খুলনাঞ্চল রিপোর্ট।।
মহাসড়কে ট্রাকের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়ে মুচড়ে গেছে। এই ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঘটেছে দুর্ঘটনাটি।রবিবার (২০ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার বালিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন মহিলা। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈনউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ট্রাক ও সিএসজি অটোরিকশা দুটিই বালিপাড়ার দিকে যাচ্ছিল। এসময় বালিপাড়া মোড়ের ছোট পুল এলাকায় ট্রাকটি ওভারটেক করার সময় সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই ৫ জন মারা যান।
এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধারে কাজ করছে।











































