খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, বিএনপি জামায়াতকে সাথে নিয়ে দেশকে আবার সন্ত্রাস ও জঙ্গীবাদে পরিণত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তারা সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে দিয়ে নানা ষড়যন্ত্র করছে। তাদের ওই দেশ বিরোধী ষড়যন্ত্রকে কঠিনভাবে প্রতিহত করতে হবে। তিনি আরও বলেন, স্বাধীনতা স্বপক্ষের রাজনৈতিক দল নিয়েই ১৪ দল গঠিত হয়েছে। ১৪ দলের মূল উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক অপশক্তি, উগ্র মৌলবাদ জঙ্গীবাদ নিমূল ও ধর্মরিপক্ষেতা প্রতিষ্ঠা করা। আমাদের এখন ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করতে হবে। এজন্য প্রয়োজন সুসংগঠিত সংগঠন। তিনি ১৪ দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, সব ভেদাভেদ ভুলে গিয়ে ১৪ দল সহ স্ব স্ব সংগঠনকে শক্তিশালী করতে হবে। ১৪ দল সুসংগঠিত ছিল বলেই জঙ্গীবাদ, সন্ত্রাস নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। তাই আসুন ঐক্যবদ্ধভাবে জঙ্গীবাদ দমনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।
গতকাল শনিবার সন্ধ্যায় অস্থায়ী কার্যালয়ে ১৪ দলের সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। মহানগর জাসদের সভাপতি খালিদ হোসেনের পরিচালনায় এসময়ে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুুন্সি মাহবুব আলম সোহাগ, ১৪ দলের নেতা ডা. এম এন আলম সিদ্দিকী, এ্যাড. মিলন মোহন মন্ডল, তারক চন্দ্র রায়, মো. গোলাম নবী মাসুদ, মো. বহর উদ্দিন বিশ্বাস, শেখ মফিদুল ইসলাম, দেলওয়ার উদ্দিন দিলু, সুজিত মল্লিক, এস এম জাকারিয়া জাকির, সোলেমান হাওলাদার, এফ এম ইকবাল, মো. বাসার, এ্যাড. মিনা মিজানুর রহমান, শেখ গোলাম মোস্তফা, মো. আরিফুজ্জামান মন্টু, মো. খলিলুর রহমান, আব্দুল হালিম মোল্লা প্রমূখ।











































