Home জাতীয় মুনতাসীর মামুনের অবস্থার উন্নতি কেবিনে স্থানান্তর

মুনতাসীর মামুনের অবস্থার উন্নতি কেবিনে স্থানান্তর

25

ঢাকা অফিস 

করোনাভাইরাসে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইতিহাসবিদ মুনতাসীর মামুনের চিকিৎসায় একটি মেডিক্যাল বোর্ড গঠন করেছে মুগদা জেনারেল হাসপাতাল। এই হাসপাতালের কোভিড-১৯ চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডাঃ মনিলাল আইচ জনকণ্ঠকে জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা স্যারের চিকিৎসার জন্য ছয় সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করেছি। তিনি জানান, তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে তাঁকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

মুগদা জেনারেল মেডিক্যাল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের প্রধান অধ্যাপক মনিলাল আইচ ছাড়াও মেডিক্যাল বোর্ডে রয়েছেন মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক রুবিনা ইয়াসমীন, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক আহসানুল হক, কার্ডিওলোজি বিভাগের সহযোগী অধ্যাপক সালাউদ্দীন উলুব্বী, সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান ও এ্যানেসথেসিয়া (অবেদনবিদ্যা) বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আনিছুর রহমান। বোর্ড গঠনের চিঠিতে বোর্ডের সদস্যদের সরেজমিন পরিদর্শন করে চিকিৎসা ব্যবস্থাপনা দেয়ার অনুরোধ জানানো হয়েছে। নোভেল করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রবিবার রাতে হাসপাতালে ভর্তি হন মুনতাসীর মামুন। রাতেই তাকে আইসিইউতে নেয়া হয়। পরে সোমবার দুপুরে চিকিৎসকরা জানান, তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।