ডুমুরিয়া প্রতিনিধি।।
ডুমুরিয়ার ভান্ডারপাড়া ইউনিয়নে তেলিখালী এসকেএস ইটভাটায় প্রায় কোটি টাকার ইট ও টাকা আদায়ের লক্ষ্যে পাওনাদার নারী পুরুষের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ইট ভাটা অফিস ও ভাটার প্রবেশ দ্বারে দফায় দফায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।বিক্ষোভ শেষে মুস্তাফিজুর রহমান রুমির সভাপতিত্বে অফিসের সামনে রাস্তার উপর অনুষ্ঠিত সমাবেশে পওনাদার নারী-পুরুষ একটি লিখিত তালিকা তুলে ধরে বক্তব্যে বলেন এলাকার ৫০/৬০ জন নারী পুরুষের নিকট থেকে ইট বিক্রয়ের রশিদ দিয়ে বিভিন্ন এলাকার লোকের নিকট থেকে প্রায় কোটি টাকা নিয়েছে প্রতিষ্ঠানটি। কিš‘ এক বছর পেরিয়ে গেলেও কোন ইট বা টাকা ফেরত না দিয়ে আবারও চুল্লীতে আগুন দি”েছ ভাড়াটিয়া পরিচয় দানকারী কতিপয় ব্যক্তি। তাদের পাওনা পরিশোধ না করলে চুল্লীতে আগুন দিতে দেয়া হবে না এমনটি দাবি করে বক্তব্য দেন জুয়েল শেখ, সরলা রানী রায়,হাজেরা বেগম, সিরাজুল ইসলাম, মফিজুল ইসলাম, সেলিম সেখ, আ: হাকিম, আফি শেখসহ অনেকে।
এ প্রসঙ্গে কথা হয় বর্তমান দায়িত্বে থাকা ম্যানেজার মোঃ খাইরুজ্জামান জামান’র সাথে তিনি বলেন খুলনার টিটো ঠিকাদার লিজ নিয়ে এটির দায়িত্ব নিয়েছেন। তবে সাবেক মালিকের সাথে কথা হয়েছে, আগামী ৩ ডিসেম্বর তারা সকল টাকা পরিশোধ করবে বলে জানিয়েছেন।











































