খবর বিজ্ঞপ্তি।।
শনিবার সকাল ১১ টায় পূর্বাঞ্চল ডায়লগ সেন্টার খুলনায় বাংলাদেশ ব্যাংক ও গ্রীনটেক ফাউন্ডেশনের সহায়তায় গ্লোবাল খুলনার আয়োজনে রাউন্ড টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। গ্লোবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিনের সভাপতিত্বে সঞ্চালনা করেন গ্রীনটেক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. মোঃ লুৎফর রহমান এবং মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সদ্য বিদায়ী পরিচালক সাসটেইনেবল ফিন্যান্স খন্দকার মোর্শেদ মিল্লাত। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর ফরেষ্ট্রি এন্ড উড টেকনোলজি প্রফেসর ড. গোলাম রাকিবু, অন্যান্য অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক রাবেয়া খন্দকার, দৈনিক পূর্বাঞ্চলের নির্বাহী সম্পাদক আহমেদ আলী খান, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মামুন রেজা, খুলনা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তুষার কান্তি রায়, হোটেল রয়্যাল ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফারুক, দৌলতপুর কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক শাকেরা বানু, ট্রাষ্ট ব্যাংক খুলনার ব্যবস্থাপক বিশ্ব নুর, বেসরকারি সংস্থা উন্নয়নের নির্বাহী পরিচালক মোঃ মুস্তাফিজুর রহমান ভুলু, সাংবাদিক সোহরাব হোসেন, সাংবাদিক এইচ এম আলাউদ্দিন, গ্রীনটেক ফাউন্ডেশনের জামাল উদ্দিন, পাগমার্ক ট্যুরিজম এর প্রধান নজরুল ইসলাম বাচ্চু, সিটি কংক্রিটের মালিক মোঃ মাসুদুর রহমান, ৮০০ মেগা পাওয়ার প্রজেক্টের কনসালটেন্ট মীর অনির্বান আনাস, বৃহত্তর আমরা খুলনাবাসীর মাহবুবুর রহমান খোকন, খুলনা সিটি কর্পোরেশনের সাবেক জনসংযোগ কর্মকর্তা সরদার আবু তাহের, প্রভাষক আফরোজ কলি, মামুন হাসান, কবির আহমেদ ভূঁইয়া, ইকবাল হোসেন বিপ্লব, ইসরাত আরা হীরা, সাংবাদিক রিয়াদ, রেজাউল ইসলাম সংগ্রাম, শাহ আরিফুর রহমান সৈকত, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিন সহ অনেকে।
সভায় বাংলাদেশ ব্যাংকের খন্দকার মোর্শেদ মিল্লাত, বাংলাদেশ ব্যাংকের সবুজ উদ্যোক্তাদের বিভিন্ন ধরণের সহযোগীতা, নতুন উদ্যোক্তা তৈরি, পরিবেশের ভারসাম্য এবং টেকসই উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সাথে সাথে এটিও আশ্বস্ত করেছেন, গ্রীনটেক ফাউন্ডেশনের মাধ্যমে নতুন সবুজ উদ্যোক্তাদের বিভিন্ন সহযোগীতা করবেন। যার মাধ্যমে ব্যবসায়ী বা উদ্যোক্তা গণ যেমন উপকৃত হবেন, তেমনিভাবে দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা করা সহজ হবে।
উপস্থিত সকলেই বিভিন্ন বিষয়ে জানতে চান এবং এরকম সুন্দর আলোচনা অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানানো হয়।











































