বৃহত্তর আমরা খুলনাবাসীর সাংগাঠনিক সভায় নগরীর বিভিন্ন স্থানে ওভার ব্রীজ নির্মান এর দাবি
খবর বিজ্ঞপ্তি
ক্রমাগত জন সংখ্যা বৃদ্ধি, পদ্মা সেতু চালু হওয়ায় প্রতি নিয়ত যানবাহনও বৃদ্ধি পাওয়ায় নগরীর বিভিন্ন স্থানে মানুষকে যানজটে পড়তে হয়, অনেক রাস্তা এখন সম্প্রসারিত হওয়ায় পথচারিকে রাস্তা পারাপারে অনেক বেগ পেতে হয়, মারাত্মক দুর্ঘটনায় পড়তে হয় বিধায় দ্রুতই নগরীর বিভিন্ন স্থানে ওভার ব্রিজ নির্মান প্রয়োজন।
মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর কার্যালয়ে সংগঠনের সভাপতি ডা. মো. নাসির উদ্দিন এর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন এর পরিচালনায় সাংগাঠনিক সভায় বক্তারা এসব দাবি জানান। সংশ্লিষ্ট কতৃপক্ষে প্রতি আহব্বান জানিয়ে বক্তারা আরও বলেন নগরীতে বিকল্প রাস্তা করে আবাসিক এলাকার মুল সড়ক কেটে ড্রেন বা কালভার্ট নির্মান এবং যে সব কাল ভার্ট নির্মান হয়েছে সেগুলো যাতায়াতের জন্য দ্রুত উপযোগী করে রিক্সা ও পথচারি চলাচল করতে পারে তার ব্যবস্থা করতে হবে। এছাড়া বিভিন্ন ওয়ার্ডরে ভিতরের রাস্তাগুলি সংস্কারের জন্য সংশ্লিষ্ঠ ঠিকাদারদের প্রতি আহবান জানিয়ে বলেন, আসুন সবাই উন্নয়নের দাবিতে দল মতের উর্ধে বৃহত্তর আমরা খুলনাবাসী সংগঠনকে আরো গতি শীল, শক্তিশালি করতে এর পতাকা তলে সকলকে ঐক্যবদ্ধ হই।
সভায় সংরক্ষিত আসনের কাউন্সিলর মাজেদা খাতুন এর বোনের মৃত্যুতে গভীর শোক, মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বক্তব্য রাখেন. শেখ হেমায়েতুল ইসলাম, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলী, এম এ জলিল, কামরুল ইসলাম ভুট্রো, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, আব্দুর রাজ্জাক, শেখ শহিদুল ইসলাম, জিসান, ইকবাল হোসেন তোকা, জাকির হোসেন চঞ্চল, মুন্নাফ, রুহুল কুদ্দুস, আলাউদ্দিন, আলমগীর, কামরুল, রোকনুজ্জামান বাবলু, শেখ তৈয়বুর রহমান তপু, মিকাইল হোসেন প্রমুখ।
কলারোয়ায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী খলিলুর রহমান আটক
সোহাগ হোসেন, কলারোয়া
কলারোয়ায় পুলিশি অভিযানে ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, থানার এসআই রাজিব মন্ডলের নেতৃত্বে পুলিশ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভাধীন মুরারিকাটি গ্রামে সোমবার রাতে অভিযান পরিচালনা করে। অভিযান কালে মাদক ব্যবসায়ী খলিলুর রহমানকে ২৪৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। আটক খলিলুর রহমান সদর উপজেলার পাথরঘাটা গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
এ ব্যাপারে কলারোয়া থানায় মাদব দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের ৩০ ( ১১)২২, করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতকে মঙ্গলবার(২২ নভেম্বর) সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষরা বাড়ি ঘর ভাংচুর ও মারপিটে আহত ১
পাইগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষরা বাড়ি ঘর ভাংচুর ও মারপিট করে একজন আহত করেছে। এ ঘটনায় জমির মালিক বাদী হয়ে ২১ নভেম্বর উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে মামলা করেছে। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের নির্দেশ দিয়েছে।
মামলা সুত্রে জানাগেছে, পৌর সদরের মৃত্যু বিকাশ মন্ডলের ছেলে বিপ্লব মন্ডলের নিকট থেকে গোপালপুর গ্রামের মৃত্যু সুলতান গাজীর ছেলে আলমুনসুর প্রায় ৩ শতক জমি ক্রয় করে।সে জমি একই এলাকার মোঃ আমিন উল্যাহ আজিজি ক্রয় সুত্রে দাবী করে আসছে। আমিনউল্যহ গত ১৫ নভেম্বর দখল করতে আসে। এ সময় আলমুনসুর ও বিপ্লব মন্ডল বাঁধা দিলে বিপ্লব মন্ডল(৩০)কে পিটিয়ে আহত করে। আহতকে এলাকাবাসি স্থানী স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। এ টনায় জমির মালিক বাদী হয়ে ২১ নভেম্বর উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে মামলা করে। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে নির্দেশ দিয়েছে। এ বিষয় আমিন উল্লাহ আজিজি বলেন, ওই জমিতে মারপিটের কোন ঘটনা ঘটেনি। তারা যে জমি কিনেছে সে দাগ খতিয়ান অন্য জায়গায়।
জনস্রোতের মধ্য দিয়ে জামায়াত বিএনপি জঙ্গীবাদকে ভাসিয়ে দেয়া হবে: সেখ জুুয়েল এমপি
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, জনতাই শক্তি, জনস্রোতের মধ্য দিয়ে জামায়াত বিএনপি জঙ্গীবাদকে ভাসিয়ে দেয়া হবে। যারা ধর্মীয় অনুভূতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে তাদেরকে এদেশের মানুষ উচিত শিক্ষা দিবে। এদেশে সাম্প্রদায়িক ধর্মীয় মৌলবাদীদের কোন স্থান হবে না। তিনি বলেন, এই মৌলবাদীদের নির্মূল করতে দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। দল সুসংগঠিত হলে কোন অপশক্তি বাংলার মাটিতে স্থান পাবে না। সেজন্য প্রত্যেক ওয়ার্ডে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। বঙ্গবন্ধুর মতো সেবা দিয়ে মানুষের মন জয় করতে হবে। ’৭১ যেমন বঙ্গবন্ধুর নির্দেশে এদেশের মানুষ সকল উগ্র মৌলবাদী গোষ্ঠীকে পরাজিত করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। তেমনিভাবে জনশক্তিকে অপশক্তির বিরুদ্ধে জাগিয়ে তুলতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে সমস্ত অপশক্তির মূল উৎপাটন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
গতকাল মঙ্গলবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানার পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কাজী এনায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, শেখ মো. ফারুক আহমেদ, আবুল কালাম আজাদ কামাল, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীল কবির, এ্যাড. খন্দকার মজিবর রহমান, শেখ মো. আনোয়ার হোসেন, প্যানেল মেয়র আলী আকবর টিপু, মো. শাহজাদা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, মো. জাহাঙ্গীর হোসেন খান, কামরুল ইসলাম বাবলু, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, মোজাম্মেল হক হাওলাদার, আলী আজগর মিন্টু, মাহবুবুল আলম বাবলু মোলা, এ্যাড. মো. সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, তসলিম আহমেদ আশা, কাজি জাহিদুল হোসেন, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, কাউন্সিলর আনিছুর রহমান বিশ্বাষ, কাউন্সিলর শেখ গাউসুল আজম, এস এম আকিল উদ্দিন, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, কাউন্সিলর আবুল কালাম আজাদ বিকু, কাউন্সিলর ইমাম হোসেন চৌধুরী ময়না, কাউন্সিলর ডালিম হাওলাদার, প্যানেল মেয়র এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর গোলাম মওলা শানু, কাউন্সিলর আমেনা হালিম বেবী, বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব মিয়া, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, অধ্যা. এ বি এম আদেল মুকুল, শেখ শাহজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেল, শেখ আবিদ উল্লাহ, মো. নুর ইসলাম, শেখ জাহিদ হোসেন, মো. জাহিদুল হক, চ. ম মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, শেখ আব্দুল আজিজ, জামিরুল হুদা জহর, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, মঈনুল ইসলাম নাসির, ফেরদৌস হোসেন লাবু, বাবুল সরদার বাদল, আব্দুল হাই পলাশ, এ্যাড. মো. ফারুক হোসেন, কাজী এনায়েত আলী আলো, আব্দুস সাত্তার লিটন শেখ মো. রুহুল আমিন, সরদার আব্দুল হালিম, মীর মো. লিটন, মো. মোতালেব মিয়া, মো. জাকির হোসেন, মো. ইউসুফ আলী খান, শেখ হাসান ইফতেখার চালু, নজরুল ইসলাম তালুকদার, মো. শিহাব উদ্দিন, এ্যাড. শামীম মোশাররফ, শেখ এশারুল হক, আতাউর রহমান শিকদার রাজু, মো. ফয়েজুল ইসলাম টিটো, ওহিদুল ইসলাম পলাশ, মো. সেলিম হোসেন, শাহজাহান জমাদ্দার, জিয়াউল আলম খান খোকন প্রমূখ নেতৃবৃন্দ।
সভায় জানুয়ারী মাসে প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র জনসভা সফল করতে প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত হয়।
খুলনা নগরীতে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে এক গৃহবধুর সংবাদ সম্মেলন
খবর বিজ্ঞপ্তি:
খুলনা মহানগরীর রেলিগেট এলাকার মদক কারবারি, সন্ত্রাসী সাইদুজ্জামান সাগর ও দৌলতপুর এলাকার মোহম্মদ আলী শেরেকুল বাহিনীর হাত থেকে মুক্তি পেতে প্রশাসনসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগি গৃহবধু। মঙ্গলবার (২২ নভেম্বর) বেলা ১২টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ন কবির বালু মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে গৃহবধু ইসমাত জাহান।
লিখিত বক্তব্যে ইসমাত জাহান বলেন, গত চার বছর পূর্বে আমাদের পরিবারের সাথে আমার ননদের ছেলে সাইদুজ্জামান সাগর ও আমার ভাসুর মোহাম্মদ আলী শেরেকুলের সাথে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকে। আমার ননদ ছেলে সাইদুজ্জামান সাগর মাদক চোরাচালান (ফেনসিডিল, ইয়াবা)সহ সাতক্ষীরায় ধরা পরে। পরবর্তীতে সাতক্ষীরা জেল থেকে জামিনে বের হয়ে আমার স্বামী ও আমার সাথে প্রায়ই ঝগড়া করে। অক্টোবর মাসের সাইদুর রহমান সাগরের ঘর থেকে তারই ডান হাত জনি অবৈধ অস্ত্র ও গুলি সহ পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছে। তার ধারণা আমি বা আমার স্বামী পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করেছি। এজন্য প্রায়ই আমাদের গালিগালাজ করে বাড়ি ঘরে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। আমাদের বাড়িতে বসবাস করতে দিচ্ছে না। আমাদের বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে এমনকি আমাকে কেটে ছয়(৬) টুকরো করবে বলে হুমকি দিচ্ছে সাইদুজ্জামান সাগর এর ছোট ভাই এই মাসের ১৭ তারিখ মাদক নিয়ে পুলিশের কাছে ধরা পরে। সে জন্য পুলিশকে জড়িয়ে অকথ্য ভাষায় আমাকে প্রতিনিয়ত মানসিক নির্যাতন করে আসছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সাগরের নানির সেও আমার বাড়ির পাশে লোকজনকে জড়ো করে নানা ধরনের অশ্লীল কথা গালিগালাজ করছে। যার কারণে আমার বাড়িতে বসবাস করা দুর্বিষ হয়ে পড়েছে। সবাই মাদক ব্যবসার সাথে জড়িত। তারা যেকোনো সময় আমার বাসায় গোপনে মাদক রেখে আমাকে ধরিয়ে দিতে পারে এহেন আশঙ্কা করছি। আমি ভয়ে আমার সংসার ছেড়ে আমার ছেলেকে নিয়ে ভাইয়ের বাড়িতে অবস্থান করছি। আমার ছেলেটার স্কুল বন্ধ হয়ে গেছে। আমি বাসা থেকে খুলনার উদ্দেশ্যে আসার সময় সাগর একটি প্রাইভেট চালিয়ে সিএনজিকে ধাক্কা দেয়। তখন আমি সিএনজির মধ্যে ছিলাম। পরবর্তীতে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হই। এখন আমি বাড়ি ফিরতে চাই আমার ছেলের নতুন করে স্কুলে লেখাপড়া করাতে চাই আমি মুক্তি চাই আমার ননদের ছেলে গং ও ভাসুরের হাত থেকে তারা আমারও আমার ছেলেকে গালিগালাজ ও প্রণাসের হুমকি দিচ্ছে তাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীসহ পুলিশ প্রশাসন এর কাছে বিনীত অনুরোধ করছি আমাকে এই অবৈধ মাদক ব্যবসায়ীদের হাত থেকে বাঁচানোর জন্য আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছি। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে গৃহবধূ।
কালীগঞ্জের একটি অসহায় পরিবারের করুন আকুতি
বিশেষ প্রতিনিধি ॥
ছোটবেলায় বাবা মা হারায় আজিজুল। এরপর তার ঠাই হয় হতদরিদ্র খালার কাছে। পরের বাড়ি কাজ করে অভাবী খালা খুব কষ্টে লালন-পালন করতে থাকে তাকে। কিন্ত কিছুদিন পরে তিনিও আজিজুলকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে যান। বেঁচে থাকতে বাধ্য হয়ে কৈশরেই আজিজুলকে পরের বাড়িতে কামলার কাজে নামতে হয়। এরপর যৌবনে এসে পরিশ্রমের মাধ্যমে ভাল চলছিল আজিজুল। কিন্ত কিছুদিন আগে তার নাকের মধ্যে টিউমার হয়ে এখন তা মাথা পর্যন্ত বিস্তার লাভ করেছে। চিকিৎসকরা বলছেন, এখনই তার অপারেশন দরকার। এতে প্রয়োজন হবে প্রায় ৭ লাখ টাকা। কিন্ত এ পরিমান টাকা জোগাড়ের স্বামর্থ নেই তার। এমন অবস্থায় দানশীলদের কাছে সাহায্যের আবেদন করেছেন তিনি। আজিজুল হক ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ^রবা গ্রামের মৃত সুলতান হোসেনের ছেলে।
আজিজুলের প্রতিবেশীরা জানান,একটি বেসরকারী প্রতিষ্ঠানে স্বল্প বেতনে চাকরির মাধ্যমে জীবিকা নির্বাহ করেন আজিজুল। মাত্র আড়াই বছরে ১ টি ছেলে সন্তান রয়েছে তার। পরিশ্রমী আজিজুলের ৩ জনের সংসার। তারা বেশ ভালই ছিল। কিন্তু কিছুদিন আগে তার নাকের মধ্যে একটি টিউমার ধরা পড়ে। নিজের সাধ্যমত ধারদেনার মাধ্যমে বেশ টাকা ব্যয় করেছেন। এখন সেই টিউমার বড় আকার ধারণ করেছে। যা ছড়িয়ে পড়েছে মাথার মধ্যেও। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে বাঁচাতে হলে দ্রুত অপারেশন প্রয়োজন। ব্যয় হবে প্রায় ৭ লক্ষ টাকা। গ্রামবাসীও বেশ সাহায্য করেছেন। এখন দানশীলদের সুদৃষ্টি দরকার।
আজিজুল হকের স্ত্রী নাসরিন আক্তার জানান, আমরা খুব গরিব মানুষ। স্বামী ছোট বেলায় মা বাবা হারিয়েছেন। পরের বাড়িতে আপনজন বলতে তেমন কেউ নেই। অসুস্থ আজিজুল এখন শয্যাশায়ী। তাড়াতাড়ি অপারেশন করাতে না পারলে কি হবে জানিনা বলতে বলতে তিনি কান্নয় ভেঙে পড়েন। তিনি বলেন, হৃদয়বান ব্যক্তিরা একটু সদয় হলেই বেঁচে যেতে পারেন তার স্বামী তথা একটি অসহায় পরিবার। সাহয্য পাঠাতে- ০১৩১২-৩২৩৩৬৩ (আজিজুলের স্ত্রী- নাসরিন আক্তার- বিকাশ ও নগদ)।
৫ দিন ব্যাপী বিউটিফিকেশন এন্ড পার্লার ম্যানেজমেন্ট প্রশিক্ষণের সমাপনী, সনদ বিতরণ
খবর বিজ্ঞপ্তি
এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে অ্যাসোসিয়েশ অব বিউটি সেলুন ওনার্স (অ্যাবসো) এর সহযোগিতায় ৫ দিন ব্যাপী বিউটিফিকেশন এন্ড পার্লার ম্যানেজমেন্ট প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। ২২ নভেম্বর ২০২২ইং মঙ্গলবার বেলা সারে ১২ টার সময় গে¬ারিয়াস স্কিন কেয়ার এন্ড ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণের আয়োজন করা হয়। অ্যাসোসিয়েশন অব বিউটি সেলুন ওনার্স (অ্যাবসো)-এর খুলনা বিভাগীয় প্রেসিডেন্ট আঞ্জুমান আরা মুন্নি এর সভাপতিত্বে ও খুলনা বিভাগীয় সেক্রেটারি রুকসানা জাহান-এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক আঞ্চলিক অফিসার তাহেরা নাসরিন, অ্যাবসো কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি ফারজানা ইসলাম, কেন্দ্রীয় কমিটির ট্রেজারার সুমা মন্ডল, কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি ফারহানা সুলতানা মিম্মা, অ্যাবসো’র খুলনা বিভাগীয় উপদেষ্টা আনোয়ারা খাতুন আন্না। অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন অ্যালেন বিউটি পার্লার এর স্বতাধিকারী এবং অ্যাবসো কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট সাদিয়া তাজমিন দোলা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব বিউটি সেলুন ওনার্স (অ্যাবসো)-এর খুলনা বিভাগীয় ভাইস প্রেসিডেন্ট রুমানা আফরোজ ন্যেন্সি, মিলি বাড়ই, ট্রাজারার জেসমিন, কার্যকারি সদস্য ফাতেমা খাতুন, খাদিজা পারভীন শান্তা, মৌসুমি রশিদ, শানু আক্তার প্রমুখ।
উলে¬খ্য ৫ দিন ব্যাপী বিউটিফিকেশন এন্ড পার্লার ম্যানেজমেন্ট প্রশিক্ষণে মোট ৩০ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করেন।
বটিয়াঘাটায় নতুন উপজেলা নির্বাহী অফিসারের যোগদান
বটিয়াঘাটা প্রতিনিধি:
বটিয়াঘাটা উপজেলায় নবাগত নির্বাহী অফিসার হিসেবে শেখ নুরুল আলম গতকাল মঙ্গলবার পূর্বাহ্নে যোগদান করেছেন। তিনি ৩৪ তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে ইতিপূর্বে ঢাকা বড় টঙ্গী এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট’র দায়িত্ব পালন করেন। সে গোপালগঞ্জ জেলার সদর উপজেলায় সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জম্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম শেখ মঞ্জুরুল আলম এবং মাতা রওশন আরা বেগম। এ দিকে তাঁর এ যোগদানে কর্মকালীন সময়ে জনসাধারণের সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের কর্মকর্তাবৃন্দ।
বেসরকারী পাট, সুতা বস্তকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের মতবিনিময় সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দের এক জরুরী মতবিনিময় সভা গতকাল সন্ধায় গাফফারফুড মোড়স্থ ফেডারেশনের অস্থায়ি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আফিল জুট মিল মজদুর ইউনিয়নের সাধারন সম্পাদক ও ফেডারেশনের সহ সভাপতি মোঃ নিজামউদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় সভায় বক্তৃতা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান। মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, আমির মুন্সি, সোনালী জুট মিল শ্রমিক নেতা সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা মোঃ আলাউদ্দিন, মোঃ কেসমত আলী, মোঃ মজিবর প্রমুখ। মতবিনিময় সভা থেকে শ্রমিকদের দাবি আদায়ে ২ দিনের কর্মসূচি ঘোষনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আগামি ২৮ নভেম্বর সোমবার সকাল ১০ টায় খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের নিকট স্মারকলিপি প্রদান ও ডিসেম্ভর শুক্রবার বিকাল ৩ টায় ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্তরে শ্রমিক জনসভা । মতবিনিময় সভায় শ্রমিক নেতৃবৃন্দ শ্রমিকদের চুড়ান্ত পাওনা শ্রম আইন মোতাবেক পরিশোধ এবং শ্রমিকদের নায্য পাওনা আদায়ে কতিপয় দালাল সিবিএ নেতাদের ব্যাপারে সজাগ থাকার আহবান জানান।
সর্বস্তরে ধর্মীয় শিক্ষা করার দাবিতে গণসচেতনতায় ইসলামী আন্দোলন নগর কমিটির লিফলেট বিতরণ
খবর বিজ্ঞপ্তি
শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করাসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত ‘গণসচেতনতায় লিফলেট বিতরণ’ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২২ নভেম্বর) বিকাল ৪ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের ব্যবস্থাপনায় নগরীর পাওয়ার হাউজ মোড়, ফেরিঘাট মোড়, ডাকবাংলা ও সোনালী ব্যাংক চত্বরসহ বিভিন্ন স্থানে গণমানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক সহ ১০ দফা দাবি- ১) শিক্ষা কারিকুলাম প্রণয়নে অভিজ্ঞ, দ্বীনদার আলেমদের সম্পৃক্ত করা। ২) আলিয়া মাদরাসা শিক্ষার কারিকুলাম, শিক্ষানীতি-২০১০ অনুযায়ী মাদরাসা সংশ্লিষ্ট আলেম, দ্বীনদার শিক্ষকদের দ্বারা পুণঃমার্জন করা। ৩) বাংলা, ইংরেজি, সমাজবিজ্ঞান ও ইতিহাস বই হতে বিতর্কিত ও ইসলামী আকিদা বিরোধী প্রবন্ধসমুহ বাদ দেওয়া। ৪) ডারউইনের অপ্রমাণিত, ভ্রান্ত ও বিতর্কিত বিবর্তনবাদ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কারিকুলাম হতে বাদ দেয়া।
৫) নৈতিকতা সমৃদ্ধ জনশক্তি তৈরির লক্ষ্যে সকল ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য নিজ নিজ ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা। ৬) ইসলাম ধর্ম শিক্ষার প্রাথমিক ও মাধ্যমিক স্তরে আল কোরআন শিক্ষাকে অন্তর্ভুক্ত করা। ৭) শিক্ষার সর্বস্তরে ইসলাম শিক্ষাকে বাধ্যতামূলক ও আবশ্যিক করা। ৮) শ্রেণীকক্ষে অন্যান্য আবশ্যিক বিষয়ের মতই ইসলাম শিক্ষাকে মূল্যায়ন করা এবং বোর্ড পরীক্ষায় ইসলাম শিক্ষাকে অন্তর্ভুক্ত করা। ৯) স্কুল ও মাদরাসার সকল পাঠ্যপুস্তক অপ্রয়োজনীয় ও অশ্লীল চিত্রমুক্ত রাখা। ১০) যেহেতু সাধারণ জনগণ এদেশের মোট শিক্ষা ব্যয়ের ৭১% বহন করেন, যা ইউনেস্কো জরিপে এসেছে, সেহেতু জোর করে চাপিয়ে দেয়া শিক্ষাব্যবস্থা নয় বরং এদেশবাসীর ধর্মীয় চেতনার অনুকূল শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে।
নেতৃবৃন্দ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সর্বস্তরে জনমত গড়ে তোলা ও নতুন প্রজন্মের শিক্ষা অধিকারকে ষড়যন্ত্র মুক্ত রাখতে ঈমানী দায়িত্ব পালন করার আহ্বান জানান।
লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, সেক্রেটারী শেখ মুহা. নাসির উদ্দীন, মোঃ সাইফুল ইসলাম, আমজাদ হোসেন, জি এম কিবরিয়া, মোল্লা রবিউল ইসলাম তুষার, এইচ এম খালিদ সাইফুল্লাহ, এসকে নাজমুল হাসান, আব্দুল মান্নান, মোঃ কবির হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন নগর সভাপতি মুহা. মঈনউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মাহাদী হাসান মুন্না, নাইমুল হাসান, রফিকুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
শেখ হাসিনার স্বাগত জানিয়ে মহেশপুর আওয়ামীলীগের আনন্দ মিছিল
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার যশোর আগমনকে স্বাগত জানিয়ে গতকাল মঙ্গলবার রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় চত্তরে শেষ হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলামের সভাপতিত্বে দলীয় কার্যালয় চত্তরে অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
পথ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, পৌর মেয়র আব্দুর রশিদ খান, পৌর আওয়ামীলীহের সভাপতি অমল কুমার কুন্ডু,সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক বুলু, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্বাস উদ্দীন,সাধারণ সম্পাদক মানিক বিশ^াস, উপজেলা সৈনিকলীগের আহবায়ক আক্তারুজ্জামান,জেলা পরিষদের সাবেক সদস্য এম এ আসাদ, প্রভাষক মুকুল গাজি,উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর কাজি আতিয়ার রহমান,যুগ্ন আহবায়ক ইয়াকুব আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক আশাবুল আরাফ শিমুল, শ্রমিকলীগ নেতা মীর সাহেব আলী যশোর জেলা ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল কুদ্দুস,প্রমুখ।
অনলাইনের মাধ্যমে নাগরিক সেবা প্রদান এখন সময়ের দাবি:তালুকদার খালেক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, অনলাইনের মাধ্যমে নাগরিক সেবা প্রদান এখন সময়ের দাবি। এ দাবি পূরণে কেসিসি’র নাগরিক সেবাসমূহ পর্যায়ক্রমে অনলাইনে প্রদান করা হবে।
সিটি মেয়র মঙ্গলবার বেলা ১১ টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে খুলনা সিটি কর্পোরেশনের সেবাসমূহ অনলাইনে প্রদান সংক্রান্ত সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। চৎড়ঃঃড়ুড়হ.মড়া.নফ ওয়েবসাইটের মাধ্যমে নাগরিক সনদ গ্রহণসহ বিভিন্ন সেবা প্রদানের লক্ষ্যে কেসিসি’র পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়। ওয়েবসাইটটি চালু হলে নগরবাসী ঘরে বসেই বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন বলে সিটি মেয়র উল্লেখ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের এ বিষয়ে যথাযথ প্রশিক্ষণ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মোঃ আমিনুল ইসলাম মুন্না ও এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আব্দুস সালাম, মোঃ কবির হোসেন কবু মোল্লা, শেখ মোঃ ডালিম হাওলাদার, এমডি মাহফুজুর রহমান লিটন, মুন্সী আব্দুল ওয়াদুদ, এস.এম খুরশীদ আহম্মেদ টোনা, শেখ মোসারাফ হোসেন, মোঃ আনিছুর রহমান বিশ্বাস, শেখ হাফিজুর রহমান হাফিজ, মোঃ হাফিজুর রহমান মনি, কাজী আবুল কালাম আজাদ বিকু, ইমাম হাসান চৌধুরী ময়না, মোঃ গোলাম মাওলা শানু, জেড এ মাহমুদ ডন, এস এম মোজাফ্ফর রশিদী রেজা, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, পারভীন আক্তার, শেখ আমেনা হালিম বেবী, কনিকা সাহা, মাজেদা খাতুন, রেকসনা কালাম লিলি, সচিব মোঃ আজমুল হক, প্রধান প্রকৌশলী মোঃ মনজুরুল ইসলাম, উদ্ভাবক ও অনলাইন কাউন্সিলর সার্টিফিকেট প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ শাখাওয়াত উল্লাহ, কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জাহিদ হোসেন শেখ, আইটি ম্যানেজার শেখ হাসান হাসিবুল হক প্রমূখ সভায় উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম।
কালীগঞ্জে পেয়ারা চুরির প্রতিবাদ করায় হাতুড়ি পেটা
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের বড় ডাউটি গ্রামে পেয়ারা চুরিকে কেন্দ্র করে আব্দুল করিম (৪৫) নামে এক কৃষককে হাতুড়ি পেটা করা হয়েছে। মঙ্গলবার সকালে বড় ডাউটি গ্রামের চার রাস্তার মোড় নামক স্থানে এ মারধরের ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত আব্দুল করিম জানান, সোমবার বিকেলে তাদের বাড়ির পূর্বপাশে খালের উপর একটি পেয়ারা বাগান হতে গোপনে ওই গ্রামের ইউনুস আলী খন্দকারের ছেলে আল-আমিন ও মালেক মোল্ল্যার ছেলে রিপন পেয়ারা ছিড়ে পালিয়ে যাচ্ছে। সেসময় আল-আমিনকে হাতে নাতে ধরা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে আল-আমিনের মা এবং ভাবীর কাছে তাকে দেওয়া হয়। বিষয়টি আমি পরে জানতে পারি। আজ আমাকে পরিকল্পিতভাবে মারা হয়েছে।
ওই গ্রামের আব্দুল বারেক মন্ডল জানায়, আব্দুল করিম খেটে খাওয়া একজন মানুষ। পেয়ারা চুরির ঘটনায় তিনি এসবের কোন কিছুর মধ্যে নেই। সকালে তিনি মাঠে কাজের উদ্দেশ্যে বের হলে পরিকল্পিতভাবে হাতুড়ি দিয়ে বড় ডাউটি গ্রামের সাহেব আলী, আলীম, বাদশা ও মাজেদুল খন্দকার একত্রে জোট বেধে আব্দুল করিমকে বেধড়ক মারপিট করে। তিনি আরও জানায়, তাদের গোষ্ঠীর যাকে যেখানে পাবে সেখানেই তারা মারবে বলে হুমকি অব্যাহত রেখেছে। তিনি এ ঘটনার সঠিক বিচার দাবি করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আজ এস এম এ রব স্মৃতি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন করবেন
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল আজ বুধবার ‘এস এম এ রব স্মৃতি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২’র উদ্বোধন করবেন। তিনি সকাল ১১টায় খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করবেন।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা প্রেস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোঃ সাইফুল ইসলাম এবং আরাফাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান এস এম আরিফুর রহমান মিঠু। সভাপতিত্ব করবেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করবেন খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা। টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। খুলনা প্রেসক্লাবের আয়োজনে ও আরাফাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনায় সাংবাদিকদের অংশগ্রহণে লীগভিত্তিক এই টুর্নামেন্ট আগামী ৪ ডিসেম্বর খুলনা জেলা স্টেডিয়াম মাঠে শুরু হবে। ০৬ ও ০৮ ডিসেম্বর লীগের পরবর্তী খেলাগুলো চলবে এবং ১০ ডিসেম্বর ফাইনাল খেলা একই মাঠে অনুষ্ঠিত হবে।
কপিলমুনিতে বিদ্যালয়ের চুরি হওয়া মালামাল উদ্ধার
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি
কপিলমুনির ৭৬ নং কে এইচ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে নির্মাণ সামগ্রী চুরি হয়েছে। তবে চুরি হওয়া সামগ্রী উদ্ধার হলেও চোরের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি।
বিদ্যালয়টির নির্মাণ কাজে নিয়োজিত সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতিনিধি হিরক মোল্লা জানান, নির্মাণাধীন ভবন থেকে সম্প্রতি সিমেন্ট, রড, ড্রিল মেশিন, পাথরের খোয়া, বাঁশ ও তকতাসহ বিভিন্ন উপকরণ মিলে প্রায় ৩ লক্ষ টাকার মামামাল চুরি হয়। এরপর অতি সম্প্রতি গোপাল চন্দ্র মিশ্রের বাড়ি থেকে কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কাওছার আলী জোয়ার্দারের উপস্থিতে ৯ ব্যাগ সিমেন্ট, ২০ ফুট খোয়া ও কিছু বাঁশ ও তকতা উদ্ধার করা হয়। বাকি মালামাল এখনো উদ্ধার হয়নি। অজ্ঞাত কারণে এ বিষয়ে আইনানুগ কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
কেন এ বিষয়ে কোনো মামলা করলেন না এমন প্রশ্নের উত্তরে ঠিকাদার হিরক বলেন, চেয়ারম্যান এ বিষয়ে কোনো পদক্ষেপ নিতে নিষেধ করেছেন।
এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য ইউপি চেয়ারম্যান মোঃ কাওছার আলী জোয়ার্দারের মুঠোফোনে একাধিকবার কল করলে তিনি ফোন রিসিভ করেন নি।
কৃষকের ভাগ্রের উন্নয়ন ঘটাতে পারে একজনই মাত্র শেখ হাসিনা: এম,পি চঞ্চল
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল বলেছেন, অসহায় কৃষকের ভাগ্রের উন্নয়ন ঘটাতে পারে মাত্র এক জনই। তিনি আমাদের নেত্রী জাতির জনক বঙ্গ বন্ধুর কন্যা শেখ হাসিনা। দেশের কৃষকের জন্য বিভিন্ন প্রকারের সার,ধানের বীজ,সোলার বীজ,পিয়াজের বীজ,রশুনের বীজ,গমের বীজ,ভুট্্রার বীজ,পাটের বীজসহ কৃষকের ফসলের জন্য যখন যেটা প্রয়োজন তখন তিনি কৃষকদের মাঝে বিনামুল্যে সেটাই বিতরণ করছেন। আর বিগত দিনে যারা ক্ষমতায় ছিলেন তারা কখনওই অসহায় কৃষকদেরকে কিছুই দিতে পারেনি।
গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদ চত্তরে কৃষকদের মাঝে ধান কাটার হারভেষ্টার,পাওয়াল টিলার ও সিজার ম্যাশিন (বীজ বুনা ম্যাশিন) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দান কালে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষকদের মাঝে ধান কাটার হারভেষ্টার,পাওয়াল টিলার ও সিজার ম্যাশিন (বীজ বুনা ম্যাশিন) বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ হাসান আলী, নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার প্রমুখ।
পরে এলাকার কৃষকদের মাঝে ধান কাটার হারভেষ্টার,পাওয়াল টিলার ও সিজার ম্যাশিন (বীজ বুনা ম্যাশিন) বিতরণ করেন এম,পি আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
বামিয়া জি.আই.বি ক্লাবে টিভি উপহার দিলেন সংসদ সদস্য বাবু
খবর বিজ্ঞপ্তি
ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ উপলক্ষে কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বামিয়া জি.আই.বি ক্লাবে ৫৫ইঞ্চি হাই রেজুলেশন স্মার্ট টেলিভিশন উপহার দিয়েছেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। তিনি গত সোমবার রাতে কেসিসি মার্কেটস্থ সংসদ সদস্যের নিজস্ব কার্যালয়ে বামিয়া জি.আই.বি ক্লাবের প্রধান উপদেষ্টা এইচ.এম. নজরুল ইসলামের হাতে এ উপহার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এ.এইচ.এম কামাল, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, ছাত্রলীগ নেতা শেখ মোঃ শাকিল, মনি শংকর মন্ডল, মীর সদরুল আমিন, শিমুল দেবনাথ, হাছিবুর রহমান আসিফ, নজীর আহমেদ, রবিউল ইসলাম টিটু, রাজীব সরকার রাহুল, মুহাইমিনুল ইসলাম মাহিন, আকরামুল, আসাদ, ইয়াসিন আরাফাত, শাহানুর আলম, সাব্বির হোসেন প্রমুখ।#
আন্তরিকতা দিয়ে মানুষ মানুষকে জয় করতে পারে : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনে স্থাপিত ল্যাঙ্গুয়েজ ল্যাব উদ্বোধন করা হয়েছে। ২২ নভেম্বর (মঙ্গলবার) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ ল্যাবের উদ্বোধন করেন। পরে তিনি ল্যাবের নামফলক উন্মোচন করেন এবং ল্যাব ঘুরে দেখেন।
এরপর সংশ্লিষ্ট ডিসিপ্লিনের স্মার্ট ক্লাস রুমে এ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় গবেষণায় সামগ্রিকভাবে অনেক দূর এগিয়েছে। এখন বিশ্বমান অর্জন করে র্যাংকিংয়ে মর্যাদাপূর্ণ অবস্থান তৈরিতে সকল স্কুল এবং ডিসিপ্লিন যাতে এগিয়ে যায় সেলক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ বছর বিশ্ববিদ্যালয়ের ৭টি ডিসিপ্লিনে স্মার্ট ক্লাসরুম তৈরির কাজ শেষ হবে। পর্যায়ক্রমে সকল ডিসিপ্লিনে এ সুবিধা বাড়বে। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে কাক্সিক্ষত লক্ষ্যে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রয়োজন। সকলের আন্তরিকতা থাকলে আমরা বিশ্ববিদ্যালয়কে যে স্থানে দেখতে চাই অচিরেই সে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।
উপাচার্য বলেন, তিনি দায়িত্ব গ্রহণের পর প্রথম সিএসই ডিসিপ্লিনে উন্নতমানের ল্যাব, পরবর্তীতে ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনে ‘ডিভেলপমেন্ট ইনফরমেটিক্স ল্যাব’ স্থাপন করা হয়। যার ধারাবাহিকতায় ইংরেজি ডিসিপ্লিনে ল্যাঙ্গুয়েজ ল্যাব স্থাপন করা হলো। ইংরেজি ডিসিপ্লিনে স্থাপিত ল্যাঙ্গুয়েজ ল্যাবকে ধারণার চেয়েও সুন্দর হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আন্তরিকতা দিয়ে মানুষ মানুষকে জয় করতে পারে। তিনি এই ল্যাব স্থাপনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষক, সংশ্লিষ্ট দপ্তরসমূহের কর্মকর্তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান। একই সাথে এই ল্যাব পরিচালনার জন্য একটি নীতিমালা তৈরিরও আহ্বান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. রুবেল আনছার। সভাপতিত্ব করেন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. শাহজাহান কবির। ল্যাবের বিভিন্ন দিক তুলে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট কমিটির সভাপতি ইংরেজি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. এআরএম মোস্তাফিজুর রহমান। এসময় আরও বক্তব্য রাখেন ইংরেজি ডিসিপ্লিনের অ্যালামনাই ও ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের প্রধান নুজহাত ফাতেমা এবং ইংরেজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. নুরুজ্জামান। সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক রুমানা রহমান। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কেশবপুরে শিক্ষার মানোন্নয়নে রোটারি গ্লোবাল গ্রান্ট প্রজেক্টের উদ্বোধনী কর্মশালা
আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরে মঙ্গলবার সকালে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে রোটারি গ্লোবাল গ্রান্ট প্রজেক্টের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব বাংলাদেশ)-এর উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। ভাব বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার আরিফুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রশীদ, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান ও অ্যাকাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার কামরুজ্জামান রাজু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, সহকারী শিক্ষক খোরশেদ আলম, শিক্ষার্থী মাইশা আনজুম প্রমুখ।
কেশবপুরের ৫টি মাধ্যমিক বিদ্যালয়ে রোটারি গ্লোবাল গ্রান্ট প্রজেক্টের আওতায় ভাব বাংলাদেশ শিক্ষক কর্মশালা, কম্পিউটার ও ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ, শিক্ষার্থীদের ক্লাব প্রোগ্রাম, বিদ্যালয় উন্নয়ন কর্মশালা, অভিভাবক সমাবেশ করার মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন করবে।
অনুষ্ঠানে ভাব বাংলাদেশের পক্ষ থেকে জনসেবায় বিশেষ অবদান রাখায় উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, শিক্ষাখাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশীদ, অ্যাকাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম এবং সাংবাদিকতায় কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শিরোমনিতে পুর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনিতে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার ক্ষতি করেছে । পুর্ব শত্রুতার জের ধরে শিরোমনি পশ্চিমপাড়[া বাইপাস সড়কের আনছার আলীর পুত্র মোঃ আবজাল হোসেন এর পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে এমন অভিযোগ করে খানজাহান আলী থানায় গতকাল মঙ্গলবার লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগি পুকুর মালিক শেখ আবজাল হোসেন। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। অভিযোগের পেক্ষিতে গতকাল সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছে খানজাহান আলী থানা পুলিশ। অভিযোগের সুত্রে জানাগেছে, আবজাল হোসেন দীর্ঘদিন তার পুকুরে রুই, কাতলা ও সিলভারকাপসহ দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ চাষ করে করছে। কিন্তু সোমবার দিনগত রাতের যে কোন সময়ে দুর্বৃত্তরা ওই পুকুরে বিষ প্রয়োগ করে। মঙ্গলবার পুকুরে মরা মাছ ভাসতে দেখে পুকুর মালিকের সন্দেহ হয়। পরে তিনি থানা পুলিশকে খবর দেয়। পুকুর মালিক আবজাল এর অভিযোগ, পুর্ব শত্রুতার জের ধরে বিষ প্রয়োগ করা হয়েছে ,এর আগেও তার একই পুকুরে বিষ প্রয়োগ করে ক্ষতিসাধন করা হয়। খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফকিরহাটে সোশ্যাল ইসলামী ব্যাংক লিঃ এর ২৭বছর পুত্তি অনুষ্ঠান
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ২৭ বছর পুর্তি অনুষ্ঠান উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গৌরবময় ২৭ বছর পুর্তি উপলক্ষে ব্যাংকটির ফকিরহাট শাখা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটি মঙ্গলবার (২২শে নভেম্বর) সকাল ১০টায় উপজেলার ফকিরহাট বাজারাস্থ্য শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শাখা ব্যবস্থাপক মোঃ মুহাসিন রেজার সভাপতিত্বে ও অপারেশন ম্যানেজার এস এম সাহিনুর রহমানের সঞ্চালনায় বর্ষপূর্তি অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন ব্যাংকের ফকিরহাট শাখার সিনিয়র অফিসার রেহানা পারভীন, অফিসার মোঃ মাহমুদুল হাসান, প্রবেশনারী অফিসার মোঃ আব্দুর রহিম, সহকারী ম্যানেজার মাহমুদুল হাসান, মোঃ সাজেদুল করিম, মোঃ আজমাইন সহ কর্মরত অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন শাখা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।
বাহিরদিয়া-মানসা ইউনিয়নে ওয়ার্ড আ’লীগের সম্মেলন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৫নং বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের শুভ উদ্বোধন করেন বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রেজাউল করিম ফকির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার রাহার সভাপতিত্বে ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আবুল মুনসুরের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাহিরদিয়া-মানসা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস সাইফুল ইসলাম। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব), সহ-সভাপতি সৈয়দ আলতাফ হোসেন টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কওসার আলী ফকির, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরদার আমিনুর রশিদ মুক্তি। সম্মেলনে ৪ নং ওয়ার্ডে স্বপন রাহা সভাপতি ও আলতাফ মোড়ল সাধারণ সম্পাদক পদে এবং ৫ নং ওয়ার্ডে রুস্তম মল্লিক সভাপতি ও শেখ মাহবুবুর আলম সাধারণ সম্পাদক পদে পূণঃ নির্বাচিত হয়েছেন। #
পরিবেশ উপমন্ত্রীর সফরসূচি
তথ্য বিবরনী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার পাঁচ দিনের সফরে আজ খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী উপমন্ত্রী ২৪ থেকে ২৬ নভেম্বর বাগেরহাট ও খুলনা জেলায় চলমান সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন। উপমন্ত্রী ২৭ নভেম্বর ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
সুন্দরবনেও উড়ছে আর্জেন্টিনার পতাকা, উড়িছেন দরিদ্র কিশোর জেলে
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
দেশের বিভাগ, জেলা, উপজেলা, শহর, নগর ও গ্রাম পেরিয়ে আর্জেন্টিনার পতাকা এখন দক্ষিণের শেষ জনপদ ছাড়িয়ে চলে গেছে সুন্দরবনে। সুন্দরবনের কেওড়াগাড়ে শোভা পাচ্ছে আর্জেন্টিনার এ পতাকাটি। আর মনের টানে আর্জেন্টিনার প্রেমে এ পতাকাটি উড়িয়েছেন নিতান্তই দরিদ্র মাত্র ১৩ বছর বসয়ের জেলে বিপ্লব জোমাদ্দার ওরফে সিস্টেম বিপ্লব। এলাকায় এ কিশোর সিস্টেম নামেই পরিচিত। দরিদ্র হলেও খুব ডানপিটে সিস্টেম বিপ্লব।
উপজেলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়মনি গ্রামের বাসিন্দা ও মোবাইল মেকানিক মোঃ ফিরোজ হাওলাদার জানান, বিপ্লব জোমাদ্দার (১৩) ওরফে সিস্টেম বিপ্লব পেশায় একজন জেলে। বাবা নেই, ৫ ভাইয়ের মধ্যে সে সবার ছোট। তারই ছোট বোনকে নিয়ে মায়ের সাথে থাকেন বিপ্লব। এক ভাইকে নদীতে মাছ ধরার সময় কুমিরে নিয়ে যায়। বাকী ভাইয়েরা আলাদা থাকেন। নদীতে মাছ ধরে বোন আর মাকে নিয়ে জীবিকা চলে তার। বিপ্লবের নিজের জাল-নৌকা নেই, অন্যের সাথে ভাগে নদীতে মাছ ধরেন। সেখান থেকে যে টাকা পান তা দিয়ে কিছু টাকা জমিয়ে বিপ্লব আর্জেন্টিনার পতাকা বানিয়েছেন। ২শ টাকা দিয়ে পতাকা বানিয়ে দড়ি ও কচা/লাঠি দিয়ে সেই পতাকা সুন্দরবনে উড়িয়েছেন। রবিবার বিপ্লব তার পছন্দের ভিনদেশী দলের পতাকাটি সুন্দরবনের কেওড়া গাছে উড়ান। বিপ্লব কিশোর ও দরিদ্র হলেও তার মধ্যে রয়েছে আর্জেন্টিনার টান। আর্জেন্টিনার প্রেমেই তিনিই সংসারের খরচের টাকা বাচিয়ে পছন্দের দলের পতাকা কিনে তা মনের টানে টানিয়েছেন বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে। স্থানীয় অন্যান্য বিভিন্ন দলের সমর্থকেরা বাজার, দোকানপাট, রাস্তার পাশে টানালেও বিপ্লব সুন্দরবনে টানিয়ে ব্যাপক আলোচনায় এসেছেন।
চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন বলেন, বড় দল আর্জেন্টিনা ও ব্রাজিল তো আমাদের দেশ এবং এদেশের মানুষকে তো চিনেই না। তা নিয়ে এতো প্রেমিক ও আবেগপ্রবণতা ভাল না, যে সুন্দরবনে পতাকা উড়াতে হবে। তাকে আইনের আওতায় আনা উচিত, কারণ বন সংরক্ষিত, সেখানে যে সে যখন তখন ঢুকতে পারেনা। কারণ বনবিভাগের অনুমতি লাগে।
সুন্দরবন পূর্ব বনবিভাগের সহকারী বনসংরক্ষক মোঃ শহিদুল ইসলাম বলেন, চুরি করে যে এ পতাকা টানিয়েছেন সে এটি কোনভাবেই ঠিক করেননি। আমরা এটি নামানোর ব্যবস্থা করছি। চাঁদপাই রেঞ্জ কার্যালয়ের সামনের খালের ওপারেই তিনদিন ধরে পতাকা উড়ছে এতে বনবিভাগের দায়িত্বে গাফিলতি রয়েছে কিনা এমন প্রশ্ন এড়িয়ে বন কর্মকর্তা শহিদুল বলেন, আমাদের জনবল কম, তাই বিষয়টি এখনই দ্রুত দেখছি।
দাকোপের খোনা গ্রামে ভোগদখলী সনজিত বাওয়ালীর ১৬.৯৫ একর জমি ডিসিআর
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
মৌজা খোনা গ্রামের ১৬.৯৫ একর জমি জেলা প্রশাসকের নির্দেশ ক্রমে দাকোপ উপজেলা সার ভিউয়ার ইজারাদারকে বুঝিয়ে দিলেন। খুলনার দাকোপ উপজেলার ১নং পানখালী ইউনিয়নের ৮ নং ও য়ার্ডের খোনা গ্রামে দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত সমস্যা নিয়ে সনজিত বাওয়ালী পিং মৃত সুনীল বাওয়ালী দাকোপ খুলনা এর সাথে একই গ্রামের বাসিন্দা বিনয় মন্ডল পিং মৃত নিরোধ মন্ডলের সাথে বিরুদ্ধ চলছিল। সনজিত বাওয়ালী সাংবাদিকদেরকে বলেন, এই জমি নিয়ে জেলা কোর্ট, দায়রা জজ কোর্ট, সহ হাই কোর্টের রায় আমার পক্ষে। তিনি আরো বলেন গত ইং ১৯/১১/২২ তারিখ সর্ব শেষ রায় আমার পক্ষে থাকা শর্তে কিভাবে জমি ডিসিআর হয়। আমি বুঝতে পারলাম না। সনজিত বাওয়ালী তিনি দাকোপ উপজেলা সার ভিউয়ার মহদায়কে উদ্দেশ্য করে বলেন, আমার জমি যে সরকারী ডিসির হয়েছে। সেটা কোন কিছু না জানিয়ে আমার জমির উপর সাইনবোর্ড সহ লাল পতাকা দিয়ে জমির নিশানা সঠিক করা হলো, আর কেনই বা পূর্বের সাবেক ইজারাদার জনাব হারুন অর রশিদ সাহেবকে কিভাবে তার ইজারা বহল থাকলো। এ বিষয় সরজমিনে উপস্থিত থাকা দাকোপ উপজেলা ভূমি অফিসের দায়িত্বে থাকা সুযোগ্য সারভিয়ার জনাব হাফিসুর রহমান বলেন, আমি সরকারি কর্মচারী, আমাকে সরকার যে আদেশ প্রদান করবেন, আমি তৎক্ষনিক ভাবে পালনে প্রস্তুত। তাই আমি এখানে এসেছি বাংলাদেশ গনপ্রজাতন্ত্রী সরকারের জেলা প্রশাসকের নির্দেশে। যদি করো কোন অভিযোগ থাকে সেটা কাগজ কলমে যোগাযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। সর্ব শেষ সাংবাদিকদের সাথে সনজিত বাওয়ালী বলেন, তিনি উচ্চ আদালতে বিচারের জন্য যাবেন এবং সুষ্ঠ বিচারের জন্য এলাকায় মানববন্ধন করবেন বলে জানান তিনি।
ডুমুরিয়া প্রেসক্লাবে সাধারণ সভায় নির্বাচনী তফসিল ঘোষণা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া প্রেসক্লাবের আয়োজনে নির্বাচনী সংক্রান্ত এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে প্রেসক্লাব দ্বিতল ভবনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী আব্দুল্লাহ। সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন সাবেক সভাপতি জিএম আব্দুস ছালাম, এমএ এরশাদ, মোঃ বিলায়েত হোসেন, শেখ মাহাতাব হোসেন, এসএম মাহাবুবুল আলম, সাব্বির খান ডালিম, এস রফিকুল ইসলাম, অরুন দেবনাথ, শেখ সিরাজুল ইসলাম, জাহিদুর রহমান বিপ্লব, সুজিত মল্লিক, উদয় চক্রবর্তী, আশরাফুল আলম, ইলিয়াস হোসেন, এনামুল বাসার টিটো, আব্দুর রশিদ বা”চু, গাজী আতিয়ার রহমান, আঃ রশিদ এলিন, শেখ আব্দুল মজিদ ও বাবুল আকতার। সভায় উপ¯ি’ত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে সাংবাদিক এমএ এরশাদ কে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এরপর ওই কমিটি নির্বাচনী তফসিল ঘোষণা করেন। যথাক্রমে আগামী ১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল, ৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও ১৭ ডিসেম্বর প্রেসক্লাবের কার্যকারী কমিটি গঠনের লক্ষে ভোট গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
খেজুর গুড়ের চাহিদা থাকলেও নড়াইলে দিন দিন কমছে খেজুর গাছের সংখ্যা
মোঃ তাহের , নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে দিন দিন খেজুর গাছের সংখ্যা কমছে। যে গাছগুলো আছে তাতেও তেমন রস মিলছে না। বাজারে খেজুর গুড়ের ব্যাপক চাহিদা থাকলেও যোগান নেই। কারণ খেজুরের গুড় তৈরির কাঁচামাল খেজুরের রসের সংকট। চাহিদার সাথে যোগানের সামঞ্জস্য না থাকার সুযোগে ভেজাল গুড়ে সয়লাব হচ্ছে বাজার। ফলে আসল খেজুর গুড়ের স্বাদ হতে বঞ্চিত হচ্ছে বর্তমান প্রজন্ম। নড়াইল সদর উপজেলার গোপিকান্তপুরের গাছি মতিন বেগ জানান, তিনি ২০ বছর ধরে খেজুর গাছ কাটেন। বাজারে খেজুর গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে। তবে গাছের সংখ্যা কমে যাওয়ায় চাহিদা অনুযায়ী গুড় উৎপাদন করতে পারছে না তারা। উপজেলার সরসপুর গ্রামের গাছি রতন দাস জানান, বাজারে খেজুর গুড়ের চাহিদা আছে। এদিকে সিজনের সময়েও আগের মত রস পাচ্ছেন না তারা। ফলে চাহিদা থাকলেও গুড় উৎপাদন করতে পারছে না। এলাকায় গাছ অনেক কমে গেছে। যা আছে তাতেও আগের মত রস হয় না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ দীপক কুমার রায় জানান, নড়াইলের মাটি খেজুর গাছের জন্য খুবই উপযুক্ত। তবে দিনদিন খেজুর গাছের সংখ্যা কমছে। জেলার তিনটি উপজেলায় কৃষি অফিসের উদ্দ্যোগে জনসাধারণকে খেজুর গাছ লাগাতে উদ্বুদ্ধ করা হচ্ছে।
খুলনা জেলা ও মহানগর জেএসডি’র কাউন্সিল কাল
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা ও মহানগর জেএসডি’র কাউন্সিলে স্বাধীনতার পতাকা উত্তোলক আ স ম আবদুর রব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আগামী ২৪ নভেম্বর, ২০২২, বৃহস্পতিবার বেলা ১১.৩০ ঘটিকায় স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিতব্য জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, খুলনা জেলা ও মহানগর শাখার কাউন্সিল অনুষ্ঠিত হইবে। সংবিধান সংস্কার ও রাষ্ট্র রূপান্তরের প্রশ্নে দ্বিতীয় মুক্তিযুদ্ধ ত্বরান্বিত করার লক্ষে এ কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাধীনতার পতাকা উত্তোলক আ স ম আবদুর রব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা এ্যাড. সানোয়ার হোসেন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহামুদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. বেলায়েত হোসেন বেলাল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন। সভায় সভাপতিতত্ব করবেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি লোকমান হাকিম।
২৫ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
আগামী ২৫ নভেম্বর (শুক্রবার) খুলনা বিশ্ববিদ্যালয় দিবস। এদিন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রমের বত্রিশ বছর পূর্তি। দিবসটি যথাযথভাবে পালনের জন্য এবছর বর্ণাঢ্য শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০.১৫ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা, ১০.৩০ মিনিটে কালজয়ী মুজিব ও শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন, বিকাল ৪টায় মুক্তমঞ্চে বিভাগ/ডিসিপ্লিনসমূহের গত বছরের অর্জন ও আগামী বছরের পরিকল্পনা উপস্থাপন, বিকাল ৪.২০ মিনিটে বিগত বছরের কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও সংগঠনমূহকে সম্মাননা প্রদান, বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল ও মন্দিরে প্রার্থনা। এছাড়া ক্যাম্পাসের মেইন গেট, রাস্তা, শহিদ তাজউদ্দীন আহমদ ভবন, উপাচার্যের বাসভবন, ক্যাফেটেরিয়া, একাডেমিক ভবন ও হলসমূহ আলোকসজ্জা করা।
বিশ^ এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
‘এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন হই, সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি’ এ প্রতিপাদ্য নিয়ে (মঙ্গলবার) সকালে খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মেলনকক্ষে বিশ^ এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনার সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ।
সভাপতির বক্তৃতায় সিভিল সার্জন বলেন, এন্টিবায়োটিক ব্যবহারে সকলকে সচেতন হতে হবে। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক সেবন করা যাবে না। সারা বিশে^ এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স একটি স্বাস্থ্যগত সমস্যা। এন্টিবায়োটিকের ডোজ সম্পন্ন না করার ফলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের কারণে বিশে^ প্রতিবছর সাত লাখ মানুষ মারা যাচ্ছে। যার একটি বড় অংশই আমাদের মতো স্বল্পোন্নত দেশের মানুষ। রোগের চিকিৎসায় সঠিকমাত্রায় এন্টিবায়োটিক ব্যবহার করতে হবে। তিনি আরও বলেন, বিএমডিসি’র রেজিস্ট্রেশন প্রাপ্ত ডাক্তার ব্যতীত অন্য কেউ এন্টিবায়োটিক সেবনের পরামর্শ দিলে তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। আমাদের সচেতনতার মাধ্যমে এন্টিবায়োটিকের যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত হতে পারে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেলারেল হাসপতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ নাজমুল কবীর, গাইনি বিশেষজ্ঞ ডাঃ ইসমত আরা নদী, ডাঃ মোঃ বায়জিদ মোস্তফা, খুলনা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মনির উদ্দিন আহমেদ প্রমুখ। সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাঃ দোলনা খাতুন। স্বাগত জানান আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এসএম মুরাদ হোসেন। সভাটি সঞ্চালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।
এর আগে হাসপাতাল চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে চিকিৎসক, নার্সসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, ১৮ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত বিশ^ এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ চলবে।
ভারতে সাজা ভোগ শেষে দেশে ফিরল ২৪ বাংলাদেশি শিশু
বেনাপোল প্রতিনিধি
ভারতে পাচার হওয়া বাংলাদেশি ২৪ শিশু বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।
ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। ফেরত আসাদের মধ্যে ১০ জন ছেলে ও ১৪ জন মেয়ে রয়েছে ।এদের বাড়ি দেশের কক্সবাজার, গোপালগনজ, সাতক্ষীরা, যশোর, খুলনা, রাজশাহী জেলার বিভিন্ন এলাকায।
ফেরত আসা সুমি বলেন, সংসারে অভাব অনটনের কারণে আজ রোজগারের আসায় দালালের মাধ্যমে সীমান্ত পথে ভারতের কলকাতা শহরে যান। পরে সেখানে কাজ করার সময় সেদেশে অবৈধভাবে বসবাস করার অপরাধে পুলিশ তাদের আটক করে জেলহাজতে পাঠায়। সেখান থেকে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে তাদের নিজস্ব শেল্টার হোমে রাখে। দুই বছর পর আজ দেশে ফিরলাম।ফেরত আসারা কলকাতার বিভিন্ন শেল্টার হোমের হেফাজতে ছিল। এদের মধ্যে সুমি (২৬) এবং হামিদা বেগম (২০) বাদে সকলেই ১৮ বছরের নীচে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশিদের বেনাপোল পোর্ট থানায় হ¯তাšতর করা হয়েছে।সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহন করে পরিবারের কাছে হস্তান্তর করবেন বলে জানা গেছে।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে তাদের পরিবারের কাছে হ¯তাšতর করা হবে।
নগরীতে র্যাবের অভিযানে বন্যপ্রাণী তক্ষক উদ্ধার : ৪ পাচারকারীর জেলজরিমানা
স্টাফ রিপোর্টার
নগরীর সদর থানাধীন রূপসা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে একটি বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষকসহ ৪ পাচারকারীকে আটক করেছে র্যাব-৬। ২১ নভেম্বর রাত ৮টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় বন কর্মকর্তাদের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত তক্ষক অবৈধভাবে পাচারের দায়ে বন্যপ্রাণী সংরক্ষন ও নিরাপত্তা আইনে তক্ষক পাচার চক্রের মূলহোতা খালিশপুরের মো. আব্দুর রাজ্জাক (৪৫), খুলনা সদর থানা এলাকার মো. আরিফুল ইসলাম সাগর (৪৩) ও পিরোজপুর জেলা সদরের ফারুক হোসেন বাপ্পি (৩০) কে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং পিরোজপুর জেলা সদরের মো. মিজান (৩৪) কে ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এ সময় তাদের নিকট হতে একটি তক্ষক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তক্ষক বিভাগীয় বন কর্মকর্তা খুলনার নিকট হস্তান্তর করা হয় এবং কারাদন্ডপ্রাপ্ত আসামীদের খুলনা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। জরিমানায় আদায়কৃত অর্থ বিধিমোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
নগরীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবা গ্রেপ্তার আলমগীর ও সবুজ জেলহাজতে
স্টাফ রিপোর্টার
নগরীর কাষ্টম ঘাট এলাকায় নগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অভিযানে ১০০ পিস ইয়াবা গ্রেপ্তার মো. আলমগীর হোসেন (২৮) ও এস এম আসাবুর রহমান ওরফে সবুজ (২৭) কে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছ আদালত।
২১ নভেম্বর বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা তাদের আদালতে হাজির করেন। এসময় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারওয়ার আহমেদ তাদের জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেন। আলমগীর হোসেন পশ্চিম টুটপাড়া প্রাইমারী স্কুল সড়কের মৃত. তোফাজ্জেল হোসেনের ছেলে এবং সবুজ টুটপাড়া এলাকার সৈয়দ আমজাদ হোসেনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে ১নং কাষ্টম ঘাট এলাকায় নগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অভিযান পরিচালনা করে নগর গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় সানহাম ইলেক্ট্রিক হাউজের সামনে থেকে ১০০ পিস ইয়াবা আলমগীর ও সবুজ (২৭) কে গ্রেপ্তার করা হয়। এঘটনায় এসআই অনুপ কুমার ঘোষ বাদী হয়ে আলমগীর ও সবুজ এর বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন যার নং- ২৬।











































