Home আঞ্চলিক যারা ক্ষমতা রয়েছেন তারাই বিদেশে টাকা পাচার করেছেন: চরমোনাই পীর

যারা ক্ষমতা রয়েছেন তারাই বিদেশে টাকা পাচার করেছেন: চরমোনাই পীর

16

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, এদেশেও দারিদ্রতা ও দুর্ভিক্ষ চলে আসতে পারে, কারণ ১৭টি দেশের মধ্যে বাংলাদেশও এ সিরিয়ালে এসে গেছে। কারণ যারা সরকারের ক্ষমতা রয়েছেন তারাই বিদেশে টাকা পাচার করে দিয়েছেন। শনিবার রাতে মোংলা বন্দর বহুমুখী কওমী মাদ্রাসা প্রাঙ্গনে এক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায়/বয়ানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমানে যেভাবে দেশ চলছে, দেশের যে অবস্থা তাতে নির্বাচনে যাওয়ার মত কোন পরিবেশ নেই। ভবিষ্যৎ পরিবেশের উপরই নির্ভর করবে নির্বাচনে যাওয়া না যাওয়ার সিদ্ধান্তের বিষয়টি।

মোংলা উপজেলা মুজাহিদ কমিটির আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এ মাহফিলে চরমোনাই অনুসারী মোংলা ছাড়াও রামপাল, দাকোপ, শরণখোলা ও মোড়েলগন্জ উপজেলা থেকে আসা কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। মাহফিলকে ঘিরে পুলিশসহ স্থানীয় স্বেচ্ছাসেবকদের ছিলো কঠোর নিরাপত্তা ব্যবস্থা।