Home আঞ্চলিক খুলনায় ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

খুলনায় ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

8

স্টাফ রিপোর্টার।।
খুলনায় ট্রাকের ধাক্কায় মুসাব্বির হোসেন নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার সকালে নগরীর দৌলতপুর মিনাক্ষী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুসাব্বির হোসেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনারের (খালিশপুর) দেহরক্ষী ছিলেন।

দৌলতপুর থানার ওসি কাজী কামাল হোসেন জানান, সোমবার সকালে ফায়ারিং প্রশিক্ষণে যাওয়ার পথে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকের হেলপারকে ট্রাকসহ আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন।