Home আন্তর্জাতিক মেক্সিকোতে হেলিকপ্টার বিধ্বস্ত: মন্ত্রীসহ নিহত ৫

মেক্সিকোতে হেলিকপ্টার বিধ্বস্ত: মন্ত্রীসহ নিহত ৫

11
Members of security forces check the site where the head of security of the central Mexican state of Aguascalientes has died in a helicopter crash, in Aguascalientes, Mexico November 17, 2022. REUTERS/Liberto Urena

খুলনাঞ্চল ডেস্ক।।

মেক্সিকোতে একটি সামরিক হেলিকপ্টার বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর প্রধান ও জননিরাপত্তা বিষয়ক মন্ত্রীসহ প্রাণ হারিয়েছেন পাঁচজন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) উত্তরাঞ্চলীয় প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। এটি নাশকতা নাকি দুর্ঘটনা তা জানতে তদন্ত শুরু হয়েছে। তবে যান্ত্রিক ত্রুটির কারণেই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, পাঁচ আরোহীসহ উড্ডয়ন করে হেলিকপ্টারটি। এর কিছু সময় পরই সেটি বিধ্বস্ত হয়। মেক্সিকোতে প্রায়ই সরকারি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে। সম্প্রতি আরেক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন নৌবাহিনীর কর্মকর্তা। সূত্র: সিএনএন