Home জাতীয় মঙ্গলবার সারাদেশে বিক্ষোভের ডাক বিএনপির

মঙ্গলবার সারাদেশে বিক্ষোভের ডাক বিএনপির

9

ঢাকা অফিস।।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদল নেতা নয়ন মিয়াকে গুলি করে হত্যার প্রতিবাদে মঙ্গলবার (২২ নভেম্বর) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি।
রোববার (২০ নভেম্বর) রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ২৬ নভেম্বর অনুষ্ঠিতব্য কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সফল করার জন্য জনগণকে অবহিত করতে গতকাল (শনিবার) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বাজারে লিফলেট বিলি করতে যান উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়ন মিয়া। এসময় তার শরীরে বন্দুক ঠেকিয়ে পুলিশ নির্মমভাবে হত্যা করে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এ নিষ্ঠুর হত্যাকাণ্ডের প্রতিবাদে বিএনপির উদ্যোগে আগামী মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।