Home আঞ্চলিক তালায় ব্রাজিল ফ্যান ক্লাবের শোভাযাত্রা

তালায় ব্রাজিল ফ্যান ক্লাবের শোভাযাত্রা

15

 

ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)।।

সাতক্ষীরার তালায় ব্রাজিল ফ্যান ক্লাবের সমর্থকরা ৫শ হাত দীর্ঘ পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে। শুক্রবার (১৮ নভেম্বর) সকালে তালা সরকারি কলেজ মাঠ থেকে ব্রাজিলের জার্সি পরে ও পতাকা হাতে নিয়ে ব্রাজিল সমর্থকরা শোভাযাত্রাটি বের করে। শোভাযাত্রাটি তালা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

ব্রাজিল ফ্যান ক্লাবের অর্ঘ্য ঘোষ জানান, কাতার বিশ্বকাপে আমাদের প্রাণের দল ব্রাজিলকে সমর্থন স্বাগত জানাতে আমাদের এই ভালাবাসা। আমরা ৫০০ হাত দীর্ঘ পতাকা তৈরি করেছি। পতাকাটি ব্রাজিলের খেলোয়াড়দের জন্য উৎসর্গ করলাম।

ব্রাজিল ফ্যান ক্লাবের অন্যতম সংগঠক সুমন বলেন, ব্রাজিল ও নেইমারকে ভালোবেসে এই আমাদের এই আয়োজন। আমরা আশা করি এবারের বিশ্বকাপ ব্রজিলের ঘরে উঠবে। উক্ত শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক সমর্থক অংশ নেয়।