Home আঞ্চলিক খুলনায় মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

খুলনায় মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

13

স্টাফ রিপোর্টার।।
বটিয়াঘাটা থানার মাদক মামলায় এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নীলা কর্মকার এ রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন তিনি সাতক্ষীরা জেলা সদরের আলীপুর এলাকার শহীদুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম। রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের বেঞ্চ সহকারী শেখ মাহাবুবুর রহমান নথীর বরাত দিয়ে জানান, ২০১০ সালের ৩০ এপ্রিল দুপুরে র্যাব ৬ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বটিয়াঘাটা থানাধীন রোশনীবাগ এলাকায় অজ্ঞাত এক নারী সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছে। এমন সংবাদ পেয়ে র্যাব সেখানে পৌছায়। এসময়ে ওই নারীর এক হাতে একটি প্লাস্টিকের বস্তা ও অন্য হাতে দুই শিশু ছিল। র্যাব সদস্যরা বস্তা তল্লাশী করে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। ওইদিন র্যাবের ডিএডি হারুনুর রশীদ বাদী হয়ে বটিয়াঘাটা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। একই বছরের ১৬ জুন বটিয়াঘাটা থানার পিএসআই মো. মোশারেফ হোসেন আসামি রাবেয়াকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।