স্পোর্টস ডেস্ক||
কাতার বিশ্বকাপে টানা দ্বিতীয় দিন অঘটন ঘটল। এবার শক্তিশালী জার্মানিকে ২-১ গোলে হারিয়েছে জাপান। প্রথমার্ধ শেষে ১ গোলে পিছিয়ে থাকলেও বিরতির পর দুর্দান্ত কামব্যাক করে ২ টি গোল দিয়ে জয় নিশ্চিত করে এশিয়ান পরাশক্তিরা।
আজ বুধবার ‘ই’ গ্রুপে আল রাইয়ান খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে জাপানের মুখোমুখি হয় জার্মানি। তবে ম্যাচ পরিসংখ্যানে ইউরোপিয়ান জায়ান্টরা এগিয়ে থাকলেও দারুণ দুটি গোলে জয় তুলে নেয় জাপান।
এদিন খেলার শুরুতে জাপানের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। তবে ম্যাচের ৩৩তম মিনিটে এগিয়ে যায় জার্মানি। আগের মিনিটে দলের এক খেলোয়াড়কে জাপানি গোলরক্ষক বাধা দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেখান থেকে স্পট কিকে গোল করেন ইলকাই গুন্দোগান।
প্রথমার্ধের শেষ দিকে জার্মানির একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবে একেবারে শেষে জাপান একটি সহজ সুযোগ কাজে লাগাতে পারেনি।











































