Home আঞ্চলিক দাঁড়িয়ে থাকা ট্রা‌কে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৩

দাঁড়িয়ে থাকা ট্রা‌কে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৩

12

অর্জুন বিশ্বাস, গোপালগঞ্জ থেকে।।

গোপালগ‌ঞ্জে বালুবোঝাই ট্রা‌কের সঙ্গে যাত্রীবাহী বা‌সের ধাক্কায় তিনজন বাস যাত্রী নিহত হ‌য়ে‌ছেন। এ সময় অন্তত ১৫ বাসযাত্রী আহত হ‌য়ে‌ছেন। বৃহস্প‌তিবার রাত ১১টার দি‌কে ঢাকা-খুলনা মহাসড়‌কের ‌গোপালগ‌ঞ্জ সদর উপ‌জেলার গোপীনাথপু‌র উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

 

কা‌শিয়ানীর ভা‌টিয়াপাড়া হাইও‌য়ে পু‌লি‌শের প‌রিদর্শক আবু নাঈম মো. তোফা‌জ্জেল হক জানান, ঢাকা থে‌কে গোপালগঞ্জমুখী ইমাদ প‌রিবহ‌নের এক‌টি যাত্রীবাহী বাস ঘটনাস্থ‌লে সড়‌কে দাঁড়ি‌য়ে থাকা বালুবোঝাই ট্রা‌কের পেছ‌নে ধাক্কা দেয়। এ‌তে বাস‌টির সাম‌নের অংশ দুম‌ড়েমুচ‌ড়ে যায়। ঘটনাস্থ‌লে তিনজন বাসযাত্রী নিহত হয়। এছাড়া অন্তত ১৫ জন যাত্রী আহত হ‌য়ে‌ছে।

পু‌লিশ ও ফায়ার সা‌র্ভি‌সের ক‌র্মীরা হতাহত‌দের উদ্ধার ক‌রে গোপালগঞ্জ ২৫০ শয্যা বি‌শিষ্ট জেনা‌রেল হাসপাতা‌লে পা‌ঠি‌য়ে‌ছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহত‌দের নাম প‌রিচয় নি‌শ্চিত কর‌তে পা‌রে‌নি পু‌লিশ।