচ্ছে বিশ্ব দুর্যোগের বছর, তাই জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মতো সকলে একযোগে কাজ করতে হবে। দেশকে বাঁচাতে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে এক যোগে কাজ করার কোন বিকল্প নাই।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্বে) রিপন কুমার সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, মমতাজ শিরিন ময়না, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, সেনহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজি জিয়াউর রহমান, গাজীরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল ইসলাম ঠান্ডু, যোগিপোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম লিংকন, আড়ংঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদ আক্তার, বিভিন্ন দপ্তরের দপ্তরিক প্রধানগণ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম গোলাম রহমান, প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান তারেক সহ সুধীজন ও সাংবাদিকবৃন্দ।
পাটকেলঘাটা থানা জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন কমিটি গঠন ও আলোচনা সভা
পাটকেলঘাটা প্রতিনিধি
সাতক্ষীরার পাটকেলঘাটা থানা জার্নালিষ্ট এ্যাসোসিয়েনের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) বিকাল ৪ টায় পাটকেলঘাটা পেট্রলপাম্পের সামনে জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে সাতক্ষীরা জেলা জার্নালিষ্ট এসোসিয়েশন’র আয়োজনে কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সাংবাদিক নাজমুল হকের সভাপতিত্বে ও সাংবাদিক শেখ মখফুর রহমান জান্টুর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জার্নালিষ্ট এ্যসোসিয়েশনের সভাপতি সাংবাদিক এস এম মহিদার রহমান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা জার্নালিষ্ট এ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক কে এম আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক তৌফিকুজ্জামান লিটু, রমজান আলী, এছাড়া আরো বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক এম এম হায়দার আলী, নাজমুল হক খান, ইয়াছিন আলী, মো: শাহিন আলম, এম এম জামান মনি, এস এম মফিদুল ইসলাম, ইন্দ্রজিৎ সাধু, শেখ মনিরুজ্জামান, সাইদুজ্জামান শুভ, মাহফুজুর রহমান মধু, রিপন হুসাইন, নব কুমার দে, ফরিদ হাসান জুয়েল, ফিরোজ কবির, খায়রুল আলম সবুজ, শাহিন বিশ্বাস, ইকবাল হোসেন প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে মো: নাজমুল হককে সভাপতি ও শেখ মখফুর রহমান জান্টুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
জাতীয় পার্টির চেয়ারম্যান’র বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ ও মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি-
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা জাতীয় পার্টির আয়োজনে এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে জেলা জাতীয় পার্টির সভাপতি রাশেদ মাজমাদার, সাধারন সম্পাদক এমদাদুল হক বাচ্চু, সহ-সভাপতি আব্দুল মালেক, যুগ্ম-সাধারন সম্পাদক ফিরোজ কবির, জাপা নেত্রী মনিকা আলম, জাপা নেতা আজিজুর রহমান অটোসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও ভিত্তিহীন মামলা করা হয়েছে। মামলা প্রত্যাহার করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তারা।
ফকিরহাট উপজেলার ৭২টি ওর্য়াড ও ৫টি ইউনিয়নে সমাপ্ত হলো আ’লীগের সম্মেলন
বাগেরহাট প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় গঠনতন্ত্রের ধারাবাহিকতা অব্যহত রেখে তৃণমূণকে শক্তিশালী করতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৮টি ইউনিয়নের ৭২টি ওর্য়াড ও ৫টি ইউনিয়নে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সমাপ্ত হয়েছে। তৃণমূল পর্যায়ে কর্মী সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড ও ইউনিয়ন গুলিতে কমিটি পূনঃ গঠন করায় সাংগঠনিক ভীত মজবুত ও সংঘঠিত হয়েছে বলে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ জানিয়েছেন। বাগেরহাট জেলার মধ্যে এই সর্বপ্রথম ফকিরহাট উপজেলায় সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ও সম্মেলনের মাধ্যমে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন করে কমিটি গঠন করায় দল সংগঠিত হয়েছে। এধারা অব্যাহত রাখতে পারলে তৃনমূলে ঝিমিয়ে থাকা নেতাকর্মিরা আরো সক্রিয় হবেন বলেও তিনি ধারনা করেন।
মঙ্গলবার (২২শে নভেম্বর) সন্ধ্যায় ৫নং বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৩ নং ওর্য়াডে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আট্টাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূণ পর্যায়ে কমিটি গঠনের সমাপ্তি ঘটে। এ সকল সম্মেলনে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশকে উপস্থিত থেকে গঠনতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠন করতে দেখা গেছে। তৃণমূল পর্যায়ে থাকা ছোট-খাটো বিরোধ ও দুরত্ব মিটিয়ে আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠন গুলোর চালিকাশক্তিযোগ্য নেতাদের সাংগঠনিক পদের জন্য সামনে আনা হচ্ছে। বিরোধ নিরসন কাজে মনিটরিং কমিটি নিরলসভাবে কাজ করেছে বলে জানান উপজেলার বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আনন্দ কুমার দাশ।
এছাড়া ৮টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বাকী ইউনিয়নের কমিটি গঠন শেষ হলে উপজেলা আওয়ামী লীগের কমিটির কাউন্সিল হবে বলে জানান উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক ফকির দাউদ হায়দার বাবু।
পরীক্ষিত ও নির্ভরযোগ্য কর্মীদের সুযোগ দানের মাধ্যমে দলের তৃণমূল নেতৃত্বকে শক্তিশালী করাই ত্রি-বার্ষিক সম্মেলনের অন্যতম উদ্দেশ্য ছিল বলে জানান উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ। অনুষ্ঠিত সম্মেলন গুলোতে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ জনগনের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। বিশেষ করে নারীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সহ বিরোধী দলকে ভোটের মাধ্যমে পরাজিত করার জন্য নেতা-কর্মীদের কাজ করতে বার্তা দিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের প্রতিনিধিরা।
ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ জানান, নেতৃত্বের বিকেন্দ্রীকরণ, দলীয় গঠনতন্দ্রের ধারাবাহিকতা রক্ষা, নারী নেতৃত্বের বিকাশে শতকরা ১৫ভাগ নারী সদস্য রাখা হচ্ছে ওয়ার্ড কমিটিতে। বাগেরহাট-০১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীন এমপির দিক নির্দেশনা অনুযায়ী ও তৃণমূলের কর্মীদের ইচ্ছা অনুযায়ী যোগ্য ব্যক্তিদের হাতে দল পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে। উন্মুক্ত সভায় কর্মীদের পছন্দ অনুযায়ী সভাপতি ও সম্পাদকের নাম প্রস্তাব করে ও তাদের সম্মতিতে নেতা নির্বাচন করা হয়েছে। একই পদে একাধিক লোক প্রার্থী হলে গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করেছে নেতা-কর্মীরা। দলীয় এ কার্যক্রমের ফলে দলের ভেতরে ও বাইরে শৃঙ্খলাবোধ তৈরি হয়েছে এবং বৈচিত্র বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য উপজেলা ৭২টি ওর্য়াড ছাড়াও ১নং বেতাগা, ৮নং শুভদিয়া, ৩নং পিলজংগ, ২নং লখপুর ও ৭নং মুলঘর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। #
বাগেরহাটে এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ-২০২২ পালিত
বাগেরহাট প্রতিনিধি
“সকলে মিলে এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি ” এই শ্লোগানে বিশ^ এন্টিমাইক্রোবিয়াল সচেতনাতা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার সকালে ওষধ প্রশাসন দপ্তরের আয়োজনে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে সিভিল সার্জন অফিস চত্তরে শেষ হয় । র্যালী শেষে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । ডেপুটি সিভিল সার্জন ডা: হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা হাসপাতালের তত্বাবধায় ডা: অসিম কুমার সমাদ্দার, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ডা: মো: শরিফুল ইসলাম, আর ডিসি জয়দেব চক্রবর্ত্তী, বাগেরহাট ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারি পরিচালক মো: মনিরুদ্দিন আহম্মেদ। আলোচনা সভায় শতাধিক ঔষুধ ব্যাবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন ।
আলোচনা সভায় বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থা পত্র ছাড়া এন্টিবায়োটিক ঔষুধ ক্রয় Ñ বিক্রয় বন্ধের বিষয়ে আলোচনা করা হয়। ১৮ Ñ ২৪ নভেম্বর পর্যন্ত সপ্তাহ ব্যাপী বিশ^ এন্টি মাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালন করা হচ্ছে ।
জনউদ্যোগের মতবিনিময়ে মহিলা অধিদপ্তরের উপপরিচালক: পরিবার থেকে নারীর প্রতি সম্মানের শিক্ষা দিতে হবে
খবর বিজ্ঞপ্তি
বর্তমানে খুলনা শহরের বেশির ভাগ অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের স্যানিটেশন ব্যবস্থার বেহাল অবস্থা। ফলে স্কুলগুলোতে আসা অধিকাংশ শিক্ষার্থী টয়লেট ব্যবহার করতে চায় না। তবে বেশি অনীহা দেখায় মেয়ে শিক্ষার্থীরা। দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীরা এভাবে টয়লেট ব্যবহার থেকে বিরত থাকলে তাদের স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। পাশাপাশি শ্রেণি কক্ষে মনোযোগ কেন্দ্রীভূতকরণেও সমস্যা হয়। জেলায় বাল্যবিবহি বৃদ্ধি পেয়েছে। এমনকি নারির প্রতি সহিংসতা বেড়েছে। সুশিল সমাজের জবাবে মহিলা অধিদপ্তরের উপ পরিচালক হাসনা হেনা বলেন, পরিবার থেকে নারীর প্রতি সম্মানের শিক্ষা দিতে হবে। বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। বাল্যবিবাহ যখন হয়, তখন তা একটি পরিবার থেকেই হয়। তাই বাল্যবিবাহ নিজেদের পরিবারেই প্রথম রোধ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সকল প্রকার সামাজিক বাধাসমূহ রোধ করা সম্ভব। নারীর সম্মান, অধিকার নিশ্চিত করতে আমাদের প্রত্যেককে নিজ নিজ পর্যায় থেকে কাজ করতে হবে। সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জোরদার করতে হবে।
বুধবার সকাল ১০টায় মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যলয়ে নাগরিক সংগঠণ জনউদ্যোগ,খুলনার আায়োজনে নারীর প্রতি সহিংসতা রোধ, বাল্যবিবাহ বন্ধ ,অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের স্যানিটেশন সংকট রিরসনের জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের সাথে সুশীল সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনউদ্যোগ,খুলনার নারী সেলের আহবায়ক এ্যাডঃ শামীমা সুলতানা শীলু। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব একুশে টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেন। মূখ্য আলোচক ছিলেন দৈনিক কালের কন্ঠের ব্যুরো প্রধান সাংবাদিক গৌরাঙ্গ নন্দী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অজন্তা দাস, সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার সভাপতি ইসরাত আরা হীরা, দলিতের প্রোগ্রাম ম্যানেজার ধরা দেবী দাস, খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়, কারিশমা চৌধুরি, লতা রানী, মুক্তা জামান, মুস্তাফিজুর রহমান, ফারহানা রহমান, ফারহানা রহমান, জয় বৈদ্য, সুমাইয়া আক্তার রুশা প্রমুখ।
বক্তারা বলেন, নারী- মা, বোন, অর্ধাঙ্গিনী আরও অনেক পরিচয় বহনকারী এ মানুষগুলো আমাদের সমাজের নানা ক্ষেত্রে নিপীড়িত, অবহেলিত। পরিবার ও কর্মক্ষেত্রে নারীর এগিয়ে যাওয়া, গতিশীলতা, অর্থনৈতিক সম্পৃক্ততা ও দৃশ্যমান ভূমিকা থাকার পরও নারী নির্যাতন কমছে না বরং নির্যাতনের ধরন বদলাচ্ছে। সমাজে নারীদের প্রতিনিয়ত শারীরিক ও মানসিকভাবে অপদস্ত হতে হচ্ছে। প্রাচীন আমলের বিভিন্ন সামাজিকপ্রথা, কুসংস্কার এমনকি লোকলজ্জার ভয় কাটিয়ে নারী এখন পুরুষের পাশাপাশি পথ চলতে শুরু করেছে। কিন্তু এসময়ে এসেও পথেঘাটে, বাস-ট্রেনে এমনকি বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলেও নারীরা ব্যাপকহারে নির্যাতিত হচ্ছে।
কয়রায় বিশ^কাপ ফুটবল খেলা দেখতে টিভি উপহার দিলেন এমপি বাবু
কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনা-৬ কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু ফিফা ওয়াল্ডকাপ-২০২২ উপলক্ষে কয়রায় বাগালী ইউনিয়নের ঐতিহ্যবাহী বামিয়া জি, আই, বি ক্লাবে একটি অত্যাধুনিক ৫৫ ইঞ্চি হাই রেজুলেশন স্মার্ট টেলিভিশন প্রদান করেছেন। গতকাল ২৩ নভেম্বর বুধবার এমপি মহোদয়ের পক্ষে ক্লাব কতৃপক্ষের নিকট টেলিভিশনটি হস্তান্তর করেন ক্লাবের প্রধান উপদেষ্টা উপাধ্যক্ষ এইচ এম নজরুল ইসলা। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, সহ-সভাপতি মনিরুল ইসলাম, কোষাধাক্য আব্দুল গফুর সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ। বিশ^কাপ ফুটবল উপলক্ষে সংসদ সদস্যের পক্ষ থেকে একটি বড় অত্যাধুনিক টেলিভিশন উপহার পেয়ে ক্লাব কতৃপক্ষ ও এলাকাবাসীএমপি মহোদয়র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনন্দন জানান। এর আগে সংসদ সদস্য তার নিজস্ব কার্যালয়ে টেলিভিশন টি ক্লাবের প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন।
কয়রায় কৃষকদের মধ্যে বিনামুল্যে বীজ ও সার বিতরণ
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রবি ২২-২৩ অর্থবছরে গম,ভুট্টা,সরিষা,সুর্যমুখী ও শীতকালিন পেয়াজ উদপাদন বৃদ্ধিতে ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার ২২০ জন কৃষকেদের মধ্যে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। বিতরন কৃত ডিএপি সার ২৫.২০০ মেট্রিকটন,এমওপি ২২.২০০ মেট্রিকটন, বীজ গম ১ মেট্রিকটন, ভুট্টা ০.৬০০ মেট্রিকটন,সরিষা ১.২০০ মেট্রিকটন, সুর্যমুখী ০.৬৫০ মেট্রিকটন,শীতকালিন পেয়াজ ০.০২০ টন। গত ২৩ নভেম্বর সকাল ১০ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্যাহ,ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা অসিম কুমার দাশ। উপস্থিত ছিলেন সহকারী কৃষি কর্মকর্তা মোঃ গোলাম নবী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা আলহাজ্ব ইউনুচ আলী,আব্দুল মান্নান,আল মাহফুজ,্এসএম ফারুক হোসেন,গুরুদাশ মন্ডল,নাইমুর রহমান, অনুতাব সরকার, আব্দুল হামিদ, ইউপি সদস্য এসএম মাসুম বিল্লাহ প্রমুখ।
কালীগঞ্জ এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট কালীগঞ্জ চ্যাম্পিয়ন
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জে এমপি কাপ ফুটবল টুনামেন্ট এর ফাইনালে মাগুরা একতা ফুটবল একাদশকে ৩ – ০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক কালীগঞ্জ ফুটবল একাদশ। ক্রীড়াপ্রেমী হাজার হাজার দর্শকের উপস্থিতিতে বুধবার বিকালে ভ’ষনস্কুল মাঠে উপস্থিত দু’দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন স্থানীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি আনোয়ারুল আজিম আনার। এর পর পরই রেফারীর বাশিতে শুরু হয় খেলা।
কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে বিকালে খেলায় প্রথমার্ধের ১১ মিনিটের মাথায় লিমনের দেওয়া গোলে ১ – ০ তে এগিয়ে যায় কালীগঞ্জ একাদশ। এরপর গোল শোধে মরিয়া হয়ে উঠে মাগুরা দল। আক্রমন পাল্টা আক্রমনে খেলাটি দারুন উপভোগ্য হয়ে উঠে। দ্বিতিয়াধের্র ৫৪ মিনিটে কালীগঞ্জ দলের শাকিল একটি গোল করায় ২ – ০ তে এগিয়ে যায় কালীগঞ্জ। শেষ মুহুর্ত্বে লিমনের দেওয়া আরো একটি গোলে ৩- ০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কালীগঞ্জ একাদশ। বিজয়ী একাদশের লিমন দুইটি গোল করায় অব দি ম্যাচ বিবেচিত হয়। খেলার স্পন্সর ছিলেন কালীগঞ্জে হাজী রফি উদ্দিন এন্ড সন্স এবং এস এ ট্রেডাস।
খেলার রেফারির দ্বায়িত্বে ছিলেন, রবিউল ইসলাম, সহকারী ছিলেন জামাল হোসেন, বিল্লাল হোসেন ও এমামুল হক। ধারাভাষ্যে ছিলেন, কামাল হোসেন, রবিউল ইসলাম ও মোস্তফা ইবনে মাসুদ। খেলা শেষে প্রধান অতিথি এম পি আনার বিজয়ী চ্যাম্পিয়ন কালীগঞ্জ দলকে প্রাইজমানী হিসাবে এক লক্ষ টাকা ও রানার আপ মাগুরা দলের হাতে ৫০ হাজার টাকার তুলে দেন। এছাড়াও অতিথিবৃন্দ অদ্য খেলার টিকিটের লাকী কুপনের ড্রয়ের বিজয়ীদের হাতে টিভি ও মোবাইল ফোন তুলে দেন।
খেলাটি দেখতে মাঠে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন,ক্রীড়া ফেডারেশনের সাবেক সাধারন সম্পাদক লিয়াকত আলী, ইউপি চেয়ারম্যান ও কালীগঞ্জ টিমের ম্যানেজার নাছির চৌধুরী, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অজিত কুমার ভট্রাচার্য্য কমিটির যুগ্ন আহব্বায়ক ক্রীড়া সংস্থার সম্পাদক লুৎফর রহমান লাড্ডু ও সাখাওয়াৎ হোসেন উপস্থিত ছিলেন।
লাইট হাউস খুলনার আয়োজনে এইচআইভি/এইডস্ প্রতিরোধ বিষয়ক এ্যাডভোকেসি সভা
খবর বিজ্ঞপ্তি
লাইট হাউস এর আয়োজনে, দি গ্লোবাল ফান্ড প্রজেক্ট, আইসিডিডিআর,বি-এর অর্থায়নে হেলথ সার্ভিস প্রোভাইডার, ধর্মীয় নেতা, আইনজীবী, সাংবাদিক, আইন প্রয়োগকারী সংস্থা এবং সিবিও রিপ্রেজেন্টেটিভদের নিয়ে স্কুল হেলথ ক্লিনিক সম্মেলন কক্ষে দুপুর ১২.০০টায় এইচআইভি/এইডস ্প্রতিরোধ বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। খুলনা জেলার সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজিদ হুসাইন, অতিরিক্ত পুলিশ কমিশনার, কেএমপি, খুলনা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন লাইট হাউস, খুলনা ডিআইসির ম্যানেজার মোঃ কবির হুসাইন। তিনি খুলনা ও খালিশপুর সেন্টারএর কার্যক্রমের অগ্রগতি মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন। বিশেষ অতিথি বলেন- এইচআইভি প্রতিরোধে ধর্মীয় অনুসাশন মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মানুষের মধ্যে ধর্মীয় এবং সামাজিক অনুশাসনএর কারণে এইচআইভি সংক্রমনের হার কম। তিনি বলেন সকল শ্রোনীকে নিয়েই পুলিশের কাজ সেখানে কোন বিশেষ শ্রোনী নাই। বাংলাদেশ পুলিশ কোন শ্রোনী বিভাজন নিতীতে বিশ্বাস করে না বরং সকলকে সেবা প্রদানই তাদের লক্ষ্য। হিজড়া জনগোষ্ঠীকে আলাদা করে দেখার কিছু নাই, সকলকে একই দৃষ্টিতে দেখতে হবে, যাতে এমএসএম এবং হিজড়া জনগোষ্ঠী প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চত করা যায়। এইচআইভি/এইডস্-এরঝুঁকি হ্রাসকরা, তাদের মানবাধিকার ও মর্যাদা’র বিষয় গুলি তুলে ধরেন। সভাপতি ডাঃ সুজাত আহমেদ তার বক্তব্যে বলেন, এইচআইভি বিষয়ে সাধারণ মানুষের মধ্যে জ্ঞান কম থাকার কারণে এ বিষয়ে মানুষ সচেতন নয় যার ফলে তারা এই ভয়াবহ ব্যাধি অসেচতন আচরণ করছে। তিনি এ বিষয়ে সকলকে সচেতন হতে আহবান জানান। তিনি বলেন সচেতনতার মাধ্যমেই এইচআইভিকে প্রতিরোধ করা সম্ভব। সমাজে অনেক লোক এখন ও এইচআইভি/এইডস্- এর ভয়াবহতা সম্পর্কে অবগত নয় বিধায় তাদেরকে সচেতন করার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম বৃদ্ধি করার জন্য সুপারিশ করেন। সভায় বাংলাদেশসহ বিশ্বে বর্তমান এইচআইভি সংক্রমনের অবস্থা ও এর সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে পর্যালোচনা করা হয়। উচ্চ ঝুঁকিপূর্ন জনগোষ্টি এমএসএম ও হিজড়াদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাদের জীবিকা নির্বাহের জন্য বিকল্প কোন উৎস তৈরী করার জন্য আহবান জানানো হয় । এবং পুলিশ প্রশাসনকে সার্বিক সহয়োগিতা করার জন্য সভায় আলোচনা করেন ।
খুলনা বিভাগীয় পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
তথ্য বিবরনী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) এর খুলনা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন বুধবার বিকালে খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে এ টুর্নামেন্ট দেশের ফুটবলের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের মেয়েরা ফুটবল খেলার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গণে দেশের মর্যাদা বৃদ্ধি করেছে। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা আগামীর সম্ভাবনাময় ফুটবলারদের খুঁজে পাবো। সুস্থ দেহ মানেই সুস্থ মন। খেলাধুলা শরীর ও মনকে ভাল রাখে এবং তরুণ-যুবকদের মাদক থেকে দূরে রাখে। তিনি বলেন, করোনার মতো বৈশি^ক মহামারিকে আমরা পরাজিত করতে সক্ষম হয়েছি। কৃষি ও শিল্পের বিকাশের মাধ্যমে আগামীর যেকোন বৈশি^ক অর্থনৈতিক সংকটকেও জয় করতে সক্ষম হবো।
খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএম মোয়াজ্জেম রশিদী দোজা। খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইউসুপ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত জানান জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান। এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) মোঃ আতিকুর রহমান মিয়া, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাঃ মনজুরুল মুরশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। উদ্বোধনী খেলায় খুলনা জেলা বালিকা দল ১-০ গোলে মেহেরপুর জেলা বালিকা দলকে পরাজিত করে।
দাকোপে খেজুর গুড়ের চাহিদা থাকলেও দিন দিন কমছে খেজুর গাছের সংখ্যা
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
দাকোপে দিন দিন খেজুর গাছের সংখ্যা কমছে। যে গাছগুলো আছে তাতেও তেমন রস মিলছে না। বাজারে খেজুর গুড়ের ব্যাপক চাহিদা থাকলেও যোগান নেই। কারণ খেজুরের গুড় তৈরির কাঁচামাল খেজুরের রসের সংকট। চাহিদার সাথে যোগানের সামঞ্জস্য না থাকার সুযোগে ভেজাল গুড়ে সয়লাব হচ্ছে বাজার। ফলে আসল খেজুর গুড়ের স্বাদ হতে বঞ্চিত হচ্ছে বর্তমান প্রজন্ম। খুলনার দাকোপ উপজেলার বাজুয়া এলাকার গাছি নিরাপদ জানান, তিনি ২০ বছর ধরে খেজুর গাছ কাটেন। বাজারে খেজুর গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে। তবে গাছের সংখ্যা কমে যাওয়ায় চাহিদা অনুযায়ী গুড় উৎপাদন করতে পারছে না তারা। উপজেলার কৈলাশগঞ্জের হরিণটানা গ্রামের গাছি হরিদাস জানান, বাজারে খেজুর গুড়ের চাহিদা আছে। এদিকে সিজনের সময়েও আগের মত রস পাচ্ছেন না তারা। ফলে চাহিদা থাকলেও গুড় উৎপাদন করতে পারছে না। এলাকায় গাছ অনেক কমে গেছে। যা আছে তাতেও আগের মত রস হয় না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জানান, খুলনার মাটি খেজুর গাছের জন্য খুবই উপযুক্ত। তবে দিনদিন খেজুর গাছের সংখ্যা কমছে। জেলার সকল উপজেলায় কৃষি অফিসের উদ্দ্যোগে জনসাধারণকে খেজুর গাছ লাগাতে উদ্বুদ্ধ করা হচ্ছে।
এস এম এ রব স্মৃতি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বুধবার ‘এস এম এ রব স্মৃতি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২’র অনুষ্ঠানিক উদ্বোধন করেন। বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হল চত্বরে তিনি প্রধান অতিথি হিসেব বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খান, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা এবং আরাফাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান এস এম আরিফুর রহমান মিঠু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এস এম জাহিদ হোসেন ও ফারুক আহমেদ, সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, মল্লিক সুধাংশু ও হাসান আহমেদ মোল্লা, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, খুলনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, নির্বাহী সদস্য মোঃ তরিকুল ইসলাম, শেখ মাহমুদ হাসান সোহেল, শেখ মো: সেলিম, ক্লাবের সিনিয়র সদস্য শেখ দিদারুল আলম, মোঃ হুমায়ুন কবীর, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান খান রিয়াজ, ক্লাব সদস্য শেখ কামরুল আহসান, দেবব্রত রায়, মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), শেখ ইলিয়াস আহমেদ, এস এম নূর হাসান জনি, আহমদ মুসা রঞ্জু, মো. খায়রুল আলম, মোহাম্মদ মিলন, এজাজ আলী, মোঃ আসাফুর রহমান কাজল, দীলিপ কুমার বর্মন, প্রিয়াম ফিস এক্সপোর্ট লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল কাদের, খুলনা প্রেসক্লাবের অস্থায়ী সদস্য আশরাফুল ইসলাম নূর, মো. জাকারিয়া হোসেন তুষার, মো. আজিজুল ইসলাম, মো. রকিবুল ইসলাম মতি, প্রবীর কুমার বিশ্বাস, এস এম ইয়াসীন আরাফাত (রুমী), মোঃ রবিউল গাজী (উজ্জ্বল), মোঃ মেহেদী হাচান, শেখ ফেরদৌস রহমান, মোঃ সোহেল রানা, আমিরুল ইসলাম (বাবু), মো: রায়হান মোল্লা, মিলন হোসেন, মোঃ কলিন হোসেন আরজু, তুফান গাইনসহ অন্যান্য সাংবাদিক ও অথিথিবৃন্দ।
খুলনা প্রেসক্লাবের আয়োজনে ও আরাফাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনায় সাংবাদিকদের অংশগ্রহণে লীগভিত্তিক এই টুর্নামেন্ট আগামী ৪ ডিসেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে শুরু হবে।
কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব’র বটিয়াঘাটায় মাল্টা ও চুঁইঝালের বাগান পরিদর্শন
বটিয়াঘাটা প্রতিনিধি:
কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ আলী আকবর গতকাল বুধবার বেলা ১১ টায় বটিয়াঘাটা উপজেলার বারুইরাবাদ এলাকায় বিভিন্ন মাল্টা ও চুঁইঝালের বাগান পরিদর্শন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম, খুলনা দৌলতপুর হার্টিকালচার সেন্টারের উপ-পরিচালক সঞ্জয় কুমার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শরিফুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার দিপন কুমার হালদার, মাল্টা ও চুঁইঝাল চাষী সুব্রত মন্ডল প্রমূখ। যুগ্ম-সচিব এ সময় মাল্টা ও চুঁইঝাল বাগান পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
শার্শায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা
শার্শা (যশোর) প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ২৪ নভেম্বর যশোরের জনসভা সফল করতে শার্শা উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের চত্বরে এই বর্ধিত সভায় অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগেসাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু,নেতা জাহাঙ্গীর হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার সহ প্রমুখ।
দাকোপে টোনাজালে মাছ শিকারে খালগুলো গভীরতা সংকটে
মোঃ জাহিদুর রহমান সোহাগ দাকোপ (খুলনা)
খুলনার দাকোপে বিভিন্ন খাল ও জলাশয়ে আড়াআড়ি টোনাজাল ও পাটাতন নেটের বেড়া দিয়ে চলছে মাছ শিকার। এতে পানি নিষ্কাশনসহ নানা প্রতিবন্দকতা সৃষ্টির ফলে উপজেলার চড়া নদী, পূর্ব বাজুয়া, কচাসহ অসংখ্য খালের দিন দিন কমে আসছে গভীরতা। এছাড়া এলাকার বহু মানুষের আমিষের চাহিদা পূরনেও পড়ছে নেতিবাচক প্রভাব। এভাবে চলতে থাকলে আগামীতে কৃষি কাজ মারাত্মক ভাবে ব্যহত হতে পারে বলে এলাকার হাজারো কৃষক আশঙ্কা করছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুন্দরবন উপকূল ঘেঁষা এই উপজেলায় বিভিন্ন নামে ২২৮টি বেশি খাল ও জলাশয় রয়েছে। এসব অধিকাংশ সরকারী খাস খালগুলো নাম মাত্র ইজারা নিয়ে ইজারাদার অথবা গায়ের জোরে কতিপয় অসাধু ব্যক্তি স্থানীয় প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় দখলে রেখেছেন। তারা নিয়মনীতির তোয়াক্কা না করে আড়াআড়ি অবৈধ ভাবে বাঁধ, খন্ড খন্ড টোনাজাল, নেটজাল, পাটাজাল, চাকজাল, কারেন্ট জাল ও পাটাতন নেটের বেড়া দিয়ে মাছ শিকার করছেন। তাছাড়া খালের উপর গড়ে উঠেছে বসত ঘরসহ নানা স্থাপনা এমনকি পাকা প্রচীরও। এতে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা দূর্বলে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ফলে অধিকাংশ কৃষকের বীজতলা ও রোপা আমনের ক্ষয়ক্ষতি বেড়ে চলেছে। আর শুকনো মৌসুমে খালে পানি ধারন ক্ষমতা না থাকায় সেচ সংকটের কারনে প্রধান অর্থকারি ফসল তরমুজ, রবি শস্য ও বোরো চাষ চরম ভাবে ব্যহত হচ্ছে। এসব কারনে এক সময়েকার জলাশয়ে ভরা এই উপজেলার বিভিন্ন এলাকার মানুষের চলাচলের একমাত্র মাধ্যম নৌকা যেমন হারিয়ে যাচ্ছে তেমনি কৃষিকাজেও দেখা দিচ্ছে চরম বিপর্যয়। অন্যদিকে পলি মিশ্রিত পানি ঐ সব জালে বাধাগ্রস্থ হয়ে খালের গভীরতা দিন দিন কমে আসছে। এতে অসংখ্য দেশী প্রজাতির মাছের পোনা নিধন হচ্ছে বলে কৃষকদের অভিযোগ। ফলে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১০৬টি গ্রামের প্রায় দুই লক্ষ মানুষের আমিষের চাহিদা পূরনেও পড়েছে নেতিবাচক প্রভাব।
কৈলাশগঞ্জ এলাকার সাবেক ইউপি সদস্য সিন্ধু রায় জানান, ইজারা নিয়ে ইজারাদাররা নিয়মনীতির তোয়াক্কা না করে খালে আড়াআড়ি নেটপাটা এবং টোনাজাল দিয়ে মাছ শিকারের ফলে পানি সরবরাহের ব্যাপক প্রতিবন্দকতা সৃষ্টি হচ্ছে। এতে পানি নিষ্কাশন ব্যবস্থা দূর্বল হয়ে এবং পলি পড়ে দিন দিন খালের গভীরতা কমে যাচ্ছে। এছাড়া শুকনো মৌসুমে খালের পানি সেচে ফেলে দিয়ে মাছ ধরে নেওয়ায় কৃষকরা সেচ সংকটে রবি শস্যসহ বোরো চাষ করতে পারে না। এমনকি রবি শস্য ক্ষেতেও সেচ দিতে পারে না। এতে কৃষি কাজ মারাত্মক ভাবে ব্যহত হচ্ছে। এছাড়া অসংখ্য দেশী প্রজাতী মাছের পোনা নিধন হচ্ছে। ফলে উপজেলার বিপুল জনগোষ্ঠির আমিষের চাহিদা পুরনে নেতিবাচক প্রভাবের আশংঙ্কা করছেন তিনি। অবিলম্বে বিভিন্ন খালের সকল জাল অপসারন এবং কৃষকের কথা বিবেচনা করে খালগুলো ইজারা বন্দের দাবি জানান তিনি।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান বলেন, খালে আড়াআড়ি টোনাজাল পেতে রাখলে এবং পানি সরবরাহ সঠিক ভাবে না করলে দিন দিন গভীরতা কমে যাবে। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং শুকনো মৌসুমে কৃষকরা সেচ সংকটে পড়ে। এভাবে চলতে থাকলে এক সময়ে কৃষি কাজ মারাত্মক ভাবে ব্যাহত হতে পারে।
এব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান বলেন, আগে একবার উচ্ছেদ অভিযান চালিয়ে অনেক জাল বিনষ্ট করেছি। আগামী কয়েক দিন পর আবারও অভিযান পরিচালনা করে সব জাল তুলে ফেলবো।
১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরন
খবর বিজ্ঞপ্তি
বুধবার সন্ধ্যা ৭ টা ঘটিকা সময় বয়রা হাজ্বী ফয়েজউদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয় অডিটরিয়ামে ১৬ নং ওয়ার্ড আওয়ামীলোগের উদ্যোগে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদউল্লাহ’র সভাপতিত্বে।প্রধান অতিথি ছিলেন কেসিসি মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক।সন্মানিত অতিথি খুলনা-২ আসনের মাননীয় সংসদ সেখ সালাহউদ্দিন জুয়েল।বিশেষ অতিথি খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারন স¤পাদক সাবেক ছাত্রনেতা এম ডি এ বাবুল রানা।ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন স¤পাদক শেখ হাসান ইফতেখার চালু’র সঞ্চালনায়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগ নেতা জাহাঙ্গির হোসেন খান,শেখ মোঃ আনোয়ার হোসেন,শেখ ফারুক হাসান হিটলু,সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস,কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাস, কাউন্সিলর শেখ মোশারফ হোসেন,কাউন্সিলর আমেনা হালিম বেবী,কাজী মুজিবুল হক,শেখ আরিফ উল্লাহ,শেখ হাসান বখতিয়ার বাকু,মোঃ রফিকুল ইসলাম খান মুকুল,তপন বালা,শেখ ইজাবুল হক ইজু,নাসরিন ইসলাম,মোস্তাফিজুর রহমান বাবু,মোঃ আজিজুর রহমান পরশ বিশ্বাস,মঈন মিয়া লাভলু,জহিরুল আলম রিয়াদ,মোঃ শাহিন হাওলাদার,মোঃ আশরাফ আলী হাওলাদার শিপন,মোঃ নজরুল ইসলাম,ওয়াসিম আকরাম,মোঃ আল মামুন সুমন মোল্লা,রোজী ইসলাম নদী,মোস্তফা শিকদার,সুমি হালদার,শেখ হাফিজ উল্লাহ ,শেখ জিয়াউর রহমান জিয়া,জিয়াউল ইসলাম জিবন,মোঃ দেলোয়ার হোসেন,শেখ ফিরোজ,শেখ হাসান মাহমুদ টোটোন,কাজী মাকসুদুল করিম স্বপন,হাবীবুল হাসান বাবলু,হুমায়ুন কবীর হিমু,সুলতান মোল্লা,মোঃ রেজা,জাহাঙ্গির বন্দ,এস এম আবিদ হাসান,আসলাম মল্লিক,আল মাসুম খান,মশিউর রহমান টুটুল,শেখ মোহর আলী,লুৎফুন্নাহার লিলি,রেশমা বেগম,ইতি ভট্টাচার্য,তানজিমা শরীফ রাখী,জেসমিন আরা লাকি,সুরাইয়া,রাজিয়া সুলতানা,মনির হোসেন,বাচ্চু শেখ,নিজাম উদ্দিন,আমিনুল ইসলাম টিটু,এস এম মাসুদ হোসেন সোহান,নোমান ঢালী প্রমুখ।










































