Home আঞ্চলিক দাকোপে সরকারি গাছ কাটায় তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা

দাকোপে সরকারি গাছ কাটায় তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা

10

 

দাকোপ (খুলনা) প্রতিনিধি।।

খুলনার দাকোপে ২টি বড় কড়াই চটকা বা ইপিল-পিল সরকারি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় জড়িত তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। তারা হলে বটবুনিয়া এলাকার কৃষ্ণ কবিরাজ ও তার স্ত্রী তৃপ্তি কবিরাজ এবং ছেলে দেবকান্ত কবিরাজ। গতকাল রবিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত খুলনা অঞ্চলে উপজেলা সামাজিক বন কর্মকর্তা ফেরদাউস খান বাদি মামলাটি দায়ের করেন।

এর পূর্বে ঘটনার দিন শুক্রবার উপজেলার তিলডাংগা ইউনিয়নের বটবুনিয়া এলাকার কবিরাজ বাড়ির সামনে পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বেড়িবাঁধের পাশে সামাজিক বনায়ন থেকে গাছগুলো কাটার সময়ে এলাকার লোকজনের কাছে খবর পেয়ে গাছগুলো তিনি জব্দ করেন বলে জানান।